১। তুমি কেনো নিরুত্তর
কী অগণন বেদনা নিয়ে দিন কাটে!
বাহিরে অমোঘ চঞ্চলতা ভেতরে দীর্ঘশ্বাস।
কেউ বুঝে না। দৃশ্যত বুঝতে চায়ও না;
ভেতরের হাহাকার ভেতরেই মরে যায়।
হৃদয় যেন কৃষ্ণগহ্বরের মতো।
সেখানে শব্দের মিছিল হারিয়ে যায়,
সেখানে গান বাজে,শব্দ আসে না
সেখানে অনুরণন হয়,কম্পন হয় না
সেখানে বিদ্যুতের ঝিলিক হয়,আলো দেখা যায় না।
মৃত সময়ের মত স্থবির নিবিড় দৃশ্যপট
পাতা ঝরে না, চির হরিৎ, তবু রুক্ষ মরুভূমিতে
ক্ষিপ্ত অশ্বের মতো বয়ে যায় সাইমুম।
এইসব বেদনা কি বুঝো তুমি?
নাকি শুধু শীৎকার বুঝো-প্রেম কি নেই
তোমার স্বচ্ছ স্ফটিক মনে?
আমি আর কতো চষে যাবো বিরান মাঠ
দুলে ওঠো দুলে ওঠো, নেকাব খোলো
যতই প্রশ্ন করি তুমি কেনো থাকো নিরুত্তর?
২। স্পর্শেই জেগে ওঠবে
এইদিকে এসো না-এইদিকে প্রগাঢ় দুঃখ
এইখানে বুকের জমিনে কোন প্রেম নেই
সমস্ত অন্তরঙ্গতা ধূলিস্নাত মলিন
শুষ্ক মরুতে দিকহীন চলার মতো শুন্যতা
কেবল বুকে জগদ্দল হয়ে বসে আছে।
একদিন হয়তো হৃদপিন্ডটাই অসার হয়ে
ভুলে যাবে স্পন্দন,
ভুলে যাবে কাছের মানুষদের অবয়ব,
ভুলে যাবে হয়তো কারোও কারোও নাম
যাঁরা ছিল আপনের চাইতে আপন।
যদি পারো অহংকার ভুলে একদিন এসো,
বুকে কান পেতো--শুনতে পাবে--
স্পর্শেই ফের জেগে উঠা আত্মার স্পন্দন।
ঘড়ির টিকটিক শব্দের মতো চলতে থাকবে অনন্তকাল।
৩। ভুলে যাও সহজে
এক জীবনে কত গল্প
কত কথা---কত অনুরণন
মানুষ ভুলে যায়।
কত অগণন প্রেম
ঝরে যায় বকুলের মতো
কজনে সে প্রেম কুড়িয়ে
মালা গাঁথতে পারে?
কেউ কাউকে মনে রাখে না
ভুলে যায় খুব সহজে।
ঝরা বকুল হয়ে পড়ে থাকা
পথের বুকে
পদপৃষ্ঠ ক্রমাগত
মিশে যাওয়া মাটির গহীনে।
৪। বাসিন্দা
এই নগরের বাসিন্দা-অথচ শহরে ঘর নেই
নগরে আনাচে কানাচে সন্ধ্যা নামলে
আশ্রিত আমি ফুটপাতে কিংবা স্টেশনে।
প্রথমে ভাবতাম আমিই একা নিরন্ন
পথাশ্রয়ী এক-তারপর অসংখ্যের ভেতরে নিজেকে আবিষ্কার করে আছি বেশ স্বস্থিতে।
ভাবছি -আমার মতো যাঁরা
তাঁরা তো এই নগরের বাসিন্দা নয়
পথকবি--পথের বাসিন্দা।
রিয়েল আবদুল্লাহ
ত্রিশাল,ময়মনসিংহ,বাংলাদেশ।
ফোন-+৪৪০১৭১২৭৮১০০৭
*
ভুলে যাও সহজে
এক জীবনে কত গল্প
কত কথা---কত অনুরণন
মানুষ ভুলে যায়।
... e অগণন প্রেম
ঝরে যায় বকুলের মতো
কজনে সে প্রেম কুড়িয়ে
মালা গাঁথতে পারে?
কেউ কাউকে মনে রাখে
না
ভুলে যায় খুব সহজে।
ঝরা বকুল হয়ে পড়ে থাকা
পথের বুকে
পদপৃষ্ঠ ক্রমাগত
মিশে যাওয়া মাটির গহীনে।
কাক ভাবনা
রিয়েল আবদুল্লাহ
সময়ের ভীড়ে কথারা কাক হয়ে উড়ে
অদ্ভুত দূরন্ত সময়ে আমিও যেন কাক
চিলের পিছে ছুটি -আমার কান নিয়েছে
অথচ কানে হাত দিই না-।
অগোচরে কত কিছুই ঘটে যায়
হৃদয় ভেঙে টুকরো হয়ে যায়
আকাশের গোল চাঁদের মতন এক টুকরো হৃদয়।
কাক যদি হৃদয় নিয়ে যায় কি হবে আমার
ভাবতে ভাবতে আমিও কাক হয়ে যাই
উড়তে থাকি আমার কালো দুটি পাখা মেলে।
বাসিন্দা
এই নগরের বাসিন্দা-অথচ শহরে ঘর নেই
নগরে আনাচে কানাচে সন্ধ্যা নামলে
আশ্রিত আমি ফুটপাতে কিংবা স্টেশনে।
প্রথমে ভাবতাম আমিই একা নিরন্ন
পথাশ্রয়ী এক-তারপর অসংখ্যের ভেতরে নিজেকে আবিষ্কার করে আছি বেশ স্বস্থিতে।
ভাবছি -আমার মতো যাঁরা
তাঁরা তো এই নগরের বাসিন্দা নয়
পথকবি--পথের বাসিন্দা।
বন্দিত্ব
যতই উড়াল দিতে চাইছি
ভেঙে দিচ্ছো ডানা
আস্তিনে বড়শি লাগিয়ে
ছিপ ধরে বসে আছো প্রেয়সী।
আমি কি কোন মাছ?
চৌচির এ হৃদয় পাড়ের ভাঙন
অস্থির চিরন্তন
যতই পাড়ে ওঠতে চাই
আটকে রাখো
বৃত্তের মত আটকে থাকি তলানীতে।
তোমার থেকে বাইরে যেতে পারি না
বারবার তোমার কাছেই ফিরে আসি।
তুমি কি তবে কৃষ্ণগহ্বর
গোলক ধাঁধাঁয় জড়িয়ে রাখো সর্বক্ষণ?
Though I am not enemy of others
You can consider me as your friend.
Basically We are divided by the literary war.
You have captured my world.
Listen,
This world is not anything
Literature is not for criminals
Literature is not a highway
Many vehicles will up and down
Not a train for travelling.
Literature ground is not a brothel
Not for body re-seller.
Literature only for who can write well.
Modify thyself
And write well firstly
And then something else.
যদিও আমি অন্যের শত্রু নই
আপনি আমাকে আপনার বন্ধু হিসাবে বিবেচনা করতে পারেন
আমরা সাহিত্য যুদ্ধ দ্বারা বিভক্ত।
তুমি আমার পৃথিবী দখল করেছ
শোনো,
এই পৃথিবী কিছুই নয়
সাহিত্য অপরাধীদের জন্য নয়
সাহিত্য কোনও হাইওয়ে নয়
অনেক যানবাহন চলাচল করবে এবং নামবে
ভ্রমণের জন্য ট্রেন নয়।
সাহিত্যের মাঠ পতিতালয় নয়
দেহ পুনরায় বিক্রেতার জন্য নয়।
কে ভাল লিখতে পারে তার জন্যই সাহিত্য।
নিজেকে পরিবর্তন করুন
এবং প্রথমে ভাল লিখুন
এবং তারপর অন্য কিছু।
*
কবে বাংলাদেশ হাসবে সুপুষ্ট হাসি
রিয়েল আবদুল্লাহ
কার কোথায় মৃত্যু হয় কেউ জানে না
অথবা কার কোথায় সমাধি হয় কেউ জানে না
ঘাতকের সমাধি এই বাংলায় হবার কথা ছিল না
অথচ বহাল তব্যিয়তে গার্ড অফ অনার সমাধিস্থ ওঁরা এই বাংলায়
জাতির পিতার সমান্তরাল শুয়ে আছে তাঁরই ঘাতকেরা,
লজ্জ্বার পঙক্তি মেলে আমরা একবারও ভাবিনি
ঘাতকের জন্য স্বদেশের মাটি নয়।
চেতনায় এতটা প্রস্ফুটিত আমরা যে,ভুলেই গিয়েছিলাম,ওঁরা খুনি।
খুনিদের জনমভর দিয়ে গেছি সম্মান শেল্টার ছত্রছায়া
দিয়েছি স্বাধীনতার বেদীতে পা রাখার ক্ষমতা
মহান সংসদ দিয়েছি বসবার আসন
খুনীর গাড়ীতে উড়েছে লাল সবুজের পতাকা
আর যোগ্য যাঁরা তাঁদের করেছি পদদলিত।
সবচাইতে দূর্ণীতিগ্রস্থ ব্যক্তিটিকেই করেছি জনপ্রতিনিধি
যাঁরা অবশেষ আমাদেরই মাথায় টয়লেট বসিয়ে হয়েছে
চাঁদাবাজ,গমচোর,চালচোর,টিনচোর, ভূমিদস্যু
অর্থের পাহাড় গড়ে শক্ত করেছে নিজের অবস্থান।
মিচকে বেড়ালের হাতে করেছি মানচিত্র সমর্পণ
ভেজা বেড়াল এসে তাতে ভাগ বসিয়ে দিলে
বন্টন হয়ে গেছে পুরো বাংলাদেশ।
নির্যাতিত আমরা চেয়ে চেয়ে দেখেছি
বাংলাদেশ অঝোর কেঁদেছে বুকের বেদনায়।
হায়,আমরা জেনে ও বুঝে যা করি
আদতে কি করি ভাবি কি কোনদিন?
শেকড়ের সন্ধ্যানে নামি কি কঠোর কড়া রোদে?
আর কতদিন দেখবো ধর্ষণের শিকার নারীর মতো
গুমরে গুমরে কাঁদছে বাংলাদেশ?
আচ্ছা, কবে বাংলাদেশ দেবে ৭১ এর ১ম সূর্যের মতন সুপুষ্ট হাসি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন