الأربعاء، 19 مايو 2021

ভূতের কবলে জিসান

 ভূতের কবলে জিসান -১


ততক্ষণে রাত্রি অনেক হয়ে গেছে। জিসানকে বাড়ি যেতে হবে। বিকেলেই সংবাদ এলো কাল সকালে বোনের বিয়ে.হাতের কাজ ও নিজ প্রাইভেট পড়া শেষ করে রুমে এসে গা এলিয়ে বসতেই মনে পড়ে গেলো তাকে যেতেই হবে। একমাত্র বোন। বর কনে সব দেখা হলো সবার কিন্তু জিসানের হলো না। তার বাড়ি চাঁদপুর শহর থেকে মেঘনার দিকে দশ কিলোমিটার যাবার পর যে নদী পড়ে তার নাম ধনাগোদা। সেটা পেড়িয়ে বাঁধের উপর বুড়ো বটগাছের দক্ষিণে সোয়া দুই কিলো গেলে ছোট গভীর এক জঙ্গলের তীর ধরে বামদিকে আড়াআড়িভাবে বিশাল এক ধান ক্ষেতের ভেতর দিয়ে সরু রাস্তা ধরে পনের মিনিট হাটলে যে দুইটা ইয়া লম্বা তালগাছ পড়ে সেখানে। আশে পাশে আরোও চৌদ্দটি তালগাছ দৈত্যের মতন দাড়িয়ে। 


নোয়াখালী হতে বাসে করে জিসান যখন কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পৌছল তখন বাজে রাত সাড়ে এগারোটা। গুড়ি গুড়ি বৃষ্টি আশেপাশে কোন দোকান পাটও খোলা নেই। কেবল একটা পানের দোকানে বুড়ো চাচা বসে। একটা অসহ্যকর অবস্থা। রাস্তায় কোন যানবহন নেই। এত রাত জিসানের মাথায় হাত। একটা সিগারেট ধরাল জিসান। ভাবছে আর আনমনে ধোয়া ছাড়ছে। এমন সময় দূরে একটা সিএনজির আলো দেখতে পেলো। মনে আশার সঞ্চার হলো। হাতে ইশারা করতে না করতেই কাছে এসে দাড়ালো। 

-স্যার কোথায় যাবেন?

-নায়ের গাও। 

উঠে পড়ুন। 

জিসান উঠতে গেলো। এমন সময় চালক বলল- 

জনাব সিগারেট ফেলে দিন। সিগারেট খাওয়া ভালো না। 

ঝামেলায় পড়তে চাইলো না জিসান। সিগারেট ফেলে দিলো। 

কন্ঠটা কেমন যেনো অদ্ভুত মনে হলো জিসানের্। গা টা ছম ছম করে উঠলো। তারপরেও চেপে বসলো। আল্লাহ সহায়। 


সিএনজি চলছে দুরন্ত গতিতে। 


ভুতের কবলে জিসান -২



সিএনজি এত দ্রুতগতিতে চলছে যে জিসান দু চোখে অন্ধকার দেখছে. দুই হাতে সে সি এনজির গ্রীল ধরে আছে। তার মাথা গুলাচ্ছে। বুকের ভেতর ধক ধক করছে। বাহিরে মুষলধারে বৃষ্টি তবুও জিসান ঘামছে। প্রচন্ড পানি পিপাসা পাচ্ছে তার্। 

- ভাই একটু আস্তে। 

কে শোনে কার কথা। চালককে বড় রহস্যময় লাগছে। কেমন যেনো নেশা গ্রস্থের মতো কোন দিকে না তাকিয়ে চালাচ্ছে। 

- ভাই পানি হবে। 

- হ্যাঁ 

-দিন না। 

বোতল এগিয়ে দিল চালক। জিসান ঢক ঢক করে পানি খেয়ে নিলো। জিসান ভুলটা বুঝি এখানেই করলো। 

মাথাটা কেমন যেনো ঝিম ধরে গেলো। 

অজ্ঞান হবার আগে জিসান উঠে দাড়াবার চেষ্টা করলো। সামনে যা দেখলো পুরা অবিশ্বাস্য।


ড্রাইভার স্টিয়ারিং ধরে রাখার বদলে ভোট ভাজা খাচ্ছে। গাড়িতে কোন স্টিয়ারিং নেই। 


জিসান অঘোরে ঘুমুচ্ছে। সে এখন অন্য জগতে। সে এরোপ্লেনে হাওয়ায় ভাসার ইমেজে আছে।


ভুতের কবলে জিসান -৩


হঠাৎই জিসান গতিহীনতা অনুভব করলো। নিজেকে এক অন্য জিসান বলে মনে হলো। তার ঘুম ভাঙ্গলো। চালককে তার খুব আপনজন বলে মনে হতে লাগলো।


বাহিরে প্রচন্ড বৃষ্টি। এর মাঝে চালক গাড়ি থামিয়ে রেখেছে। কার সাথে যেনো কথা বলছে।

-উঠে এসো। দেরি করোনা। 

উঠে এলো দুজন। জিসানের দু পাশে দুজন বসলো। একজন জিসানের প্রতি হাত বাড়িয়ে দিলো। হ্যান্ডশেক করল। জিসান দেখলো দুজনের হাতই বিকট ঠান্ডা। কেমন যেনো ব্যাতিক্রম দুজনই। 

১ম জন বলল -

তা দোস্ত আপনি কোথায় যাবেন?

-টরকি। 

-আরে আমরাও তো সেখানেই যাবো। 

জিসান মনে মনে খুশি হলো। আর যাই হোক সঙ্গী পাওয়া গেলো। 

গাড়ি আগের মতই প্রচন্ড গতিতে চলছে। এখন আর গতিকে গতি মনে হচ্ছে না। আরও দ্রুত চললে ভালো লাগবে। 

সামনে বৃষ্টি যেনো আরও বেড়ে গেলো। হঠাৎই একজন বলে বসলো ভাই চলুন তাস খেলি। বলা মাত্রই চালক ঘুরে বসলো। হাতে এক বান্ডিল তাস। চকচক করছে। 

মাঝের গ্রিলটা খুলে বাইরে ফেলে দিলো চালক। সে কি খেলা চারজনে। 


একসময় জিসানের হালকা নেশা কাটলো। জিসান অনুভব করলো একটা কিছু। তার আগেই সে যখন চালককে দেখলো সে আর নিজের মাঝে নেই। সে হা হয়ে গেলো। এ কি দেখছে জিসান। তার মাথাটা গুলিয়ে আসলো। পাশের জনের দিকে একবার চেয়ে দেখল। সে জুস খাচ্ছে। আবারও তার তৃষ্ণা অনুভুত হলো। সে জোসের বোতল নিয়ে ঢকঢক করে গিলতে লাগলো। এবার বোতলের জোস শেষ হতে না হতে আবার গভীর নিদ্রার কোলে ঢলে পড়লো। 


ভুতের কবলে জিসান -৪


এবার আর জিসানের ঘুম ভাঙ্গে না। চালকসহ তিন ভুত বড় চিন্তায় পড়ে গেল। এখন কি করা যায়। সকলেই চালক ভুতকে দূষল। তোর কারনেই যতো সমস্যা। জিসান যে জুস খেয়েছে তা বড় কড়া তাল গেছো জুস। এ ঘুম তো সহজে ভাঙ্গবে না। 

১ম যাত্রী ভুত বলে -

পেয়েছি!

দ্বিতীয়জন বলে -

কি পেয়েছিস?

সামনে ধনাগোদা নদী। চল ওখানে। তারপর বলছি। 

আর দেরি না করে চালক গাড়ি একটানে নিয়ে গেলো ধনগোদা নদীর পাড়ে। 

এবার দ্বিতীয় ভুত পাজা কোলো করে জিসানকে নিয়ে নদীতে নামল। বৃষ্টিটা অনেক আগেই থেমে গেছে। থাকলে আর নদীতে আসতে হতো না। জিসানকে ধুয়ে নেয়া যেতো। তাতো হলো না। নদীতে অনেক জল। জিসানকে আরামসে চুবানো যাবে। 

জিসানের ঘুম তখনও ছাড়েনি। 

শুরুটা করে ১ম ভুত। কয়েকটি চুবানো দিতেই জিসানের ঘুম ভাঙ্গে। 

-এই এই এই করছেন কি?

-না কিছু না। 

-এই তো আমরা গোছল করছিলাম। আপনি ঘুমিয়ে ক্লান্ত। আপনার শরীরটা কেমন গন্ধ করছিলো। তাই ভাবলাম গোছল করিয়ে দিই।

- এই তোরা কি বলিস? হা হা হা 

সবাই সমস্বরে হা হা করে হাসতে লাগলো। বুঝে না বুঝে জিসানও যোগ দিলো তাতে। 


ভুতের কবলে জিসান -৫


জিসান এখন সম্পূর্ণ সুস্থ্য। নদীর ঝরঝরে বাতাসে তাকে খুব ফুরফুরে মনে হচ্ছে। নদী পার হতে হবে। কিন্তু কোন নৌকা নেই। কি করে যাবে ওপাড়?

পেছন ফিরে জিসান দেখলো -তিন ভুতের এক ভুতও তার কাছে নেই। 

এইতো ছিলো। গেলো কোথায়?

ভয় ভয় লাগলো জিসানের্। চাঁদনী রাতের মৃদু আলোয় যতদূর চোখ যায় কোন নৌকা দেখা যায় না। 

হঠাৎই দুজন তার পিছে দাড়ালো।

- কি ভাই ভয় লাগছে নাকি?

প্রচন্ড ভয় নিয়েও জিসান উত্তর দিল

-আরে কিসের ভয়। আপনারা আছেন না। 

দুই ভুত বেজায় খুশি হলো। সিএনজি বাবুকে পাঠিয়েছি নাও আনতে। আর আমরা গিয়েছিলাম দোকানে। চানাচুর আনলাম। আপনার বোধহয় ক্ষিধে লেগেছে। 

জিসানের সত্যিই খুব ক্ষিধে লেগেছে। কিন্তু খাবে কি? না খাবে না। কিন্তু ...

-ওই তো বাবু এসে গেছে। 

বিশাল এক পানসী নিয়ে সি এনজি চালক হাজির্। জিসান দেখে তো হা হয়ে রইলো। অন্ধকারে কোথা থেকে আসছে এ নাও। এ যে অবিশ্বাস্য! 

তারপরও এদের সাথেই যেতে হবে আর কোন পথও নেই। 

যাক আল্লাহ সহায়। তারপরও বুকে তিনবার দোয়া পড়ে থু দিয়ে নিলো। 

চাঁদনী রাত। তরতর করে নৌকা এগিয়ে চলছে। 

গান ধরেছে ১ম ভুত। একি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও-খুব মায়া দিয়ে গাইছে। ভালই লাগছে। মাঝনদী। ভয়ও লাগছে। বাকী দুই জনের একজন চানাচুর চিবুচ্ছে। চালক বলল - নারে এসবে আমার পেট ভরবে না। মাছ ধরি কি বলিস?

জিসান দেখলো চালকের হাত দুটো ক্রমশঃ লম্বা হচ্ছে। সে পানিতে হাত ঢুকিয়ে দিলো। তারপর বিস্ময়কর কারবার্। মাছ ধরে ফেলল। ইয়া বড় রুইমাছ। দেখে জিসানের হাত পা ঠাণ্ডা হয়ে আসতে লাগলো। এবারও তার পিপাসা পেল। তারদিকে ১ম ভুত কোকের বোতল এগিয়ে দিলো। মুখে নেবার আগেই জিসান মুর্ছা গেলো। চিত হয়ে পাটাতনে পড়ে রইল জিসান। 


ভূতের কবলে জিসান -৬

-----------------------------


জিসানকে নিয়ে ঝামেলার অন্ত নেই। প্রচন্ড ভীতু ছেলে। তিন ভুত চিন্তা করলো আগে যে দাওয়াই তাকে দেয়া হয়েছিলো তা বেশ কাজের ছিলো। তার পরেও এখন সেটা দেয়া যাবে না। জিসান যাতে আর অজ্ঞান না হয় সে ব্যবস্থা করতে হবে। 


একটা জায়গায় নদী দুই ভাগ হয়েছে। মাঝে একটু দ্বীপের মতন। তারপর নদী একাট্রা। ওখানে বিশাল এক বটবৃক্ষ। আরেকটা তালগাছ। তালগাছটা বেশ লম্বা। দক্ষিণমুখী নদীর দিকে ঝুলন্ত। সেখানে আছেন গুরুভুত। রাত্রি যেহেতু দুটা এখন তিনি ধুম আসরে আছেন। চালক ভুত নায়ের মুখ সেদিকেই করলো। তর তর করে স্রোতের দিকে নাও ছুটে চলেছে। 


নৌকা এসে ভিড়ল। জিসানকে সবাই ধরাধরি করে নামিয়ে আনলো। 

বটতলে বিশাল আসর জমেছে। চারদিকে সাগরেদ ভুতেরা গোল হয়ে বসে। কুন্ডলী পাকিয়ে ধোয়া উঠছে। সে কি সেন্ট সে ধোঁয়ার্। মাথাটা ঝিম ধরে আসে। 

গুরু গান ধরেছে -

ওরে রাত দুটোয় এলো কারা

দেখরে চেয়ে পাছে 

একটারে চাঙ্গে তুলে

আর তিনটায় নাচে। 

সাথে সবাই ধরলো। ততক্ষণে ত্রিভুত এসে গেছে আসরের কাছে। 

১ম ভুতের সাথে গুরুর খুব ভাব। কারন গতবার আশ্বিনের যখন ১ম ভুত পাহাড়ে গেছিল। সেখান থেকে একব্যাগ খাঁটি গাজন এনেছিল। ঝড়ের কবলে পড়ে ১ম ভুতের অবস্থা যখন কাহিল। তখন এ গুরু তাকে আশ্রয় দিয়ে ছিলো। সে যাত্রায় গাছের খোড়লে দুজন মাথাগুঁজে বেঁচে গিয়েছিল। সে ব্যাগভর্তি সবজি গুরুর জন্য রেখে এসেছিল। গুরু সেগুলোয় যা টেস্ট পেয়েছিলো তা আজও ভুলতে পারে নাই। 

কাছে এসেই ডাক কষলো -গুরু . . .


পরিচিত কন্ঠ পেয়ে গুরু ঘাঢ় ঘুরিয়ে চেয়ে দেখলেন।

আসর থেকে নেমে এসে ভালোভাবে জিসানকে পরীক্ষা করলেন। তারপর বললেন - এটা কোন সমস্যা না। 

ওর জন্য নতুন ডাবল পাতার মিক্সচার লাগবে। 

-সে আবার কি গুরু?

সে তোদের বুঝতে হবে না। 

নে নে ওকে আমার খাটিয়ায় শুইয়ে দে। 

ওরা তিনজন জিসানকে ধরাধরি করে শুইয়ে। 

গুরু অজ্ঞাত গাছের কয়েকটি পাতা হাতে ঘষতে ঘষতে এসে বললেন -

এই তোরা ওকে শক্ত করে ধর্।


তিন ভুত জিসানকে শক্ত করে ধরলো। 

গুরু আস্তে করে জিসানের নাকে ধরলেন।


ভূতের কবলে জিসান -৮

------------------------------

জিসান আনমনে গান গেয়ে চলেছে। হঠাৎ তাঁর কি যেনো কি মনে হলো সে সোজা কোমরে হাত দিয়ে দাড়িয়ে গেলো। 

- কি ব্যাপার ভাই?

বলার সাথে সাথে অমন স্রোতময় নদিতে ঝাপিয়ে পড়ল। 

ভাগ্যিস ততক্ষণে নাও তীরের কাছে চলে এসেছে। 

১ম ভূতও দেরী না করে ঝাপ দিল। ততক্ষণে জিসানের অবস্থা করুন। সে অন্ধকারে হাতড়াতে লাগল। সে কিছুই দেখছে না। কারন সে মানুষ। দেখার ক্ষমতা তার কম। কিন্তু ভূতেরা অন্ধকারে ভালো দেখে। আলোতে তাদের মরে যাবার আশংকা থাকে বলে তারা যা করে অন্ধকারেই করে। আলোর কাছে যায় না। তবে তারা মানুষের ক্ষতি করে না। ভয় দেখায়। আর সে ভয়ে মানুষই যা করার করে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ভয়ে দাঁত খিঁচুনি দেয়।

এতে ভূতদের বেজায় ভালো লাগে। 

তাদের দুষ্টামি করে খুব আনন্দ পায়। 

সবাই জিসানকে দেখছে। সে স্রোতের সাথে পেড়ে না উঠে পানি খাচ্ছে। 

১ম ভূত খুব দ্রুতই তাকে ধরে ফেলল। চালক ভূত তার প্রতি রাগ থাকা স্বত্তেও আপ্রাণ চেষ্টায় নাও কাছে নিয়ে এলো। 

ধরাধরি করে নৌকায় নিয়ে এলো।

ততক্ষণে জিসানের তন্দ্রা কেটে গেছে। সে এখন ক্লান্ত। 

দ্বিতীয় ভূতের মাথায় বুদ্ধি এলো সে জিসানের সমস্ত ভেজা কাপড় খুলে দিলো। জিসানের জ্ঞান ফেরেনি। সে এখন আন্ডারও্যার পরিহিত। তার জ্ঞান কখন ফেরে কে জানে! সবাই পাড়ে জিসানকে নিয়ে বসে আছে।



ভূতের কবলে জিসান -৯

---------------------------

কখন জিসানের ঘুম ভাঙ্গে তারা কেউ জানেনা। তিন ভূতের মাঝে যুক্তি চলছে,  কি করে জিসানকে বাড়ি দিয়ে আসা যায়। সময়ও হাতে বেশী নাই।

১ম ভূত দ্বিতীয় ভূতকে বলছে- কিরে গাড্ডু কি করবি বল। 

দ্বিতীয় ভূত বলল - কি আর করবি চল ওকে কাদে নিয়ে নে। 

ওদিকে ওরা যখন জিসান কে নিয়ে জোড় প্রস্তুতি নিচ্ছে। তখন চালক ভূত পুরাই গায়েব। আশে পাশে কোথাও নেই। সে গেলো কোথায়্‍।

ভাবনায় পড়ে গেলো দুই ভূত। একজন গলা ছেড়ে ডাকতে আরম্ব করল। সে ডাকার শব্দ আকাশে-বাতাসে-পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে এলো।

মহা চিন্তায় পড়ে গেলো ওরা। অনেক রাস্তা এখনও বাকী। কিভাবে যাবে ওরা জিসানকে নিয়ে।

ভূতদ্বয় ভাবনায় মশগুল এমনসময় অদূরে আধারে করাত মরাত শব্দ শুনা গেল। ছায়ার মতো দেখা গেলো। 

ভূতদ্বয় ভূত হলেও ভীত হলো। জীসান কে ফেলে রেখে একটা ঝোপের আড়ালে লুকালো। ভয়ে কাঁপতে লাগল।

এদিকে সে শব্দ অন্য কিছু ছিলো না। ছিল গরুর গাড়ীর চাকার শব্দ। আর ভৌতিক ছায়া ছিলো দুইটি গরুর্। অনেক উঁচু গরু। ইন্ডিয়ান হবে। কারন এদিকটায় ইন্ডিয়ান গরু বেশী পাওয়া যায়। চালক ভূত ওদের রেখেই চলে গিয়েছিল গরুর গাড়ি আনতে।

সে অনেকদিন যাবৎ এ রাস্তা দিয়ে চলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ রাস্তা দিয়েই ছিলো তার আনাগোনা। জিসানদের বাড়ির কাছেই বাড়ি। জিসানদের বাড়ির কাছে যে ছোট বাজার আছে সেখানে জিসানের দাদার সাথে একসময় চা খেত। বাড়ির কাছে তালতলায় বসে একসাথে বিড়ি খেতো। জিসানের বাড়ির কথা শুনেই তার মনে মায়া জেগেছিল।

যাক সে কথা চালক ভূত গাড়ি নিয়ে থামল। এসে দেখে জিসান এই নিঝুমরাতে একা পড়ে বেঘোরে ঘুমুচ্ছে। তার মনে রাগ অনুভূত হলো। সে জোড়ে জোড়ে ডাকতে লাগল কিরে গাড্ডু মাড্ডু তোরা কই?

কোন সাড়া নেই। সে আবার ডাকলো -এবার ভূতদ্বয়ের সাড়া এলো ঠিকই কিন্তু জিসান জেগে উঠলো - কি মিয়া এত রাইতে চিল্লান কা? ঘুমাইতাছি না। 

কথাগুলো এমন জোড়ে বলল যে চালক ভূত ভয় পেয়ে গেলো। 

- কই নাতো। জেগেই যখন গেছেন তাহলে তড়া করে উঠে বসুন। সকাল হলো বলে। আমাদের খুব বেশী সময় নেই।



ভূতের কবলে জিসান -১০(শেষ পর্ব)

চালক ভূত জিসান কে নিয়ে গাড়ি ছেড়ে দিল। গাড়ির কিছুদূর যেতেই ১ম ও দ্বিতীয় ভূত টের পেয়ে পেছন পেছন দৌড়ে এসে গাড়িতে উঠল। ওরা জোড়ে সোরে হাঁপাতে লাগল।

চালক ভূত ওদের এ অবস্থা দেখে হাসলো।

দুর্বার গতিতে এগিয়ে চলল গাড়ি। চালক ভূত চাবুক কষেই চলেছে। গতি বাড়ছে। গরুদ্বয় যেনো পাখা লাগিয়েছে। উচু নিচু রাস্তা দিয়ে চলার ফলে প্রচন্ড ঝাঁকিতে জিসানের প্রাণ যায় যায় অবস্থা। দু হাতে উপরের বাঁশ চেপে দাঁত চেপে বসে আছে জিসান। কয়েকবার সে চালক ভূতকে ডেকে বলছে যেন আস্তে চালায় কে শুনে কার কথা। ভূতের কাজ ভূত করছে বাঁধা দেবে কে?

হঠাৎই জিসান জ্যোস্নার আবছা আলোয় দেখে পিছনের চাকার একটি খুলে গেছে। গাড়ি কাত হয়ে যাচ্ছিল কিন্তু ১ম ভূত পা নামিয়ে দিলো। তার পা চাকার কাজ করছে। গতি বজায় রেখে চলছে অনবরত। ভয় পেলো জিসান। ২য় ভূত একটি মুচকি হাসি দিয়ে বলল - এ আর এমন কি এ তো সামান্য। আমি তো দুই হাতে হাটি। আরও ভয় পেলো জিসান। মনে মনে সে আল্লাহ নাম জপছে। কি জানি কি হয়। এ কাদের পাল্লায় পড়েছে সে। তার কি আর বাড়ি যাওয়া হবে না? বিয়ে খাওয়া হবে না!

সে সমানে আল্লাহ ডেকে যাচ্ছে। গরুর গাড়ি তাকে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। 

হঠাৎ জিসান পুনরায় পেছন চেয়ে দেখলো - ১ম দ্বিতীয় ভূত টানা দৌড়ে চলছে। এখন তারাই এ. গাড়ির চাকা। জিসান জিজ্ঞাসা করে মহা ফ্যাসাদে পড়ল।

দ্বিতীয় ভূত বলে- হে হে পাওয়ার দিতাছি। এতরাইতে তেল পামু কই। 

১ম ভূত বলে -ধূর শালা ফাইজলামি কর না;গরুর গাড়ি কি তেলে চলে।

জিসানের বুকে বাতাস নেই হা করে নি:স্বাস নিচ্ছে। এভাবে চললে বুঝি সে মরেই যাবে। 

-ভাইয়েরা উঠে আস পা ভেঙ্গে যাবে তো। 

১ম ভূত বলে - হে হে ভাঙ্গা ঠেঙ্গ কি ভাঙ্গে? এই নাও বলেই সে তার পা দুখানি পাটাতনে রেখে দিল। জিসানের চোখে ধাঁধা লেগে গেল। জিসান চিৎকার করে উঠল। 

জিসানের চিৎকার শুনে চালক ভূত সেই আগের মতো ঘাঢ় ঘুরিয়ে দেখল - এই কি হচ্ছে এখানে? 

সে অনেক অকথ্য কথা বলে যাচ্ছে ওদের্। জিসান কে অভয় দিচ্ছে। কিন্ত জিসান দেখল তার বডি সামনে মাথা সম্পূর্ণ পেছনে ঘুরানো। 

জিসান আর ঠিক থাকতে পারল না।

ভয়ে ঘেন্নায় বমি করতে লাগল। পানি খাবে জিসান। সাথে তো কো পানি নে কি করা। দ্বিতীয় ভূত বোতল নিয়ে হাত বাড়িয়ে দিল। সামনেই জলাশয়। ইয়া লম্বা হাত। বাড়ছে তো বাড়ছেই। মূহুর্তে পানি ভর্তি বোতল জিসানকে দিল। 

টাশকি খেল জিসান। সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। মাথা ঘুরে পাটাতনে পড়ে গেল জিসান। সে অজ্ঞান হবার আগে চাঁদের আলোয় দূরে তালগাছের কালো রেখা দেখতে দেখতে পেল।

কি আর করা সময় নেই। জিসানকে ঘুমাতে দেয়া যাবে না। গাড়ি আরও দ্রুত উড়ে চলার মত চলছে। 

জিসানের চোখে মুখে বোতল ভর্তি পানি ঢেলে দিল ১ম ভূত।

জেগে উঠল জিসান। আবছা চোখে তাকাল।

ততক্ষণে গাড়ি এসে থামল। জিসান সহ সবাই নেমে আসল।

জিসানের মুখে হাসি ফিরে আসল। 

সবার সাথে কোলাকুলি করল। 

তারপরেই ঘটল কঠিন এক ঘটনা। 

ওরা সবাই কাপড় খুলতে লাগল। জিসান দেখতে লাগল। তার চোখ ছানাবড়া হয়ে গেল। একে একে বেড়িয়ে আসল তিনটি কঙ্কাল। গরুগুলো ও কঙ্কালের রূপ নিল। 

কঙ্কালগুলো একযোগে বলল -

জিসান ভাল 

জিসান শোন 

আমরা রবো কাছে

আমরা তোমার বন্ধু বড়

আমরা আছি গাছে।

বলেই তারা তিনজনে তিনটি তালগাছের মাঝ বরাবর খাড়া হাঁটতে হাঁটতে আগায় উঠে অদৃশ্য হয়ে গেল। গরুগুলো ও অন্য একটা তালগাছে উঠে গেল।

জিসান মুর্তির মতো দাড়িয়ে দেখতে দেখতে অজ্ঞান হয়ে তালগাছ তলায় ভূতেদের কাপড়ের উপর মাটিতে পড়ে রইল। 

*************************


ليست هناك تعليقات:

إرسال تعليق