বুধবার, ৭ এপ্রিল, ২০২১

খুন সমাচার

 খুন সমাচার

-----রিয়েল আবদুল্লাহ 

যাঁর হাতে আমি খুন হতে পারি 

              -----সে আমারই প্রেমিকা

যে আমার দুঃখ দেখে খিলখিলিয়ে হাসে 

              -----সে আমারই প্রেমিকা।


জেনে রেখো

ভালোবেসে খুন হতে দ্বিধা নেই।


আগুনের প্রেমে পাগল পিপিলীকা

পাখা পুড়ে হারায় উড়ার সাধ

আমিও না হয় হারালাম জীবনের সাধ

পরজনমে খুঁজে নিয়ে আমায় কৃতজ্ঞ হইও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন