তোমার মলিন মুখখানি দেখতে পারি না
বলেই হয়তো আমারও মন খারাপ থাকে
আকাশের মতো মনে এতো মেঘ জমে।
বেদনার বৃষ্টি ঝরে গুড়্গুড় করে ডাকে
সুবর্ণ বিকেল খুইয়ে নদীর নামতা ভুলি
নদীরও খুব মন খারাপ-শুষ্ক সে যৌবনহীন
বুক থেকে এলো বা উড়ে
পানি বন্টন চুক্তি হবে সেই আশায়
নদীও বাঁধে বুক-জলের হিস্যা পায় না তৃষার্ত
কারবালা,কারবালা --ছাতিম ফেটে যায়।
তোমাকে অনেকটা নদীর মতো লাগে-
ক্লান্ত নদীর স্থির জলে চোখ রেখে
তোমার মুখখানি দেখি --জল কেঁপে ওঠে
আর তুমি হারিয়ে যাও গহীনে।
নদীও নিশ্চুপ তুমিও কথা বলো না
কোথা যেন একটা চাপা বেদনা
নদী ও তোমার মাঝে ভীষণ একটা মিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন