জানো না মেয়ে,তুমি কতটা বিষ্ময় লুকিয়ে রাখো
সে বিষ্ময় যদি আসে সাম্প্রতিক খবর হয়ে,
খবরের কাগজে,
কিংবা সোশ্যাল মিডিয়ায়,
দেখো তোলপাড় হয়ে যাবে সব।
ভাইরাল না হোক
অন্তত দাগ কাটবেই কাটবে কারও হৃদয়ে।
এই যেমন আঁচড় কেটেছো,
গভীর ক্ষত করেছো বুকের ভেতর।
এই নাও হৃদয়ের নথিপত্র,
পোস্টমর্টেম করে দেখো,
নিতান্ত বিক্ষত হয়েছে কতটা,ড্রেসিং চলে কিনা?
মেয়ে তুমি, জান কী, কি করে আমি রই?
বিরহে তোমার যতো ইর্ষা আমার কোথায় থই?
তুমিতো উড়ন্ত এক ফিনিক্স পাখি
উড়ে যাবে যাও--উড়তে উড়তে ডানার ঝাঁপটায় সব
ভেঙেচুড়ে একাকার করে দিয়ে যাও।
আমার স্লোগান মুখর দিনগুলো তছনছ করে
হাসো, আর বাজাও ভালোবাসার টিউন।
এত যে বিষ্ময়,হতাহত হলে হৃদয়,
ফিরায়ে কি দেবে কও?
জানি,ভালোবাসতেই জানো শুধু, অতটা সাহসী নও।
কত বিষ্ময় রাখবে ধরে,সব বিষ্ময় রাখবো বুকে
রহস্য আছে বলেই প্রেম এতো সুন্দর প্রোত-পবিত্র,পূর্ণ,
রহস্য না থাকলে, নারীও হয় না অনিরুদ্ধ
বিষ্ময় রহস্যেই নারী চিরদূর্জয়,
তাঁরে পুরুষ যাই-ই বলুক-- ভালোবাসে।
তোমার বিষ্ময় করে তোল আরোও রহস্যময়
বিষ্ময়ের অগ্নিপথ পাড়ি দিয়ে হতে পারো জয়ীতা।
তোমার বিষ্ময়ের অতলে যেনো ডুবে মরি
আর ডুব দিয়ে ভেসে উঠি স্বর্গের সরোবরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন