জীবনে যতটুকু পেয়েছি-ভাবতে পারো ঢের বেশি
আমার এই যে সাদা-পাকা চুল,
প্রতিটি চুল স্বাক্ষী-আমি এর যোগ্য ছিলাম না
পঙক্তির পর পঙক্তি লিখে গেছি অনবরত
কোন পঙক্তিই লেখা হয়নি মনের মতো
জীবনের ভাঁজে বেদনাই মুখ্য হয়ে আছে।
আমাকে আমিই চিনতে পারিনি
খুলতে পারিনি দেরাজ-
প্রতিবার বাতাসের ঝাপটা লেগে
-বন্ধ হয়ে গেছে।
এতটাই বীতশ্রদ্ধ আমি,আমার কারণে,
তোমাদের নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়
অথচ আমি কি সহজে নিঃশ্বাস নিচ্ছি,
বেঁচে আছি।
হয়তো বেশি ভালোবাসো বলেই
মরে যেতে চাও,রাতভর মৃত্যু নিয়ে খেলো
আমি অসহায় চেয়ে চেয়ে দেখি
-কী বিষন্ন সময়।
কবির বেঁচে থাকাটা যদিও জরুরি নয়
তবুও চেষ্টা করে দেখা-
ডানাভাঙা পাখি উড়তে না পেরে
কতদিন বাঁচি -কবে কখন নিঃশব্দে চলে যাই।
ليست هناك تعليقات:
إرسال تعليق