الثلاثاء، 3 نوفمبر 2020

পাখিদের সংলাপ


পাখিদের সংলাপ
রিয়েল আবদুল্লাহ
মানচিত্রে তটরেখায় আর যাই হোক
পাখিদের আনাগোনা নিষিদ্ধ,
পাখিদের ডানায় হলাহল মিশিয়ে দিই
এসো ওঁদের করি টেঁটা বিদ্ধ।ওক

পাখিরা বেঁচে থাকলে প্রকৃতি সুন্দর
খুব সকালেই ভাঙে ঘুম,
ঘুম ভাঙানোর কবিতা শুনায় পাখি
রোদ এসে দিয়ে যায় চুম।

পাখিরা অন্যায়ের প্রতিবাদ করে
সত্য সত্য বলে চিৎকার করে
পাখিদের ডানা ঝাপটানো বাতাসে
শাসকের ভিত হয় নড়বড়ে।

সাধের ঘুম ভেঙে গেলে স্বপ্ন চুরমার
ভেঙে একাকার হয়ে যায়,
সাবলীল দুঃখ দ্যাখে পাখিরা হাসে
ব্যাঙ্গ করে দলীয় উড়ে যায়।

নির্মম পাখিদের উপর নিষেধাজ্ঞা চাই
সংসদে আইন পাশ হোক,
কোন পাখি আর গান গাইবে না
অন্ধ হোক পাখিদের চোখ।


ليست هناك تعليقات:

إرسال تعليق