তেঁতুলবনের জ্বিন
আবদুল্লা আল মামুন (রিয়েল আবদুল্লাহ)
বড় মামার মুখের কথা। অনেক অভিজ্ঞ ও সামাজিক মানুষ তিনি। ধলার বাজার থেকে মামাদের বাড়ি আসতে হলে ছোট একটি বিল পেরিয়ে আসতে হয়। চারিদিক জনমানবহীন ভূতুরে অবস্থা। চাঁদনী রাতে তেমনটি সমস্যা হয় না। প্রতি সপ্তাহেই খরচাদির জন্য ধান বিক্রয় করেন মামা। ধলা বাজারে ধান বিক্রি করে সেদিন সংসারের জন্য কিছু কেনা কাটা করেন। একটি তাজা ইলিশ ও একটি নোনা ইলিশ, পোয়া খানেক চেপা শুটকী আর কিছু সবজি।
লোকালয় শেষে বিলের রাস্তা ধরতেই মামার গাঁ ছমছম করে উঠল। বিলের রাস্তার মাঝ অবধি একটা বটগাছ ও একসারি তেতুলগাছ পড়ে। হঠাৎই মামার সে কথা মনে হলো। একটু ভয়ই পেলেন। একটু আগেই সামান্য বৃষ্টি হয়ে গেছে। আকাশে চাঁদও মেঘের আড়ে লুকানো। নিত্যদিনের মতো জোনাকি গুলোও জ্বলছে না। মামার হাতে দুই ব্যাটারী টর্চ আছে। তা চলবে কিছুক্ষণ। ভয় নেই ভয় শুধু ঐ তেতুলতলার দুদু মিয়ারে। অনেকেই দেখেছে। আজ কি জানি হয়।
"আল্লাহ ভরসা"বলে মামা বাহাতে ব্যাগগুলো নিয়ে হাঁটতে লাগলেন।
খেতের আলে পা রাখতেই মামার হাত থেকে টর্চটি ছিটকে পড়ে। খোঁজাখুঁজি করে টর্চটি পেলেও অন্ধকারে ব্যাটারি পেলেন না।
কিছুদুর এগুতেই বাঁশবন পড়ে। মামা টপ করে পার হয়ে গেলেন। বুকে থু দিলেন। আজ জোনাকিরা নেই। তারা কোথায় যেন বেড়াতে গেছে। মামা আর কিছুদূর এগিয়ে যেই বটতলায় এলেন চলার স্পিড ডাবল করে দিলেন। তখনই আচমকা পেছন থেকে কে যেন ব্যাগে টান দিল। মামা শক্তহাতে ধরে রইলেন। সাথে সাথে পেছনে দুই বেড়ালের ঝগড়া ও দস্তাদস্তির শব্দ শুনতে পেলেন। তিনি এগিয়েই চললেন, পেছনে চাইলেন না। অদূরে সামনেই সেই বিশালাকার তেতুলগাছ। চলতে চলতে মামা চলে এলেন সেই তেতুলতলা। এবার মামা গতি আরও বাড়িয়ে দিলেন। কিন্ত এত জোড়ে হেঁটেও মামার তেতুলতলা পেরুনো আর হচ্ছে না। সামান্য পথ যেন কতদূর। অনেক কষ্ট করে যেই মামা তেতুল বনের মাঝখানে এলেন, ব্যাগে আবারও হ্যাঁচকা টান অনুভব করেন। এবার ও মামা ভয় পেলেন না। কিন্তু তার গাঁয়ে কাঁটা দিয়ে উঠল। বুকও ধড়ফড় করতে লাগল। তিনিও ব্যাগ হ্যাঁচকাটান দিয়ে সামনে আগাতে লাগলেন। দু'কদম যেতেই পেছনে এবার তিন বেড়ালের তুমুলযুদ্ধ শুনতে পান। সে কি যুদ্ধ। মনে হচ্ছে পুরো তেতুলতলা কেঁপে কেঁপে উঠছে। মামা সামনে এগিয়ে চলছেন। অল্প কিছুদুর যেতেই মেঘ সরে আকাশে ধবধবে সাদা চাঁদ ওঠে। মামা ততক্ষণে বিলের সেই ভয়ঙ্কর পথ ছেড়ে বড় সড়কে ওঠে পড়েন। এবারও শিমুল তলায় দুটো বেড়াল দেখতে পান। তারা দুজনে শিমুল গাছের গোড়া অনবরত খাঁমচে যাচ্ছে। মামা এবার হাসলেন। মনে হলো এরা তার চেনা। সুপারি কাঁঠাল বনের ভেতর দিয়ে প্রায় এক কিলোমিটার পথ। মামা দেখলেন উঁনারা তার দুপাশে রাস্তা থেকে এক খেত দূর দিয়ে সমান্তরাল চলছে। মামা চলতে চলতে বাড়ির মসজিদের কাছে চলে এলে দেখতে পেলেন উঁনারা একযোগে ধূয়ার কুণ্ডলী পাকিয়ে বাতাসে শব্দ তুলছেন। উনারা বলে গেলেন -"আমরা জ্বিন। দুই ভাই। যা তুই এবার বাড়ি যা। তুই আজ বেঁচে গিয়েছিস। তুই দুষ্ট জ্বিনের খপ্পরে পড়েছিলি। আমরা তার হাত থেকে তোকে রক্ষা করেছি। সাবধান থাকিস। আমরা এই মসজিদেই তোর বাবার সাথে নামাজ পড়ি।" তারপর ধূয়ার কুন্ডলীটি মসজিদের দিকে গিয়ে হারিয়ে যায়। অবশ্য সময়ের সাথে সেই তেতুলবন আর নেই। তবে বরভরা গ্রামের লোকেরা আজোও গভীর রাতে মাঝেমধ্যে সে মসজিদে মুসল্লিদের দেখতে পায়।
★
২।
অনেকদিন আগের কথা। দুই হাজার বারো সালের আগস্ট বা সেপ্টেম্বরের কথা। ব্যাংকে যোগদান করেছি কিছুদিন হলো। ব্যাংকগুলো তখন পুরো ডিজিটালাইজড ছিলো না। কর্মকর্তা-কর্মচারীদের দিনে রাতে পরিশ্রম করতে হতো। পাশাপাশি ডিজিটালাইজড হবার চেষ্টা। সারাদিন ইয়া বড় বড় খাতা দেখে ট্রানজেকশন লেজারে ভাউচার পোস্ট করে ব্যাংক মিলিয়ে ক্লিনক্যাশ সীট করে সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক ক্লোজ করতে হতো। আর যার দায়িত্ব ছিলো ক্লিনক্যাশ লেজারে ক্লিনক্যাশ ক্লিনিক্যাল পোস্ট দেয়া, তার সারাদিন কাজের পর কাজ শুরুই হতো সন্ধ্যার পর। তার বের হতে রাত বারোটা বেজে যেতো। আমি ব্যাংকে জয়েন করার পর ১ম পোস্টিং হয় সোনাপুর ওটি শাখা, নোয়াখালী। সেখানে এই ক্লিনক্যাশ পোস্টিং দেবার কাজটি করতেন আমারই কলিগ মনোয়ার সাহেব। নিবেদিতপ্রাণ ও খুব ধৈর্যশীল লোক। আমি তার কাছে ক্লিনক্যাশ পোস্টিং দেবার তালিম নিচ্ছিলাম। তো সেদিন হঠাৎই আচমকা মুষলধারে বৃষ্টি হয়ে গেল। কি দরকারে যেন আমাকে পোস্টিং এ বসিয়ে মনোয়ার সাহেব জরুরী ভিত্তিতে বাড়ি গেলেন। কাছেই বাড়ি। ব্যাংকের পেছনে রেললাইন ধরে যেতে দশমিনিটের পথ। যাবার আগে বলে গেলেন আমি যেন পোস্টিংটা আস্তে আস্তে দিয়ে ফেলি। তিনি জাস্ট এক ঘন্টা পর ফিরে আসবেন। বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছেন। কিছু লাগবে কি না? তখন আমি প্রচুর পান খেতাম। আমি বললাম দুটো পান দিয়ে গেলেই হবে। নিচে অদূরে মাদ্রাসা গেইটের সামনে থেকে পান এনে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেলেন। কারণ আমাদের শাখার নাইটগার্ড রাত্র আটটা পর্যন্ত শাখাতেই ছিলেন। মাত্রই বাড়ি গিয়েছেন। ব্যাংকের সামনে মাদ্রাসার পেছনেই তার বাড়ি। রাতের খাবার খেয়ে এসে ব্যাংকে উঠবেন। আর ক্লিনক্যাশ পোস্টিং হলে আমরা চলে যাবো। মনু ভাইকে ধন্যবাদ জানিয়ে এসে ক্যাশ পোস্টিং এ বসার দশ মিনিট পরই মনোয়ার ভাই এসে হাজির। কি ব্যাপার মনোয়ার ভাই আপনার না একঘণ্টা পর আসার কথা? আর কইয়েন না আই আই হরলাম। আন্নে একা বই রইছেন। আমি পোস্টিং দিয়ে যাচ্ছি মনোয়ার ভাই নিত্যকার মতো কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। শুনছি আর পোস্টিং দিচ্ছি। মনোয়ার ভাই সিগারেট ধরালেন। আমার কাছে বিচিত্র লাগলো কখনও সিগারেট খান না আজ হঠাৎই বেশ রহস্য লাগলো। তাও আবার বিদেশি সিগারেট ক্যাপ্টেন ব্লাক। কি আবদুল্লাহ ভাই খাইবেন নি? না ভাই আমি পান খাব?পান বের করে মুখে দিলাম। চিবুচ্ছি পোস্টিং দিচ্ছি আর কথা শুনছি। বুইচ্ছেননি,ক্যান, আবদুল্লাহ ভাই? কি? আই ব্যাংকের কাম শেষ করি দেরি অই গেলে বাড়ি যাই না। আমিও নোয়াখালীর ভাষায় বললাম -তো কোনাই যান? এই ব্যাংকের পিছনে জংগলের পরেই চিতাশাল ক্যান! ইয়ানই থাকি যাই। তার কথা শুনে বুকের মধ্যে ধক করে শব্দ হলো। আমি বললাম -কি বলেন এসব? চিতাশালে গভীর রাতে কেউ থাকে নাকি? আরে থায়ে থায়ে বুইচ্ছেন নি? আমরা চাইর পাঁচজন থাকি তাই সমেস্যা অয় না। কিয়্যা কন? হ। আর প্রতিদিন রাইতভর কাবাব খাই।
আমার গাঁয়ের লোম খাড়া হয়ে উঠল। রাত তখন সাড়ে এগারো। ব্যাংকটা মহা সড়কের পাশে হলেও এদিকে রাত নটার পরই দোকানপাট বন্ধ হয়ে যায়। নির্জন নিস্তব্দ এলাকা। মনোয়ার ভাই একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছেন। আর তার কথা নিয়ে আরোও গভীরে যাচ্ছেন। আমি তাকে বললাম- ভয় দেখাচ্ছেন? তিনি বললেন -ভয় পাইছেন নি? আমি বললাম- না কই নাতো? হাসলেন তিনি। সে এক বিশাল অট্রহাসি। ঠিক তখনই দরজায় টোকা আর কলাপসিবল খোলার শব্দ। আমি একটু এগিয়ে গেলাম। ভাবছিলাম নাইটগার্ড এসেছে। না মনোয়ার ভাই নাইটগার্ড দুজনেই এসেছে। মনোয়ার ভাই পান নিয়ে এসেছেন। হাতে দিলেন। আমি সম্বিৎ ফিরে এলো। আমি মনোয়ার ভাইকে বললাম আপনি এখন এলেন তাহলে উনি কে? মনোয়ার ভাই জিজ্ঞাসিলেন- কে? ঘাঢ় ঘুরিয়ে দেখাতে গিয়ে দেখলাম তিনি নেই। মনোয়ার ভাই চেক সাদা শার্ট পড়েন। সে পড়েছিল কালো পোড়া কালারড শার্ট। টেবিলের এস্ট্রে তে দেখলাম কোন সিগারেটের মুথা নেই। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমি মেসে আমার রুমে শুয়ে আছি। প্রচন্ড ভয় পেয়েছিলাম। ডাক্তার বলেছেন দুদিন রেস্টে থাকতে। আমি এখন সে অঞ্চলে নেই। শাখাটি সেখানেই আছে তবে জানি না এখনও সে শাখায় কি রাতের বেলা মনো ভাইয়েরা সিগারেট খেতে খেতে গল্প করেন কি না?
##
মাছ ধরার নেশা খুব। মাঝে মধ্যেই মাছ ধরার জন্য ছিপ সরঞ্জামাদি নিয়ে চলে যাই বিল বিলান্তিতে। যদিও মাছের প্রজেক্ট গুলোর জন্য বিলান্তির এখন দারুণ সংকট। তবুও অবশিষ্ট যাই ই আছে তাতেই ক্ষুদ্র প্রচেষ্টা। আর মাছ ধরার টিকিট ছেড়েছে শুনলে তো আমার মাথাই নষ্ট। যত কষ্টই হোক টিকিট কিনে সারাদিন ওখানেই কাটিয়ে দেই। মাছ পাই বা না পাই। তো এমনই একদিন পোড়াবাড়ী খাঁ দের পুকুরে টিকিটে মাছ ধরার ডাক পাই। পুরাতন রাজ পুকুরের মতো পুকুর। চারিদিকে বিশালাকার শতবর্ষী বৃক্ষরাজি শোভিত। এই পুকুর নিয়ে আছে নানান কেচ্ছা কাহিনী।
বছরে একবারই মাছ ধরতে দেয়া হয়। তাও আবার বিশেষদিনে অর্থাৎ খাঁ সাহেবের জন্মদিনে। বছরে ঐ একদিনই মানুষ সেখানে যায়। আর যায় না।
নিদৃষ্ট দিনে দলে দলে বড়শিওয়ালা বড়শি নিয়ে সারা পুকুর পাড় দখলে নিল। আমি একটু নির্জনতা দেখে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণায় বসলাম। সকলেই বড়শি ফেললো। চার ফেলে বড়শি পাততেই পাতাকাঠিতে ভীষণ এক টান। আর আমিও উল্টো টান দিলে প্রায় তিন সাড়ে তিন কেজি সাইজ কাতল মাছ আমার বড়শিতে আটকায়। জীবনে অনেক বড় বড় মাছ ধরেছি। সমস্যা হলোনা উঠিয়ে আনলাম। বড়শি ছাড়িয়ে জালে রেখে পানিতে ডুবিয়ে রাখলাম।
এরপর লম্বা সময় চলে গেল। অনেকে বড়শিতে অনেক মাছ ধরল। কেউ কেউ রেকর্ড সংখ্যক রুই কাতল মৃগেই গজার আইড় গুজি মাছ ধরলো। কিন্তু আমার সারাদিন আর একটা মাছের পোনাও পাওয়া হলো না। দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা তবুও না। কেঊ কেউ রাতে মাছ ধরবে ভেবে আলো ও বিশ্রামের ব্যবস্থা করেছে। আমিও সাথে নিয়ে এসেছিলাম। সন্ধ্যার পর থেকে আমার এক কলিগ বন্ধু রাশেদের আসার কথা। তারও মাছের প্রতি ভীষণ নেশা। মাছ ধরার জন্য দিনের পর দিন রাতের পর রাত সে বসে থাকতে পারে। আমি মাছ ধরা রেখে কর্তৃপক্ষ আয়োজিত রাতের খাবারে অংশ নিতে গেলাম। তখন রাত্র ১০ টা। পুকুরের চারপাশে আলোর মেলা। যারা চলে গেছিল তারাও এসেছে। খাওয়া শেষ করে এসে দেখি রাশেদ এসে গেছে। মাছ ধরছে। কি রে এসে গেছিস? কথা বলল না মুর্তির মতো বসে। আলো জ্বালবি না। হাত দিয়ে শুধু না করলো সে।কথা বলল না। একটার পর একটা মাছ পাচ্ছে। আর আমি জাল ভরছি। রাত বাড়ছে আর রাশেদের মাছ ধরার গতি বাড়ছে। মাছ ধরার দৃশ্য দেখতে অন্ধকারেই অনেকে ভিড় করেছে। সে কী মাছ ধরা অকল্পনীয়! আশে পাশ থেকে কয়েকটি মাছ রাখার বাড়তি জাল আনা হলো।সেগুলোও ভরে গেছে। রাশেদ মাছ ধরছে কিন্তু মাছ কোন জোর খাটাচ্ছে না। বড়শি ফেলছে আর তুলে আনছে। সে এক এলাহিকান্ড। অবিশ্বাস্য! আযানের আগমূহুর্তে আরো ভয়ংকর গতিতে মাছ ধরতে লাগল। দূরে আযান শব্দ হতেই সে উঠে দাঁড়ায়। আমাকে বলল তুই গুছিয়ে নে আমি চললাম। বলতে বলতেই সে কোথায় যেন হারিয়ে গেল। আমি বড়শি দিয়ে আগে আর কখনও এত মাছ ধরিনি। আমি মাছ আর বড়শি গুছানোতে ব্যস্ত হয়ে পড়ায় রাশেদের কথা আর মনে হলো না। দুজনের সহায়তায় একটা ভ্যান এনে বাড়ি যেতে যেতে সাতটা বেজে গেলো। হাতমুখ ধূয়ে এককাপ চায়ে মুখ দিয়েছি এমন সময় মাইকে এলান হচ্ছিল। আকন্দ বাড়ী নিবাসী হোসেন মিয়ার ছোট ছেলে রাশেদ মিয়া গত রাত ১০ ঘটিকার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা'লে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাই হে রাজিউন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
###
৩। শয়তান গাছতলা
আমাদের পাড়ায় থাকে সুমিত। পুজোর দিনে বেশ ভালো জামা কাপড় পড়ে মন্দিরে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সারাদিন যেতে পারেনি। পুজোর সময় কাপড়ে ব্যবসা বেশ ভাল যায়। সন্ধ্যের সময় পুজো আড্ডা বেশ ভাল হয়। সারাদিনের কাজ শেষে সবাই এসে জমা হয়। আরতিও খুব ভাল জমে। চারিদিক রমরমা অবস্থা হয়। সুমিতকে প্রতিদিন সকালে যে রিক্সা ওয়ালা নিয়ে যায় সে বিকেলে কাছেই বাজারে আড্ডা দেয়। সুমিত রিকসা ওয়ালা প্রত্যুষ কে ফোন দেয় আসার জন্য। প্রত্যুষ কিছুক্ষণের মধ্যেই আসবে বলে জানিয়ে দেয়। সুমিত রাস্তার পাশের টঙ দোকানে অপেক্ষা করতে থাকে। আজ সুমিত যে পাঞ্জাবীটা পড়েছে। তা হালকা ঘেরুয়া আর গলায় সাদা সুতোর কারোকাজ বেশ ফুটেছে। দোকানী নন্দকুমার ও বেশ করে বলল,দাদা তোমায় আজকে সুন্দর লাগছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় অনেকেই এ কথা বলেছে।কারও কথা বিশ্বাস হয়নি তার। এখন স্বজাতীয় বলায় ব্যাপারটি বিশ্বাসযোগ্য বলে মনে হল। মনে খুশি হলো। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যুষ এসে হাজির। হাত মুখ বাধা। কি ব্যাপার হাত মুখ বেধেছো কেন? জিজ্ঞাসে সুমিত। আর বলবেন না ভাই গত কয়েকদিন যাবত শরীরে খুব জ্বর। জ্বর আসে আর যায়। কাঁপুনি দিয়ে ওঠে',বলে প্রত্যুষ। তাহলে রিক্সা চালাবে কি করে? ঔষধ খেয়েছো? হ্যাঁ খাইছি। উঠেন যাই গা?
রিক্সা চেপে বসে সুমিত। বাজারে কেন্দ্রীয় মন্দিরে পুজার জন্য নামে। রিক্সা ওয়ালাকে টাকা দিতে গেলে সে টাকা না নিয়ে বলে আমি দাড়াইছি। আর কোন ভাড়া মারুম না। আপনি পুজা দিয়া বাইর হন আমি আপনারে নিয়াই ফেরত যামু। পুজো দিয়ে বের হতে হতে রাত্র প্রায় বারোটা পেরিয়ে গেছে।
আজ রাত্রিটা একটু ভিন্ন লাগছে। আকাশে খুব সুন্দর চাঁদ ওঠেছে। সাদা ধবধবে জ্যোস্নার সাথে হিমেল হাওয়া গাঁ জুড়িয়ে যাচ্ছে। চারিদিক স্পষ্ট দেখা যায়।
না প্রত্যুষ আজ আমরা ঘুরব। চল তোমার বাড়ির দিকেই যাওয়া যাক। খুব আস্তে চালাবে। রিক্সা বিস্তৃত বিলের মধ্যে দিয়ে সরু রাস্তা ধরে চলছে।গান ধরে সুমিত। সে গান পাগল মানুষ।
পুবালি বাতাসে বাদাম দেইখ্যা চাইয়া থাকি - - -।
চারিদিক নিরব নিস্তব্দ। কী মনোরম পরিবেশ। দুপাশে শাপলা পদ্মের মেলা। দুপাশের গাছ থেকে অজানা ফুলের গন্ধ আসছে।
শাইতান গাছের কাছে এসে রিক্সা থামায় প্রত্যুষ। ভাই একটু নামেন। সুমিত নেমে দাঁড়ায়। রিক্সা ওয়ালা প্রত্যুষ সিটের নিচ থেকে বাঁশি নামায়। বাজানো আরম্ভ করে। সে কি যে সুর! সুমিত সেই সুরেলা বাঁশরীর সুরে গান গায়। আরও দু তিন জন এসে এই বাঁশরী আসরে যোগ দেয়। কেউ কেউ নাচতে থাকে। ওরা কোথা থেকে এলো প্রশ্ন জাগে না সুমিতের মনে।
সুমিত রিক্সা থেকে বৃষ্টি পর্দা নামায়। গেস্টদের সাথে আনা চানাচুর মুড়ি খেতে থাকে। সাথে অদ্ভুত রকমের পানীয়। আহা কী যে মজা? দু চোখ জুড়ে ঘুম নেমে আসতে থাকে। ওদের একজন বাঁশি বাজায় আর সকলে অনবরত নাচছে। ঢোল বাশির সুরে চারিদিক একাকার। কারও গায়ে কাপড় নেই। ঘুম ঘুম চোখে সুমিত চেয়ে দেখে এদের কেউই মানুষ নয়। কংকাল নাচছে। সুমিত ভয় পায়। পালিয়ে যেতে চায়। উঠে দাড়াতে পারে না। একটা কংকাল সুমিতকে চেপে ধরে রাখে। সুমিত রামের নাম জপতে থাকে। একসময় অজ্ঞান হয়ে পড়ে থাকে।
সাধারণত প্রত্যুষ ভোরে রিক্সা নিয়ে বের হয়। আর এপথেই ত্রিশাল বাজারে আসে। সারাদিন রিক্সা চালিয়ে বিকেলে বাড়ি ফেরে। আজো ভোরে রিক্সা নিয়ে সে আসছে। পথে একজন লোক পড়ে থাকতে দেখে রিক্সা থামিয়ে উনাকে ডাকে। উল্টো করে দেখে সুমিত। আরে সুমিত স্যার। ও স্যার আপনে এইখানে কেন?
আরে স্যার কথা কয় না কেন?
রিক্সার সিটের নিচ থেকে প্লাস্টিকের বোতল বের করে আনে প্রত্যুষ।
হাতে পানি ছিটিয়ে দিলে আস্তে আস্তে সজাগ হয় সুমিত। কি প্রত্যুষ আমাকে বাড়ি পৌছে দেবার কথা ছিলো না? এই ঘাসের মধ্যেই শুইয়ে রেখেছো? কি ব্যাপার লুঙি পাঞ্জাবী টুপি পেলে কোথায়? তুমিত মাফলার দিয়ে হাত মুখ বেধে রেখেছিলে।
কি কন স্যার এই সব? আমিতো মাত্র বাড়ি থাইক্যা আসলাম। তার মানে রাতে আমাকে বাঁশি শুনিয়ে মুড়ি খাইয়ে এখানে একলা ঘুমে রেখে চলে গেছিলে বাড়ি। তোমার সাথীরা কই? স্যার আপনি কি বলছেন এসব? আমি ত কিছুই বুঝতেছি না।
দুজনের কথা কাটাকাটি দেখে আরো কিছু মানুষ জমা হয়। তাদের মধ্যে একজন বলেন-ঘটনাটা বুঝতে পেরেছি। সব এই শয়তান গাছের শয়তানের কাজ। এর আগেও এমন অনেক কাহিনী ঘটেছে।
বিশ্বাস করে না সুমিত। আমি তো তোমাকে ফোন করে এনেছিলাম প্রত্যুষ। স্যার আমি ফোন পেয়েছি আসতে চাইছিলাম। তখন আমি এই বুড়া চাচারে নিয়া বাড়ীর দিকে যাইতেছিলাম। কি চাচা ঠিক কিনা? হ মাগরিবের সময় তো আমরা এই বিল পার হইয়া আমাগো গ্রামে ছিলাম।
সুমিত বুঝতে পারে তার সাথে যা হয়েছিল সব ভৌতিক।
প্রায় পনের বছর আগের কথা। আমাদের গ্রামে এক বিশাল বড় পুকুর ছিল। পুকুরে অফুরন্ত জল থৈ থৈ করতো। গ্রামের মানুষ ঐ পুকুরে মাছ ধরতো সাতার কাটতো গোছল করতো। একবার বহুবছরের পুরানো এই পুকুরের সংষ্কার করার প্রয়োজন হয়। ফ্যাক্ট পুকুরের পানি আরো ভালকরণ। গ্রামের কয়েকশ লোক স্বেচ্ছায় এগিয়ে আসে। পুকুরের চারিধারে বিশটি জলসেচ মেশিন বসিয়ে প্রথমে পানি সেচা হয়। প্রচুর মাছ ধরা পড়ে। অফুরন্ত মাছ। বিশাল বড় বড় মাছ। এই গ্রামের মানুষ যা কোনদিন দেখেনি।
মাছ ধরার পর কয়েকদিন রোদখড়া করে রাখা হলো যাতে পুকুরের কাদা একটু শুকায়। তাতে করে খনন কার্য সুবিধা হবে। যথারীতি পুকুরে খনন কার্য শুরু হলে গ্রামের কয়েকশ লোক তাতে অংশ নেয়। মাস ধরে খননকার্য চলে। খনন কার্য যখন শেষ পর্যায়ে ঘটনা তখনই ঘটে। গ্রামের মুরুব্বী মাইন উদ্দিনই ঘটনার প্রথম সাক্ষী। পুকুরের খনন কার্য শেষ। ফিনিশিং চলছে। খননের শেষ কোপটি যেই বসালেন ঘট করে শব্দ হলো। কোদাল ভেঙে যাবার উপক্রম। মাইনুদ্দিনের মনে সন্দেহ জাগলো।
উৎসুক আরো দুজনকে নিয়ে তিনি আরোও কয়েক কোপ দিলেন। একটি ছিপি লাগানো তামার বোতল বেরিয়ে আসলো। মাইনুদ্দিন ভাবতে থাকে পুকুরটা বহুবছরের পুরানো। এ কোন গুপ্তধন হতে পারে ভেবে তিনি ঝাঁকিয়ে নেন। না ভেতরে কিছুই নেই। যদি থাকতো এতো পাতলা হতো না। শব্দ হতো। কিছু নেই ভেবে তা বাচ্চা এক ছেলেকে খেলার জন্য দিয়ে দেন।
দিন সাতেক পরের কথা। পুকুরে এখনো জল ছাড়া হয়নি। বৃষ্টিও হচ্ছে না শরতের দিন। আকাশে তুলো মেঘ ভেসে চলেছে। ফুরফুরে বাতাস। বাচ্চা ছেলে বোতল নিয়ে উঠোনে খেলা করছে। বাড়ির মহিলারা কেউ চুল বাধছে কেউবা সিঁড়ি বেঁধে উকুন আনছে। বাচ্চা ছেলেটি হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে বোতলের মুখ খুলে ফেলে। অমনি বোতল থেকে বিকট শো শো আওয়াজ তোলে নীল ধোয়া বেরুতে থাকে। বাড়ি মেয়েরা ব্যাপারটি দেখতে এগিয়ে আসে। বাচ্চা ছেলেটি ভয় পেয়ে যায়। সাথে মহিলারাও।
নীল ধোয়া কুণ্ডলী পাকিয়ে একটা আকৃতি ধারন করে। অনেকটা মনুষ্য আকৃতি। সে বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে থাকে-শোন মানিক তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। তিনশ বছর যাবত আমি এই বোতলবন্দী। তোর কোন ভয় নেই আমি আছি তোর সাথে।"
এরপর সে ধোয়াসৃষ্ট অবয়ব বাতাসে মিশে যায়। মানিক অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেদিনকার মতো মানিকের মা মানিককে জলছিটা দিয়ে রক্ষা করে।
ঘটনা ক্রমে সেদিন ছিলো শুক্রবার। মানিক খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। সকলেই মানিকের জন্য হাহুতাশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। কেউবা জাল এনে কেউবা ডুব দিয়ে খোজার চেষ্টা করে। কিছুতেই কিছু হয় না। মানিককে আর খুজে পাওয়া যায় না। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এমন সময় কেউ একজনের চোখ যায় উঠোনের বেলগাছে। সে চিৎকার করে ওঠে। "ওই তো মানিক'। সকলের দৃষ্টি সেদিকে ফেরে। মানিক আঙুলের মতো চিকন ডালে বসে আছে। চুপচাপ। কোন নড়াচড়া করছে না। সেদিন মানিককে বাশের চংগ দিয়ে অতি কষ্টে নামিয়ে আনা হয়।
কদিন খুব ভালই চলছিল। মানিক এখন অনেকটাই সুস্থ। খেলছে ফিরছে স্কুলে যাচ্ছে। মানিকদের স্কুলে দুটো বিল্ডিং। একটি পরিত্যাক্ত অন্যটি নতুন। ছেলে মেয়েরা এখনো পুরানো বিল্ডিংয়ে খেলাধুলা করে। হঠাৎই প্রচন্ড শব্দে বিল্ডিংয়ের দেয়াল কলাপস করে। যে কজন ছেলে মেয়ে খেলাধুলা করছিল তারা বেরুতে পারলেও মানিক বেরুতে পারেনি। পাড়ার মানুষ দৌড়ে যায়। সকলেই ভাবে মানিক নিশ্চিত দেয়ালের নীচে চাপা পড়েছে। সেখানে গিয়ে এলাকাবাসী যা দেখে তাতে তারা হতবম্ব হয়ে যায়।
মানিক আস্ত দেয়াল এক হাতে ধরে আছে। আর একটু করে বেরিয়ে আসছে। মানিক সরে যাওয়া মাত্র দেয়াল ভেঙে গুড়োগুড়ো হয়ে যায়।
মানিক অক্ষত থাকে।
স্কুলের সামনে দিয়েই আন্তসড়ক। প্রচুর গাড়ী আসা যাওয়া করে। ছেলেমেয়েদের সাথে খেলতে খেলতে মানিক বড় রাস্তায় এসে পড়ে। প্রচন্ড গতিতে ধাবমান একটি ট্রাকের নীচে চাপা পড়তে যাচ্ছিল মানিক। কিন্তু বিষ্ময়কর ব্যাপার তখনই ঘটে মানিক এক হাতে ট্রাকটি উচু করে ধরে রাখে। ট্রাকের ইঞ্জিন বন্ধ হলে ট্রাকটি মানিক আস্তে আস্তে নামিয়ে আনে।
অন্য একদিন মানিক মাঠে খেলছে। মানিকের বাবা চাল ভাঙিয়ে দুইমন বস্তা ঠেলাগাড়ি থেকে নামিয়ে রাস্তায় রাখে। সে বস্তাটা নেবার জন্য একজন সহযোগী খুজে আনতে মানিককে ডাকে। বাবা,দেখতো তোমার কাকু বাড়ি আছে কিনা? বলে ঘাঢ় ঘুরাতেই মানিক বস্তা মাথায় তুলে নেয়।
ব্যাপারগুলো এলাকাবাসীর মনে দাগ কেটে যায়।