বুধবার, ১৯ মে, ২০২১

ভুতের গল্প ১

 

তেঁতুলবনের জ্বিন
আবদুল্লা আল মামুন (রিয়েল আবদুল্লাহ)

বড় মামার মুখের কথা। অনেক অভিজ্ঞ ও সামাজিক মানুষ তিনি। ধলার বাজার থেকে মামাদের বাড়ি আসতে হলে ছোট একটি বিল পেরিয়ে আসতে হয়। চারিদিক জনমানবহীন ভূতুরে অবস্থা। চাঁদনী রাতে তেমনটি সমস্যা হয় না। প্রতি সপ্তাহেই খরচাদির জন্য ধান বিক্রয় করেন মামা। ধলা বাজারে ধান বিক্রি করে সেদিন সংসারের জন্য কিছু কেনা কাটা করেন। একটি তাজা ইলিশ ও একটি নোনা ইলিশ, পোয়া খানেক চেপা শুটকী আর কিছু সবজি।

লোকালয় শেষে বিলের রাস্তা ধরতেই মামার গাঁ ছমছম করে উঠল। বিলের রাস্তার মাঝ অবধি একটা বটগাছ ও একসারি তেতুলগাছ পড়ে। হঠাৎই মামার সে কথা মনে হলো। একটু ভয়ই পেলেন। একটু আগেই সামান্য বৃষ্টি হয়ে গেছে। আকাশে চাঁদও মেঘের আড়ে লুকানো। নিত্যদিনের মতো জোনাকি গুলোও জ্বলছে না। মামার হাতে দুই ব্যাটারী টর্চ আছে। তা চলবে কিছুক্ষণ। ভয় নেই ভয় শুধু ঐ তেতুলতলার দুদু মিয়ারে। অনেকেই দেখেছে। আজ কি জানি হয়।
"আল্লাহ ভরসা"বলে মামা বাহাতে ব্যাগগুলো নিয়ে হাঁটতে লাগলেন।
খেতের আলে পা রাখতেই মামার হাত থেকে টর্চটি ছিটকে পড়ে। খোঁজাখুঁজি করে টর্চটি পেলেও অন্ধকারে ব্যাটারি পেলেন না।

কিছুদুর এগুতেই বাঁশবন পড়ে। মামা টপ করে পার হয়ে গেলেন। বুকে থু দিলেন। আজ জোনাকিরা নেই।  তারা কোথায় যেন বেড়াতে গেছে। মামা আর কিছুদূর এগিয়ে যেই বটতলায় এলেন চলার স্পিড ডাবল করে দিলেন। তখনই আচমকা পেছন থেকে কে যেন ব্যাগে টান দিল। মামা শক্তহাতে ধরে রইলেন। সাথে সাথে পেছনে দুই বেড়ালের ঝগড়া ও দস্তাদস্তির শব্দ শুনতে পেলেন। তিনি এগিয়েই চললেন, পেছনে চাইলেন না। অদূরে সামনেই সেই বিশালাকার তেতুলগাছ।  চলতে চলতে মামা চলে এলেন সেই তেতুলতলা। এবার মামা গতি আরও বাড়িয়ে দিলেন। কিন্ত এত জোড়ে হেঁটেও মামার তেতুলতলা পেরুনো আর হচ্ছে না। সামান্য পথ যেন কতদূর। অনেক কষ্ট করে যেই মামা তেতুল বনের মাঝখানে এলেন, ব্যাগে আবারও হ্যাঁচকা টান অনুভব করেন। এবার ও মামা ভয় পেলেন না। কিন্তু তার গাঁয়ে কাঁটা দিয়ে উঠল। বুকও ধড়ফড় করতে লাগল। তিনিও ব্যাগ হ্যাঁচকাটান দিয়ে সামনে আগাতে লাগলেন। দু'কদম যেতেই পেছনে এবার তিন বেড়ালের তুমুলযুদ্ধ শুনতে পান। সে কি যুদ্ধ। মনে হচ্ছে পুরো তেতুলতলা কেঁপে কেঁপে উঠছে। মামা সামনে এগিয়ে চলছেন। অল্প কিছুদুর যেতেই মেঘ সরে আকাশে ধবধবে সাদা চাঁদ ওঠে। মামা ততক্ষণে বিলের সেই ভয়ঙ্কর পথ ছেড়ে বড় সড়কে ওঠে পড়েন। এবারও শিমুল তলায় দুটো বেড়াল দেখতে পান। তারা দুজনে শিমুল গাছের গোড়া অনবরত খাঁমচে যাচ্ছে। মামা এবার হাসলেন। মনে হলো এরা তার চেনা। সুপারি কাঁঠাল বনের ভেতর দিয়ে প্রায় এক কিলোমিটার পথ। মামা দেখলেন উঁনারা তার দুপাশে রাস্তা থেকে এক খেত দূর দিয়ে সমান্তরাল চলছে। মামা চলতে চলতে বাড়ির মসজিদের কাছে চলে এলে দেখতে পেলেন উঁনারা একযোগে ধূয়ার কুণ্ডলী পাকিয়ে বাতাসে শব্দ তুলছেন। উনারা বলে গেলেন -"আমরা জ্বিন। দুই ভাই। যা তুই এবার বাড়ি যা। তুই আজ বেঁচে গিয়েছিস। তুই দুষ্ট জ্বিনের খপ্পরে পড়েছিলি। আমরা তার হাত থেকে তোকে রক্ষা করেছি। সাবধান থাকিস। আমরা এই মসজিদেই তোর বাবার সাথে নামাজ পড়ি।" তারপর ধূয়ার কুন্ডলীটি মসজিদের দিকে গিয়ে হারিয়ে যায়। অবশ্য সময়ের সাথে সেই তেতুলবন আর নেই। তবে বরভরা গ্রামের লোকেরা আজোও গভীর রাতে মাঝেমধ্যে সে মসজিদে মুসল্লিদের দেখতে পায়।

★
২।

অনেকদিন আগের কথা। দুই হাজার বারো সালের আগস্ট বা সেপ্টেম্বরের কথা। ব্যাংকে যোগদান করেছি কিছুদিন হলো। ব্যাংকগুলো তখন পুরো ডিজিটালাইজড ছিলো না। কর্মকর্তা-কর্মচারীদের দিনে রাতে পরিশ্রম করতে হতো। পাশাপাশি ডিজিটালাইজড হবার চেষ্টা। সারাদিন ইয়া বড় বড় খাতা দেখে ট্রানজেকশন লেজারে ভাউচার পোস্ট করে ব্যাংক মিলিয়ে ক্লিনক্যাশ সীট করে সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক ক্লোজ করতে হতো। আর যার দায়িত্ব ছিলো ক্লিনক্যাশ লেজারে ক্লিনক্যাশ ক্লিনিক্যাল পোস্ট দেয়া, তার সারাদিন কাজের পর কাজ শুরুই হতো সন্ধ্যার পর। তার বের হতে রাত বারোটা বেজে যেতো। আমি ব্যাংকে জয়েন করার পর ১ম পোস্টিং হয় সোনাপুর ওটি শাখা, নোয়াখালী। সেখানে এই ক্লিনক্যাশ পোস্টিং দেবার কাজটি করতেন আমারই কলিগ মনোয়ার সাহেব। নিবেদিতপ্রাণ ও খুব ধৈর্যশীল লোক। আমি তার কাছে ক্লিনক্যাশ পোস্টিং দেবার তালিম নিচ্ছিলাম। তো সেদিন হঠাৎই আচমকা মুষলধারে বৃষ্টি হয়ে গেল। কি দরকারে যেন আমাকে পোস্টিং এ বসিয়ে মনোয়ার সাহেব জরুরী ভিত্তিতে বাড়ি গেলেন। কাছেই বাড়ি। ব্যাংকের পেছনে রেললাইন ধরে যেতে দশমিনিটের পথ। যাবার আগে বলে গেলেন আমি যেন পোস্টিংটা আস্তে আস্তে দিয়ে ফেলি। তিনি জাস্ট এক ঘন্টা পর ফিরে আসবেন। বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছেন। কিছু লাগবে কি না? তখন আমি প্রচুর পান খেতাম। আমি বললাম দুটো পান দিয়ে গেলেই হবে। নিচে অদূরে মাদ্রাসা গেইটের সামনে থেকে পান এনে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেলেন। কারণ আমাদের শাখার নাইটগার্ড রাত্র আটটা পর্যন্ত শাখাতেই ছিলেন। মাত্রই বাড়ি গিয়েছেন। ব্যাংকের সামনে মাদ্রাসার পেছনেই তার বাড়ি। রাতের খাবার খেয়ে এসে ব্যাংকে উঠবেন। আর ক্লিনক্যাশ পোস্টিং হলে আমরা চলে যাবো। মনু ভাইকে ধন্যবাদ জানিয়ে এসে ক্যাশ পোস্টিং এ বসার দশ মিনিট পরই মনোয়ার ভাই এসে হাজির। কি ব্যাপার মনোয়ার ভাই আপনার না একঘণ্টা পর আসার কথা? আর কইয়েন না আই আই হরলাম। আন্নে একা বই রইছেন। আমি পোস্টিং দিয়ে যাচ্ছি মনোয়ার ভাই নিত্যকার মতো কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। শুনছি আর পোস্টিং দিচ্ছি। মনোয়ার ভাই সিগারেট ধরালেন। আমার কাছে বিচিত্র লাগলো কখনও সিগারেট খান না আজ হঠাৎই  বেশ রহস্য লাগলো। তাও আবার বিদেশি সিগারেট ক্যাপ্টেন ব্লাক। কি আবদুল্লাহ ভাই খাইবেন নি? না ভাই আমি পান খাব?পান বের করে মুখে দিলাম। চিবুচ্ছি পোস্টিং দিচ্ছি আর কথা শুনছি। বুইচ্ছেননি,ক্যান, আবদুল্লাহ ভাই? কি? আই ব্যাংকের কাম শেষ করি দেরি অই গেলে বাড়ি যাই না। আমিও নোয়াখালীর ভাষায় বললাম -তো কোনাই যান? এই ব্যাংকের পিছনে জংগলের পরেই চিতাশাল ক্যান! ইয়ানই থাকি যাই। তার কথা শুনে বুকের মধ্যে ধক করে শব্দ হলো। আমি বললাম -কি বলেন এসব? চিতাশালে গভীর রাতে কেউ থাকে নাকি? আরে থায়ে থায়ে বুইচ্ছেন নি? আমরা চাইর পাঁচজন থাকি তাই সমেস্যা অয় না। কিয়্যা কন? হ। আর প্রতিদিন রাইতভর কাবাব খাই।
আমার গাঁয়ের লোম খাড়া হয়ে উঠল। রাত তখন সাড়ে এগারো। ব্যাংকটা মহা সড়কের পাশে হলেও এদিকে রাত নটার পরই দোকানপাট বন্ধ হয়ে যায়। নির্জন নিস্তব্দ এলাকা। মনোয়ার ভাই একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছেন। আর তার কথা নিয়ে আরোও গভীরে যাচ্ছেন। আমি তাকে বললাম- ভয় দেখাচ্ছেন? তিনি বললেন -ভয় পাইছেন নি? আমি বললাম- না কই নাতো? হাসলেন তিনি। সে এক বিশাল অট্রহাসি। ঠিক তখনই দরজায় টোকা আর কলাপসিবল খোলার শব্দ। আমি একটু এগিয়ে গেলাম। ভাবছিলাম নাইটগার্ড এসেছে। না মনোয়ার ভাই নাইটগার্ড দুজনেই এসেছে। মনোয়ার ভাই পান নিয়ে এসেছেন। হাতে দিলেন। আমি সম্বিৎ ফিরে এলো। আমি মনোয়ার ভাইকে বললাম আপনি এখন এলেন তাহলে উনি কে? মনোয়ার ভাই জিজ্ঞাসিলেন- কে? ঘাঢ় ঘুরিয়ে দেখাতে গিয়ে দেখলাম তিনি নেই। মনোয়ার ভাই চেক সাদা শার্ট পড়েন।  সে পড়েছিল কালো পোড়া কালারড শার্ট।  টেবিলের এস্ট্রে তে দেখলাম কোন সিগারেটের মুথা নেই। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমি মেসে আমার রুমে শুয়ে আছি। প্রচন্ড ভয় পেয়েছিলাম। ডাক্তার বলেছেন দুদিন রেস্টে থাকতে। আমি এখন সে অঞ্চলে নেই। শাখাটি সেখানেই আছে তবে জানি না এখনও সে শাখায় কি রাতের বেলা মনো ভাইয়েরা সিগারেট খেতে খেতে গল্প করেন কি না?

##

মাছ ধরার নেশা খুব। মাঝে মধ্যেই মাছ ধরার জন্য ছিপ সরঞ্জামাদি নিয়ে চলে যাই বিল বিলান্তিতে। যদিও মাছের প্রজেক্ট গুলোর জন্য বিলান্তির এখন দারুণ সংকট। তবুও অবশিষ্ট যাই ই আছে তাতেই ক্ষুদ্র প্রচেষ্টা। আর মাছ ধরার টিকিট ছেড়েছে শুনলে তো আমার মাথাই নষ্ট। যত কষ্টই হোক টিকিট কিনে সারাদিন ওখানেই কাটিয়ে দেই। মাছ পাই বা না পাই। তো এমনই একদিন পোড়াবাড়ী খাঁ দের পুকুরে টিকিটে মাছ ধরার ডাক পাই। পুরাতন রাজ পুকুরের মতো পুকুর। চারিদিকে বিশালাকার শতবর্ষী বৃক্ষরাজি শোভিত। এই পুকুর নিয়ে আছে নানান কেচ্ছা কাহিনী।

বছরে একবারই মাছ ধরতে দেয়া হয়। তাও আবার বিশেষদিনে অর্থাৎ খাঁ সাহেবের জন্মদিনে। বছরে ঐ একদিনই মানুষ সেখানে যায়। আর যায় না।

নিদৃষ্ট দিনে দলে দলে বড়শিওয়ালা বড়শি নিয়ে সারা পুকুর পাড় দখলে নিল। আমি একটু নির্জনতা দেখে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণায় বসলাম। সকলেই বড়শি ফেললো। চার ফেলে বড়শি পাততেই পাতাকাঠিতে ভীষণ এক টান। আর আমিও উল্টো টান দিলে প্রায় তিন সাড়ে তিন কেজি সাইজ কাতল মাছ আমার বড়শিতে আটকায়। জীবনে অনেক বড় বড় মাছ ধরেছি। সমস্যা হলোনা উঠিয়ে আনলাম। বড়শি ছাড়িয়ে জালে রেখে পানিতে ডুবিয়ে রাখলাম।

এরপর লম্বা সময় চলে গেল। অনেকে বড়শিতে অনেক মাছ ধরল। কেউ কেউ রেকর্ড সংখ্যক রুই কাতল মৃগেই গজার আইড় গুজি মাছ ধরলো। কিন্তু আমার সারাদিন আর একটা মাছের পোনাও পাওয়া হলো না। দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা তবুও না। কেঊ কেউ রাতে মাছ ধরবে ভেবে আলো ও বিশ্রামের ব্যবস্থা করেছে। আমিও সাথে নিয়ে এসেছিলাম। সন্ধ্যার পর থেকে আমার এক কলিগ বন্ধু রাশেদের আসার কথা। তারও মাছের প্রতি ভীষণ নেশা। মাছ ধরার জন্য দিনের পর দিন রাতের পর রাত সে বসে থাকতে পারে। আমি মাছ ধরা রেখে কর্তৃপক্ষ আয়োজিত রাতের খাবারে অংশ নিতে গেলাম। তখন রাত্র ১০ টা। পুকুরের চারপাশে আলোর মেলা। যারা চলে গেছিল তারাও এসেছে। খাওয়া শেষ করে এসে দেখি রাশেদ এসে গেছে। মাছ ধরছে। কি রে এসে গেছিস? কথা বলল না মুর্তির মতো বসে। আলো জ্বালবি না। হাত দিয়ে শুধু না করলো সে।কথা বলল না। একটার পর একটা মাছ পাচ্ছে। আর আমি জাল ভরছি। রাত বাড়ছে আর রাশেদের মাছ ধরার গতি বাড়ছে। মাছ ধরার দৃশ্য দেখতে অন্ধকারেই অনেকে ভিড় করেছে। সে কী মাছ ধরা অকল্পনীয়! আশে পাশ থেকে কয়েকটি মাছ রাখার বাড়তি জাল আনা হলো।সেগুলোও ভরে গেছে। রাশেদ মাছ ধরছে কিন্তু মাছ কোন জোর খাটাচ্ছে না। বড়শি ফেলছে আর তুলে আনছে। সে এক এলাহিকান্ড। অবিশ্বাস্য! আযানের আগমূহুর্তে আরো ভয়ংকর গতিতে মাছ ধরতে লাগল। দূরে আযান শব্দ হতেই সে উঠে দাঁড়ায়। আমাকে বলল তুই গুছিয়ে নে আমি চললাম। বলতে বলতেই সে কোথায় যেন হারিয়ে গেল।  আমি বড়শি দিয়ে আগে আর কখনও এত মাছ ধরিনি। আমি মাছ আর বড়শি গুছানোতে ব্যস্ত হয়ে পড়ায় রাশেদের কথা আর মনে হলো না। দুজনের সহায়তায় একটা ভ্যান এনে বাড়ি যেতে যেতে সাতটা বেজে গেলো। হাতমুখ ধূয়ে এককাপ চায়ে মুখ দিয়েছি এমন সময় মাইকে এলান হচ্ছিল। আকন্দ বাড়ী নিবাসী হোসেন মিয়ার ছোট ছেলে রাশেদ মিয়া গত রাত ১০ ঘটিকার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা'লে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাই হে রাজিউন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।

###

৩। শয়তান গাছতলা

  আমাদের পাড়ায় থাকে সুমিত। পুজোর দিনে বেশ ভালো জামা কাপড় পড়ে মন্দিরে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সারাদিন যেতে পারেনি। পুজোর সময় কাপড়ে ব্যবসা বেশ ভাল যায়। সন্ধ্যের সময় পুজো আড্ডা বেশ ভাল হয়। সারাদিনের কাজ শেষে সবাই এসে জমা হয়। আরতিও খুব ভাল জমে। চারিদিক রমরমা অবস্থা হয়। সুমিতকে প্রতিদিন সকালে যে রিক্সা ওয়ালা নিয়ে যায় সে বিকেলে কাছেই বাজারে আড্ডা দেয়। সুমিত রিকসা ওয়ালা প্রত্যুষ কে ফোন দেয় আসার জন্য। প্রত্যুষ কিছুক্ষণের মধ্যেই আসবে বলে জানিয়ে দেয়। সুমিত রাস্তার পাশের টঙ দোকানে অপেক্ষা করতে থাকে। আজ সুমিত যে পাঞ্জাবীটা পড়েছে। তা হালকা ঘেরুয়া আর গলায় সাদা সুতোর কারোকাজ বেশ ফুটেছে। দোকানী নন্দকুমার ও বেশ করে বলল,দাদা তোমায় আজকে সুন্দর লাগছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় অনেকেই এ কথা বলেছে।কারও কথা বিশ্বাস হয়নি তার। এখন স্বজাতীয় বলায় ব্যাপারটি বিশ্বাসযোগ্য বলে মনে হল। মনে খুশি হলো। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যুষ এসে হাজির। হাত মুখ বাধা। কি ব্যাপার হাত মুখ বেধেছো কেন? জিজ্ঞাসে সুমিত। আর বলবেন না ভাই গত কয়েকদিন যাবত শরীরে খুব জ্বর। জ্বর আসে আর যায়। কাঁপুনি দিয়ে ওঠে',বলে প্রত্যুষ। তাহলে রিক্সা চালাবে কি করে? ঔষধ খেয়েছো? হ্যাঁ খাইছি। উঠেন যাই গা?

রিক্সা চেপে বসে সুমিত। বাজারে কেন্দ্রীয় মন্দিরে পুজার জন্য নামে। রিক্সা ওয়ালাকে টাকা দিতে গেলে সে টাকা না নিয়ে বলে আমি দাড়াইছি। আর কোন ভাড়া মারুম না। আপনি পুজা দিয়া বাইর হন আমি আপনারে নিয়াই ফেরত যামু। পুজো দিয়ে বের হতে হতে রাত্র প্রায় বারোটা পেরিয়ে গেছে।

আজ রাত্রিটা একটু ভিন্ন লাগছে। আকাশে খুব সুন্দর চাঁদ ওঠেছে। সাদা ধবধবে জ্যোস্নার সাথে হিমেল হাওয়া গাঁ জুড়িয়ে যাচ্ছে। চারিদিক স্পষ্ট দেখা যায়। 
না প্রত্যুষ আজ আমরা ঘুরব। চল তোমার বাড়ির দিকেই যাওয়া যাক। খুব আস্তে চালাবে।  রিক্সা বিস্তৃত বিলের মধ্যে দিয়ে সরু রাস্তা ধরে চলছে।গান ধরে সুমিত। সে গান পাগল মানুষ।
পুবালি বাতাসে বাদাম দেইখ্যা চাইয়া থাকি - - -।

চারিদিক নিরব নিস্তব্দ। কী মনোরম পরিবেশ। দুপাশে শাপলা পদ্মের মেলা। দুপাশের গাছ থেকে অজানা ফুলের গন্ধ আসছে।
  
শাইতান গাছের কাছে এসে রিক্সা থামায় প্রত্যুষ। ভাই একটু নামেন। সুমিত নেমে দাঁড়ায়। রিক্সা ওয়ালা প্রত্যুষ সিটের নিচ থেকে বাঁশি নামায়। বাজানো আরম্ভ করে। সে কি যে সুর! সুমিত সেই সুরেলা বাঁশরীর সুরে গান গায়। আরও দু তিন জন এসে এই বাঁশরী আসরে যোগ দেয়। কেউ কেউ নাচতে থাকে। ওরা কোথা থেকে এলো প্রশ্ন জাগে না সুমিতের মনে।
সুমিত রিক্সা থেকে বৃষ্টি পর্দা নামায়। গেস্টদের সাথে আনা চানাচুর মুড়ি খেতে থাকে। সাথে অদ্ভুত রকমের পানীয়। আহা কী যে মজা? দু চোখ জুড়ে ঘুম নেমে আসতে থাকে। ওদের একজন বাঁশি বাজায় আর সকলে অনবরত নাচছে। ঢোল বাশির সুরে চারিদিক একাকার। কারও গায়ে কাপড় নেই। ঘুম ঘুম চোখে সুমিত চেয়ে দেখে এদের কেউই মানুষ নয়। কংকাল নাচছে। সুমিত ভয় পায়। পালিয়ে যেতে চায়। উঠে দাড়াতে পারে না। একটা কংকাল সুমিতকে চেপে ধরে রাখে। সুমিত রামের নাম জপতে থাকে। একসময় অজ্ঞান হয়ে পড়ে থাকে।

সাধারণত প্রত্যুষ ভোরে রিক্সা নিয়ে বের হয়। আর এপথেই ত্রিশাল বাজারে আসে। সারাদিন রিক্সা চালিয়ে বিকেলে বাড়ি ফেরে। আজো ভোরে রিক্সা নিয়ে সে আসছে। পথে একজন লোক পড়ে থাকতে দেখে রিক্সা থামিয়ে উনাকে ডাকে। উল্টো করে দেখে সুমিত। আরে সুমিত স্যার। ও স্যার আপনে এইখানে কেন?
আরে স্যার কথা কয় না কেন?
রিক্সার সিটের নিচ থেকে প্লাস্টিকের বোতল বের করে আনে প্রত্যুষ।
হাতে পানি ছিটিয়ে দিলে আস্তে আস্তে সজাগ হয় সুমিত। কি প্রত্যুষ আমাকে বাড়ি পৌছে দেবার কথা ছিলো না? এই ঘাসের মধ্যেই শুইয়ে রেখেছো? কি ব্যাপার লুঙি পাঞ্জাবী টুপি পেলে কোথায়? তুমিত মাফলার দিয়ে হাত মুখ বেধে রেখেছিলে।
কি কন স্যার এই সব? আমিতো মাত্র বাড়ি থাইক্যা আসলাম। তার মানে রাতে আমাকে বাঁশি শুনিয়ে মুড়ি খাইয়ে এখানে একলা ঘুমে রেখে চলে গেছিলে বাড়ি। তোমার সাথীরা কই? স্যার আপনি কি বলছেন এসব? আমি ত কিছুই বুঝতেছি না।

দুজনের কথা কাটাকাটি দেখে আরো কিছু মানুষ জমা হয়। তাদের মধ্যে একজন বলেন-ঘটনাটা বুঝতে পেরেছি। সব এই শয়তান গাছের শয়তানের কাজ। এর আগেও এমন অনেক কাহিনী ঘটেছে।

বিশ্বাস করে না সুমিত। আমি তো তোমাকে ফোন করে এনেছিলাম প্রত্যুষ। স্যার আমি ফোন পেয়েছি আসতে চাইছিলাম। তখন আমি এই বুড়া চাচারে নিয়া বাড়ীর দিকে যাইতেছিলাম। কি চাচা ঠিক কিনা? হ মাগরিবের সময় তো আমরা এই বিল পার হইয়া আমাগো গ্রামে ছিলাম।

সুমিত বুঝতে পারে তার সাথে যা হয়েছিল সব ভৌতিক।

প্রায় পনের বছর আগের কথা। আমাদের গ্রামে এক বিশাল বড় পুকুর ছিল। পুকুরে অফুরন্ত জল থৈ থৈ করতো। গ্রামের মানুষ ঐ পুকুরে মাছ ধরতো সাতার কাটতো গোছল করতো। একবার বহুবছরের পুরানো এই পুকুরের সংষ্কার করার প্রয়োজন হয়। ফ্যাক্ট পুকুরের পানি আরো ভালকরণ। গ্রামের কয়েকশ লোক স্বেচ্ছায় এগিয়ে আসে। পুকুরের চারিধারে বিশটি জলসেচ মেশিন বসিয়ে প্রথমে পানি সেচা হয়। প্রচুর মাছ ধরা পড়ে। অফুরন্ত মাছ। বিশাল বড় বড় মাছ। এই গ্রামের মানুষ যা কোনদিন দেখেনি।

মাছ ধরার পর কয়েকদিন রোদখড়া করে রাখা হলো যাতে পুকুরের কাদা একটু শুকায়। তাতে করে খনন কার্য সুবিধা হবে। যথারীতি পুকুরে খনন কার্য শুরু হলে গ্রামের কয়েকশ লোক তাতে অংশ নেয়। মাস ধরে খননকার্য চলে। খনন কার্য যখন শেষ পর্যায়ে ঘটনা তখনই ঘটে। গ্রামের মুরুব্বী মাইন উদ্দিনই ঘটনার প্রথম সাক্ষী। পুকুরের খনন কার্য শেষ। ফিনিশিং চলছে। খননের শেষ কোপটি যেই বসালেন ঘট করে শব্দ হলো। কোদাল ভেঙে যাবার উপক্রম। মাইনুদ্দিনের মনে সন্দেহ জাগলো।

উৎসুক আরো দুজনকে নিয়ে তিনি আরোও কয়েক কোপ দিলেন। একটি ছিপি লাগানো তামার বোতল বেরিয়ে আসলো। মাইনুদ্দিন ভাবতে থাকে পুকুরটা বহুবছরের পুরানো। এ কোন গুপ্তধন হতে পারে ভেবে তিনি ঝাঁকিয়ে নেন। না ভেতরে কিছুই নেই। যদি থাকতো এতো পাতলা হতো না। শব্দ হতো। কিছু নেই ভেবে তা বাচ্চা এক ছেলেকে খেলার জন্য দিয়ে দেন।

দিন সাতেক পরের কথা। পুকুরে এখনো জল ছাড়া হয়নি। বৃষ্টিও হচ্ছে না শরতের দিন। আকাশে তুলো মেঘ ভেসে চলেছে। ফুরফুরে বাতাস। বাচ্চা ছেলে বোতল নিয়ে উঠোনে খেলা করছে। বাড়ির মহিলারা কেউ চুল বাধছে কেউবা সিঁড়ি বেঁধে উকুন আনছে। বাচ্চা ছেলেটি হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে বোতলের মুখ খুলে ফেলে। অমনি বোতল থেকে বিকট শো শো আওয়াজ তোলে নীল ধোয়া বেরুতে থাকে। বাড়ি মেয়েরা ব্যাপারটি দেখতে এগিয়ে আসে। বাচ্চা ছেলেটি ভয় পেয়ে যায়। সাথে মহিলারাও।
নীল ধোয়া কুণ্ডলী পাকিয়ে একটা আকৃতি ধারন করে। অনেকটা মনুষ্য আকৃতি। সে বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে থাকে-শোন মানিক তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। তিনশ বছর যাবত আমি এই বোতলবন্দী। তোর কোন ভয় নেই আমি আছি তোর সাথে।"

এরপর সে ধোয়াসৃষ্ট অবয়ব বাতাসে মিশে যায়। মানিক অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেদিনকার মতো মানিকের মা মানিককে জলছিটা দিয়ে রক্ষা করে।

ঘটনা ক্রমে সেদিন ছিলো শুক্রবার। মানিক খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। সকলেই মানিকের জন্য হাহুতাশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। কেউবা জাল এনে কেউবা ডুব দিয়ে খোজার চেষ্টা করে। কিছুতেই কিছু হয় না। মানিককে আর খুজে পাওয়া যায় না। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এমন সময় কেউ একজনের চোখ যায় উঠোনের বেলগাছে। সে চিৎকার করে ওঠে। "ওই তো মানিক'। সকলের দৃষ্টি সেদিকে ফেরে। মানিক আঙুলের মতো চিকন ডালে বসে আছে। চুপচাপ। কোন নড়াচড়া করছে না। সেদিন মানিককে বাশের চংগ দিয়ে অতি কষ্টে নামিয়ে আনা হয়।

কদিন খুব ভালই চলছিল। মানিক এখন অনেকটাই সুস্থ। খেলছে ফিরছে স্কুলে যাচ্ছে। মানিকদের স্কুলে দুটো বিল্ডিং। একটি পরিত্যাক্ত অন্যটি নতুন। ছেলে মেয়েরা এখনো পুরানো বিল্ডিংয়ে খেলাধুলা করে। হঠাৎই প্রচন্ড শব্দে বিল্ডিংয়ের দেয়াল কলাপস করে। যে কজন ছেলে মেয়ে খেলাধুলা করছিল তারা বেরুতে পারলেও মানিক বেরুতে পারেনি। পাড়ার মানুষ দৌড়ে যায়। সকলেই ভাবে মানিক নিশ্চিত দেয়ালের নীচে চাপা পড়েছে। সেখানে গিয়ে এলাকাবাসী যা দেখে তাতে তারা হতবম্ব হয়ে যায়।

মানিক আস্ত দেয়াল এক হাতে ধরে আছে। আর একটু করে বেরিয়ে আসছে। মানিক সরে যাওয়া মাত্র দেয়াল ভেঙে গুড়োগুড়ো হয়ে যায়।
মানিক অক্ষত থাকে।

স্কুলের সামনে দিয়েই আন্তসড়ক। প্রচুর গাড়ী আসা যাওয়া করে। ছেলেমেয়েদের সাথে খেলতে খেলতে মানিক বড় রাস্তায় এসে পড়ে। প্রচন্ড গতিতে ধাবমান একটি ট্রাকের নীচে চাপা পড়তে যাচ্ছিল মানিক। কিন্তু বিষ্ময়কর ব্যাপার তখনই ঘটে মানিক এক হাতে ট্রাকটি উচু করে ধরে রাখে। ট্রাকের ইঞ্জিন বন্ধ হলে ট্রাকটি মানিক আস্তে আস্তে নামিয়ে আনে।

অন্য একদিন মানিক মাঠে খেলছে। মানিকের বাবা চাল ভাঙিয়ে দুইমন বস্তা ঠেলাগাড়ি থেকে নামিয়ে রাস্তায় রাখে। সে বস্তাটা নেবার জন্য একজন সহযোগী খুজে আনতে মানিককে ডাকে। বাবা,দেখতো তোমার কাকু বাড়ি আছে কিনা? বলে ঘাঢ় ঘুরাতেই মানিক বস্তা মাথায় তুলে নেয়।
ব্যাপারগুলো এলাকাবাসীর মনে দাগ কেটে যায়।

ভুতের গল্প ৩

 শয়তান গাছতলা


  আমাদের পাড়ায় থাকে সুমিত। পুজোর দিনে বেশ ভালো জামা কাপড় পড়ে মন্দিরে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সারাদিন যেতে পারেনি। পুজোর সময় কাপড়ে ব্যবসা বেশ ভাল যায়। সন্ধ্যের সময় পুজো আড্ডা বেশ ভাল হয়। সারাদিনের কাজ শেষে সবাই এসে জমা হয়। আরতিও খুব ভাল জমে। চারিদিক রমরমা অবস্থা হয়। সুমিতকে প্রতিদিন সকালে যে রিক্সা ওয়ালা নিয়ে যায় সে বিকেলে কাছেই বাজারে আড্ডা দেয়। সুমিত রিকসা ওয়ালা প্রত্যুষ কে ফোন দেয় আসার জন্য। প্রত্যুষ কিছুক্ষণের মধ্যেই আসবে বলে জানিয়ে দেয়। সুমিত রাস্তার পাশের টঙ দোকানে অপেক্ষা করতে থাকে। আজ সুমিত যে পাঞ্জাবীটা পড়েছে। তা হালকা ঘেরুয়া আর গলায় সাদা সুতোর কারোকাজ বেশ ফুটেছে। দোকানী নন্দকুমার ও বেশ করে বলল,দাদা তোমায় আজকে সুন্দর লাগছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় অনেকেই এ কথা বলেছে।কারও কথা বিশ্বাস হয়নি তার। এখন স্বজাতীয় বলায় ব্যাপারটি বিশ্বাসযোগ্য বলে মনে হল। মনে খুশি হলো। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যুষ এসে হাজির। হাত মুখ বাধা। কি ব্যাপার হাত মুখ বেধেছো কেন? জিজ্ঞাসে সুমিত। আর বলবেন না ভাই গত কয়েকদিন যাবত শরীরে খুব জ্বর। জ্বর আসে আর যায়। কাঁপুনি দিয়ে ওঠে',বলে প্রত্যুষ। তাহলে রিক্সা চালাবে কি করে? ঔষধ খেয়েছো? হ্যাঁ খাইছি। উঠেন যাই গা?


রিক্সা চেপে বসে সুমিত। বাজারে কেন্দ্রীয় মন্দিরে পুজার জন্য নামে। রিক্সা ওয়ালাকে টাকা দিতে গেলে সে টাকা না নিয়ে বলে আমি দাড়াইছি। আর কোন ভাড়া মারুম না। আপনি পুজা দিয়া বাইর হন আমি আপনারে নিয়াই ফেরত যামু। পুজো দিয়ে বের হতে হতে রাত্র প্রায় বারোটা পেরিয়ে গেছে। 


আজ রাত্রিটা একটু ভিন্ন লাগছে। আকাশে খুব সুন্দর চাঁদ ওঠেছে। সাদা ধবধবে জ্যোস্নার সাথে হিমেল হাওয়া গাঁ জুড়িয়ে যাচ্ছে। চারিদিক স্পষ্ট দেখা যায়।  

না প্রত্যুষ আজ আমরা ঘুরব। চল তোমার বাড়ির দিকেই যাওয়া যাক। খুব আস্তে চালাবে।  রিক্সা বিস্তৃত বিলের মধ্যে দিয়ে সরু রাস্তা ধরে চলছে।গান ধরে সুমিত। সে গান পাগল মানুষ। 

পুবালি বাতাসে বাদাম দেইখ্যা চাইয়া থাকি - - -।


চারিদিক নিরব নিস্তব্দ। কী মনোরম পরিবেশ। দুপাশে শাপলা পদ্মের মেলা। দুপাশের গাছ থেকে অজানা ফুলের গন্ধ আসছে।

   

শাইতান গাছের কাছে এসে রিক্সা থামায় প্রত্যুষ। ভাই একটু নামেন। সুমিত নেমে দাঁড়ায়। রিক্সা ওয়ালা প্রত্যুষ সিটের নিচ থেকে বাঁশি নামায়। বাজানো আরম্ভ করে। সে কি যে সুর! সুমিত সেই সুরেলা বাঁশরীর সুরে গান গায়। আরও দু তিন জন এসে এই বাঁশরী আসরে যোগ দেয়। কেউ কেউ নাচতে থাকে। ওরা কোথা থেকে এলো প্রশ্ন জাগে না সুমিতের মনে। 

সুমিত রিক্সা থেকে বৃষ্টি পর্দা নামায়। গেস্টদের সাথে আনা চানাচুর মুড়ি খেতে থাকে। সাথে অদ্ভুত রকমের পানীয়। আহা কী যে মজা? দু চোখ জুড়ে ঘুম নেমে আসতে থাকে। ওদের একজন বাঁশি বাজায় আর সকলে অনবরত নাচছে। ঢোল বাশির সুরে চারিদিক একাকার। কারও গায়ে কাপড় নেই। ঘুম ঘুম চোখে সুমিত চেয়ে দেখে এদের কেউই মানুষ নয়। কংকাল নাচছে। সুমিত ভয় পায়। পালিয়ে যেতে চায়। উঠে দাড়াতে পারে না। একটা কংকাল সুমিতকে চেপে ধরে রাখে। সুমিত রামের নাম জপতে থাকে। একসময় অজ্ঞান হয়ে পড়ে থাকে।



সাধারণত প্রত্যুষ ভোরে রিক্সা নিয়ে বের হয়। আর এপথেই ত্রিশাল বাজারে আসে। সারাদিন রিক্সা চালিয়ে বিকেলে বাড়ি ফেরে। আজো ভোরে রিক্সা নিয়ে সে আসছে। পথে একজন লোক পড়ে থাকতে দেখে রিক্সা থামিয়ে উনাকে ডাকে। উল্টো করে দেখে সুমিত। আরে সুমিত স্যার। ও স্যার আপনে এইখানে কেন?

আরে স্যার কথা কয় না কেন?

রিক্সার সিটের নিচ থেকে প্লাস্টিকের বোতল বের করে আনে প্রত্যুষ।

হাতে পানি ছিটিয়ে দিলে আস্তে আস্তে সজাগ হয় সুমিত। কি প্রত্যুষ আমাকে বাড়ি পৌছে দেবার কথা ছিলো না? এই ঘাসের মধ্যেই শুইয়ে রেখেছো? কি ব্যাপার লুঙি পাঞ্জাবী টুপি পেলে কোথায়? তুমিত মাফলার দিয়ে হাত মুখ বেধে রেখেছিলে।

কি কন স্যার এই সব? আমিতো মাত্র বাড়ি থাইক্যা আসলাম। তার মানে রাতে আমাকে বাঁশি শুনিয়ে মুড়ি খাইয়ে এখানে একলা ঘুমে রেখে চলে গেছিলে বাড়ি। তোমার সাথীরা কই? স্যার আপনি কি বলছেন এসব? আমি ত কিছুই বুঝতেছি না।


দুজনের কথা কাটাকাটি দেখে আরো কিছু মানুষ জমা হয়। তাদের মধ্যে একজন বলেন-ঘটনাটা বুঝতে পেরেছি। সব এই শয়তান গাছের শয়তানের কাজ। এর আগেও এমন অনেক কাহিনী ঘটেছে।



বিশ্বাস করে না সুমিত। আমি তো তোমাকে ফোন করে এনেছিলাম প্রত্যুষ। স্যার আমি ফোন পেয়েছি আসতে চাইছিলাম। তখন আমি এই বুড়া চাচারে নিয়া বাড়ীর দিকে যাইতেছিলাম। কি চাচা ঠিক কিনা? হ মাগরিবের সময় তো আমরা এই বিল পার হইয়া আমাগো গ্রামে ছিলাম। 


সুমিত বুঝতে পারে তার সাথে যা হয়েছিল সব ভৌতিক। 



প্রায় পনের বছর আগের কথা। আমাদের গ্রামে এক বিশাল বড় পুকুর ছিল। পুকুরে অফুরন্ত জল থৈ থৈ করতো। গ্রামের মানুষ ঐ পুকুরে মাছ ধরতো সাতার কাটতো গোছল করতো। একবার বহুবছরের পুরানো এই পুকুরের সংষ্কার করার প্রয়োজন হয়। ফ্যাক্ট পুকুরের পানি আরো ভালকরণ। গ্রামের কয়েকশ লোক স্বেচ্ছায় এগিয়ে আসে। পুকুরের চারিধারে বিশটি জলসেচ মেশিন বসিয়ে প্রথমে পানি সেচা হয়। প্রচুর মাছ ধরা পড়ে। অফুরন্ত মাছ। বিশাল বড় বড় মাছ। এই গ্রামের মানুষ যা কোনদিন দেখেনি।


মাছ ধরার পর কয়েকদিন রোদখড়া করে রাখা হলো যাতে পুকুরের কাদা একটু শুকায়। তাতে করে খনন কার্য সুবিধা হবে। যথারীতি পুকুরে খনন কার্য শুরু হলে গ্রামের কয়েকশ লোক তাতে অংশ নেয়। মাস ধরে খননকার্য চলে। খনন কার্য যখন শেষ পর্যায়ে ঘটনা তখনই ঘটে। গ্রামের মুরুব্বী মাইন উদ্দিনই ঘটনার প্রথম সাক্ষী। পুকুরের খনন কার্য শেষ। ফিনিশিং চলছে। খননের শেষ কোপটি যেই বসালেন ঘট করে শব্দ হলো। কোদাল ভেঙে যাবার উপক্রম। মাইনুদ্দিনের মনে সন্দেহ জাগলো। 



উৎসুক আরো দুজনকে নিয়ে তিনি আরোও কয়েক কোপ দিলেন। একটি ছিপি লাগানো তামার বোতল বেরিয়ে আসলো। মাইনুদ্দিন ভাবতে থাকে পুকুরটা বহুবছরের পুরানো। এ কোন গুপ্তধন হতে পারে ভেবে তিনি ঝাঁকিয়ে নেন। না ভেতরে কিছুই নেই। যদি থাকতো এতো পাতলা হতো না। শব্দ হতো। কিছু নেই ভেবে তা বাচ্চা এক ছেলেকে খেলার জন্য দিয়ে দেন।



দিন সাতেক পরের কথা। পুকুরে এখনো জল ছাড়া হয়নি। বৃষ্টিও হচ্ছে না শরতের দিন। আকাশে তুলো মেঘ ভেসে চলেছে। ফুরফুরে বাতাস। বাচ্চা ছেলে বোতল নিয়ে উঠোনে খেলা করছে। বাড়ির মহিলারা কেউ চুল বাধছে কেউবা সিঁড়ি বেঁধে উকুন আনছে। বাচ্চা ছেলেটি হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে বোতলের মুখ খুলে ফেলে। অমনি বোতল থেকে বিকট শো শো আওয়াজ তোলে নীল ধোয়া বেরুতে থাকে। বাড়ি মেয়েরা ব্যাপারটি দেখতে এগিয়ে আসে। বাচ্চা ছেলেটি ভয় পেয়ে যায়। সাথে মহিলারাও। 

নীল ধোয়া কুণ্ডলী পাকিয়ে একটা আকৃতি ধারন করে। অনেকটা মনুষ্য আকৃতি। সে বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে থাকে-শোন মানিক তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। তিনশ বছর যাবত আমি এই বোতলবন্দী। তোর কোন ভয় নেই আমি আছি তোর সাথে।"


এরপর সে ধোয়াসৃষ্ট অবয়ব বাতাসে মিশে যায়। মানিক অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেদিনকার মতো মানিকের মা মানিককে জলছিটা দিয়ে রক্ষা করে।



ঘটনা ক্রমে সেদিন ছিলো শুক্রবার। মানিক খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। সকলেই মানিকের জন্য হাহুতাশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। কেউবা জাল এনে কেউবা ডুব দিয়ে খোজার চেষ্টা করে। কিছুতেই কিছু হয় না। মানিককে আর খুজে পাওয়া যায় না। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এমন সময় কেউ একজনের চোখ যায় উঠোনের বেলগাছে। সে চিৎকার করে ওঠে। "ওই তো মানিক'। সকলের দৃষ্টি সেদিকে ফেরে। মানিক আঙুলের মতো চিকন ডালে বসে আছে। চুপচাপ। কোন নড়াচড়া করছে না। সেদিন মানিককে বাশের চংগ দিয়ে অতি কষ্টে নামিয়ে আনা হয়।




কদিন খুব ভালই চলছিল। মানিক এখন অনেকটাই সুস্থ। খেলছে ফিরছে স্কুলে যাচ্ছে। মানিকদের স্কুলে দুটো বিল্ডিং। একটি পরিত্যাক্ত অন্যটি নতুন। ছেলে মেয়েরা এখনো পুরানো বিল্ডিংয়ে খেলাধুলা করে। হঠাৎই প্রচন্ড শব্দে বিল্ডিংয়ের দেয়াল কলাপস করে। যে কজন ছেলে মেয়ে খেলাধুলা করছিল তারা বেরুতে পারলেও মানিক বেরুতে পারেনি। পাড়ার মানুষ দৌড়ে যায়। সকলেই ভাবে মানিক নিশ্চিত দেয়ালের নীচে চাপা পড়েছে। সেখানে গিয়ে এলাকাবাসী যা দেখে তাতে তারা হতবম্ব হয়ে যায়।


মানিক আস্ত দেয়াল এক হাতে ধরে আছে। আর একটু করে বেরিয়ে আসছে। মানিক সরে যাওয়া মাত্র দেয়াল ভেঙে গুড়োগুড়ো হয়ে যায়।

মানিক অক্ষত থাকে।



স্কুলের সামনে দিয়েই আন্তসড়ক। প্রচুর গাড়ী আসা যাওয়া করে। ছেলেমেয়েদের সাথে খেলতে খেলতে মানিক বড় রাস্তায় এসে পড়ে। প্রচন্ড গতিতে ধাবমান একটি ট্রাকের নীচে চাপা পড়তে যাচ্ছিল মানিক। কিন্তু বিষ্ময়কর ব্যাপার তখনই ঘটে মানিক এক হাতে ট্রাকটি উচু করে ধরে রাখে। ট্রাকের ইঞ্জিন বন্ধ হলে ট্রাকটি মানিক আস্তে আস্তে নামিয়ে আনে।


অন্য একদিন মানিক মাঠে খেলছে। মানিকের বাবা চাল ভাঙিয়ে দুইমন বস্তা ঠেলাগাড়ি থেকে নামিয়ে রাস্তায় রাখে। সে বস্তাটা নেবার জন্য একজন সহযোগী খুজে আনতে মানিককে ডাকে। বাবা,দেখতো তোমার কাকু বাড়ি আছে কিনা? বলে ঘাঢ় ঘুরাতেই মানিক বস্তা মাথায় তুলে নেয়।

ব্যাপারগুলো এলাকাবাসীর মনে দাগ কেটে যায়।




পরির আছর


সুতিয়া নদীপারেই পৌর গুরস্থান।পাশেই বন্ধু ইকবালের বোনের বাসায় কেউ নেই। তাই সন্ধ্যার সময়ে ঠিক হলো সে বাসায় আমরা কয়েকজন থাকবো। সে মতেই  কামাল লিটন মঞ্জু আমি ইকবাল সে বাসায় রাত্রিযাপন করবো বলে গেলাম।

সন্ধ্যে থেকে আড্ডা খেলা আর টিভি দেখা চলছিল। বাড়ির চারিপাশে বড় বড় রেইনট্রি গাছ। ঘুটঘুটে অন্ধকার। অদূরেই নূপুর সিনেমা হল

। বাসার আশেপাশে কোন দোকান নেই। কোন কিছুর জন্য যেতে হলে জংগলের মত ঘন এই রেইন ট্রি বন আর গুরুস্থানের নিরবতা পেরিয়ে যেতে হয়। 



রাত তখন এগারোটা হবে। একটু পরেই সিনেমা হলের শো ভাংগবে। বিস্কিট পান সিগারেট যাই হোক এখনই এনে না রাখলে আর পাওয়া যাবে না। 


তো আমরা বন্ধু মঞ্জুকে পাঠিয়ে দিলাম। চা পান খেয়ে আমাদের জন্য যাতে রাত্রিবেলা সজাগ থাকার রসদ নিয়ে আসতে পারে। মঞ্জু ঘর থেকে বেরিয়ে যাবার পরই ঘটনাটা ঘটে।



মঞ্জু একটু একঘেয়ে হাবলা টাইপ মানুষ। পরিবারের একমাত্র সন্তান। আদুরে।


এই এলাকা নিয়ে লোকমুখে কানা ঘুষা বহুদিন থেকেই চলমান।আমরা সে সম্বন্ধে অবগত ছিলাম না। ইকবাল অবশ্য জানতো। এই বড় বড় গাছগুলাতে অনেক অদ্ভুতুড়ে কিছু অনেকে অনেক সময় দেখেছে। সুনিবিড় নিরাক পড়া এই এলাকাজুড়ে মাঝে মধ্যেই ঘটে বলে এদিক দিয়ে মানুষের যাতায়াত কম। 


মঞ্জু গান গাইতে গাইতে বিড়ি ধরাতে মেছের কাঠি কয়েকটি নষ্ট করে ফেলেছে। কিন্তু ধরাতে পারে না। ম্যাছ খোঁচা দেবার সাথে সাথেই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দেয়। বাতাসের সমস্যা হতে পারে ভেবে। মঞ্জু গাছের আড়ালে গিয়ে বিড়ি ধরায়। সে রেইনট্রি গাছের আড়ালে বিড়ি ধরিয়ে প্রস্রাব করে। শেষ করে যেই না দোকানের দিকে পা বাড়ায় অমনি এক বড়সড় হুলো বেড়াল ঝাঁপ দিয়ে অদ্ভুত শব্দে তার সামনে পড়ে। আর কবরস্থানের দিকে হারিয়ে যায়। অপ্রস্তুত সে ভীষণ ভয় পেয়ে যায়। বিড়িটা কোথায় যেন ছিটকে পড়ে। সে পেছন দিকে সরে আসে। বুকে থুতু দিয়ে সামনে আগায়। 


সে আর আগাতে পারে না। হাত পা সব জড়িয়ে আসতে থাকে। মঞ্জু বাতাসে উড়তে থাকে। এই গভীর রাত্রিরে সে সারা ত্রিশাল ঘুরে। ক্ষণিকে সে পোড়াবাড়ি বালি পাড়া থেকে বাগান তার বাড়ি সব আকাশ থেকে দেখে। বাতাসে তার চোখ লাল হয়ে যায়। কে যেন পিঠে খামচে ধরে রাখে।


সারা আকাশ ঘুরিয়ে মঞ্জুকে এনে ফেলা হয় বাগান গ্রামের বড় রাস্তার পার্শ্বের এক মার্কেটের চালে। মঞ্জু চালের টুইনে ভক্তি ভঙিমায় বসে থাকে।ধ্যানমগ্ন যোগীর মতো দেখাচ্ছে তাকে। রাত্র তখন তিনটা। পাহাড়াদার প্রহরা দিতে দিতে মার্কেটের সামনে দাঁড়িয়ে উপর দিকে তাকাতেই ভীষণ ভয় পেয়ে যান। তিনি বাঁশি ফুকতে শুরু করেন। আশেপাশের বাড়ি থেকে লোকজন আসে। পানি ছিটিয়ে দিলে মঞ্জুর তন্দ্রা ভাঙে। ক্ষণিকের জন্য। সে উঠে দাঁড়ায়। পাহাড়াদার লোকজনের সাথে তার তুমুল বাইচ্যিত চলে। সে শার্টের হাতা ভাঁজ করে মাসুলস দেখাতে থাকে। অবশ্য ঐ এলাকায় তার বাড়ী।  তাকে সকলেই চিনতে পারে। বুঝতে পারে মঞ্জুর একটা কিছু হয়েছে। তাকে অনেক কষ্টে এই রাইতে রিক্সায় তুলে দেয়া হয়। সে বাড়ি কাছে হলেও বাড়ি যায় না। সে চলে আসে পুনরায় আমাদের এখানে। দরজায় লাথি মারতে থাকে। লিটন দরজা খুলে দিলে। চোখ বড় বড় করে তার দিকে তাকায়। চোখ দুটো লাল। মনে হচ্ছে বেরিয়ে আসবে। লিটন ভয় পেয়ে যায়। ইকবাল আরোও বেশি। আমি তো সোফার এক কোণে চুপটি মেরে আছি। 


খাটে শুয়ে ঘুমাচ্ছে কামাল। আমাদের মধ্যে সাহসী ছেলে। সবাই তাকে ও তার কার্যকলাপ মানি। মঞ্জু ঘরে বসে নানা প্রকার পাগলামি করতে থাকে। আমরা ভয় পেয়ে যাই। আমাদের হইচইয়ে কামালের ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে কামাল। হাঁক ছেড়ে মঞ্জুকে বলে এই কি হইছে তোর? 


সে কামালকে ঝাড়ি দেয়। চোখ বড় করে তাকায়। নানারকম কথা বলতে থাকে। কামালও দমে যাবার পাত্র নয়। তার মনে শংকা জাগে। কিছু একটা হয়েছে তার। আমরা ভয়ে জড়সড়।



মঞ্জুর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে কামাল তাকে হ্যাঁচকা টানে বিছানায় শুইয়ে হাতদুটো পেছনে নিয়ে চেপে ধরলে। মঞ্জু ছোটার চেষ্টা করে। কামালের হাতের কাছে বিছানা পরিস্কারের ঝাড়ু পায়। তাদিয়ে মঞ্জুর পিঠি দু ঘা বসিয়ে দেয়।  মঞ্জু মেয়েলী স্বরে চিৎকার করে ওঠে। আমাদের সন্দেহ তীব্রতর হয়। এ আচরণ মঞ্জুর নয়। কামাল মঞ্জুর বামহাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে। কালেমা পড়ে ফু দেয়। জিজ্ঞাসা করে _বল তুই কে? মঞ্জু আবারো চিৎকার করে উঠতে চাইলে তার কনিষ্ঠ আঙুলে আরোও চাপ দেয় কামাল। ঝাড়ু দিয়ে আরোও দু ঘা দিয়ে বলে-তুই যেই ই হোস উত্তর দে? দিচ্ছি মঞ্জুরে মারিস না। মঞ্জু ব্যথা পাইতাছে! বল তাহলে তুই কে? আমি পরি। মঞ্জুর সাথে তোর কি? কিছু না আমি তারে ভালবাসি। বিয়ে করতে চাই। তুই তারে কোথায় পাইলি? আঙুলে চাপ দেয় কামাল। সে আজ বড় কড়ই গাছের তলায় প্রস্রাব করছিল। আমি ঐ গাছে ঘুমাই। আমার রাস্তা সে নাপাক করছে মঞ্জুরে ছাড়ুম না। আমারে ছাইড়া দে!



কামাল আরোও দু ঘা ঝাড়ুর বাড়ি আরোপ করে। কনিষ্ঠ আঙুল আরো জোরে চেপে ধরলে মঞ্জু মেয়েলী স্বরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে আমারে ছাড়। কামাল ধমক দিয়ে পরিকেই ছেড়ে যেতে বলে। কামাল একটু ঢিলাভাবে ধরে। পরি মঞ্জুকে ছেড়ে যায়।


মঞ্জু গাঁ ঝাড়া দিয়ে ওঠে। দাঁড়িয়ে কামালকে বলে-হৈ মিয়া আঙুল ভাইঙা ফালবা নাকি। কি করতাছে।দ্যূত মিয়া। রাইত কয়ডা বাজে জান? 


মসজিদের আযানের সুর ভেসে আসে। আমরা হাসতে থাকি। সেদিন রাতে কি ঘটনা ঘটে গেছে মঞ্জুর তার কিছুই মনে নেই। আমরা কয়েক বন্ধু তার প্রত্যক্ষ সাক্ষী।


মঞ্জু এখন ব্যাংক কর্মকর্তা। আজো সেই পরির আছরে মাঝে মাঝেই তার পাগলামি বেড়ে যায়। 


আমারে ছাইড়া দে? কামাল আরোও ভয় দেখায়। ভয় পেয়ে পরি মঞ্জুকে






চেচুয়া বিলে গানের মজমায়

//

রাত্র অনেক গভীর হলে মাঝে মধ্যেই আমার প্রাকৃতিক কাজে বাইরে যেতে হয়। আমাদের বাড়ির পেছনেই বিশাল এক বিল। আয়তনে দু একগ্রামের সমান হলেও এ তল্লাটে ত্রিশ চল্লিশ মাইলের মধ্যে এমন বিল আর নেই। গভীর রাতে ঘুম ফেলে সেই মহাকাজটি করতেই বেরিয়েছি। ভাববেন না সে কার্য খোলা আকাশের নিচেই করি।


আসলে আমাদের গ্রামের বাড়িতে টয়লেটগুলো পাকা কিন্ত ঘরের সাথে লাগোয়া নয় একটু দূরে। সে কাজ শেষ করে আমার মনে হলো বিলের ধার দিয়ে একটু হাটি। দিন কয়েক যাবৎ গরম  পড়েছে খুব। প্রাকৃতিক বাতাস উপকারীও বটে। বিলের ধারে যেতেই আজ গাঁ কেমন যেন ছমছম করে উঠলো। একটা বাউনী হাওয়া এসে মনে হলো গাঁয়ে কামড় দিয়ে গেল। এ যেন বাতাস নয় মিহি কালোরঙ ছাই বাতাস। জংগল থেকে বেরিয়ে বিলের দিকে চলে গেল। বিলের দিকে চোখ রাখতেই মনে হলো কারা যেন মজমা বসিয়েছে মাঝ বিলে।



 মজমা একপ্রকার গানের আসর যা ধান উঠে যাবার পর খোলা মাঠে চাদনী রাতে জমানো হয়। হয়তো আজো তেমনি। আমি কী যেন এক আবেশে সেখানে ছুটে গেলাম। বিশাল আসর। হারমোনিয়ম,ঢোল তবলা,কত কী যে যন্ত্র! কিন্তু পরিচিত কেউ নেই।এরা যেন কারা। দূর থেকে এসেছে হয়তো। ওদের দু একজনকে জিজ্ঞাসা করলাম,ভাই আপনাদের বাড়ি কোথায়? উত্তর পেলাম না। সবাই গানে নাচে নিমগ্ন।



 আমি ও আর তেমনটি জিজ্ঞাসা না করে গানে মনোযোগ দিলাম। গান শুনতে শুনতে এক ঘেয়ে লাগছিল। অচেনা অস্পষ্ট সুর। এ যেন ভিন্ন জাতি গোষ্ঠী বা ভিনগ্রহী সুর। একেকজন একেক সুরে গাইছে। সে গান শুনে কেউ নাচছে কেউবা হাসছে কেউবা বুক চাপড়ে কাঁদছে। আমি শুনছি। আমার কাছে সেগুলো কেমন গতানুগতিক লাগছে না। আমি কিছুই বুঝতেছি না। আমার সাথে কেউ কথা বলছে না।


আমার একটু রাগ হলো।  বললাম  এবার আমি গাইব। তোমরা শুনবে। হাত ঘড়ির দিকে তাকালাম।  রাত তখন তিনটে। গান ধরলাম। আমি গান গাইছি। সবাই নাচছে। হাত তালি দিচ্ছে। খুব মজা পাচ্ছে সকলে। আমি হারমোনিয়ম বাজিয়ে চলেছি। সকলে দাঁড়িয়ে সুর বাজিয়ে চলেছে। কেউ ঢোল কেউ তবলা কেউ বাঁশি কেউ একতারা কেউ পিয়ানো কেউ বেহালা। গানের তন্দ্রায় আমি চোখ বন্ধ করে গান গাইছি। রাত্র প্রায় শেষ। আযান দিবে দিবে। আমি ক্ষণিকের জন্য চোখ খুললাম। যা দেখলাম অবর্ণনীয়।


চোখ মেলতেই দেখতে পেলাম আমার সামনে কংকালগুলো দাঁড়িয়ে আছে।  কেউ বাজাচ্ছে কেউবা নাচছে। আমি ভয় পেয়ে গেলাম। আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি গাইছি আর বাজিয়েই চলেছি। আমি আযানের সুর শুনতে পেলাম। আমি বাজিয়েই চলেছি। গেয়েই চলেছি। 

সূর্যের আঁচ পেলাম। কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছি না। অনেক চেষ্টা করে চোখ খুললাম।দেখতে পেলাম আমার সামনে আমাদের বাড়ির সবাই বসে আছে। আমার বাড়ির উঠোন। কোন যন্ত্রী কিংবা হারমোনিয়ম আমার সামনে নেই। তবুও বাজাচ্ছি। হারমোনিয়ম ধরার স্টাইলে দুই হাত শক্ত হয়ে আছে। আমাদের মসজিদের ইমাম এসে পানি পড়া ছিটিয়ে দিলেন। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। 


তিনদিন বিছানায় থাকার পর মায়ের কাছে শুনতে পেলাম। ঘুমের মধ্যে অনেক গান গেয়েছি। হাটতে হাটতে বিলের মাঝে চলে গেছি। সকলেই আমাকে ধরাধরি করে নিয়ে এসেছে। 


অনেক অনেক কাহিনী ঘটে গেছে। বহুদিন পরে সে কাহিনি মনে হলে আজোও আমার গাঁয়ে কাটা দিয়ে ওঠে। 




মাছ ধরা


চেচুয়া বিলে মাঝে মধ্যেই ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে যায়। দিনের বেলাত ঘটেই রাতের আধারের ঘটনাগুলো আরো ভয়ংকর।  ঘটনাগুলো মানুষের মুখে মুখে। সবাই জানে তবুও জীবন জীবিকার তাগিদে যেতে হয় বিলে। বিশেষত রাত দুটোর পরে ঘটনাগুলোর আবর্তন শুরু হয়। আর অমাবশ্যা হলে তো আর কথাই নেই।


নুরু মাঝি এসকল ঘটনা জানলেও সে এসব বিশ্বাস করে না। সন্ধ্যেবাতির পর দুটো ছিপ বড়সড় খালুই তরই নাও নিয়ে মধ্যবিলে এসে স্থিতু হন। নুরু মাঝি সারারাত বড়শি দিয়ে মাছ ধরেন।

যে কয়টা মাছ ধরা পড়ে তা গফাকুড়ি বাজারে এনে বিক্রি করে দেন। সারাদিন ঘুমান। বিকেলে খেয়ে দেয়ে বাজারে যান মাছ ধরার টোপ, খাদ্য অন্যন্য কেনেন। সন্ধ্যে পর্যন্ত ঘরের দামায় বসে মাছ ধরার বাকী কাজ করেন। বর্শী গুটনো, আদার বানানো ইত্যাদি।  


আজ হালকা টিপটিপে বৃষ্টি। অবেলায় বৃষ্টি মাছ ধরার সম্ভাবনা বাড়ায়। তবে আজ যে অমাবশ্যা তা বাজার থেকেই শুনে এসেছেন।অনেকে কানা ঘোষা করছে। সে দিকে তিনি কান দেননি।


দেখতে দেখতে রাত বারোটা। মোবাইল ভর্তি গান। শুনছেন

আর টোপ ফেলছেন।মাছ যা পেয়েছেন অন্যান্য দিনের চাইতে খুবই প্রতুল। শিং মাগুর কৈ মিলিয়ে বারোটা কি তেরোটা হবে।

দ্বি প্রহরে শেয়াল ডেকে উঠলো। অন্ধকারে আকাশের তারাগুলো কোথায় যেন মিলিয়ে গেল। হঠাৎই গরম হাওয়া এসে পাতি নৌকা ভীষণ দুলিয়ে দিল।


 মনে হলো কেউ হাতে ধরে নৌকা নাড়ছে। নড়ে বসলেন নুরু মাঝি। ঝড়ো হাওয়া সামলে যেই বসলেন শুরু হলো মাছের টোপ খাওয়া। নুরু মাঝির মুখে হাসি ফুটে উঠলো। কিন্তু সেই হাসি বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হলো না। প্রতি টোপে টোপে মাছ পেতে থাকলেন। মূহুর্তে খালই ভরে গেলে শিং মাগুর বাইমে। রাত প্রায় দুটা।  নুরু মাঝি টোপ ফেললেন এবার বিশাল বড় এক আঈড় মাছ উঠে এলো। ছোট নাও মাছের নড়ানড়ি থামাতে অনেকটা সময় চলে গেল। তিনি মাছটাকে মারতে চাননি। তাজা ও প্রাণ থাকা মাছের দাম বেশি হয়। দেখতে দেখতেই বোয়াল উঠে এলো। আস্তে আস্তে নাও ভরে ওঠে। নুরু মাঝি ক্লান্ত হয়ে পড়েন। দু চোখে প্রচন্ড ঘুম। ঘুম ঘুম চোখে নৌকার পাটাতনে  দেখতে পান দু দুটো কংকাল। আর অসংখ্য বিছে পোকা। নুরু মাঝি আর হুসে থাকেন না। অজ্ঞান হয়ে নৌকায় দাঁত খিঁচিয়ে পড়ে থাকেন। বিশাল বিলে নৌকা ভাসতে থাকে। ভোরে হালকা বৃষ্টির ঝাঁপটায় জ্ঞাণ ফেরে নুরু মাঝির। আঈড় আর বোয়াল মাছ নেই। রাতে এত এত মাছ ধরেছেন তার কিছুই নেই। একটি ছিপ পানিতে ভাসছে। অন্যছিপে কি যেন টানছে। ছিপে টান পড়তে দেখা গেল। অনেক বড় একটি শোল মাছ। অদ্ভুত তার গাঁয়ের রঙ। 

ভুতের গল্প ২

 মহর সন্ধ্যানে



সন্ধ্যে বেলা কমল নুড়ি আর মনা দাদুর কাছে বায়না ধরেছে গল্প শুনবে। সে তো গল্প কিন্তু যে সে গল্প নয় একেবারে সাক্ষাত ভুতের গল্প। দাদুর শরীর তেমন ভাল না হলেও নাতিদের কাছে পেলে দাদুর মেজাজ তাগড়া হয়ে ওঠে। শুনাবো শুনাবো সন্ধ্যে হোক উঠোনে অন্ধকারে বসে ভুতের গল্প বলব। অন্ধকার না থাকলে কি ভুতের গল্প জমে? না না দাদু মিথ্যে বলবে না আজ সত্যি সত্যই গল্প শুনাতে হবে।

-আচ্ছা শুনাবো তবে শর্ত হলো পড়াগুলো আগে ভাগেই শেষ করে ফেলো,তারপর।



যথারীতি তিনজনে যার তার পড়া শেষ করে উঠোনে আগে থেকেই এসে উপস্থিত। কিন্তু দাদু আর আসে না। দাদু দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছে। কমল দাদুকে ডাকছ -ও দাদু ও দাদু কোথায় তুমি গল্প শুনাবে না? কোন উত্তর নেই।


গোয়ার টাইপ মনার মেজাজ মাঝে মাঝে বিগড়ে যায়। আর বিগড়ে গেলে একটা কিছু করে যে বসবে তার গ্যারান্টি একশত পার্সেন্ট।

-দাদু দুয়ার খুলবে কিনা? তা না হলে ব কিছু এক টা বলার আগেই দাদুর দরজা খুলে যায়। দরজা খুলার সাথে সাথে দু চোখ ধাঁধিয়ে যায় মনার। মনা লাফ দিয়ে দরজার কাছ থেকে সরে আসে।



সে এক ভীষণ ভঙি। যেন ভিনগ্রহ হতে আগত কোন দরবেশ বাবা। বিশাল জুব্বা চোখে সুরমা লাগানো মাথায় টুপি দাদু তো নয় যেন এরাবিয়ান দাদু।


উনি উনার ঘর থেকে নেমে এলেন। আর নুড়ির পাশে মোড়ায় বসলেন। -বল তোরা কি গল্প শুনতে চাস? সকলেই সমস্বরে বলে উঠলেন আমরা ভুত পেত্নী জ্বিনের গল্প শুনতে চাই। দাদু চোখ বুঝলেন কি যেন চিন্তা করে বললেন তাহলে আজ তোদের জিনের গল্প বলি। জ্বিন কি জানিস?না। জ্বিন হল মানব সৃষ্টির মতো আল্লাহর আরেক সৃষ্টি। মানুষ মাটির আর জ্বিন আগুনের তৈরী।

আমি আগে যে জিনিস দেখিনি তা আছে বলে মনে করতাম না। তো একদা কি কাণ্ড হলো জানিস একদিন ফুলবাড়িয়া রাধাকানাই বাজারে হতে পাট বিক্রয় শেষে ছলিমপুরের রাস্তা ধরে আসছি। তখন এত ঘনবসতিপূর্ণ ছিলনা। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ও ছিল না। ত্রিশাল বাজার থেকে একটি রাস্তার কয়েক কিমি পথ খালি চোখেই দেখা যেতো। দুপুর পেরিয়ে ব্জকেল হয়ে গেছে। হাঁটতে হাঁটতে ছলিমপুরের বাজারের কাছাকাছি আসতেই দেখি এক ঘোড়া ঘাস খাচ্ছে। আমি খুব ক্লান্ত

। আশে পাশে কোন বাড়িঘর কিংবা লোকজনের টকিটি পর্যন্ত নেই। আমি ভাবলাম একটু জিরিয়ে নিই। তো রাস্তার পার্শ্বের ঘাসের উপর শুয়ে আছি। বিল পারের ঝিরিঝিরি হাওয়ায় আমার চোখে ঘুম নেমে এলে ঘাসের উপরই ঘুমিয়ে পড়ি। কখন যে আছরের আযান হয়ে যায় জানি না। আমাকে সন্ধ্যার আগেই পৌছুতে হবে। তা না হলে পথ ডাকাতের ভয় আছে। আমি ভাবছি খুব দেরি হয়ে গেছে। 


- থেকে জেগে দেখি আমি শুন্যে ঝুলছি। কে যেন আমায় পিঠে নিয়ে হেঁটে চলছে। আমার হাত পা মাথা ঝুলছে। ঘুমের রেধ কেটে গেলে& কানে টকবক শব্দ শুনা যাচ্ছে। আমি মাঘা তুললে দেখতে পাই আমি যে ঘোড়াটিকে দেখতে পেয়েছিলাম সেটা পিঠেই আমি আছি। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম এই বিস্তির্ণ জনারণ্য এলাকায় কে আমায় ঘোড়ার পিঠে চড়িয়ে দিল। আমি খুব শংকিত হলাম। ঘোড়াটার পিঠে কোন মতে সোজা হয়ে বসলাম। ঘোড়া আমাকে নিয়ে এগুতে থাকলো। শুকনি বিলের কাছাকাছি এসে কয়েকটি খেঁজুর গাছ। কোন মতেই ঘোড়াটিকে সেই খেজুর গাছগুলোর পার করে নিতে পারলাম না। অনেক করে বললাম বাবা আমাকে কষ্ট করে নিয়েই এসেছিস তবে চল আর কিছুদূর এগিয়ে দে।  না ঘোড়াটিকে নিয়ে আর এগুতেই পারা গেল না। অগত্যা নেমে ঘোড়াটিকে ছেড়ে দিয়ে সেই তিনটি গাছ পেরিয়ে যেই পেছন দিকে চাই লাম আর তাকে দেখতে পেলাম না। সে অদৃশ্য হয়ে গেলো। আমি আরো একটু শংকিত হলাম। বুকে থুতু দিলাম। রাস্তার পাশে থেকে কচুপাতা ছিড়ে একটু পানি ঢেলে সে পানি খেলাম। অনেক সময় ভয় পেলে সে পানি খেলে কাজে দেয়। কি আর করা একা একা এই সন্ধ্যার সাজে বুকে ভয় নিয়ে এগুতে থাকলাম। বর্তমান নজরুল মিউয়াম থেকে কিছু আগে আসতেই হঠাৎই লক্ষ করলাম এক বৃদ্ধ বসে আছে একটি বড়সড় গাধা নিয়ে। -কাছে আসতেই আমাকে জিজ্ঞাসা করল কোথায় যাবেন?আমি বললাম -বাজারের দিকে যাচ্ছি,হাঁটতে হাঁটতে ক্লান্ত। লোকটি আমার হাতে গাধার দড়িটি ধরিয়ে দিয়ে বলল,যান একে নিয়ে যান। বাজারে গিয়ে ছেড়ে দেবেন। এমনিই চলে আসবে। আমি কিছু অর্থ দিতে চাইলে সে না নিয়ে আমাকে গাধার পিঠে চড়িয়ে পাশাপাশি হাঁটতে থাকলেন। জিজ্ঞাসা করলাম মহোদয় আপনার বাড়ি? বর্তমান কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সে সময় ছিলনা। এখানে অনেক বড় চরা ছিল। জায়গাটির শুকনির বিল নামে পরিচিত। এখানে চরার কিয়দংশ ঘন জংঙগল আর ঝোপে পূর্ণ ছিল।

লোকটি বলল, ঐ জঙ্গলেই থাকি। আমার মনে ভয় জাগলো। লোকটি জঙ্গলে থাকে ভেবে শংকিত হলাম। কথা না বাড়িয়ে দু কদম  আগাতেই পেছন ফিরে দেখি লোকটি অদৃশ্য হয়ে গেছে। আমি বটতলা পার হচ্ছি এমন সময় রাস্তা থেকে ভীষণ ঘুর্ণী ওঠে অন্ধকারকে আরো অন্ধকার করে দিল।



গাধা জোরে হেঁটে চলেছে। পেছনে গাছপালা সব ভেঙে ফেলার শব্দ পেতে থাকলাম। আমার আর  



একবার কার কাছে যেন শুনেছিলাম জ্বিন পরি বাউ পেত্নি পেছনে যাই করুক ঘাঢ় ঘুরিয়ে দেখতে নেই। আমিও ঘাঢ় ঘুরালাম না। পাছে ভেঙ্গে ফেলতে পারে এই ভয়ে। খুব বেশিদূর আসতে পারিনি। গাধাটা রশিদ চেয়ারম্যানের বাড়ির জঙলটার কাছে এসে এমন গো ধরে যে বলে কয়েও ধাক্কা দিয়েও একচুল নাড়ানো গেল না। অগত্যা বৃদ্ধের কথা মত ছেড়ে দেয়া হলো। গাধাটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। একটা সাদা ধোয়ার কুণ্ডলী আমার চারিদিকে ঘুরে জানিয়ে দিল -তুই ফুল বাড়িয়ার বাজার থেকেই  তিনজনের ট্রার্গেটে ছিলি। আর কখনওই এ রাস্তায় একা আসবি না। আমরা তোকে বাঁচিয়ে দিলাম। যা বাড়ি যা। সাদা ধোয়ার কূন্ডলীটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেলো।



কখন যে জ্ঞাণ হারিয়েছিলাম মনে নেই। সুস্থ হবার পর আর কখনওই সে রাস্তায় একা যাইনি।


###

এক রাত পরীদের সাথে

//


প্রায় দুই বছর আগের কথা। অনির্বাণ সাংস্কৃতিক একাডেমী থেকে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে আমরা কজন গিয়েছিলাম গান গাইতে। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দাম পহেলা নববর্ষ উপলক্ষে আমাদের ইলিশ পানতা শুটকী চেপা আলুর ভর্তার দাওয়াত করেছিলেন। ওস্তাদ রাশেদ ভাইয়ের সাথে আমরা কজন সে স্কুলে বিকেল নাগাদ গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে তুললাম। বিশাল আনন্দে স্কুলের ছেলেমেয়েদের সাথে পান্তা ইলিশ ভর্তা দিয়ে খেয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রাণবন্ত আলোচনায় মেতে উঠলাম। মজার মজার হাস্যরসে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত্র হয়ে গেলো বুঝতে পারিনি। আমাদের আরেক ওস্তাদ গুরু তিনি আসরে এমনই মজেছেন যে তিনি ভুলেই গিয়েছেন আমাদের সাথে গোটা দশেক মহিলা শিল্পী রয়েছে। অবশেষে আমি মনে করিয়ে দেয়ায় দাদা অবিনাশ দাম স্কুল বন্ধ করে আমাদের নিয়ে রওনা দিলেন। স্কুল থেকে বেরিয়ে কিছুদুর হেঁটে গেলে পোড়াবাড়ি লোহার ব্রিজ। সেখানে যে বটগাছটি রয়েছে তাঁর নিচে সি এনজি গাড়ীর স্টেশন। আমাদের পাশ দিয়ে জটাধারী এক নারী পাগল লক্কর ঝক্কর ব্রিজের চক্কর বলতে বলতে চলে গেলো। স্কুলে থাকতেই হালকা হাওয়ার এক পশলা বৃষ্টিও হয়েছে। বিদ্যুৎ নেই। কোথায় যেন বিদ্যুতের ট্রান্সফরমার ব্রাস্ট হয়েছে। অন্ধকার পিচ্ছিল ভেজা রাস্তা। সাবধানে হাটতে হাঁটতে নদীর পারের সে বটবৃক্ষের নীচে এসে দাঁড়ালাম। ঝিরিঝিরি হাওয়া বইছে। আশে পাশে যা দোকান পাট আছে সব বন্ধ।

শুধু বটবৃক্ষের নীচের টঙ দোকানে কুপি বাতি জ্বেলে এক বুড়ো বসে আছেন। পান সিগারেট বিক্রয় করেন। আমাদের অনেকে উনার কাছ থেকে পান বিড়ি খেয়ে তৃপ্তি মেটালেন।  স্ট্যান্ডে কোন যানবহন নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সি এনজি এলো। বৃষ্টি বাদলের সময়। ডাবল ভাড়া দিতে হলো। কষ্ট করে পাঁচ জনের জায়গায় ছয়জন বসল। ওস্তাদ রাশেদ আলোক কাকু আমি আর বিশাল বপুধারী অবিনাশ দা রয়ে গেলাম। দোকান থেকে পান কিনলাম। উনাদের বললাম আপনারা হোন্ডায় চলে যান আমি পরের গাড়ী করে আসছি। উনারা মানতে চাইলেন না। তবুও আমি একাই রয়ে গেলাম।


অপেক্ষার প্রহর আর কাটে না। মোবাইলের চার্জও সীমিত। আরেকটি পান চিবুলাম। দোকানীকে জিজ্ঞাসা করলাম,কাকু বিপদেতো 

পড়েই গেলাম। এদিকে কি থাকার মতন জায়গা হবে? দোকানী আমায় আশ্বস্থ করলেন গাড়ী একটা আছে। ভাগ্য ভাল হলে যেতে পারবেন। না হলে আমার সাথে এখানেই থেকে যাবেন। পলিথিন মুড়ি ঘুম বেশ হবে। নিজেকে অসহায়ত্ব থেকে মুক্ত মনে হলো। কিছুক্ষণের মধ্যেই স্কুলের দিক থেকে সিনজির আওয়াজ পেলাম। এদিকেই আসছে। মোচড় দিয়ে দাঁড়াতেই সামনে এসে দাড়াল। ড্রাইভারের সাথের একটাই সিট খালি। সুযোগটা আর হাতছাড়া করলাম না। ডাবল ভাড়া মিটিয়ে ওঠে পড়লাম। 

পেছনে কে আছে দেখার ফুসরত হলো না। গাড়ী বটতলী ছেড়ে লোহার ব্রীজে ওঠতেই পেছন দিকে হাসির আওয়াজ পেলাম। মেয়েদের হাসি। কৌতূহল হলো ওরা কারা, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। ড্রাইভার কিছু বলার আগেই পেছন থেকে আওয়াজ এলো আমরা বিয়ের যাত্রী। সামনেই একটা বিয়ে আছে। সিএনজি গাড়ী চলছে খুব দ্রুত গতিতে। পোড়াবাড়ি ছেড়ে মঠবাড়িয়ার মধ্যএলাকা অতিক্রম করছে। ইটের ভাটার আগেই বিল আছে। সেখানে সরু একটি রাস্তা পূর্বদিকে চলে গেছে আর সেখানেই ছয়টি তালগাছ। তিনটে রুপসী নারী সিএনজি থেকে নামল। আমার নাম ধরে ডাকল। রিয়েল ভাই নামেন। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে গান গাইবেন। আমি নামতে চাইলাম না। তবু তারা আমাকে জোর করে নামাল।


এত রাতে রুপসীদের সাথে যেতে ভয় লাগছে। আমি কিছু বলার আগেই তারা আমাকে দু বাহু ধরে শুন্যে তুলে তাল বনের দিকে নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠতে পারলাম না। শুধু পেছনে তাকিয়ে দেখলাম সি এনজি খানি অনেক দূরে।



ওখানে ছোট একটি কুঁড়েঘর।  খুব সুন্দর করে সাজানো। গোটা বিশেক রূপসী আহা কী ঝলমলে সুন্দর! এত সুন্দর করে সাজিয়েছে ঘরটি। পাত্রীর সবুজ বরণ গা। গয়না জড়ানো। কী মাধুর্য তার। আমি বিমুগ্ধ হয়ে গেলাম। সব ভুলে এক মোহময় আবেশে বসে রইলাম। পাত্র চলে এসেছে। সাদা শেরওয়ানী পাগড়ী পরা। পাগড়ী থেকে ঝালরযুক্ত ও ঝুলছে।


ঘরের ভেতরে বাইরে কী চমৎকার সানাইয়ের সুর! যে মেয়েগুলো আমাকে নিয়ে এসেছে তারা নাচছে। রিনিঝিনি পায়ের নুপুর বাজছে। আনন্দ ফুর্তি সে এক বিশাল অবস্থা। অবর্ণনীয়।



হঠাৎই আমাকে পাত্র মহোদয় অদ্ভুত কণ্ঠে গান গাইতে বললেন। তার পাশে বৈঠকি ঘরানায় হারমোনিয়ম তবল আনা হলো। সানাই বাদক এল। মহিলা তবল বাদক। রিয়েল ভাই গান শুরু করুন। আমি পাত্রের পাশে হারমোনিয়ম ধরেছি। কি গান গাইব আমার গানের খাতা তো সিএনজি তে। ঐ মেয়েগুলোকে বললাম।


আচ্ছা আনছি। দু সেকেন্ডের মধ্যে খাতা এল। আমার কাছে বিষ্ময়কর মনে হলো। আমি গান ধরলাম -রিনিকি ঝিনিকি পায়েলিয়া বাজে /অবেলায় এলে হে একো রূপসী সাজে।


একটার পর একটা গান গাইছি। সকলেই বিমুগ্ধ। কেউ কেউ গানের সাথে নেচে যাচ্ছে। এত বিমুগ্ধ বিনম্র শ্রোতা আর পাই নি আমি। গভীর রাত পর্যন্ত গান চললো। শুধু আমি নই আরোও অনেকে গান গাইল। তবে সেগুলো ছিলো দূর্বোধ্য ভিন্ন সুরে ভিন্ন মেজাজি গান। গান হিসেবেই ধরে নিয়েছিলাম। 


এবার বিয়ের পালা। হিন্দুয়ানী বিয়ে। মালা বদল দিয়ে বিয়ে শেষ হলো। শুনতে পেলাম পাত্রপাত্রী এই তালবনেই থাকে। তালবনে আবার কিভাবে থাকে? বিশ্বাস হলো না আমার। যাক সে তাদের ব্যাপার ভেবে নিলাম। নাক গলাতে গেলাম না।


খাবারের বিশাল আয়োজন। এখানে আসার পথে রান্নার গন্ধ পেয়েছিলাম। পোলাও কোর্মা কাচ্চিবিরিয়ানি আরো কত কী। আরোও আছে বোতল ভর্তি পানীয়। খাওয়া দাওয়া শুরু। আস্ত খাসির বিশাল রোস্ট। সবাই খাচ্ছে। সুন্দরী কয়েকজন আমায় খাইয়ে দিল। প্রচুর খাওয়া দাওয়া হলো। সুমিষ্ট সব পানীয় পান করে বেশ তৃপ্তি পেলাম। আমার প্রচুর ঘুম পেল। আমি পাত্রের চৌকিতে পাত্রের পেছনে শুয়ে ঘুমিয়ে পড়লাম। 


সকাল বেলা কুঁড়েঘর মালিক রহিম ভাইয়ের ডাকে আমার ঘুম ভাঙে। রহিম ভাই আমাকে জিজ্ঞাসা করে,"আরে ভাই আপনি এইখানে কেন?আপনি না গতকাইল বিকালে আমাদের ইস্কুলে গান গাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। আমি সব খুলে বলি রহিম ভাইকে।

তিনি বলেন, আপনি যা দেখেছেন বা করেছেন সব ভুয়া। এগুলি পরীগো কাজ। ঘর থেকে বাইর হইয়া দেখেন ছয়টা তালগাছ। এই রকম কত ঘটনা এখানে ঘটে। সে ভয়েই তো রাইতে এই ঘরে থাকি না। দিনের বেলা গরু চরাই। এই ঘরে বিশ্রাম নেই। সন্ধ্যের আগে সব নিয়ে বাড়ি চলে যাই।

আমি ঘর থেকে বের হয়ে আসি।আমি আর রহিমভাই উঠানে দাঁড়াইয়া তালগাছ গুলো গণি। গাছ গোণা শেষ হবার আগেই দেখতে পাই কাচা তালগুলো  কারা ছিঁড়ে ঢিল ছুঁড়ছে। আমি ভীষণ ভয় পাই। গাছে তো কেউ নেই। কে করছে এসব?


ওই যে শুরু হইয়া গেছে। চলেন পালাই। রহিমভাই আমাকে হাত ধরে সেখান থেকে নিয়ে এসে দ্রুত এক সিএনজি তে তুলে দেয়।


####


লকডাউনে ভূত

#রিয়েল আবদুল্লাহ 

ছুটিতে বাড়ি এসে সন্ধ্যা হতেই আনোয়ার ঘর থেকে বের হয়ে এলো। লক ডাউনের আগে সেই যে কর্মস্থলে গিয়েছিল আর ফিরে আসতে পারে নি। অদৃশ্য অনুজীবের ভয়ংকর ভয় তো আছেই। বাড়ি থেকে বড় মেয়ে মিষ্টি কতবার বলেছে, বাবা,বাড়ি আসবে না? আমি কাঁদছি তোমার জন্য।'

 দুনিয়ার সব অফিস বন্ধ হলেও বাংলাদেশের কোন অফিস বন্ধ হয় না।সীমিত আকারে চলে। মানে অফিসের যে সীমিত সময়সীমা তাতে পূর্ণাঙ্গ সময়ের কাজ এত অল্প সময়েই করতে হয়। তাতে করে নিজেকে সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়ে।  তবুও কোন মতে অনুজীব ভাইরাস কোভিড -১৯ এর হাত থেকে বাঁচিয়েছে নিজেকে। ইদের ছুটিতে লকডাউন শীতল হলে সে বাড়ি আসে। অনেক দিন এলাকার কারো সাথে দেখা নেই। মাস্ক লাগিয়ে বাড়ি এসেই জামা কাপড় চেঞ্জ দিয়ে বাইরে আসে। হালকা আবছা অন্ধকার। রাস্তাঘাট খালি। অদূরেই গফাকূড়ি বাজার। সেদিকেই যাত্রা দেয় আনোয়ার। বালিপাড়া রোড উঠতেই দেখা হয় রহিমুদ্ধিনের সাথে। আরে আনোয়ার কি খবর? জিজ্ঞেস করে রহিমুদ্দি। আরে রহিম ভাইয়্যু, কি খবর? এই তো ভাল আছি। কখন আসলে? জিজ্ঞাসে রহিমুদ্দি। এই একটু আগেই আসলাম,উত্তর দেয়। রহিমুদ্দি মড়লদের বংশধর। আনোয়ারদের আত্মীয় হয়। সম্পর্কে ভাই। দীর্ঘদিন দেখা নেই। তা চলো হাঁটি আর কথা কই। শরীর স্বাস্থ্য ভালো তো? বলে আনোয়ার।

-এখন সুস্থ্য। কয়ডা দিন আগে অসুস্থ ছিলাম। খুব অসুস্থ। ডাক্তার কইছিল করোনা হইছে। আচ্ছা আমি হইলাম গেরামের মোড়ল, করোনা আমারে কি করবো?মুক্তি পাইছি। আর জীবনে কিছু হইত না। 

থতমত খায় আনোয়ার। কথার মধ্যে কেমন যেন রহস্য। আনোয়ার জিজ্ঞেস করে, করোনা কি নেগেটিভ নাকি কও! নেগেটিভ মানে, ডাক্তার তো কইল আমার শরীরের সব কোভিড মইরা গেছে। মানুষ মারা গেলে শরীরের করোনাও মারা যায়। কারণ তার শরীরে প্লাজমা মরে যায়। এন্টিবডি থাকে না। আর করোনার বেঁচে থাকতে হলে এন্টিবডি জরুরী। মৃতদের শরীরে করোনা তিন চার ঘন্টা থাকে।


আনোয়ার বুঝতে পারে না রহিমুদ্দির কথার রহস্য। একটু এগোতেই মুচিদের বাড়ি। সে বাড়ি পেরিয়ে পূর্বে কিছুদূর এগুলেই মৃধাবাড়ি মসজিদ। সেখানে এসেই রহিমুদ্দি বিদায় নেয়।  বাড়ি আইছো যখন কাইল দেখা অইব। আমি নামাজটা পড়ি। তাইলে তুমি আগাও।


 বিদায় নিয়ে আনোয়ার এগুতে থাকে সামনের দিকে। কয়েক কদম যেতেই রাস্তার উত্তর পাশের কলাবন থেকে হুড়মুড়িয়ে বের হয়ে আসে মঈনুদ্দি। কেমন যেন উশকু খুশকু চুল। চেহারায় নির্জনতার ছাপ । বিষণ্ণতা যেন ঘিরে ধরেছে তাকে। মনে হচ্ছে সদ্য আইসোলেশন থেকে বেরিয়ে এসেছে। লম্বা লম্বা দাড়ি রাখায় তাকে চিনতে বেশ বেগ পেতে হচ্ছিল আনোয়ারের। প্রথমে মঈনুদ্দিনই কথা বলে,আনোয়ার, কখন আইলা? গলার স্বর বুঝতে বাকী থাকে না আনোয়ারের । ভাঁজখাই গলা নয়,মিহি মসৃণ স্বর। মঈনুদ্দিন তোমার এই অবস্থা কেয়া?জিজ্ঞাসা করে আনোয়ার।


মঈনুদ্দিন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে চাকুরী করে। করোনাকালীন লকডাউনে বাড়িতেই আছে আনোয়ার। 

 আর অবস্থা, ঘরবন্দি আছি,ভার্সিটি বন্ধ। তোমাদের কি খবর? আমরা ঘর-বাইরে আছি। সীমিত আকারে অফিস খোলা,কি আর করবো বলো,বলে আনোয়ার। আনোয়ারের কথায় কোথায় যেন একটা ভয়? মৃত্যু ভয়ের মতো নিদারুন কিছু। কথাগুলো বলছে কিন্তু স্বরটা কেঁপে কেঁপে ওঠছে। অদূরেই বাজার সন্ধ্যে হলেও লোকসমাগম মন্দ নয়। দূরে চা স্টলগুলো থেকে চায়ের কাপে চামচের শব্দ শুনা যাচ্ছে। 

-হ্যাঁ, আনোয়ার আর যাবো না,তোমাকে দেখেই বাড়ি থেকে আসলাম। আনোয়ার একটু হকচকিয়ে যায়। সে অন্ধকারে কেমনে দেখলো? তা আবার বাড়ি থেকে। উফ! প্রশ্নটা মনে ঘুরপাক খেতে থাকে আনোয়ারের। মাইন উদ্দিন রাস্তার দক্ষিণ পাশে অন্ধকারে কলাখেতের দিকে নেমে যায়।ঐদিকে কই যাও? জিজ্ঞাস করে আনোয়ার। মাইন উদ্দিন উত্তর দেয়,একটু নদীর পাড় যাবো।


এমনিতেই ভীতু পাবলিক আনোয়ার। মঈনুদ্দিনের অস্বাভাবিক কাণ্ডে একটু ভয় পেয়ে যায়।  দ্রুত হাঁটে বাজারের দিকে। রাসেলের স্টলে পরিচিত অনেকেই বসে টিভিতে সংবাদ দেখছে। আনোয়ারও বসে। ঐ রাসেল এককাপ চা দিস,গরম পানি দিয়া ধূইয়া দিস,ডাক ছাড়ে আনোয়ার। আইচ্ছা মামু-জবাব দেয় রাসেল। 


সংবাদ মানে টিভির স্ক্রলে নানা দেশের মানুষের কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা দেখাচ্ছে। সাথে প্রচার হচ্ছে করোনা বিষয়ক টক শো। আজকের আলোচক দেশের বড় দুই রাজনৈতিক দলের দুই কর্মী । সে যে কী চীৎকার -কথা বলার সময় একজন আরেকজনের উপরে ক্ষেপে যায়। ওঁরা যে জনগণের সম্মুখে আছে তা তাঁদের কে বুঝাবে। টক শো তে গিয়েও ভুলে যায় যে সদাচরণ করা উচিত। চা স্টলের অনেকেই  এই আলোচকদের উপরে বিরক্ত। কেউ কেউ চ্যানেল পাল্টানোর পক্ষে আবার কেউ বিপক্ষে এই নিয়ে চা স্টলে তর্কাতর্কি। এক পর্যায়ে তুমুলঝগড়া -আনু ও অন্যান্য কয়েকজন মিলে থামায়। এমন সময় সংবাদ পাঠের এক পর্যায়ে মঈনুদ্দিনের ছবি ভেসে ওঠে। খবর পাঠক খবরে বলছে,করোনায় আক্রান্ত হয়ে আজ তিনদিন ধরে হাসপাতালেব বেডে শুয়ে আছে, এদেশের বিশিষ্ট গল্পকার ও কলামিস্ট মঈনুদ্দিনন। এই সময়ে উনার পাশে নেই তার পরিবারের সদস্য কেউ,লেখা ভক্তবৃন্দ,প্রকাশক কেউ। শুনে আনোয়ারের মাথা চক্কর দিয়ে ওঠে। সুঠাম স্বাস্থ্য সুস্থ্য দেহ নিয়েও তার মাথা গুলিয়ে ওঠে। সে কিছুই বুঝে ওঠতে পারে না, মঈনুদ্দিন যদি তিনদিন ধরে হাসপাতালেই থাকে তবে কলাখেতে গেল কে?


 বিড়বিড় করে কথা বলতে না বলতেই পাশ থেকে  আরেক বলে ওঠে,আহা রে করোনা,রহিমুদ্দিও গেলো এলাকায় গজব শুরু হইয়া গেছে। এইবার আনোয়ারের মুখ খোলে,কি কও,ছালের বাপ,রহিমুদ্দি গেলো মানে? কী? 


ও তাইলে জানো না?রহিমুদ্দি তো গত সপ্তাহে করোনায় মারা গেছে। বিশ্বাস করে না আনোয়ার। কি কইতাছো ছালের বাপ,এই মাত্র আধা ঘন্টা আগে রহিমুদ্দির সাথে কথা অইলো,আমারে ভালমন্দ জিগাইলো নামাজ পড়তে মৃধা গো মসজিদে নামাজ পড়তে গেল,বলে আনোয়ার। আর মাইনুদ্দিন আমারে দেইখ্যা কথা বলতে আসে,এই তো হামেদের বাপের কলাখেতে ঢুকে পড়ে, আমারে কইয়া গেল সে নাকি গাঙপাড়ে যাবে।


বিষয়টি গুলেমেলে ঠেকে আনোয়ারের কাছে। ছালের বাপ বলে,শুনো আনোয়ার,চাকুরী করো, দূরে থাকো,এলাকাতে আস খুব কম।এলাকার বাউ বুঝবা না। এলাকায় তাইরে নাইরে অনেক সমস্যাই হইতাছে। ভালর চাইতে মন্দই বেশি। তাইনেরা সন্ধ্যার পরে থাইক্যাই উৎপাত শুরু কইরা দেয়। তুমি ভাল মানুষ তাই হয়তো ভালো ব্যবহার করেছে তোমার সাথে।


অল্পতেই ছাইড়া দিছে। যাউকগ্যা চা টা খাইয়া লও দুইজনে যাইতে যাইতে কথা কই হেগো নিয়া। 


আনোয়ারের পা কাঁপতে থাকে।  অন্তরের ভেতরে ফুসফুস ওঠানামা করতে থাকে। দম বড় হয়ে যায়। ভয় লাগে প্রচণ্ড ভয়। তবুও নিজেকে শক্ত রাখতে চেষ্টা করে সে,যাতে কেউ না বুঝে। ও ছালের বাপ,যাইবা না?হ যামু,দাঁড়াও,উত্তর দেয় ছালের বাপ কালাম মিয়া। আনোয়ার দেখতে পায় মূহুর্তেই বাজার খালি। রাসেল চায়ের কাপ মাজতেছে। গমগমে বাজারকে মনে হচ্ছে শ্মশানঘাট। শ্মশানঘাটের কথা মনে হতেই আনোয়ারের মনে পড়ে স্মশান ঘাট তো অদূরেই। আনোয়ারের পা দুটো ঘন হয়ে আসে।টিপটিপ বৃষ্টি হচ্ছে। কালাম মিয়া,ছাতা নিয়ে এসে বলে,ও মিয়া, চল যাই। 

দূজনে হাঁটতে থাকে। আর এলাকার যত সমস্যা আছে সব বলতে থাকে কালাম মিয়া। বিশেষ করে তাইনে গো কথা। মুখে আনা নিষেধ, ইঙ্গিতে বলতে হয় তাঁদের নাম। কালাম মিয়া অনবরত বলে চলেছে। দূজনে হাঁটতে হাঁটতে বাড়ির উঠানে চলে এলে কালাম মিয়া আনোয়ারের হাতে ছাতা ধরিয়ে দিয়ে বলে,যাও একটু রাস্তাই তো,বৃষ্টি কম,যাইতে পারুম। ছাতা নিবা না?জিজ্ঞাসা করে আনোয়ার। না কাইল নিমুনে।


আনোয়ার ঘাঢ় ঘুরিয়ে দ্বিতীয় বার আর কালাম মিয়াকে দেখতে পায় না। ভাবে চলে গেছে হয়তো। ঘরের দরজায় টোকা দেয়,আনোয়ার। দরজা খোলে আনোয়ারের বউ। কি গো, বৃষ্টি বাদলের দিন ছাতা নিয়া বাইর অইবা না? আনোয়ার বলে,এই যে ধরো ছাতা। ছাতা পাইলা কই?জিজ্ঞাসা করে আনোয়ারের বউ। কেন, ছালের বাপ কালাম মিয়ার। সেইই তো আউজ্ঞাইয়া দিয়া গেল বাড়ি পর্যন্ত,বলে আনোয়ার।

হায় হায় কি বলো,তোমার কি মাথা খারাপ হইছে?বলে আনোয়ারের বউ। কেন কী হয়েছে? জিজ্ঞাসা করে আনোয়ার। ছালের বাপ কালাম মিয়া তো পাঁচ ছয়দিন আগে সৌদিআরব চইল্যা গেছে, বলে আনোয়ারের বউ। কী কও,সত্য নাকি? বলেই আনোয়ার মাথাঘুরে অজ্ঞান হয়ে যায়।


জ্ঞান ফিরে এলে সব ঘটনা খুলে বলে। সকলে ভাবতে থাকে সম্ভবত আনোয়ারকে ভূতেই ধরেছে। মসজিদের ইমাম সাহেব দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে যায়। আর বলে যায়,এবারের মত বিপদ কেটে গেছে। সে যেন সাবধানে থাকে।

ভূতের কবলে জিসান

 ভূতের কবলে জিসান -১


ততক্ষণে রাত্রি অনেক হয়ে গেছে। জিসানকে বাড়ি যেতে হবে। বিকেলেই সংবাদ এলো কাল সকালে বোনের বিয়ে.হাতের কাজ ও নিজ প্রাইভেট পড়া শেষ করে রুমে এসে গা এলিয়ে বসতেই মনে পড়ে গেলো তাকে যেতেই হবে। একমাত্র বোন। বর কনে সব দেখা হলো সবার কিন্তু জিসানের হলো না। তার বাড়ি চাঁদপুর শহর থেকে মেঘনার দিকে দশ কিলোমিটার যাবার পর যে নদী পড়ে তার নাম ধনাগোদা। সেটা পেড়িয়ে বাঁধের উপর বুড়ো বটগাছের দক্ষিণে সোয়া দুই কিলো গেলে ছোট গভীর এক জঙ্গলের তীর ধরে বামদিকে আড়াআড়িভাবে বিশাল এক ধান ক্ষেতের ভেতর দিয়ে সরু রাস্তা ধরে পনের মিনিট হাটলে যে দুইটা ইয়া লম্বা তালগাছ পড়ে সেখানে। আশে পাশে আরোও চৌদ্দটি তালগাছ দৈত্যের মতন দাড়িয়ে। 


নোয়াখালী হতে বাসে করে জিসান যখন কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পৌছল তখন বাজে রাত সাড়ে এগারোটা। গুড়ি গুড়ি বৃষ্টি আশেপাশে কোন দোকান পাটও খোলা নেই। কেবল একটা পানের দোকানে বুড়ো চাচা বসে। একটা অসহ্যকর অবস্থা। রাস্তায় কোন যানবহন নেই। এত রাত জিসানের মাথায় হাত। একটা সিগারেট ধরাল জিসান। ভাবছে আর আনমনে ধোয়া ছাড়ছে। এমন সময় দূরে একটা সিএনজির আলো দেখতে পেলো। মনে আশার সঞ্চার হলো। হাতে ইশারা করতে না করতেই কাছে এসে দাড়ালো। 

-স্যার কোথায় যাবেন?

-নায়ের গাও। 

উঠে পড়ুন। 

জিসান উঠতে গেলো। এমন সময় চালক বলল- 

জনাব সিগারেট ফেলে দিন। সিগারেট খাওয়া ভালো না। 

ঝামেলায় পড়তে চাইলো না জিসান। সিগারেট ফেলে দিলো। 

কন্ঠটা কেমন যেনো অদ্ভুত মনে হলো জিসানের্। গা টা ছম ছম করে উঠলো। তারপরেও চেপে বসলো। আল্লাহ সহায়। 


সিএনজি চলছে দুরন্ত গতিতে। 


ভুতের কবলে জিসান -২



সিএনজি এত দ্রুতগতিতে চলছে যে জিসান দু চোখে অন্ধকার দেখছে. দুই হাতে সে সি এনজির গ্রীল ধরে আছে। তার মাথা গুলাচ্ছে। বুকের ভেতর ধক ধক করছে। বাহিরে মুষলধারে বৃষ্টি তবুও জিসান ঘামছে। প্রচন্ড পানি পিপাসা পাচ্ছে তার্। 

- ভাই একটু আস্তে। 

কে শোনে কার কথা। চালককে বড় রহস্যময় লাগছে। কেমন যেনো নেশা গ্রস্থের মতো কোন দিকে না তাকিয়ে চালাচ্ছে। 

- ভাই পানি হবে। 

- হ্যাঁ 

-দিন না। 

বোতল এগিয়ে দিল চালক। জিসান ঢক ঢক করে পানি খেয়ে নিলো। জিসান ভুলটা বুঝি এখানেই করলো। 

মাথাটা কেমন যেনো ঝিম ধরে গেলো। 

অজ্ঞান হবার আগে জিসান উঠে দাড়াবার চেষ্টা করলো। সামনে যা দেখলো পুরা অবিশ্বাস্য।


ড্রাইভার স্টিয়ারিং ধরে রাখার বদলে ভোট ভাজা খাচ্ছে। গাড়িতে কোন স্টিয়ারিং নেই। 


জিসান অঘোরে ঘুমুচ্ছে। সে এখন অন্য জগতে। সে এরোপ্লেনে হাওয়ায় ভাসার ইমেজে আছে।


ভুতের কবলে জিসান -৩


হঠাৎই জিসান গতিহীনতা অনুভব করলো। নিজেকে এক অন্য জিসান বলে মনে হলো। তার ঘুম ভাঙ্গলো। চালককে তার খুব আপনজন বলে মনে হতে লাগলো।


বাহিরে প্রচন্ড বৃষ্টি। এর মাঝে চালক গাড়ি থামিয়ে রেখেছে। কার সাথে যেনো কথা বলছে।

-উঠে এসো। দেরি করোনা। 

উঠে এলো দুজন। জিসানের দু পাশে দুজন বসলো। একজন জিসানের প্রতি হাত বাড়িয়ে দিলো। হ্যান্ডশেক করল। জিসান দেখলো দুজনের হাতই বিকট ঠান্ডা। কেমন যেনো ব্যাতিক্রম দুজনই। 

১ম জন বলল -

তা দোস্ত আপনি কোথায় যাবেন?

-টরকি। 

-আরে আমরাও তো সেখানেই যাবো। 

জিসান মনে মনে খুশি হলো। আর যাই হোক সঙ্গী পাওয়া গেলো। 

গাড়ি আগের মতই প্রচন্ড গতিতে চলছে। এখন আর গতিকে গতি মনে হচ্ছে না। আরও দ্রুত চললে ভালো লাগবে। 

সামনে বৃষ্টি যেনো আরও বেড়ে গেলো। হঠাৎই একজন বলে বসলো ভাই চলুন তাস খেলি। বলা মাত্রই চালক ঘুরে বসলো। হাতে এক বান্ডিল তাস। চকচক করছে। 

মাঝের গ্রিলটা খুলে বাইরে ফেলে দিলো চালক। সে কি খেলা চারজনে। 


একসময় জিসানের হালকা নেশা কাটলো। জিসান অনুভব করলো একটা কিছু। তার আগেই সে যখন চালককে দেখলো সে আর নিজের মাঝে নেই। সে হা হয়ে গেলো। এ কি দেখছে জিসান। তার মাথাটা গুলিয়ে আসলো। পাশের জনের দিকে একবার চেয়ে দেখল। সে জুস খাচ্ছে। আবারও তার তৃষ্ণা অনুভুত হলো। সে জোসের বোতল নিয়ে ঢকঢক করে গিলতে লাগলো। এবার বোতলের জোস শেষ হতে না হতে আবার গভীর নিদ্রার কোলে ঢলে পড়লো। 


ভুতের কবলে জিসান -৪


এবার আর জিসানের ঘুম ভাঙ্গে না। চালকসহ তিন ভুত বড় চিন্তায় পড়ে গেল। এখন কি করা যায়। সকলেই চালক ভুতকে দূষল। তোর কারনেই যতো সমস্যা। জিসান যে জুস খেয়েছে তা বড় কড়া তাল গেছো জুস। এ ঘুম তো সহজে ভাঙ্গবে না। 

১ম যাত্রী ভুত বলে -

পেয়েছি!

দ্বিতীয়জন বলে -

কি পেয়েছিস?

সামনে ধনাগোদা নদী। চল ওখানে। তারপর বলছি। 

আর দেরি না করে চালক গাড়ি একটানে নিয়ে গেলো ধনগোদা নদীর পাড়ে। 

এবার দ্বিতীয় ভুত পাজা কোলো করে জিসানকে নিয়ে নদীতে নামল। বৃষ্টিটা অনেক আগেই থেমে গেছে। থাকলে আর নদীতে আসতে হতো না। জিসানকে ধুয়ে নেয়া যেতো। তাতো হলো না। নদীতে অনেক জল। জিসানকে আরামসে চুবানো যাবে। 

জিসানের ঘুম তখনও ছাড়েনি। 

শুরুটা করে ১ম ভুত। কয়েকটি চুবানো দিতেই জিসানের ঘুম ভাঙ্গে। 

-এই এই এই করছেন কি?

-না কিছু না। 

-এই তো আমরা গোছল করছিলাম। আপনি ঘুমিয়ে ক্লান্ত। আপনার শরীরটা কেমন গন্ধ করছিলো। তাই ভাবলাম গোছল করিয়ে দিই।

- এই তোরা কি বলিস? হা হা হা 

সবাই সমস্বরে হা হা করে হাসতে লাগলো। বুঝে না বুঝে জিসানও যোগ দিলো তাতে। 


ভুতের কবলে জিসান -৫


জিসান এখন সম্পূর্ণ সুস্থ্য। নদীর ঝরঝরে বাতাসে তাকে খুব ফুরফুরে মনে হচ্ছে। নদী পার হতে হবে। কিন্তু কোন নৌকা নেই। কি করে যাবে ওপাড়?

পেছন ফিরে জিসান দেখলো -তিন ভুতের এক ভুতও তার কাছে নেই। 

এইতো ছিলো। গেলো কোথায়?

ভয় ভয় লাগলো জিসানের্। চাঁদনী রাতের মৃদু আলোয় যতদূর চোখ যায় কোন নৌকা দেখা যায় না। 

হঠাৎই দুজন তার পিছে দাড়ালো।

- কি ভাই ভয় লাগছে নাকি?

প্রচন্ড ভয় নিয়েও জিসান উত্তর দিল

-আরে কিসের ভয়। আপনারা আছেন না। 

দুই ভুত বেজায় খুশি হলো। সিএনজি বাবুকে পাঠিয়েছি নাও আনতে। আর আমরা গিয়েছিলাম দোকানে। চানাচুর আনলাম। আপনার বোধহয় ক্ষিধে লেগেছে। 

জিসানের সত্যিই খুব ক্ষিধে লেগেছে। কিন্তু খাবে কি? না খাবে না। কিন্তু ...

-ওই তো বাবু এসে গেছে। 

বিশাল এক পানসী নিয়ে সি এনজি চালক হাজির্। জিসান দেখে তো হা হয়ে রইলো। অন্ধকারে কোথা থেকে আসছে এ নাও। এ যে অবিশ্বাস্য! 

তারপরও এদের সাথেই যেতে হবে আর কোন পথও নেই। 

যাক আল্লাহ সহায়। তারপরও বুকে তিনবার দোয়া পড়ে থু দিয়ে নিলো। 

চাঁদনী রাত। তরতর করে নৌকা এগিয়ে চলছে। 

গান ধরেছে ১ম ভুত। একি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও-খুব মায়া দিয়ে গাইছে। ভালই লাগছে। মাঝনদী। ভয়ও লাগছে। বাকী দুই জনের একজন চানাচুর চিবুচ্ছে। চালক বলল - নারে এসবে আমার পেট ভরবে না। মাছ ধরি কি বলিস?

জিসান দেখলো চালকের হাত দুটো ক্রমশঃ লম্বা হচ্ছে। সে পানিতে হাত ঢুকিয়ে দিলো। তারপর বিস্ময়কর কারবার্। মাছ ধরে ফেলল। ইয়া বড় রুইমাছ। দেখে জিসানের হাত পা ঠাণ্ডা হয়ে আসতে লাগলো। এবারও তার পিপাসা পেল। তারদিকে ১ম ভুত কোকের বোতল এগিয়ে দিলো। মুখে নেবার আগেই জিসান মুর্ছা গেলো। চিত হয়ে পাটাতনে পড়ে রইল জিসান। 


ভূতের কবলে জিসান -৬

-----------------------------


জিসানকে নিয়ে ঝামেলার অন্ত নেই। প্রচন্ড ভীতু ছেলে। তিন ভুত চিন্তা করলো আগে যে দাওয়াই তাকে দেয়া হয়েছিলো তা বেশ কাজের ছিলো। তার পরেও এখন সেটা দেয়া যাবে না। জিসান যাতে আর অজ্ঞান না হয় সে ব্যবস্থা করতে হবে। 


একটা জায়গায় নদী দুই ভাগ হয়েছে। মাঝে একটু দ্বীপের মতন। তারপর নদী একাট্রা। ওখানে বিশাল এক বটবৃক্ষ। আরেকটা তালগাছ। তালগাছটা বেশ লম্বা। দক্ষিণমুখী নদীর দিকে ঝুলন্ত। সেখানে আছেন গুরুভুত। রাত্রি যেহেতু দুটা এখন তিনি ধুম আসরে আছেন। চালক ভুত নায়ের মুখ সেদিকেই করলো। তর তর করে স্রোতের দিকে নাও ছুটে চলেছে। 


নৌকা এসে ভিড়ল। জিসানকে সবাই ধরাধরি করে নামিয়ে আনলো। 

বটতলে বিশাল আসর জমেছে। চারদিকে সাগরেদ ভুতেরা গোল হয়ে বসে। কুন্ডলী পাকিয়ে ধোয়া উঠছে। সে কি সেন্ট সে ধোঁয়ার্। মাথাটা ঝিম ধরে আসে। 

গুরু গান ধরেছে -

ওরে রাত দুটোয় এলো কারা

দেখরে চেয়ে পাছে 

একটারে চাঙ্গে তুলে

আর তিনটায় নাচে। 

সাথে সবাই ধরলো। ততক্ষণে ত্রিভুত এসে গেছে আসরের কাছে। 

১ম ভুতের সাথে গুরুর খুব ভাব। কারন গতবার আশ্বিনের যখন ১ম ভুত পাহাড়ে গেছিল। সেখান থেকে একব্যাগ খাঁটি গাজন এনেছিল। ঝড়ের কবলে পড়ে ১ম ভুতের অবস্থা যখন কাহিল। তখন এ গুরু তাকে আশ্রয় দিয়ে ছিলো। সে যাত্রায় গাছের খোড়লে দুজন মাথাগুঁজে বেঁচে গিয়েছিল। সে ব্যাগভর্তি সবজি গুরুর জন্য রেখে এসেছিল। গুরু সেগুলোয় যা টেস্ট পেয়েছিলো তা আজও ভুলতে পারে নাই। 

কাছে এসেই ডাক কষলো -গুরু . . .


পরিচিত কন্ঠ পেয়ে গুরু ঘাঢ় ঘুরিয়ে চেয়ে দেখলেন।

আসর থেকে নেমে এসে ভালোভাবে জিসানকে পরীক্ষা করলেন। তারপর বললেন - এটা কোন সমস্যা না। 

ওর জন্য নতুন ডাবল পাতার মিক্সচার লাগবে। 

-সে আবার কি গুরু?

সে তোদের বুঝতে হবে না। 

নে নে ওকে আমার খাটিয়ায় শুইয়ে দে। 

ওরা তিনজন জিসানকে ধরাধরি করে শুইয়ে। 

গুরু অজ্ঞাত গাছের কয়েকটি পাতা হাতে ঘষতে ঘষতে এসে বললেন -

এই তোরা ওকে শক্ত করে ধর্।


তিন ভুত জিসানকে শক্ত করে ধরলো। 

গুরু আস্তে করে জিসানের নাকে ধরলেন।


ভূতের কবলে জিসান -৮

------------------------------

জিসান আনমনে গান গেয়ে চলেছে। হঠাৎ তাঁর কি যেনো কি মনে হলো সে সোজা কোমরে হাত দিয়ে দাড়িয়ে গেলো। 

- কি ব্যাপার ভাই?

বলার সাথে সাথে অমন স্রোতময় নদিতে ঝাপিয়ে পড়ল। 

ভাগ্যিস ততক্ষণে নাও তীরের কাছে চলে এসেছে। 

১ম ভূতও দেরী না করে ঝাপ দিল। ততক্ষণে জিসানের অবস্থা করুন। সে অন্ধকারে হাতড়াতে লাগল। সে কিছুই দেখছে না। কারন সে মানুষ। দেখার ক্ষমতা তার কম। কিন্তু ভূতেরা অন্ধকারে ভালো দেখে। আলোতে তাদের মরে যাবার আশংকা থাকে বলে তারা যা করে অন্ধকারেই করে। আলোর কাছে যায় না। তবে তারা মানুষের ক্ষতি করে না। ভয় দেখায়। আর সে ভয়ে মানুষই যা করার করে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ভয়ে দাঁত খিঁচুনি দেয়।

এতে ভূতদের বেজায় ভালো লাগে। 

তাদের দুষ্টামি করে খুব আনন্দ পায়। 

সবাই জিসানকে দেখছে। সে স্রোতের সাথে পেড়ে না উঠে পানি খাচ্ছে। 

১ম ভূত খুব দ্রুতই তাকে ধরে ফেলল। চালক ভূত তার প্রতি রাগ থাকা স্বত্তেও আপ্রাণ চেষ্টায় নাও কাছে নিয়ে এলো। 

ধরাধরি করে নৌকায় নিয়ে এলো।

ততক্ষণে জিসানের তন্দ্রা কেটে গেছে। সে এখন ক্লান্ত। 

দ্বিতীয় ভূতের মাথায় বুদ্ধি এলো সে জিসানের সমস্ত ভেজা কাপড় খুলে দিলো। জিসানের জ্ঞান ফেরেনি। সে এখন আন্ডারও্যার পরিহিত। তার জ্ঞান কখন ফেরে কে জানে! সবাই পাড়ে জিসানকে নিয়ে বসে আছে।



ভূতের কবলে জিসান -৯

---------------------------

কখন জিসানের ঘুম ভাঙ্গে তারা কেউ জানেনা। তিন ভূতের মাঝে যুক্তি চলছে,  কি করে জিসানকে বাড়ি দিয়ে আসা যায়। সময়ও হাতে বেশী নাই।

১ম ভূত দ্বিতীয় ভূতকে বলছে- কিরে গাড্ডু কি করবি বল। 

দ্বিতীয় ভূত বলল - কি আর করবি চল ওকে কাদে নিয়ে নে। 

ওদিকে ওরা যখন জিসান কে নিয়ে জোড় প্রস্তুতি নিচ্ছে। তখন চালক ভূত পুরাই গায়েব। আশে পাশে কোথাও নেই। সে গেলো কোথায়্‍।

ভাবনায় পড়ে গেলো দুই ভূত। একজন গলা ছেড়ে ডাকতে আরম্ব করল। সে ডাকার শব্দ আকাশে-বাতাসে-পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে এলো।

মহা চিন্তায় পড়ে গেলো ওরা। অনেক রাস্তা এখনও বাকী। কিভাবে যাবে ওরা জিসানকে নিয়ে।

ভূতদ্বয় ভাবনায় মশগুল এমনসময় অদূরে আধারে করাত মরাত শব্দ শুনা গেল। ছায়ার মতো দেখা গেলো। 

ভূতদ্বয় ভূত হলেও ভীত হলো। জীসান কে ফেলে রেখে একটা ঝোপের আড়ালে লুকালো। ভয়ে কাঁপতে লাগল।

এদিকে সে শব্দ অন্য কিছু ছিলো না। ছিল গরুর গাড়ীর চাকার শব্দ। আর ভৌতিক ছায়া ছিলো দুইটি গরুর্। অনেক উঁচু গরু। ইন্ডিয়ান হবে। কারন এদিকটায় ইন্ডিয়ান গরু বেশী পাওয়া যায়। চালক ভূত ওদের রেখেই চলে গিয়েছিল গরুর গাড়ি আনতে।

সে অনেকদিন যাবৎ এ রাস্তা দিয়ে চলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ রাস্তা দিয়েই ছিলো তার আনাগোনা। জিসানদের বাড়ির কাছেই বাড়ি। জিসানদের বাড়ির কাছে যে ছোট বাজার আছে সেখানে জিসানের দাদার সাথে একসময় চা খেত। বাড়ির কাছে তালতলায় বসে একসাথে বিড়ি খেতো। জিসানের বাড়ির কথা শুনেই তার মনে মায়া জেগেছিল।

যাক সে কথা চালক ভূত গাড়ি নিয়ে থামল। এসে দেখে জিসান এই নিঝুমরাতে একা পড়ে বেঘোরে ঘুমুচ্ছে। তার মনে রাগ অনুভূত হলো। সে জোড়ে জোড়ে ডাকতে লাগল কিরে গাড্ডু মাড্ডু তোরা কই?

কোন সাড়া নেই। সে আবার ডাকলো -এবার ভূতদ্বয়ের সাড়া এলো ঠিকই কিন্তু জিসান জেগে উঠলো - কি মিয়া এত রাইতে চিল্লান কা? ঘুমাইতাছি না। 

কথাগুলো এমন জোড়ে বলল যে চালক ভূত ভয় পেয়ে গেলো। 

- কই নাতো। জেগেই যখন গেছেন তাহলে তড়া করে উঠে বসুন। সকাল হলো বলে। আমাদের খুব বেশী সময় নেই।



ভূতের কবলে জিসান -১০(শেষ পর্ব)

চালক ভূত জিসান কে নিয়ে গাড়ি ছেড়ে দিল। গাড়ির কিছুদূর যেতেই ১ম ও দ্বিতীয় ভূত টের পেয়ে পেছন পেছন দৌড়ে এসে গাড়িতে উঠল। ওরা জোড়ে সোরে হাঁপাতে লাগল।

চালক ভূত ওদের এ অবস্থা দেখে হাসলো।

দুর্বার গতিতে এগিয়ে চলল গাড়ি। চালক ভূত চাবুক কষেই চলেছে। গতি বাড়ছে। গরুদ্বয় যেনো পাখা লাগিয়েছে। উচু নিচু রাস্তা দিয়ে চলার ফলে প্রচন্ড ঝাঁকিতে জিসানের প্রাণ যায় যায় অবস্থা। দু হাতে উপরের বাঁশ চেপে দাঁত চেপে বসে আছে জিসান। কয়েকবার সে চালক ভূতকে ডেকে বলছে যেন আস্তে চালায় কে শুনে কার কথা। ভূতের কাজ ভূত করছে বাঁধা দেবে কে?

হঠাৎই জিসান জ্যোস্নার আবছা আলোয় দেখে পিছনের চাকার একটি খুলে গেছে। গাড়ি কাত হয়ে যাচ্ছিল কিন্তু ১ম ভূত পা নামিয়ে দিলো। তার পা চাকার কাজ করছে। গতি বজায় রেখে চলছে অনবরত। ভয় পেলো জিসান। ২য় ভূত একটি মুচকি হাসি দিয়ে বলল - এ আর এমন কি এ তো সামান্য। আমি তো দুই হাতে হাটি। আরও ভয় পেলো জিসান। মনে মনে সে আল্লাহ নাম জপছে। কি জানি কি হয়। এ কাদের পাল্লায় পড়েছে সে। তার কি আর বাড়ি যাওয়া হবে না? বিয়ে খাওয়া হবে না!

সে সমানে আল্লাহ ডেকে যাচ্ছে। গরুর গাড়ি তাকে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। 

হঠাৎ জিসান পুনরায় পেছন চেয়ে দেখলো - ১ম দ্বিতীয় ভূত টানা দৌড়ে চলছে। এখন তারাই এ. গাড়ির চাকা। জিসান জিজ্ঞাসা করে মহা ফ্যাসাদে পড়ল।

দ্বিতীয় ভূত বলে- হে হে পাওয়ার দিতাছি। এতরাইতে তেল পামু কই। 

১ম ভূত বলে -ধূর শালা ফাইজলামি কর না;গরুর গাড়ি কি তেলে চলে।

জিসানের বুকে বাতাস নেই হা করে নি:স্বাস নিচ্ছে। এভাবে চললে বুঝি সে মরেই যাবে। 

-ভাইয়েরা উঠে আস পা ভেঙ্গে যাবে তো। 

১ম ভূত বলে - হে হে ভাঙ্গা ঠেঙ্গ কি ভাঙ্গে? এই নাও বলেই সে তার পা দুখানি পাটাতনে রেখে দিল। জিসানের চোখে ধাঁধা লেগে গেল। জিসান চিৎকার করে উঠল। 

জিসানের চিৎকার শুনে চালক ভূত সেই আগের মতো ঘাঢ় ঘুরিয়ে দেখল - এই কি হচ্ছে এখানে? 

সে অনেক অকথ্য কথা বলে যাচ্ছে ওদের্। জিসান কে অভয় দিচ্ছে। কিন্ত জিসান দেখল তার বডি সামনে মাথা সম্পূর্ণ পেছনে ঘুরানো। 

জিসান আর ঠিক থাকতে পারল না।

ভয়ে ঘেন্নায় বমি করতে লাগল। পানি খাবে জিসান। সাথে তো কো পানি নে কি করা। দ্বিতীয় ভূত বোতল নিয়ে হাত বাড়িয়ে দিল। সামনেই জলাশয়। ইয়া লম্বা হাত। বাড়ছে তো বাড়ছেই। মূহুর্তে পানি ভর্তি বোতল জিসানকে দিল। 

টাশকি খেল জিসান। সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। মাথা ঘুরে পাটাতনে পড়ে গেল জিসান। সে অজ্ঞান হবার আগে চাঁদের আলোয় দূরে তালগাছের কালো রেখা দেখতে দেখতে পেল।

কি আর করা সময় নেই। জিসানকে ঘুমাতে দেয়া যাবে না। গাড়ি আরও দ্রুত উড়ে চলার মত চলছে। 

জিসানের চোখে মুখে বোতল ভর্তি পানি ঢেলে দিল ১ম ভূত।

জেগে উঠল জিসান। আবছা চোখে তাকাল।

ততক্ষণে গাড়ি এসে থামল। জিসান সহ সবাই নেমে আসল।

জিসানের মুখে হাসি ফিরে আসল। 

সবার সাথে কোলাকুলি করল। 

তারপরেই ঘটল কঠিন এক ঘটনা। 

ওরা সবাই কাপড় খুলতে লাগল। জিসান দেখতে লাগল। তার চোখ ছানাবড়া হয়ে গেল। একে একে বেড়িয়ে আসল তিনটি কঙ্কাল। গরুগুলো ও কঙ্কালের রূপ নিল। 

কঙ্কালগুলো একযোগে বলল -

জিসান ভাল 

জিসান শোন 

আমরা রবো কাছে

আমরা তোমার বন্ধু বড়

আমরা আছি গাছে।

বলেই তারা তিনজনে তিনটি তালগাছের মাঝ বরাবর খাড়া হাঁটতে হাঁটতে আগায় উঠে অদৃশ্য হয়ে গেল। গরুগুলো ও অন্য একটা তালগাছে উঠে গেল।

জিসান মুর্তির মতো দাড়িয়ে দেখতে দেখতে অজ্ঞান হয়ে তালগাছ তলায় ভূতেদের কাপড়ের উপর মাটিতে পড়ে রইল। 

*************************


কবিকথা

 জীবনে যতটুকু পেয়েছি-ভাবতে পারো ঢের বেশি

আমার এই যে সাদা-পাকা চুল,

প্রতিটি চুল স্বাক্ষী-আমি এর যোগ্য ছিলাম না


পঙক্তির পর পঙক্তি লিখে গেছি অনবরত 

কোন পঙক্তিই লেখা হয়নি মনের মতো

জীবনের ভাঁজে বেদনাই মুখ্য হয়ে আছে।


আমাকে আমিই চিনতে পারিনি

খুলতে পারিনি দেরাজ-

প্রতিবার বাতাসের ঝাপটা লেগে 

-বন্ধ হয়ে গেছে।


এতটাই বীতশ্রদ্ধ আমি,আমার কারণে,

তোমাদের নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়

অথচ আমি কি সহজে নিঃশ্বাস নিচ্ছি,

বেঁচে আছি।


হয়তো বেশি ভালোবাসো বলেই 

মরে যেতে চাও,রাতভর মৃত্যু নিয়ে খেলো

আমি অসহায় চেয়ে চেয়ে দেখি 

-কী বিষন্ন সময়।


কবির বেঁচে থাকাটা যদিও জরুরি নয় 

তবুও চেষ্টা করে দেখা- 

ডানাভাঙা পাখি উড়তে না পেরে

কতদিন বাঁচি -কবে কখন নিঃশব্দে চলে যাই।


গল্পঃ সমিনা ১ম পর্ব


মেয়েটি কোম্পানীর চাকুরীটা ছেড়েই দিলো। আজই বিকেলে শিফটে শেষ করে চাকুরীর আইডি জমা দিয়ে গেছে। এ খবর সারা ফ্যাক্টরিতে চাওর হতে বেশি সময় নেয় নি। খুবই সুন্দরী তবে স্বল্প শিক্ষিত। যতটুকু জানা যায় গরীব ঘরের মেয়ে সে। নেত্রকোন সদর থেকে উত্তরে হাওরের দিকে বিশ ত্রিশ কিলোমিটার গেলে ছোট্র একটি গ্রাম। আর সে গ্রামেই তার বাস। সংসারের বড় মেয়ে। অনেকগুলো ভাইবোন। হাওরের অনগ্রসর অঞ্চল। এখানে যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার আলো বলতে কিছুমাত্র এখনও পৌছুতে পারেনি। সমিনার বাবাও তেমন শিক্ষিত নয়। বেচারি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি যে কি জিনিস তা সে জানে না। এত বড় সংসারের ঘানি টানতে টানতেই তার স্বর্বস্ব শেষ। নুন আনতে পানতা পুড়ায়। বড় মেয়ে বলে কথা। বাবার মুখের প্রতি তাকিয়ে প্রাইমারি পাশ মেয়েটা একটা সাহসী পদক্ষেপ নেয়। এ কদমতলী গ্রাম থেকে অনেকেই গঞ্জের দিকে কাজে যায়। এদেরই একজন শরীফ। আগে এলাকায় ঘুরাঘুরি করে সময় কাটাতো। এখন রোজগার বেশ ভালো। চেহারায় ঝিলিক এসেছে। নতুন নতুন জামা কাপড় পরে। বাড়ির অবস্থাও বেশ স্বচ্ছল। শরীফ সমিনাকে পছন্দ করে।  সমিনা না জানলেও একটু একটু বুঝতে পারে। ছুটিতে একদিন শরীফ বাড়ি এলে সমিনা তাকে ডেকে বলে, শরীফ ভাই,সংসারের যা অবস্থা, আমারে একটা কাজ যোগাড় কইরা দিবা। কথাগুলো এমনভাবে বলে যে,শুনেই শরীফের চোখে জল চলে আসে। আইচ্ছা সমি, আগামী হপ্তায় গঞ্জে যামু। তোরে গঞ্জে নিয়া যামু। মামার কাছেথথন অনুমতি নিয়া রাখিস। গাট্রি বুচকা যা লাগে ঘুচাইয়া রাখিস।


সমিনা কে শরীফ সমি বলেই ডাকে। সমিনা সন্ধ্যাকালে কুপি ধরিয়ে বসে থাকে বাবার পথ চেয়ে। আজ হাটবার। বাবা হাটে গেছেন। পরিবারে অনেক সমস্যা থাকলেও সমিনার বাবা ফেলু মিয়া বড় মেয়ের জন্য একটি লজেন্স হলেও নিয়ে আসে। আজও তেমনি বাইরে থেকে ডাক পড়ে,মা সমিনা? ও সমিনা। বাবা, আইছো? বলে কাছে যায় সমিনা। প্রতিদিনের মত হাত পাতে। টুপ করে এক মুঠো বাতাসা হাতে ঝনঝন শব্দ নিয়ে পড়ে। খুশিতে সমিনা বলে, বাতাসা আনছো। হ মা। তুইও খাইস। সে ঘরে গিয়ে,ভাইবোনদের মধ্যে বিলিয়ে দেয়। খায় না। ভাইবোন খুব খুশি হয়। ওরা খুশি হলেই সে আনন্দ পায়।


মা রে ভাত দে। সমিনার মা নেই। গত চারবছর আগে শেষ বাচ্চা জন্ম দিতে গিয়ে মা ও বাচ্চা দুজনেই পৃথিবী থেকে বিদায় নেয়। সেই থেকে বাবা বাড়ি এলে সমিনার কাছেই ভাত চায়। সমিনাও বাবা কে না খাইয়ে খায় না। বাবা,আসো,এই পাটিটার উপরে বসো। 


ফেলুমিয়া ভাত খায় আর সমিনা হাতপাখা দিয়া বাতাস করে। ফেলুমিয়া জিজ্ঞাসা করে, মা কিছু বলবি? হ বাবা, একটা কথা বলতে চাই। কি কইবি মা ক? কথা হইলো,বাবা তোমার বয়স হইছে। সংসারও অনেক বড়। গঞ্জে একখান কাম নিলে কিমুন হয়? ভালো তো হয়,আমি বাইচ্চা থাকতে তুই কাম করবি? আর কাম তরে দিবই বা ক্যাডা?

না বাবা প্রায় সব ফ্যাক্টরিতে কর্ম খালি আছে শুনছি। শ্রমিকদের কামের অভাব হয় না। 

তুই কি মনে করিস,কাজটা ভাল হবে? বাবা,ভাল মন্দ যাই ই হোক, আমি বড় হইছি,তোমার শরীরের যা অবস্থা তাতে আমি মনে করি খারাপ হইব না। তুই যদি ভাল মনে করিস যা।


সমিনা কোন এক শুক্রবার বেরিয়ে পড়ে শরীফের সাথে। গন্তব্য অজানা। একমাত্র বিশ্বাস শরীফ। উপরে আল্লাহ আর নীচে শরীফের হাতে বাকী জীবন। দুপুর নাগাদ ময়মনসিংহ শহরে এসে পৌঁছে শরীফ সমিনা। ময়মনসিংহ এসে দুজনে ব্রীজের মোড়ে একটা হোটেলে নাস্তা করে। সমিনার চোখে জল। হাতে কাপড়ের একটা পুরনো ব্যাগ। কি রে কাঁদস ক্যান? আমি আছি তো। তোর কিচ্ছু হইব না। শরীফের উপর ভরসা করে সমিনা পা বাড়ায় চরপারা মোড় হয়ে ত্রিশাল এসে পৌছে দুজন। সেখান থেকে সিএনজি করে গফাকুড়ি বাজার। রোজ গার্ডেন গার্মেন্টসের সামনে এসে নামে দুজন। পল্লী গায়ের ভেতরে সুতিয়া নদীপাড়ে একটা গার্মেন্টস। নিঝুম এলাকা উন্নয়নের ছোঁয়া পড়েছে মাত্র। মাত্র দশ বছরের ব্যবধানে যেটুকু উন্নয়ন তা কল্পনাতীত। 


শরীফ এ গার্মেন্টসেরই একজন কর্মী। বছর তিনেক এই কোম্পানিতে কাজ করছে সে। বেতন সে ভালোই পায়। ওভারটাইমও আছে। তা দিয়ে মেসে থেকে খেয়ে পড়ে মাস শেষে হাজার তিনেক টাকা বাড়ি পাঠাতে পারে। জগতে টাকা না থাকার কষ্ট খুব,যদিও মানুষ বলে ভালো আছি। সে কখনওই মনের কথা হতে পারে না।


শিফট শেষ হতে আরো আড়াইঘন্টা বাকী। শেষ না হলে ভিতরে প্রবেশ করা যাবে না। সমি চল। কই যামু। যেখানে থাকি ঐখানে। এতক্ষণ বইয়া থাকবি নাকি খাবি না। শিফট শুরু হইলে এক গারর সাথে কথা কমু। মেডাম খুব ভালো। এইখানে আর যে কয়জন আছে তাদের চাইতে নির্ভর যোগ্য মনে হয়। যা, তাড়াতাড়ি কর। কাম করতে যখন আইছস। তাড়াহুড়োও শিখন লাগবো।



তাইলে চলো-বলে সমি না । শরীফ চেহারা সুরতে দেখতে যেমনই হোক মনটা ভালো। সমিনার জন্য তো কথাই নেই। এই এই আইয়া পরছি। এইখানেই দাড়া,দেখি খালায় আছে নাকি। সুমি খালা এই এলাকাতেই বাড়ি। শরীফদের মেসে রান্নাবাড়া করে। বেশ গর্জিয়াস মানুষ। এলাকার সকলে যেমন ভয় পায় সম্মানও করে। একসময় অনেক সম্পদশালী ছিলেন। কিন্তু স্বামী ছিল জুয়াখুর। যৌবনে সুমিখালা স্বামীকে অনেক বাঁধা দিয়েছেন। কিন্তু কথা শুনেনি। জুয়া খেলে বাজি ধরে সমস্ত সম্পত্তি খুইয়ে শেষে হার্টফেল করে মারা যায় স্বামী। বাকী যা ছিল তা বিক্রি বাট্রা করে তিনটি সন্তান নিয়ে এখনও বেঁচে আছেন তিনি। রান্না করেন নিজের পেট চলে। পেটের জন্যই তো মানুষের বেঁচে থাকা,এত পরিশ্রমী জীবন,এত নিয়ম ভাঙা। 

--মেসের আরেকজনকে জিজ্ঞাসা করে শরীফ, কিরে সজীব খালা কোথায় রে?

-খালা তো মাত্র বাড়ির দিকে গেলো। ও আচ্ছা। চল সমি,আমরাও খালার বাড়ী যাই। তারপর দুজনেই খালার বাড়ি যায়। আগেই বলেছি, শরীফের চেহারা সুরত যাই হোক, মন ব্যবহার সব ভালো। মেসের সবাই তাকে পছন্দ করে। খালাও ছেলের মতো আদর করে। ও খালা বাড়ি আছো? কে রে? আমি শরীফ। ও শরীফ কি রে কই আছিলি? আমি ছুটিতে বাড়ি গেছিলাম। বাড়িতে সমস্যা ছিলো,মেম্বর সাবের কাছে কইয়া গেছিলাম। কয়দিনের জন্য। তা তোর সঙ্গে ক্যাডা? সঙ্গে আমার এক মামাত বইন। আর কইও না। মা নাই। সংসার অনেক বড়। বিপদে আছে একটা কাম জুটাইয়া দিতে অয়। ও আচ্ছা তাই ক। খালা তার আগে তারে দুইদিন তোমার এইখানে রাখতে অয়। খুব অসহায়। এইখানে তারে কই রাখি। যা দিনকাল। মেসে রাখলে এলাকার পুলাপাইনে কইব আমি মেয়ে নিয়া মেসে উঠছি। রাখো খরচ যা হয় আমি দিমুনে। আরে ঠিক আছে রে পাগলা --বলেন সুমি খালা। ও আরেকটা কথা, মেম্বাররে একটু কইয়া দিবা? আইচ্ছা বিকালে হে বেডার লগে দেহা অইলে কয়াম নে?

মেম্বার সাহেব। অত্র এলাকার ওয়ার্ড মেম্বার আছিলো।এই কোম্পানীর মালিকের চাচাতো ছোটভাই। এই কোম্পানীর মালিকের অবর্তমান তিনিই কোম্পানীর হর্তাকর্তা। নামী গুনী মানুষ, তার গুনের সীমা নাই। তবে এ গুন সেগুন নয় পুরাটাই গফরগাঁওয়ের বেগুন। যেই ই ভাজা খায় টের পায়। এলার্জির মজা কত্ত। বেগুন তো নয় বে-গুন।


শরীফ সমিনাকে খালার কাছে রেখে ফ্যাক্টরিতে যায়। বিকেলে খালা মেম্বার সাহেবের সাথে কথা বলেন। মেয়েটিকে নিয়ে দেখা করিয়ে আনেন। মেম্বার সাহেব দেখে ক্রাশ খেয়ে যান। দেখা মাত্রই এমনভাবে তাকান যে দুনিয়াতে আর কখনই এমন সুন্দর মেয়ে দেখেননি। 


 এককথায় রাজি হয়ে যান। সকালের শিফটেই সমিনাকে ঢুকে যেতে বলেন। কি গো মেয়ে, নাম কি তোমার? সমিনা। বাহ বাহ সুন্দর নাম। কাছে আসো --একটু। কাছে এলে দু হাতে গাল দুটো টিপে দেন। বাহ বাহ। ছুঁয়ে দেয়া হাতখানি বুকে মুছে নেন। সুমি খালা মেয়েটিকে টান দিয়ে কাছে নিয়ে আসেন। এই কে আছিস?

 


কাগজপত্র দিয়ে কম্পলাইন্স মেডামের কাছে পাঠিয়ে দেয়। বলে দেয়, যেন দ্রুতই তাকে গেইট পাস ও কার্ড দিয়ে দেয়া হয়। কথামতো দ্রুতই সব করে ফেলা হয়। যেহেতু এ অর্ডার সর্বোচ্চ পর্যায়ের। 


যাক,তোর চাকুরীটা হইয়াই গেলো। মা'রে তুই নতুন। নতুন পরিবেশ খুব সাবধানে থাকিস। শকুনের চউখ তো খুব তীক্ষ্ণ হয়। সে ভালও দেখে মন্দও দেখে। শকুনের নজরে পরছস। সাবধানে থাকিস। 


সমিনা সুমি খালার কঠিন কথাগুলো বুঝতে পারে না। মাথায় ঢুকে না তবে চিন্তিত হয়। অজানা অচেনা পরিবেশ। মানুষের মুখগুলোও নতুন। পেটের জন্য এসেছে। কাজ তাকে করতেই হবে। নরম হলে চলবে না। মনে মনে শক্তি নেয় আর বলে আল্লাই ভরসা। আল্লাহর উপর ভরসা করেই সে কাল যাবে। 


রাত্র দশটার শিফট শেষ করে শরীফ আসে। ও খালা ঘুমাইছো? না রে শরীফ আয়। মাইয়াডা তর লাইগ্যা বইয়া আছে। তুই আইলেই সে খাইব কইয়া শুইয়া আছে। ঐ মাইয়া উড শরীফ আইছে। সমিনা ক্লান্ত শরীর নিয়ে চক্ষু বুঁজে শুয়েছিল শরীফ আসার প্রতীক্ষায়। উঠে সে। ততক্ষণে খালা ভাত বেড়ে দেয়।  দুজনে খেতে বসে। তগরে যাই কছ মানাইছে খুব রে শরীফ। লজ্জা পায় সমিনা। খালায় যে কি কও--বলে শরীফ। কই আসমানের চাঁন আর কই আমি মাটির পাতিল। আসমান জমিন ফারাক। 


খেয়ে দেয়ে বিদায় নেয় শরীফ। মেসে ফিরে যায়। সমিনা খালার সাথেই শুয়ে পড়ে। বাবার কথা খুব মনে পরছে। কি জানি করছে বাবা। খেয়েছে কিনা?ভাই-বোনেরা খেয়েছে কিনা? কে জানে। মনে মনে আল্লার কাছে নিজেকে ও পরিবারের সবাইকে সঁপে দেয়। চোখ বেয়ে বেদনার জল গড়িয়ে পড়ে। ফুঁফিয়ে ওঠে। কি সমিনা? কানতাছস? কানলে অইবো? মন শক্ত না করলে থাকবি ক্যামনে। মন শক্ত কর, ফ্যাক্টরিতে কাম করতে আইছস কত ঝামেলা আইব। সব সমাধান করতে না পারস পিঠ ত্যাড়া কইরা দাঁড়াইয়া মোকাবিলা করতে অইব। খালার কথাগুলো মন দিয়ে শুনে সমিনা। সে মনে গেঁথে নেয়। ঘুমিয়ে পড়ে।


ভোরের আযান পরতেই খালা ওঠে পড়ে নামাজ পরতে। কি রে সমিনা ওঠ। একটু পরেই অফিস যাবি না। রেডি হ। কিছু মুখে দে। দেখ ডেগে ভাত আছে ছালুনও আছে। পেট ভইরা খাইস। একবার ফ্যাক্টরিতে ঢুকলে শিফট শেষ না কইরা বের হতে পারবি না। মনে রাখিস।


সমিনা হরবড়িয়ে ওঠে পড়ে। সকাল সকাল উঠে তার অভ্যাস আছে। খেতে যাবার আগে বাবার জন্য ভাত রাধতো সে খুব ভোরেই। বাবাকে খাইয়ে বিদায় দিয়ে বাকী ভাইবোনদের নিতে খেতে বসতো সে। আজও শরীরে লাগেনি। উঠে খেয়ে দেয়ে রেডি হয়। খালাকে সালাম করে। খালা, দুআ করো। যা মা। এইখানে যারা আসে কাউরে না কাউরে ধইরাই আসে। আর তাঁরা আগে আমার কাছেই আসে। যা মা যা দুআ করি। সমিনা ঘরের বাইরে পা রাখে। বাড়ির বাইরে রাস্তায় উঠতেই দেখে শরীফ বসে আছে টঙ দোকানের বেঞ্চে। একটা মিষ্টি করে হাসি দেয়,শরীফ ভাই। কি করতাছো। কি করতাছি? তর লাইগ্যাই বইয়া আছি। ঘড়ি দেখছস? মাত্র পাঁচ মিনিট। হাত খাবলা মেরে মুঠি দেয় শরীফ। চল চল তাড়াতাড়ি চল। সমিনা হাঁটে আর শরীফের মুখের দিকে চেয়ে থাকে। কি বিশেষ প্রয়োজনে জীবন টেনে নিয়ে যাচ্ছে মালগাড়ীর ইঞ্জিন। এই মুহুর্তে শরীফকে তার খুব বেশি আপন মনে হয়। দেখতে দেখতে চলে আসে গেইটে। দারোয়ান আটকে দেয়? চেনে না ওদের। ওঁরা দাঁড়িয়ে থাকে। সকলেই ঢুকে পড়েছে। ওঁরা দাঁড়িয়ে থাকে। কম্পলাইন্স মেডামের নজরে আসে। আজ গেটের দেখভালের দায়িত্বে আছে। কি করছেন! কি করছেন? মেয়েটাকে ছাড়েন। মেম্বার সাবের গেস্ট উনি। উনার অর্ডার আছে। নতুন মেয়ে। উনি আসলে কার্ড টার্ড যা লাগে দিব। ছেড়ে দেয় গার্ড। মেডামের পিছন পিছন হাঁটতে থাকে। মেডামের দায়িত্ব মেডাম পালন করে। ফ্লোর চিনিয়ে দেয়। যা যা উপদেশ দেবার দেয়। সমিনা মাথা নেড়ে সব বুঝে নেয়।

-----চলবে







 














শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

লেখা ১৮

 দূরবীন

---রিয়েল আবদুল্লাহ 

একদিন বাবা আমাকে একটা দূরবীন কিনে দিয়েছিলেন

বলেছিলেন,দূরের জিনিস কাছে দেখা যায়,

আর কাছের জিনিস দেখা যায় দূরে।


আমি সেই দূরবীন গলায় ঝুলিয়ে ঘুরতাম,

মনের সুখে আকাশের তারা দেখতাম

ভুল করে উলটো ধরলে 

তারাগুলো অনেকদূর চলে যেতো

আবার তাকে কাছে আনতাম।


বাবা একদিন হঠাৎই আকাশের তারা হয়ে গেলেন

সেই থেকে প্রতিদিন দূরবীনে 

বাবাকে দেখার চেষ্টা করি

সব তারা কাছে আসে,

কেবল বাবা তারাটি কাছে আসে না।

সাইকো শহরে কবিরা

--রিয়েল আবদুল্লাহ 

পতিত কবিরা আগেই দখলে নিয়েছে সাইকো শহর

এখানে কবিতা লেখা একেবারেই মানা

বেশ ক'বছর কবিতার অনিয়মিত পিরিয়ড

অসুস্থতা বেঁধেছে প্রবল দানা।


পাপের সাগরে কবিতারা নাকানিচুবানি খায়

বইয়ের পাতারা কেঁপে ওঠে থরথর

অক্ষরের অরক্ষিত বাজারে দলাদলি-সিণ্ডিকেট

থু শালার কবি! থু -চরিত্র ভালো কর।


বেশ্যা না হলে কবি হওয়া যায় না

নানা আর্ট উপাসন পদ্মাসন জানতে হয় তাকে 

জানতে হয় তৈলমর্দন কিংবা গীবতায়ন

তাহলেই নব্য কবিরা সাড়া দেয় তার ডাকে।


কবি, জেনে রাখো

এই শহরের সকলেই করোনা পজেটিভ হবে

আইসোলেশন আর কাজে আসবে না

যাঁরা বলতো -করোনা ধর্মান্ধদের আক্রান্ত করে না

তাঁরাও মুখবন্ধ করে র'বে একটুও হাসবে না।


সাইকো শহরে আমিও সাইকো এক

কবিতা লেখি --একা একা পথ চলি

বুকের পাঁজর ভেঙে কলম বানিয়ে

চোখের কালিতে লেখি-করিনা দলাদলি। 



তীব্র সুখে ভেঙে যায় নদীপার

ঘন বুনোলতা তবুও বাঁচার প্রত্যাশায়

গলা বাড়িয়ে ধরে উল্টোপথ।


ভাঙাপারের সাথে ভেসে যায়

সবুজ লতা- গাছের গোঁড়ায় রেখে যায়

আঁকড়ে থাকা একবিঘত ডগা।


একটা বুনো হরিণ

জল খেতে আসে পার ভাঙা কুলে

আঁকড়ে থাকা লতাটি খেয়ে নেয়

তারপর জল খেয়ে হারিয়ে যায় বনের গহীনে।


এভাবে একদিন প্রেম হারায়

এভাবেই একদিন ভালোবাসা মরে যায়

এভাবেই একদিন লেখা হয় সবুজলতার ইতিহাস।


কেউ দূরে চলে গেলে

---রিয়েল আবদুল্লাহ 

কেউ দূরে চলে গেলে কান্না করতে নেই

হয়,তাকে হাসিমুখে বিদায় দিতে হয়

না হয় নিষ্প্রাণ নিস্পলক 

তাঁর চলে যাওয়া শুধু চেয়ে চেয়ে দেখতে হয়।


বেদনার ঘুড়ি সুতোতে বেঁধে দুঃখ উড়িয়ে দেওয়া

সে হারিয়ে যাক মেঘমালার দ্যাশে

ফিরিয়ে কি হবে তাঁরে 

ঘুড়ি-নাটাই- সুতো-প্রেম- ভালোবাসা

সবই তো শোষন মন্ত্রমুখর 

বলি মুক্ত হও-বুক ভরে নিঃশ্বাস নাও।


সবার জীবনে ভালোবাসা সয় না

সবার জীবনে প্রেম আনে না মিলনের ডাক

তাই বলে চলে যাওয়া--সেও তো অর্থহীন

তাই বলে,"তুমি" ছাড়া থাকা --সেও অর্থহীন।


ভালোবাসা হলো, শুধুই বিরহকে কাছে ডাকা,

ভালোবাসা হলো,মন যা চায় তাই করে থাকা।


তুমি যাও বন্ধু আসতে আছি 

তোমার পথ ধরি

একলা কেন যাইবা তুমি 

সোনার পালকি করি।


তোমার আমার বসত বন্ধু

না হইল এই ভবে

ভালোবাইসা চির সুখী

কয়জন হইছে করে

সব আশাতো হয় না পুরণ

কিছু পড়ে ঝরি।


তোমার আমার মিলন হবে

এক চালায় ঐপারে

কেউ রবে না বাঁধা দেবার

প্রাণের দুইজনারে

সকল বাঁধা ভেঙে যাবো

সুখের ঘর গড়ি।


অনল ধারা

-------অনল ধারা

বিষন্নতা ---একটু নির্মল নিঃশ্বাস

বরুণ হাওয়ায় উড়ে যায় চুল 

চোখের জলে ভেসে যায় 

ঘর-গৃহস্থালি, জীবন,প্রেম ও ভালোবাসা।


আহা,ভালোবাসা,কেউ বুঝেনা

কী ভীষণ শুন্যতার ভেতর দাঁড়িয়ে

বহুবাহু অক্টোপাস

হৃদয় চেপে চেপে নিদ্রা আনে।


ভালোবাসা সেতো নিজ হাতে পোড়া মন।

ফিরে যাবার সব পথ বন্ধ

বন্ধুর পথে চাকচিক্যহীন ধ্রুপদী গান

বাজে করুন সুরে -

হাসির মালতী হারায় সজীবতা

ক্রমাগত পুড়তেই থাকে ধাবমান ডগা

ঝরতেই থাকে আসমান ভেঙে অনলধারা?

পতাকা কত আর ঝুলে রবে 

ফাঁসির দড়িতে---

এবার সার্বজনীন হও

অন্তরে আর কত রবে অন্তরীন।


নেমে এসো আসমান থেকে

গগলস, ব্রা,পেন্টি, মোজা, জুতোর জমিন হয়ে কন্ডমে,বাথরুমে মাঠে ময়দানে,প্রেমিকার চুমুতে

কপালের ফিতায়,ঝড়ো সংলাপে, আড্ডায় সবখানে।


তোমাকে কারা অবরুদ্ধ করে রাখে?

সুতোয় বেঁধে রাখে?

তুমি তো অবরুদ্ধ থাকার নও

তোমার মুক্তির জন্যই ঝরেছিলো

অজস্র রক্ত অজস্র কান্না

জন্ম নিয়েছিলো অজস্র ইতিহাস

দেগেছিলো শাসক ঘাতক কামান

গর্জে ওঠেছিলো শোষিতের বজ্র আঙুল।


তুমি তো নও শোপিস, বোবা পুতুল,

কিংবা বাক প্রতিবন্ধী;তোমার কথা বলা মুখ চাই।


তুমি কথা বললেই--

আমার শ্রদ্ধেয় জননী কথা বলবে

তুমি কথা বললেই--

মৃত নির্বাসিত বিবেকেরা কথা বলবে

তুমি কথা বললেই--

নেচে ওঠবে ভীত সন্ত্রস্ত পেটুক সাংবাদিক সমাজ 

তুমি কথা বললেই--

শেয়ালের গর্ত ছেড়ে বেরিয়ে আসবে সাহসী বুদ্ধিজীবীবৃন্দ

তুমি কথা বললেই--

শাহবাগের ছেলেরা রাজপথে ঢালবে ক্ষোভের আগুন 

তুমি কথা বললেই--

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা প্রেম রেখে মিছিল নিয়ে নামবে রাস্তায়

তুমি কথা বললেই--

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টস অবস্থান ধর্মঘট করবে শহীদ মিনারে

তুমি কথা বললেই--

ঢাকা মেডিক্যালের ছাত্রছাত্রীরা সাদা এ্যাপ্রন পরে করবে মানব বন্ধন

তুমি কথা বললেই--

বারডেমে রোগীসেবা বাড়িয়ে দেবেন ইব্রাহিম সাহেব

তুমি কথা বললেই--

বঙ্গবন্ধু মেডিক্যালে হাজত খানায় বেড়ে যাবে দাগী আসামীর কদর

তুমি কথা বললেই--

ইডেনের ছাত্রীরা জিন্স পড়ে  বাজাবে যুদ্ধের দামামা।

তুমি কথা বললেই--

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রগলভ সবাই ধরবে মিছিলের শ্লোগান

তুমি কথা বললেই--

জাহাঙ্গীরনগরের পুলাপাইন উড়িয়ে দেবে শান্তির পায়রা

তুমি কথা বললেই--

চাটুকার চামার সব আশ্রয় নেবে মুষিকের গর্তে

তুমি কথা বললেই--

কারবালা মৃত নদীগুলোর বুকে বইবে দুধের নহর।

তুমি কথা বললেই--

বন্ধ হবে যত দূর্ণীতি কোনঠাসানি অপ-রাজনীতি 

তুমি কথা বললেই--

দুদুকের দুষ্টু ঘোড়া সত্যি সত্যিই দূর করবে দূর্ণীতি 

তুমি কথা বললেই--

বন্ধ হবে কঠিন কাগুজে সিকিউরিটি নেয়া সকল  ব্যাংক লুটপাট 

তুমি কথা বললেই--

বন্ধ হবে যাবতীয় ভোটের মেকানিজম,আসবে লেভেল প্লেয়িং ফিল্ড

তুমি কথা বললেই--

নিশ্চিত নিশ্চিত হবে দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা

তুমি কথা বললেই--

স্কুলগুলো দরোজার মতো আবার ডানা খুলে দেবে

তুমি কথা বললেই--

জেগে উঠবে স্বাধীনতার সত্যিকার পক্ষশক্তি

তুমি কথা বললেই--

রচিত হবে রক্তের বন্যার সঠিক  ইতিহাস।


তুমি যদি কথা না বলো--

কাঁদবে এই দেশ-মাটি, মা,পদ্মা-মেঘনা-যমুনা।

কাঁদবে দেশ- মাটি- মায়ের তুমুল বিশ্বাস

ধুলোয় লুটাবে স্বাধীনতার স্থপতির বঙ্গবন্ধুর স্বপ্ন।


তোমাকে আনতে যারা বুকের রক্ত ঢেলে আজ 

আম জনতার স্বপ্নের জন্য হলেও কথা বলা চাই


বৈশাখ এলো বৈশাখ দিলো

শাখায় শাখায় দোল,

ঝড়ো বাতাসের আলিঙ্গনে

ঝরলো যে মুকুল।


পাতা ঝরিয়ে ধুলি উড়িয়ে

বৈশাখ এলো দেশে,

ক্যালেন্ডারের নতুন পাতায়

উঠলো বছর হেসে,

দুঃখ গেলো স্বপ্নগুলো

ফুটলো হয়ে ফুল।


নতুন স্বপ্ন দেখবো যে আজ

গাইব সুখের গান,

হাসির বন্যায় খুশির দোলায়

উঠবে নেচে প্রাণ।


আম কুড়িয়ে জাম কুড়িয়ে

বৈশাখী সুখ পাই,

বরণ করি সবাই মিলে

আনন্দে গান গাই,

এমন দিনে এমন ক্ষণে

মন যে হয় আকুল।


পোড়া পৃথিবীর গহীনে সমাধিস্থ কাঁচের গল্প

দ্রুত উত্তরাধুনিক হয়ে যায় এই প্রাচীন নগর

সবুজ বিচালি--নির্জন পথ সব উবে যায়

কত সহজে-কেউ বেঁচে থাকার মায়া করে না।


সব বন-বাদাড় উজাড় মিউজিয়ামস্থ।

আর হয়তো দুজনার হাঁটা হবে না বুনোপথে

মাঠ-ঘাট দলাবাঁধা ঘাসের গালিচা হারিয়ে যাচ্ছে

আর হয়তো দুজনায় পিঠে পিঠ মিলিয়ে বসে 

দেখা হবে না নীলাকাশ। 

ব্রহ্মপূত্রের পাড়ে বসে লেখা হবে না পয়ারগুচ্ছ

পথ চলতে চলতে সীমাহীন বেদনায় একদিন আমুল ভেঙে যাবে আমাদের সৌষ্ঠব কাঁচের বয়াম।


যেখানে শ্রাবন-ভাঁদরে নেচে ওঠতো আমাদের আঁকামুখ  

সাবলীল ধুয়ে মুছে যাবে নিমিষে

এই যে তোকে ভালোবাসি --বলতে চেয়েও বলতে পারি না। অফুরন্ত ভালোবাসা তোর জন্য এই বুকে-অনুভব করি তবু বলা হয় না। তুই যতোটা সহজে বলে ফেলিস, ভালোবাসি।


তোর কথা ভাবতেই,আঙুল চলে যায় মেসেঞ্জারের দিকে। উঁকি দিয়েছিস কি না আজ? দেখি। বারবার দেখি। তোর যতো ইতিউতি খুঁনসুটি খুঁটনি ঘুঙুরের মতো বাজে হাওয়ার পোস্ট অফিসে। 


তোর আহবানের অপেক্ষায় থাকি। তুই কি জানিস,দিন কাটে না--রাত কাটে না,তোর কথাই মনে পড়ে। তোর বদলে যাওয়া সুর যেন মোহন বাঁশি। কানের কাছে বাজে -বাজতেই থাকে। আমি শুনতে থাকি-- শুনতেই থাকি।


মিশে যাওয়া

★

ধীরে খুব ধীরে মিশে যাওয়া

একেবারে গহীন থেকে গহীনে

এ-ই ধরুন না প্রচন্ড শীতে 

যেভাবে শীতকাঁথায় লেপ্টে থাকা হয়।

যেভাবে ঠোঁটের সাথে ঠোঁট মিশে থাকে

উরুর সাথে উরু

অথবা

অন্তর্বাস 

অথবা জুতোর সাথে পা

সেভাবে ফ্যাবিকল আঠার মতো 

একেবারেই মিশে যাওয়া অন্তরে অন্তরে।



না না এই পঘে তুমি এসো না

যে পথে প্রেম বিছানো শিউলি ফুলের মতো

এই পথে অনেক আছে কাঁটা! 

পথের বুকে আছে অনেক অনেক ক্ষত।


এই পথে রয়েছে এমন কেউ

যে তোমাকে ছূঁতে চায় -প্রসন্ন চিত্তে

বলতে চায় ভালোবাসি।


সে পথে কি তুমি যাবে? যেতে চাও?

যেতে পারো অতঃপর পেতে পারো

এক বুক কান্না অথবা এক সমূদ্র ভালোবাসা।


পিরিতের বাতাস সই গো লাগলো আমার গায়

ঘরে থাকে না যে মন শুধুই তারে চায়।


তার রূপের নদীতে ভাসে প্রেমের ভাঙ্গা নাও

তার রূপেরই অনলে পুড়ে অঙ্গার সারা গাও

জল দিলে জ্বলে দ্বিগুণ আরো পুড়ে যায়।


ধরা পড়ে গেছি গো তার রূপেরই ফাঁদে

তার বিরহে ব্যাকুল এ মন কেন যে কাঁদে

মন পোড়া তো সে দেখেনা পালিয়ে বেড়ায়।