মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

গান সুতিয়া

গান
-----
ও সুতিয়া নদীরে -
তোর কুলে বান্ধিলাম ঘর
তুই আমারে রাখিস বুকে
করিসনারে পর।

জন্মের পরেই নানী আমার
তোর জল দিয়া
আদর কইরা দিছে আমায়
গোছল করাইয়া।
ভুলতে পারি নারে তোর মরা ঢেউয়ের স্বর।

আঁকা বাঁকা নদীরে তুই
কোথা যাস ছুটে
তোর বাঁকেতে তুলোর মত
কাশেরগুচ্ছ ফুটে
অথই নদী তোর বুকে শুধুই বালুচর।


Speak loudly
Real abdullah
This is you who speak loudly
In The field, on highway,in meeting,seminar symposium,
For be good,Should have to change behaviour.
You should not think,how much you perfect?
Speak loudly and spread your ideas,
To others.

Your one perfect idea can change a society
Your one perfect idea can change the world.

Time has been changed,
So you have to do well and have to give last finishing.

Don't Stop,spark and speak loudly
Don't Stop,spark and speak loudly


বন্দিত্ব

যতই উড়াল দিতে চাইছি
ভেঙে দিচ্ছো ডানা
আস্তিনে বড়শি লাগিয়ে
ছিপ ধরে বসে আছো প্রেয়সী।
আমি কি কোন মাছ?
চৌচির এ হৃদয় পাড়ের ভাঙন
অস্থির চিরন্তন
যতই পাড়ে ওঠতে চাই
আটকে রাখো
বৃত্তের মত আটকে থাকি তলানীতে।

তোমার থেকে বাইরে যেতে পারি না
বারবার তোমার কাছেই ফিরে আসি।
তুমি কি তবে কৃষ্ণগহ্বর
গোলক ধাঁধাঁয় জড়িয়ে রাখো সর্বক্ষণ?


চে
----রিয়েল আবদুল্লাহ
বিপ্লবী হতে হলে
কোন যুবকের পেশিবহুল বাহুর প্রয়োজন নেই
প্রয়োজন নেই তাঁর আকর্যনীয় ও সুন্দর অবয়ব
কিংবা দেহের গড়ন
বিপ্লবের জন্য চাই -এক দীর্ঘস্থায়ী মন
যা বিপ্লব তরান্নিত যতই হোক, ভেঙে পরবে না,
শেষ নিঃশ্বাসটুকুও বিপ্লবের কাজে ব্যয় হবে
--এই তো স্বাভাবিক।

বিপ্লবের জন্য চাই সংস্কৃতির ধারন ও পোষন
যা বুঝতে সাহায্য করে প্রয়োজন কে
যা বুঝতে সাহায্য করে অস্তিত্বকে
যা বুঝতে সাহায্য করে অর্থ বা অনর্থকে
যা বুঝতে সাহায্য করে মানুষের মৌলিকত্বকে
যা বুঝতে সাহায্য করে পরাধীনতার শৃঙ্খল কে

কারোও তা বুঝতে দেরি হয়
কারোও দেরি হয় না
আর তাই
একদিন তোমাকেও নাড়া দিয়েছিল বিবেক
নেমেছিলে
বেড়েছিলে
ঝাঁপিয়ে পড়েছিলে আগুন সমূদ্রে
এক হাতে ক্যামেরা অন্য হাতে অস্ত্র
ঠোঁট সিগারেট
আর বিপ্লব
অরন্যে অন্য রকম একটা জীবন
তোমার দ্যুতি ছড়িয়েছিল বিশ্বময়
এখনোও সেই দ্যুতি কোটি কোটি তরুণের
তারুণ্য ভরা হৃদয়ে-বুকে-পিঠে-চোখে-চুলে-শ্মশ্রুতে শোভা পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন