শয়তান গাছতলা
আমাদের পাড়ায় থাকে সুমিত। পুজোর দিনে বেশ ভালো জামা কাপড় পড়ে মন্দিরে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সারাদিন যেতে পারেনি। পুজোর সময় কাপড়ে ব্যবসা বেশ ভাল যায়। সন্ধ্যের সময় পুজো আড্ডা বেশ ভাল হয়। সারাদিনের কাজ শেষে সবাই এসে জমা হয়। আরতিও খুব ভাল জমে। চারিদিক রমরমা অবস্থা হয়। সুমিতকে প্রতিদিন সকালে যে রিক্সা ওয়ালা নিয়ে যায় সে বিকেলে কাছেই বাজারে আড্ডা দেয়। সুমিত রিকসা ওয়ালা প্রত্যুষ কে ফোন দেয় আসার জন্য। প্রত্যুষ কিছুক্ষণের মধ্যেই আসবে বলে জানিয়ে দেয়। সুমিত রাস্তার পাশের টঙ দোকানে অপেক্ষা করতে থাকে। আজ সুমিত যে পাঞ্জাবীটা পড়েছে। তা হালকা ঘেরুয়া আর গলায় সাদা সুতোর কারোকাজ বেশ ফুটেছে। দোকানী নন্দকুমার ও বেশ করে বলল,দাদা তোমায় আজকে সুন্দর লাগছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় অনেকেই এ কথা বলেছে।কারও কথা বিশ্বাস হয়নি তার। এখন স্বজাতীয় বলায় ব্যাপারটি বিশ্বাসযোগ্য বলে মনে হল। মনে খুশি হলো। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যুষ এসে হাজির। হাত মুখ বাধা। কি ব্যাপার হাত মুখ বেধেছো কেন? জিজ্ঞাসে সুমিত। আর বলবেন না ভাই গত কয়েকদিন যাবত শরীরে খুব জ্বর। জ্বর আসে আর যায়। কাঁপুনি দিয়ে ওঠে',বলে প্রত্যুষ। তাহলে রিক্সা চালাবে কি করে? ঔষধ খেয়েছো? হ্যাঁ খাইছি। উঠেন যাই গা?
রিক্সা চেপে বসে সুমিত। বাজারে কেন্দ্রীয় মন্দিরে পুজার জন্য নামে। রিক্সা ওয়ালাকে টাকা দিতে গেলে সে টাকা না নিয়ে বলে আমি দাড়াইছি। আর কোন ভাড়া মারুম না। আপনি পুজা দিয়া বাইর হন আমি আপনারে নিয়াই ফেরত যামু। পুজো দিয়ে বের হতে হতে রাত্র প্রায় বারোটা পেরিয়ে গেছে।
আজ রাত্রিটা একটু ভিন্ন লাগছে। আকাশে খুব সুন্দর চাঁদ ওঠেছে। সাদা ধবধবে জ্যোস্নার সাথে হিমেল হাওয়া গাঁ জুড়িয়ে যাচ্ছে। চারিদিক স্পষ্ট দেখা যায়।
না প্রত্যুষ আজ আমরা ঘুরব। চল তোমার বাড়ির দিকেই যাওয়া যাক। খুব আস্তে চালাবে। রিক্সা বিস্তৃত বিলের মধ্যে দিয়ে সরু রাস্তা ধরে চলছে।গান ধরে সুমিত। সে গান পাগল মানুষ।
পুবালি বাতাসে বাদাম দেইখ্যা চাইয়া থাকি - - -।
চারিদিক নিরব নিস্তব্দ। কী মনোরম পরিবেশ। দুপাশে শাপলা পদ্মের মেলা। দুপাশের গাছ থেকে অজানা ফুলের গন্ধ আসছে।
শাইতান গাছের কাছে এসে রিক্সা থামায় প্রত্যুষ। ভাই একটু নামেন। সুমিত নেমে দাঁড়ায়। রিক্সা ওয়ালা প্রত্যুষ সিটের নিচ থেকে বাঁশি নামায়। বাজানো আরম্ভ করে। সে কি যে সুর! সুমিত সেই সুরেলা বাঁশরীর সুরে গান গায়। আরও দু তিন জন এসে এই বাঁশরী আসরে যোগ দেয়। কেউ কেউ নাচতে থাকে। ওরা কোথা থেকে এলো প্রশ্ন জাগে না সুমিতের মনে।
সুমিত রিক্সা থেকে বৃষ্টি পর্দা নামায়। গেস্টদের সাথে আনা চানাচুর মুড়ি খেতে থাকে। সাথে অদ্ভুত রকমের পানীয়। আহা কী যে মজা? দু চোখ জুড়ে ঘুম নেমে আসতে থাকে। ওদের একজন বাঁশি বাজায় আর সকলে অনবরত নাচছে। ঢোল বাশির সুরে চারিদিক একাকার। কারও গায়ে কাপড় নেই। ঘুম ঘুম চোখে সুমিত চেয়ে দেখে এদের কেউই মানুষ নয়। কংকাল নাচছে। সুমিত ভয় পায়। পালিয়ে যেতে চায়। উঠে দাড়াতে পারে না। একটা কংকাল সুমিতকে চেপে ধরে রাখে। সুমিত রামের নাম জপতে থাকে। একসময় অজ্ঞান হয়ে পড়ে থাকে।
সাধারণত প্রত্যুষ ভোরে রিক্সা নিয়ে বের হয়। আর এপথেই ত্রিশাল বাজারে আসে। সারাদিন রিক্সা চালিয়ে বিকেলে বাড়ি ফেরে। আজো ভোরে রিক্সা নিয়ে সে আসছে। পথে একজন লোক পড়ে থাকতে দেখে রিক্সা থামিয়ে উনাকে ডাকে। উল্টো করে দেখে সুমিত। আরে সুমিত স্যার। ও স্যার আপনে এইখানে কেন?
আরে স্যার কথা কয় না কেন?
রিক্সার সিটের নিচ থেকে প্লাস্টিকের বোতল বের করে আনে প্রত্যুষ।
হাতে পানি ছিটিয়ে দিলে আস্তে আস্তে সজাগ হয় সুমিত। কি প্রত্যুষ আমাকে বাড়ি পৌছে দেবার কথা ছিলো না? এই ঘাসের মধ্যেই শুইয়ে রেখেছো? কি ব্যাপার লুঙি পাঞ্জাবী টুপি পেলে কোথায়? তুমিত মাফলার দিয়ে হাত মুখ বেধে রেখেছিলে।
কি কন স্যার এই সব? আমিতো মাত্র বাড়ি থাইক্যা আসলাম। তার মানে রাতে আমাকে বাঁশি শুনিয়ে মুড়ি খাইয়ে এখানে একলা ঘুমে রেখে চলে গেছিলে বাড়ি। তোমার সাথীরা কই? স্যার আপনি কি বলছেন এসব? আমি ত কিছুই বুঝতেছি না।
দুজনের কথা কাটাকাটি দেখে আরো কিছু মানুষ জমা হয়। তাদের মধ্যে একজন বলেন-ঘটনাটা বুঝতে পেরেছি। সব এই শয়তান গাছের শয়তানের কাজ। এর আগেও এমন অনেক কাহিনী ঘটেছে।
বিশ্বাস করে না সুমিত। আমি তো তোমাকে ফোন করে এনেছিলাম প্রত্যুষ। স্যার আমি ফোন পেয়েছি আসতে চাইছিলাম। তখন আমি এই বুড়া চাচারে নিয়া বাড়ীর দিকে যাইতেছিলাম। কি চাচা ঠিক কিনা? হ মাগরিবের সময় তো আমরা এই বিল পার হইয়া আমাগো গ্রামে ছিলাম।
সুমিত বুঝতে পারে তার সাথে যা হয়েছিল সব ভৌতিক।
প্রায় পনের বছর আগের কথা। আমাদের গ্রামে এক বিশাল বড় পুকুর ছিল। পুকুরে অফুরন্ত জল থৈ থৈ করতো। গ্রামের মানুষ ঐ পুকুরে মাছ ধরতো সাতার কাটতো গোছল করতো। একবার বহুবছরের পুরানো এই পুকুরের সংষ্কার করার প্রয়োজন হয়। ফ্যাক্ট পুকুরের পানি আরো ভালকরণ। গ্রামের কয়েকশ লোক স্বেচ্ছায় এগিয়ে আসে। পুকুরের চারিধারে বিশটি জলসেচ মেশিন বসিয়ে প্রথমে পানি সেচা হয়। প্রচুর মাছ ধরা পড়ে। অফুরন্ত মাছ। বিশাল বড় বড় মাছ। এই গ্রামের মানুষ যা কোনদিন দেখেনি।
মাছ ধরার পর কয়েকদিন রোদখড়া করে রাখা হলো যাতে পুকুরের কাদা একটু শুকায়। তাতে করে খনন কার্য সুবিধা হবে। যথারীতি পুকুরে খনন কার্য শুরু হলে গ্রামের কয়েকশ লোক তাতে অংশ নেয়। মাস ধরে খননকার্য চলে। খনন কার্য যখন শেষ পর্যায়ে ঘটনা তখনই ঘটে। গ্রামের মুরুব্বী মাইন উদ্দিনই ঘটনার প্রথম সাক্ষী। পুকুরের খনন কার্য শেষ। ফিনিশিং চলছে। খননের শেষ কোপটি যেই বসালেন ঘট করে শব্দ হলো। কোদাল ভেঙে যাবার উপক্রম। মাইনুদ্দিনের মনে সন্দেহ জাগলো।
উৎসুক আরো দুজনকে নিয়ে তিনি আরোও কয়েক কোপ দিলেন। একটি ছিপি লাগানো তামার বোতল বেরিয়ে আসলো। মাইনুদ্দিন ভাবতে থাকে পুকুরটা বহুবছরের পুরানো। এ কোন গুপ্তধন হতে পারে ভেবে তিনি ঝাঁকিয়ে নেন। না ভেতরে কিছুই নেই। যদি থাকতো এতো পাতলা হতো না। শব্দ হতো। কিছু নেই ভেবে তা বাচ্চা এক ছেলেকে খেলার জন্য দিয়ে দেন।
দিন সাতেক পরের কথা। পুকুরে এখনো জল ছাড়া হয়নি। বৃষ্টিও হচ্ছে না শরতের দিন। আকাশে তুলো মেঘ ভেসে চলেছে। ফুরফুরে বাতাস। বাচ্চা ছেলে বোতল নিয়ে উঠোনে খেলা করছে। বাড়ির মহিলারা কেউ চুল বাধছে কেউবা সিঁড়ি বেঁধে উকুন আনছে। বাচ্চা ছেলেটি হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে বোতলের মুখ খুলে ফেলে। অমনি বোতল থেকে বিকট শো শো আওয়াজ তোলে নীল ধোয়া বেরুতে থাকে। বাড়ি মেয়েরা ব্যাপারটি দেখতে এগিয়ে আসে। বাচ্চা ছেলেটি ভয় পেয়ে যায়। সাথে মহিলারাও।
নীল ধোয়া কুণ্ডলী পাকিয়ে একটা আকৃতি ধারন করে। অনেকটা মনুষ্য আকৃতি। সে বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে থাকে-শোন মানিক তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। তিনশ বছর যাবত আমি এই বোতলবন্দী। তোর কোন ভয় নেই আমি আছি তোর সাথে।"
এরপর সে ধোয়াসৃষ্ট অবয়ব বাতাসে মিশে যায়। মানিক অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেদিনকার মতো মানিকের মা মানিককে জলছিটা দিয়ে রক্ষা করে।
ঘটনা ক্রমে সেদিন ছিলো শুক্রবার। মানিক খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। সকলেই মানিকের জন্য হাহুতাশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। কেউবা জাল এনে কেউবা ডুব দিয়ে খোজার চেষ্টা করে। কিছুতেই কিছু হয় না। মানিককে আর খুজে পাওয়া যায় না। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এমন সময় কেউ একজনের চোখ যায় উঠোনের বেলগাছে। সে চিৎকার করে ওঠে। "ওই তো মানিক'। সকলের দৃষ্টি সেদিকে ফেরে। মানিক আঙুলের মতো চিকন ডালে বসে আছে। চুপচাপ। কোন নড়াচড়া করছে না। সেদিন মানিককে বাশের চংগ দিয়ে অতি কষ্টে নামিয়ে আনা হয়।
কদিন খুব ভালই চলছিল। মানিক এখন অনেকটাই সুস্থ। খেলছে ফিরছে স্কুলে যাচ্ছে। মানিকদের স্কুলে দুটো বিল্ডিং। একটি পরিত্যাক্ত অন্যটি নতুন। ছেলে মেয়েরা এখনো পুরানো বিল্ডিংয়ে খেলাধুলা করে। হঠাৎই প্রচন্ড শব্দে বিল্ডিংয়ের দেয়াল কলাপস করে। যে কজন ছেলে মেয়ে খেলাধুলা করছিল তারা বেরুতে পারলেও মানিক বেরুতে পারেনি। পাড়ার মানুষ দৌড়ে যায়। সকলেই ভাবে মানিক নিশ্চিত দেয়ালের নীচে চাপা পড়েছে। সেখানে গিয়ে এলাকাবাসী যা দেখে তাতে তারা হতবম্ব হয়ে যায়।
মানিক আস্ত দেয়াল এক হাতে ধরে আছে। আর একটু করে বেরিয়ে আসছে। মানিক সরে যাওয়া মাত্র দেয়াল ভেঙে গুড়োগুড়ো হয়ে যায়।
মানিক অক্ষত থাকে।
স্কুলের সামনে দিয়েই আন্তসড়ক। প্রচুর গাড়ী আসা যাওয়া করে। ছেলেমেয়েদের সাথে খেলতে খেলতে মানিক বড় রাস্তায় এসে পড়ে। প্রচন্ড গতিতে ধাবমান একটি ট্রাকের নীচে চাপা পড়তে যাচ্ছিল মানিক। কিন্তু বিষ্ময়কর ব্যাপার তখনই ঘটে মানিক এক হাতে ট্রাকটি উচু করে ধরে রাখে। ট্রাকের ইঞ্জিন বন্ধ হলে ট্রাকটি মানিক আস্তে আস্তে নামিয়ে আনে।
অন্য একদিন মানিক মাঠে খেলছে। মানিকের বাবা চাল ভাঙিয়ে দুইমন বস্তা ঠেলাগাড়ি থেকে নামিয়ে রাস্তায় রাখে। সে বস্তাটা নেবার জন্য একজন সহযোগী খুজে আনতে মানিককে ডাকে। বাবা,দেখতো তোমার কাকু বাড়ি আছে কিনা? বলে ঘাঢ় ঘুরাতেই মানিক বস্তা মাথায় তুলে নেয়।
ব্যাপারগুলো এলাকাবাসীর মনে দাগ কেটে যায়।
পরির আছর
সুতিয়া নদীপারেই পৌর গুরস্থান।পাশেই বন্ধু ইকবালের বোনের বাসায় কেউ নেই। তাই সন্ধ্যার সময়ে ঠিক হলো সে বাসায় আমরা কয়েকজন থাকবো। সে মতেই কামাল লিটন মঞ্জু আমি ইকবাল সে বাসায় রাত্রিযাপন করবো বলে গেলাম।
সন্ধ্যে থেকে আড্ডা খেলা আর টিভি দেখা চলছিল। বাড়ির চারিপাশে বড় বড় রেইনট্রি গাছ। ঘুটঘুটে অন্ধকার। অদূরেই নূপুর সিনেমা হল
। বাসার আশেপাশে কোন দোকান নেই। কোন কিছুর জন্য যেতে হলে জংগলের মত ঘন এই রেইন ট্রি বন আর গুরুস্থানের নিরবতা পেরিয়ে যেতে হয়।
রাত তখন এগারোটা হবে। একটু পরেই সিনেমা হলের শো ভাংগবে। বিস্কিট পান সিগারেট যাই হোক এখনই এনে না রাখলে আর পাওয়া যাবে না।
তো আমরা বন্ধু মঞ্জুকে পাঠিয়ে দিলাম। চা পান খেয়ে আমাদের জন্য যাতে রাত্রিবেলা সজাগ থাকার রসদ নিয়ে আসতে পারে। মঞ্জু ঘর থেকে বেরিয়ে যাবার পরই ঘটনাটা ঘটে।
মঞ্জু একটু একঘেয়ে হাবলা টাইপ মানুষ। পরিবারের একমাত্র সন্তান। আদুরে।
এই এলাকা নিয়ে লোকমুখে কানা ঘুষা বহুদিন থেকেই চলমান।আমরা সে সম্বন্ধে অবগত ছিলাম না। ইকবাল অবশ্য জানতো। এই বড় বড় গাছগুলাতে অনেক অদ্ভুতুড়ে কিছু অনেকে অনেক সময় দেখেছে। সুনিবিড় নিরাক পড়া এই এলাকাজুড়ে মাঝে মধ্যেই ঘটে বলে এদিক দিয়ে মানুষের যাতায়াত কম।
মঞ্জু গান গাইতে গাইতে বিড়ি ধরাতে মেছের কাঠি কয়েকটি নষ্ট করে ফেলেছে। কিন্তু ধরাতে পারে না। ম্যাছ খোঁচা দেবার সাথে সাথেই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দেয়। বাতাসের সমস্যা হতে পারে ভেবে। মঞ্জু গাছের আড়ালে গিয়ে বিড়ি ধরায়। সে রেইনট্রি গাছের আড়ালে বিড়ি ধরিয়ে প্রস্রাব করে। শেষ করে যেই না দোকানের দিকে পা বাড়ায় অমনি এক বড়সড় হুলো বেড়াল ঝাঁপ দিয়ে অদ্ভুত শব্দে তার সামনে পড়ে। আর কবরস্থানের দিকে হারিয়ে যায়। অপ্রস্তুত সে ভীষণ ভয় পেয়ে যায়। বিড়িটা কোথায় যেন ছিটকে পড়ে। সে পেছন দিকে সরে আসে। বুকে থুতু দিয়ে সামনে আগায়।
সে আর আগাতে পারে না। হাত পা সব জড়িয়ে আসতে থাকে। মঞ্জু বাতাসে উড়তে থাকে। এই গভীর রাত্রিরে সে সারা ত্রিশাল ঘুরে। ক্ষণিকে সে পোড়াবাড়ি বালি পাড়া থেকে বাগান তার বাড়ি সব আকাশ থেকে দেখে। বাতাসে তার চোখ লাল হয়ে যায়। কে যেন পিঠে খামচে ধরে রাখে।
সারা আকাশ ঘুরিয়ে মঞ্জুকে এনে ফেলা হয় বাগান গ্রামের বড় রাস্তার পার্শ্বের এক মার্কেটের চালে। মঞ্জু চালের টুইনে ভক্তি ভঙিমায় বসে থাকে।ধ্যানমগ্ন যোগীর মতো দেখাচ্ছে তাকে। রাত্র তখন তিনটা। পাহাড়াদার প্রহরা দিতে দিতে মার্কেটের সামনে দাঁড়িয়ে উপর দিকে তাকাতেই ভীষণ ভয় পেয়ে যান। তিনি বাঁশি ফুকতে শুরু করেন। আশেপাশের বাড়ি থেকে লোকজন আসে। পানি ছিটিয়ে দিলে মঞ্জুর তন্দ্রা ভাঙে। ক্ষণিকের জন্য। সে উঠে দাঁড়ায়। পাহাড়াদার লোকজনের সাথে তার তুমুল বাইচ্যিত চলে। সে শার্টের হাতা ভাঁজ করে মাসুলস দেখাতে থাকে। অবশ্য ঐ এলাকায় তার বাড়ী। তাকে সকলেই চিনতে পারে। বুঝতে পারে মঞ্জুর একটা কিছু হয়েছে। তাকে অনেক কষ্টে এই রাইতে রিক্সায় তুলে দেয়া হয়। সে বাড়ি কাছে হলেও বাড়ি যায় না। সে চলে আসে পুনরায় আমাদের এখানে। দরজায় লাথি মারতে থাকে। লিটন দরজা খুলে দিলে। চোখ বড় বড় করে তার দিকে তাকায়। চোখ দুটো লাল। মনে হচ্ছে বেরিয়ে আসবে। লিটন ভয় পেয়ে যায়। ইকবাল আরোও বেশি। আমি তো সোফার এক কোণে চুপটি মেরে আছি।
খাটে শুয়ে ঘুমাচ্ছে কামাল। আমাদের মধ্যে সাহসী ছেলে। সবাই তাকে ও তার কার্যকলাপ মানি। মঞ্জু ঘরে বসে নানা প্রকার পাগলামি করতে থাকে। আমরা ভয় পেয়ে যাই। আমাদের হইচইয়ে কামালের ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে কামাল। হাঁক ছেড়ে মঞ্জুকে বলে এই কি হইছে তোর?
সে কামালকে ঝাড়ি দেয়। চোখ বড় করে তাকায়। নানারকম কথা বলতে থাকে। কামালও দমে যাবার পাত্র নয়। তার মনে শংকা জাগে। কিছু একটা হয়েছে তার। আমরা ভয়ে জড়সড়।
মঞ্জুর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে কামাল তাকে হ্যাঁচকা টানে বিছানায় শুইয়ে হাতদুটো পেছনে নিয়ে চেপে ধরলে। মঞ্জু ছোটার চেষ্টা করে। কামালের হাতের কাছে বিছানা পরিস্কারের ঝাড়ু পায়। তাদিয়ে মঞ্জুর পিঠি দু ঘা বসিয়ে দেয়। মঞ্জু মেয়েলী স্বরে চিৎকার করে ওঠে। আমাদের সন্দেহ তীব্রতর হয়। এ আচরণ মঞ্জুর নয়। কামাল মঞ্জুর বামহাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে। কালেমা পড়ে ফু দেয়। জিজ্ঞাসা করে _বল তুই কে? মঞ্জু আবারো চিৎকার করে উঠতে চাইলে তার কনিষ্ঠ আঙুলে আরোও চাপ দেয় কামাল। ঝাড়ু দিয়ে আরোও দু ঘা দিয়ে বলে-তুই যেই ই হোস উত্তর দে? দিচ্ছি মঞ্জুরে মারিস না। মঞ্জু ব্যথা পাইতাছে! বল তাহলে তুই কে? আমি পরি। মঞ্জুর সাথে তোর কি? কিছু না আমি তারে ভালবাসি। বিয়ে করতে চাই। তুই তারে কোথায় পাইলি? আঙুলে চাপ দেয় কামাল। সে আজ বড় কড়ই গাছের তলায় প্রস্রাব করছিল। আমি ঐ গাছে ঘুমাই। আমার রাস্তা সে নাপাক করছে মঞ্জুরে ছাড়ুম না। আমারে ছাইড়া দে!
কামাল আরোও দু ঘা ঝাড়ুর বাড়ি আরোপ করে। কনিষ্ঠ আঙুল আরো জোরে চেপে ধরলে মঞ্জু মেয়েলী স্বরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে আমারে ছাড়। কামাল ধমক দিয়ে পরিকেই ছেড়ে যেতে বলে। কামাল একটু ঢিলাভাবে ধরে। পরি মঞ্জুকে ছেড়ে যায়।
মঞ্জু গাঁ ঝাড়া দিয়ে ওঠে। দাঁড়িয়ে কামালকে বলে-হৈ মিয়া আঙুল ভাইঙা ফালবা নাকি। কি করতাছে।দ্যূত মিয়া। রাইত কয়ডা বাজে জান?
মসজিদের আযানের সুর ভেসে আসে। আমরা হাসতে থাকি। সেদিন রাতে কি ঘটনা ঘটে গেছে মঞ্জুর তার কিছুই মনে নেই। আমরা কয়েক বন্ধু তার প্রত্যক্ষ সাক্ষী।
মঞ্জু এখন ব্যাংক কর্মকর্তা। আজো সেই পরির আছরে মাঝে মাঝেই তার পাগলামি বেড়ে যায়।
আমারে ছাইড়া দে? কামাল আরোও ভয় দেখায়। ভয় পেয়ে পরি মঞ্জুকে
চেচুয়া বিলে গানের মজমায়
//
রাত্র অনেক গভীর হলে মাঝে মধ্যেই আমার প্রাকৃতিক কাজে বাইরে যেতে হয়। আমাদের বাড়ির পেছনেই বিশাল এক বিল। আয়তনে দু একগ্রামের সমান হলেও এ তল্লাটে ত্রিশ চল্লিশ মাইলের মধ্যে এমন বিল আর নেই। গভীর রাতে ঘুম ফেলে সেই মহাকাজটি করতেই বেরিয়েছি। ভাববেন না সে কার্য খোলা আকাশের নিচেই করি।
আসলে আমাদের গ্রামের বাড়িতে টয়লেটগুলো পাকা কিন্ত ঘরের সাথে লাগোয়া নয় একটু দূরে। সে কাজ শেষ করে আমার মনে হলো বিলের ধার দিয়ে একটু হাটি। দিন কয়েক যাবৎ গরম পড়েছে খুব। প্রাকৃতিক বাতাস উপকারীও বটে। বিলের ধারে যেতেই আজ গাঁ কেমন যেন ছমছম করে উঠলো। একটা বাউনী হাওয়া এসে মনে হলো গাঁয়ে কামড় দিয়ে গেল। এ যেন বাতাস নয় মিহি কালোরঙ ছাই বাতাস। জংগল থেকে বেরিয়ে বিলের দিকে চলে গেল। বিলের দিকে চোখ রাখতেই মনে হলো কারা যেন মজমা বসিয়েছে মাঝ বিলে।
মজমা একপ্রকার গানের আসর যা ধান উঠে যাবার পর খোলা মাঠে চাদনী রাতে জমানো হয়। হয়তো আজো তেমনি। আমি কী যেন এক আবেশে সেখানে ছুটে গেলাম। বিশাল আসর। হারমোনিয়ম,ঢোল তবলা,কত কী যে যন্ত্র! কিন্তু পরিচিত কেউ নেই।এরা যেন কারা। দূর থেকে এসেছে হয়তো। ওদের দু একজনকে জিজ্ঞাসা করলাম,ভাই আপনাদের বাড়ি কোথায়? উত্তর পেলাম না। সবাই গানে নাচে নিমগ্ন।
আমি ও আর তেমনটি জিজ্ঞাসা না করে গানে মনোযোগ দিলাম। গান শুনতে শুনতে এক ঘেয়ে লাগছিল। অচেনা অস্পষ্ট সুর। এ যেন ভিন্ন জাতি গোষ্ঠী বা ভিনগ্রহী সুর। একেকজন একেক সুরে গাইছে। সে গান শুনে কেউ নাচছে কেউবা হাসছে কেউবা বুক চাপড়ে কাঁদছে। আমি শুনছি। আমার কাছে সেগুলো কেমন গতানুগতিক লাগছে না। আমি কিছুই বুঝতেছি না। আমার সাথে কেউ কথা বলছে না।
আমার একটু রাগ হলো। বললাম এবার আমি গাইব। তোমরা শুনবে। হাত ঘড়ির দিকে তাকালাম। রাত তখন তিনটে। গান ধরলাম। আমি গান গাইছি। সবাই নাচছে। হাত তালি দিচ্ছে। খুব মজা পাচ্ছে সকলে। আমি হারমোনিয়ম বাজিয়ে চলেছি। সকলে দাঁড়িয়ে সুর বাজিয়ে চলেছে। কেউ ঢোল কেউ তবলা কেউ বাঁশি কেউ একতারা কেউ পিয়ানো কেউ বেহালা। গানের তন্দ্রায় আমি চোখ বন্ধ করে গান গাইছি। রাত্র প্রায় শেষ। আযান দিবে দিবে। আমি ক্ষণিকের জন্য চোখ খুললাম। যা দেখলাম অবর্ণনীয়।
চোখ মেলতেই দেখতে পেলাম আমার সামনে কংকালগুলো দাঁড়িয়ে আছে। কেউ বাজাচ্ছে কেউবা নাচছে। আমি ভয় পেয়ে গেলাম। আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি গাইছি আর বাজিয়েই চলেছি। আমি আযানের সুর শুনতে পেলাম। আমি বাজিয়েই চলেছি। গেয়েই চলেছি।
সূর্যের আঁচ পেলাম। কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছি না। অনেক চেষ্টা করে চোখ খুললাম।দেখতে পেলাম আমার সামনে আমাদের বাড়ির সবাই বসে আছে। আমার বাড়ির উঠোন। কোন যন্ত্রী কিংবা হারমোনিয়ম আমার সামনে নেই। তবুও বাজাচ্ছি। হারমোনিয়ম ধরার স্টাইলে দুই হাত শক্ত হয়ে আছে। আমাদের মসজিদের ইমাম এসে পানি পড়া ছিটিয়ে দিলেন। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম।
তিনদিন বিছানায় থাকার পর মায়ের কাছে শুনতে পেলাম। ঘুমের মধ্যে অনেক গান গেয়েছি। হাটতে হাটতে বিলের মাঝে চলে গেছি। সকলেই আমাকে ধরাধরি করে নিয়ে এসেছে।
অনেক অনেক কাহিনী ঘটে গেছে। বহুদিন পরে সে কাহিনি মনে হলে আজোও আমার গাঁয়ে কাটা দিয়ে ওঠে।
মাছ ধরা
চেচুয়া বিলে মাঝে মধ্যেই ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে যায়। দিনের বেলাত ঘটেই রাতের আধারের ঘটনাগুলো আরো ভয়ংকর। ঘটনাগুলো মানুষের মুখে মুখে। সবাই জানে তবুও জীবন জীবিকার তাগিদে যেতে হয় বিলে। বিশেষত রাত দুটোর পরে ঘটনাগুলোর আবর্তন শুরু হয়। আর অমাবশ্যা হলে তো আর কথাই নেই।
নুরু মাঝি এসকল ঘটনা জানলেও সে এসব বিশ্বাস করে না। সন্ধ্যেবাতির পর দুটো ছিপ বড়সড় খালুই তরই নাও নিয়ে মধ্যবিলে এসে স্থিতু হন। নুরু মাঝি সারারাত বড়শি দিয়ে মাছ ধরেন।
যে কয়টা মাছ ধরা পড়ে তা গফাকুড়ি বাজারে এনে বিক্রি করে দেন। সারাদিন ঘুমান। বিকেলে খেয়ে দেয়ে বাজারে যান মাছ ধরার টোপ, খাদ্য অন্যন্য কেনেন। সন্ধ্যে পর্যন্ত ঘরের দামায় বসে মাছ ধরার বাকী কাজ করেন। বর্শী গুটনো, আদার বানানো ইত্যাদি।
আজ হালকা টিপটিপে বৃষ্টি। অবেলায় বৃষ্টি মাছ ধরার সম্ভাবনা বাড়ায়। তবে আজ যে অমাবশ্যা তা বাজার থেকেই শুনে এসেছেন।অনেকে কানা ঘোষা করছে। সে দিকে তিনি কান দেননি।
দেখতে দেখতে রাত বারোটা। মোবাইল ভর্তি গান। শুনছেন
আর টোপ ফেলছেন।মাছ যা পেয়েছেন অন্যান্য দিনের চাইতে খুবই প্রতুল। শিং মাগুর কৈ মিলিয়ে বারোটা কি তেরোটা হবে।
দ্বি প্রহরে শেয়াল ডেকে উঠলো। অন্ধকারে আকাশের তারাগুলো কোথায় যেন মিলিয়ে গেল। হঠাৎই গরম হাওয়া এসে পাতি নৌকা ভীষণ দুলিয়ে দিল।
মনে হলো কেউ হাতে ধরে নৌকা নাড়ছে। নড়ে বসলেন নুরু মাঝি। ঝড়ো হাওয়া সামলে যেই বসলেন শুরু হলো মাছের টোপ খাওয়া। নুরু মাঝির মুখে হাসি ফুটে উঠলো। কিন্তু সেই হাসি বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হলো না। প্রতি টোপে টোপে মাছ পেতে থাকলেন। মূহুর্তে খালই ভরে গেলে শিং মাগুর বাইমে। রাত প্রায় দুটা। নুরু মাঝি টোপ ফেললেন এবার বিশাল বড় এক আঈড় মাছ উঠে এলো। ছোট নাও মাছের নড়ানড়ি থামাতে অনেকটা সময় চলে গেল। তিনি মাছটাকে মারতে চাননি। তাজা ও প্রাণ থাকা মাছের দাম বেশি হয়। দেখতে দেখতেই বোয়াল উঠে এলো। আস্তে আস্তে নাও ভরে ওঠে। নুরু মাঝি ক্লান্ত হয়ে পড়েন। দু চোখে প্রচন্ড ঘুম। ঘুম ঘুম চোখে নৌকার পাটাতনে দেখতে পান দু দুটো কংকাল। আর অসংখ্য বিছে পোকা। নুরু মাঝি আর হুসে থাকেন না। অজ্ঞান হয়ে নৌকায় দাঁত খিঁচিয়ে পড়ে থাকেন। বিশাল বিলে নৌকা ভাসতে থাকে। ভোরে হালকা বৃষ্টির ঝাঁপটায় জ্ঞাণ ফেরে নুরু মাঝির। আঈড় আর বোয়াল মাছ নেই। রাতে এত এত মাছ ধরেছেন তার কিছুই নেই। একটি ছিপ পানিতে ভাসছে। অন্যছিপে কি যেন টানছে। ছিপে টান পড়তে দেখা গেল। অনেক বড় একটি শোল মাছ। অদ্ভুত তার গাঁয়ের রঙ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন