পাখিদের সংলাপ
রিয়েল আবদুল্লাহ
মানচিত্রে তটরেখায় আর যাই হোক
পাখিদের আনাগোনা নিষিদ্ধ,
পাখিদের ডানায় হলাহল মিশিয়ে দিই
এসো ওঁদের করি টেঁটা বিদ্ধ।ওক
পাখিরা বেঁচে থাকলে প্রকৃতি সুন্দর
খুব সকালেই ভাঙে ঘুম,
ঘুম ভাঙানোর কবিতা শুনায় পাখি
রোদ এসে দিয়ে যায় চুম।
পাখিরা অন্যায়ের প্রতিবাদ করে
সত্য সত্য বলে চিৎকার করে
পাখিদের ডানা ঝাপটানো বাতাসে
শাসকের ভিত হয় নড়বড়ে।
সাধের ঘুম ভেঙে গেলে স্বপ্ন চুরমার
ভেঙে একাকার হয়ে যায়,
সাবলীল দুঃখ দ্যাখে পাখিরা হাসে
ব্যাঙ্গ করে দলীয় উড়ে যায়।
নির্মম পাখিদের উপর নিষেধাজ্ঞা চাই
সংসদে আইন পাশ হোক,
কোন পাখি আর গান গাইবে না
অন্ধ হোক পাখিদের চোখ।
Come to say about poetry - Poetry Should be life of a people. The man who read the poem he can not murder.
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
পাখিদের সংলাপ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ ...
-
আমায় ক্ষমা কর পিতা তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার আজও জানেনা মূল্যবোধ ।। সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়...
-
গান ----- ও সুতিয়া নদীরে - তোর কুলে বান্ধিলাম ঘর তুই আমারে রাখিস বুকে করিসনারে পর। জন্মের পরেই নানী আমার তোর জল দিয়া আদর কইরা দিছে আমায় গোছল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন