মহর সন্ধ্যানে
সন্ধ্যে বেলা কমল নুড়ি আর মনা দাদুর কাছে বায়না ধরেছে গল্প শুনবে। সে তো গল্প কিন্তু যে সে গল্প নয় একেবারে সাক্ষাত ভুতের গল্প। দাদুর শরীর তেমন ভাল না হলেও নাতিদের কাছে পেলে দাদুর মেজাজ তাগড়া হয়ে ওঠে। শুনাবো শুনাবো সন্ধ্যে হোক উঠোনে অন্ধকারে বসে ভুতের গল্প বলব। অন্ধকার না থাকলে কি ভুতের গল্প জমে? না না দাদু মিথ্যে বলবে না আজ সত্যি সত্যই গল্প শুনাতে হবে।
-আচ্ছা শুনাবো তবে শর্ত হলো পড়াগুলো আগে ভাগেই শেষ করে ফেলো,তারপর।
যথারীতি তিনজনে যার তার পড়া শেষ করে উঠোনে আগে থেকেই এসে উপস্থিত। কিন্তু দাদু আর আসে না। দাদু দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছে। কমল দাদুকে ডাকছ -ও দাদু ও দাদু কোথায় তুমি গল্প শুনাবে না? কোন উত্তর নেই।
গোয়ার টাইপ মনার মেজাজ মাঝে মাঝে বিগড়ে যায়। আর বিগড়ে গেলে একটা কিছু করে যে বসবে তার গ্যারান্টি একশত পার্সেন্ট।
-দাদু দুয়ার খুলবে কিনা? তা না হলে ব কিছু এক টা বলার আগেই দাদুর দরজা খুলে যায়। দরজা খুলার সাথে সাথে দু চোখ ধাঁধিয়ে যায় মনার। মনা লাফ দিয়ে দরজার কাছ থেকে সরে আসে।
সে এক ভীষণ ভঙি। যেন ভিনগ্রহ হতে আগত কোন দরবেশ বাবা। বিশাল জুব্বা চোখে সুরমা লাগানো মাথায় টুপি দাদু তো নয় যেন এরাবিয়ান দাদু।
উনি উনার ঘর থেকে নেমে এলেন। আর নুড়ির পাশে মোড়ায় বসলেন। -বল তোরা কি গল্প শুনতে চাস? সকলেই সমস্বরে বলে উঠলেন আমরা ভুত পেত্নী জ্বিনের গল্প শুনতে চাই। দাদু চোখ বুঝলেন কি যেন চিন্তা করে বললেন তাহলে আজ তোদের জিনের গল্প বলি। জ্বিন কি জানিস?না। জ্বিন হল মানব সৃষ্টির মতো আল্লাহর আরেক সৃষ্টি। মানুষ মাটির আর জ্বিন আগুনের তৈরী।
আমি আগে যে জিনিস দেখিনি তা আছে বলে মনে করতাম না। তো একদা কি কাণ্ড হলো জানিস একদিন ফুলবাড়িয়া রাধাকানাই বাজারে হতে পাট বিক্রয় শেষে ছলিমপুরের রাস্তা ধরে আসছি। তখন এত ঘনবসতিপূর্ণ ছিলনা। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ও ছিল না। ত্রিশাল বাজার থেকে একটি রাস্তার কয়েক কিমি পথ খালি চোখেই দেখা যেতো। দুপুর পেরিয়ে ব্জকেল হয়ে গেছে। হাঁটতে হাঁটতে ছলিমপুরের বাজারের কাছাকাছি আসতেই দেখি এক ঘোড়া ঘাস খাচ্ছে। আমি খুব ক্লান্ত
। আশে পাশে কোন বাড়িঘর কিংবা লোকজনের টকিটি পর্যন্ত নেই। আমি ভাবলাম একটু জিরিয়ে নিই। তো রাস্তার পার্শ্বের ঘাসের উপর শুয়ে আছি। বিল পারের ঝিরিঝিরি হাওয়ায় আমার চোখে ঘুম নেমে এলে ঘাসের উপরই ঘুমিয়ে পড়ি। কখন যে আছরের আযান হয়ে যায় জানি না। আমাকে সন্ধ্যার আগেই পৌছুতে হবে। তা না হলে পথ ডাকাতের ভয় আছে। আমি ভাবছি খুব দেরি হয়ে গেছে।
- থেকে জেগে দেখি আমি শুন্যে ঝুলছি। কে যেন আমায় পিঠে নিয়ে হেঁটে চলছে। আমার হাত পা মাথা ঝুলছে। ঘুমের রেধ কেটে গেলে& কানে টকবক শব্দ শুনা যাচ্ছে। আমি মাঘা তুললে দেখতে পাই আমি যে ঘোড়াটিকে দেখতে পেয়েছিলাম সেটা পিঠেই আমি আছি। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম এই বিস্তির্ণ জনারণ্য এলাকায় কে আমায় ঘোড়ার পিঠে চড়িয়ে দিল। আমি খুব শংকিত হলাম। ঘোড়াটার পিঠে কোন মতে সোজা হয়ে বসলাম। ঘোড়া আমাকে নিয়ে এগুতে থাকলো। শুকনি বিলের কাছাকাছি এসে কয়েকটি খেঁজুর গাছ। কোন মতেই ঘোড়াটিকে সেই খেজুর গাছগুলোর পার করে নিতে পারলাম না। অনেক করে বললাম বাবা আমাকে কষ্ট করে নিয়েই এসেছিস তবে চল আর কিছুদূর এগিয়ে দে। না ঘোড়াটিকে নিয়ে আর এগুতেই পারা গেল না। অগত্যা নেমে ঘোড়াটিকে ছেড়ে দিয়ে সেই তিনটি গাছ পেরিয়ে যেই পেছন দিকে চাই লাম আর তাকে দেখতে পেলাম না। সে অদৃশ্য হয়ে গেলো। আমি আরো একটু শংকিত হলাম। বুকে থুতু দিলাম। রাস্তার পাশে থেকে কচুপাতা ছিড়ে একটু পানি ঢেলে সে পানি খেলাম। অনেক সময় ভয় পেলে সে পানি খেলে কাজে দেয়। কি আর করা একা একা এই সন্ধ্যার সাজে বুকে ভয় নিয়ে এগুতে থাকলাম। বর্তমান নজরুল মিউয়াম থেকে কিছু আগে আসতেই হঠাৎই লক্ষ করলাম এক বৃদ্ধ বসে আছে একটি বড়সড় গাধা নিয়ে। -কাছে আসতেই আমাকে জিজ্ঞাসা করল কোথায় যাবেন?আমি বললাম -বাজারের দিকে যাচ্ছি,হাঁটতে হাঁটতে ক্লান্ত। লোকটি আমার হাতে গাধার দড়িটি ধরিয়ে দিয়ে বলল,যান একে নিয়ে যান। বাজারে গিয়ে ছেড়ে দেবেন। এমনিই চলে আসবে। আমি কিছু অর্থ দিতে চাইলে সে না নিয়ে আমাকে গাধার পিঠে চড়িয়ে পাশাপাশি হাঁটতে থাকলেন। জিজ্ঞাসা করলাম মহোদয় আপনার বাড়ি? বর্তমান কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সে সময় ছিলনা। এখানে অনেক বড় চরা ছিল। জায়গাটির শুকনির বিল নামে পরিচিত। এখানে চরার কিয়দংশ ঘন জংঙগল আর ঝোপে পূর্ণ ছিল।
লোকটি বলল, ঐ জঙ্গলেই থাকি। আমার মনে ভয় জাগলো। লোকটি জঙ্গলে থাকে ভেবে শংকিত হলাম। কথা না বাড়িয়ে দু কদম আগাতেই পেছন ফিরে দেখি লোকটি অদৃশ্য হয়ে গেছে। আমি বটতলা পার হচ্ছি এমন সময় রাস্তা থেকে ভীষণ ঘুর্ণী ওঠে অন্ধকারকে আরো অন্ধকার করে দিল।
গাধা জোরে হেঁটে চলেছে। পেছনে গাছপালা সব ভেঙে ফেলার শব্দ পেতে থাকলাম। আমার আর
একবার কার কাছে যেন শুনেছিলাম জ্বিন পরি বাউ পেত্নি পেছনে যাই করুক ঘাঢ় ঘুরিয়ে দেখতে নেই। আমিও ঘাঢ় ঘুরালাম না। পাছে ভেঙ্গে ফেলতে পারে এই ভয়ে। খুব বেশিদূর আসতে পারিনি। গাধাটা রশিদ চেয়ারম্যানের বাড়ির জঙলটার কাছে এসে এমন গো ধরে যে বলে কয়েও ধাক্কা দিয়েও একচুল নাড়ানো গেল না। অগত্যা বৃদ্ধের কথা মত ছেড়ে দেয়া হলো। গাধাটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। একটা সাদা ধোয়ার কুণ্ডলী আমার চারিদিকে ঘুরে জানিয়ে দিল -তুই ফুল বাড়িয়ার বাজার থেকেই তিনজনের ট্রার্গেটে ছিলি। আর কখনওই এ রাস্তায় একা আসবি না। আমরা তোকে বাঁচিয়ে দিলাম। যা বাড়ি যা। সাদা ধোয়ার কূন্ডলীটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেলো।
কখন যে জ্ঞাণ হারিয়েছিলাম মনে নেই। সুস্থ হবার পর আর কখনওই সে রাস্তায় একা যাইনি।
###
এক রাত পরীদের সাথে
//
প্রায় দুই বছর আগের কথা। অনির্বাণ সাংস্কৃতিক একাডেমী থেকে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে আমরা কজন গিয়েছিলাম গান গাইতে। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দাম পহেলা নববর্ষ উপলক্ষে আমাদের ইলিশ পানতা শুটকী চেপা আলুর ভর্তার দাওয়াত করেছিলেন। ওস্তাদ রাশেদ ভাইয়ের সাথে আমরা কজন সে স্কুলে বিকেল নাগাদ গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে তুললাম। বিশাল আনন্দে স্কুলের ছেলেমেয়েদের সাথে পান্তা ইলিশ ভর্তা দিয়ে খেয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রাণবন্ত আলোচনায় মেতে উঠলাম। মজার মজার হাস্যরসে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত্র হয়ে গেলো বুঝতে পারিনি। আমাদের আরেক ওস্তাদ গুরু তিনি আসরে এমনই মজেছেন যে তিনি ভুলেই গিয়েছেন আমাদের সাথে গোটা দশেক মহিলা শিল্পী রয়েছে। অবশেষে আমি মনে করিয়ে দেয়ায় দাদা অবিনাশ দাম স্কুল বন্ধ করে আমাদের নিয়ে রওনা দিলেন। স্কুল থেকে বেরিয়ে কিছুদুর হেঁটে গেলে পোড়াবাড়ি লোহার ব্রিজ। সেখানে যে বটগাছটি রয়েছে তাঁর নিচে সি এনজি গাড়ীর স্টেশন। আমাদের পাশ দিয়ে জটাধারী এক নারী পাগল লক্কর ঝক্কর ব্রিজের চক্কর বলতে বলতে চলে গেলো। স্কুলে থাকতেই হালকা হাওয়ার এক পশলা বৃষ্টিও হয়েছে। বিদ্যুৎ নেই। কোথায় যেন বিদ্যুতের ট্রান্সফরমার ব্রাস্ট হয়েছে। অন্ধকার পিচ্ছিল ভেজা রাস্তা। সাবধানে হাটতে হাঁটতে নদীর পারের সে বটবৃক্ষের নীচে এসে দাঁড়ালাম। ঝিরিঝিরি হাওয়া বইছে। আশে পাশে যা দোকান পাট আছে সব বন্ধ।
শুধু বটবৃক্ষের নীচের টঙ দোকানে কুপি বাতি জ্বেলে এক বুড়ো বসে আছেন। পান সিগারেট বিক্রয় করেন। আমাদের অনেকে উনার কাছ থেকে পান বিড়ি খেয়ে তৃপ্তি মেটালেন। স্ট্যান্ডে কোন যানবহন নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সি এনজি এলো। বৃষ্টি বাদলের সময়। ডাবল ভাড়া দিতে হলো। কষ্ট করে পাঁচ জনের জায়গায় ছয়জন বসল। ওস্তাদ রাশেদ আলোক কাকু আমি আর বিশাল বপুধারী অবিনাশ দা রয়ে গেলাম। দোকান থেকে পান কিনলাম। উনাদের বললাম আপনারা হোন্ডায় চলে যান আমি পরের গাড়ী করে আসছি। উনারা মানতে চাইলেন না। তবুও আমি একাই রয়ে গেলাম।
অপেক্ষার প্রহর আর কাটে না। মোবাইলের চার্জও সীমিত। আরেকটি পান চিবুলাম। দোকানীকে জিজ্ঞাসা করলাম,কাকু বিপদেতো
পড়েই গেলাম। এদিকে কি থাকার মতন জায়গা হবে? দোকানী আমায় আশ্বস্থ করলেন গাড়ী একটা আছে। ভাগ্য ভাল হলে যেতে পারবেন। না হলে আমার সাথে এখানেই থেকে যাবেন। পলিথিন মুড়ি ঘুম বেশ হবে। নিজেকে অসহায়ত্ব থেকে মুক্ত মনে হলো। কিছুক্ষণের মধ্যেই স্কুলের দিক থেকে সিনজির আওয়াজ পেলাম। এদিকেই আসছে। মোচড় দিয়ে দাঁড়াতেই সামনে এসে দাড়াল। ড্রাইভারের সাথের একটাই সিট খালি। সুযোগটা আর হাতছাড়া করলাম না। ডাবল ভাড়া মিটিয়ে ওঠে পড়লাম।
পেছনে কে আছে দেখার ফুসরত হলো না। গাড়ী বটতলী ছেড়ে লোহার ব্রীজে ওঠতেই পেছন দিকে হাসির আওয়াজ পেলাম। মেয়েদের হাসি। কৌতূহল হলো ওরা কারা, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। ড্রাইভার কিছু বলার আগেই পেছন থেকে আওয়াজ এলো আমরা বিয়ের যাত্রী। সামনেই একটা বিয়ে আছে। সিএনজি গাড়ী চলছে খুব দ্রুত গতিতে। পোড়াবাড়ি ছেড়ে মঠবাড়িয়ার মধ্যএলাকা অতিক্রম করছে। ইটের ভাটার আগেই বিল আছে। সেখানে সরু একটি রাস্তা পূর্বদিকে চলে গেছে আর সেখানেই ছয়টি তালগাছ। তিনটে রুপসী নারী সিএনজি থেকে নামল। আমার নাম ধরে ডাকল। রিয়েল ভাই নামেন। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে গান গাইবেন। আমি নামতে চাইলাম না। তবু তারা আমাকে জোর করে নামাল।
এত রাতে রুপসীদের সাথে যেতে ভয় লাগছে। আমি কিছু বলার আগেই তারা আমাকে দু বাহু ধরে শুন্যে তুলে তাল বনের দিকে নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠতে পারলাম না। শুধু পেছনে তাকিয়ে দেখলাম সি এনজি খানি অনেক দূরে।
ওখানে ছোট একটি কুঁড়েঘর। খুব সুন্দর করে সাজানো। গোটা বিশেক রূপসী আহা কী ঝলমলে সুন্দর! এত সুন্দর করে সাজিয়েছে ঘরটি। পাত্রীর সবুজ বরণ গা। গয়না জড়ানো। কী মাধুর্য তার। আমি বিমুগ্ধ হয়ে গেলাম। সব ভুলে এক মোহময় আবেশে বসে রইলাম। পাত্র চলে এসেছে। সাদা শেরওয়ানী পাগড়ী পরা। পাগড়ী থেকে ঝালরযুক্ত ও ঝুলছে।
ঘরের ভেতরে বাইরে কী চমৎকার সানাইয়ের সুর! যে মেয়েগুলো আমাকে নিয়ে এসেছে তারা নাচছে। রিনিঝিনি পায়ের নুপুর বাজছে। আনন্দ ফুর্তি সে এক বিশাল অবস্থা। অবর্ণনীয়।
হঠাৎই আমাকে পাত্র মহোদয় অদ্ভুত কণ্ঠে গান গাইতে বললেন। তার পাশে বৈঠকি ঘরানায় হারমোনিয়ম তবল আনা হলো। সানাই বাদক এল। মহিলা তবল বাদক। রিয়েল ভাই গান শুরু করুন। আমি পাত্রের পাশে হারমোনিয়ম ধরেছি। কি গান গাইব আমার গানের খাতা তো সিএনজি তে। ঐ মেয়েগুলোকে বললাম।
আচ্ছা আনছি। দু সেকেন্ডের মধ্যে খাতা এল। আমার কাছে বিষ্ময়কর মনে হলো। আমি গান ধরলাম -রিনিকি ঝিনিকি পায়েলিয়া বাজে /অবেলায় এলে হে একো রূপসী সাজে।
একটার পর একটা গান গাইছি। সকলেই বিমুগ্ধ। কেউ কেউ গানের সাথে নেচে যাচ্ছে। এত বিমুগ্ধ বিনম্র শ্রোতা আর পাই নি আমি। গভীর রাত পর্যন্ত গান চললো। শুধু আমি নই আরোও অনেকে গান গাইল। তবে সেগুলো ছিলো দূর্বোধ্য ভিন্ন সুরে ভিন্ন মেজাজি গান। গান হিসেবেই ধরে নিয়েছিলাম।
এবার বিয়ের পালা। হিন্দুয়ানী বিয়ে। মালা বদল দিয়ে বিয়ে শেষ হলো। শুনতে পেলাম পাত্রপাত্রী এই তালবনেই থাকে। তালবনে আবার কিভাবে থাকে? বিশ্বাস হলো না আমার। যাক সে তাদের ব্যাপার ভেবে নিলাম। নাক গলাতে গেলাম না।
খাবারের বিশাল আয়োজন। এখানে আসার পথে রান্নার গন্ধ পেয়েছিলাম। পোলাও কোর্মা কাচ্চিবিরিয়ানি আরো কত কী। আরোও আছে বোতল ভর্তি পানীয়। খাওয়া দাওয়া শুরু। আস্ত খাসির বিশাল রোস্ট। সবাই খাচ্ছে। সুন্দরী কয়েকজন আমায় খাইয়ে দিল। প্রচুর খাওয়া দাওয়া হলো। সুমিষ্ট সব পানীয় পান করে বেশ তৃপ্তি পেলাম। আমার প্রচুর ঘুম পেল। আমি পাত্রের চৌকিতে পাত্রের পেছনে শুয়ে ঘুমিয়ে পড়লাম।
সকাল বেলা কুঁড়েঘর মালিক রহিম ভাইয়ের ডাকে আমার ঘুম ভাঙে। রহিম ভাই আমাকে জিজ্ঞাসা করে,"আরে ভাই আপনি এইখানে কেন?আপনি না গতকাইল বিকালে আমাদের ইস্কুলে গান গাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। আমি সব খুলে বলি রহিম ভাইকে।
তিনি বলেন, আপনি যা দেখেছেন বা করেছেন সব ভুয়া। এগুলি পরীগো কাজ। ঘর থেকে বাইর হইয়া দেখেন ছয়টা তালগাছ। এই রকম কত ঘটনা এখানে ঘটে। সে ভয়েই তো রাইতে এই ঘরে থাকি না। দিনের বেলা গরু চরাই। এই ঘরে বিশ্রাম নেই। সন্ধ্যের আগে সব নিয়ে বাড়ি চলে যাই।
আমি ঘর থেকে বের হয়ে আসি।আমি আর রহিমভাই উঠানে দাঁড়াইয়া তালগাছ গুলো গণি। গাছ গোণা শেষ হবার আগেই দেখতে পাই কাচা তালগুলো কারা ছিঁড়ে ঢিল ছুঁড়ছে। আমি ভীষণ ভয় পাই। গাছে তো কেউ নেই। কে করছে এসব?
ওই যে শুরু হইয়া গেছে। চলেন পালাই। রহিমভাই আমাকে হাত ধরে সেখান থেকে নিয়ে এসে দ্রুত এক সিএনজি তে তুলে দেয়।
####
লকডাউনে ভূত
#রিয়েল আবদুল্লাহ
ছুটিতে বাড়ি এসে সন্ধ্যা হতেই আনোয়ার ঘর থেকে বের হয়ে এলো। লক ডাউনের আগে সেই যে কর্মস্থলে গিয়েছিল আর ফিরে আসতে পারে নি। অদৃশ্য অনুজীবের ভয়ংকর ভয় তো আছেই। বাড়ি থেকে বড় মেয়ে মিষ্টি কতবার বলেছে, বাবা,বাড়ি আসবে না? আমি কাঁদছি তোমার জন্য।'
দুনিয়ার সব অফিস বন্ধ হলেও বাংলাদেশের কোন অফিস বন্ধ হয় না।সীমিত আকারে চলে। মানে অফিসের যে সীমিত সময়সীমা তাতে পূর্ণাঙ্গ সময়ের কাজ এত অল্প সময়েই করতে হয়। তাতে করে নিজেকে সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়ে। তবুও কোন মতে অনুজীব ভাইরাস কোভিড -১৯ এর হাত থেকে বাঁচিয়েছে নিজেকে। ইদের ছুটিতে লকডাউন শীতল হলে সে বাড়ি আসে। অনেক দিন এলাকার কারো সাথে দেখা নেই। মাস্ক লাগিয়ে বাড়ি এসেই জামা কাপড় চেঞ্জ দিয়ে বাইরে আসে। হালকা আবছা অন্ধকার। রাস্তাঘাট খালি। অদূরেই গফাকূড়ি বাজার। সেদিকেই যাত্রা দেয় আনোয়ার। বালিপাড়া রোড উঠতেই দেখা হয় রহিমুদ্ধিনের সাথে। আরে আনোয়ার কি খবর? জিজ্ঞেস করে রহিমুদ্দি। আরে রহিম ভাইয়্যু, কি খবর? এই তো ভাল আছি। কখন আসলে? জিজ্ঞাসে রহিমুদ্দি। এই একটু আগেই আসলাম,উত্তর দেয়। রহিমুদ্দি মড়লদের বংশধর। আনোয়ারদের আত্মীয় হয়। সম্পর্কে ভাই। দীর্ঘদিন দেখা নেই। তা চলো হাঁটি আর কথা কই। শরীর স্বাস্থ্য ভালো তো? বলে আনোয়ার।
-এখন সুস্থ্য। কয়ডা দিন আগে অসুস্থ ছিলাম। খুব অসুস্থ। ডাক্তার কইছিল করোনা হইছে। আচ্ছা আমি হইলাম গেরামের মোড়ল, করোনা আমারে কি করবো?মুক্তি পাইছি। আর জীবনে কিছু হইত না।
থতমত খায় আনোয়ার। কথার মধ্যে কেমন যেন রহস্য। আনোয়ার জিজ্ঞেস করে, করোনা কি নেগেটিভ নাকি কও! নেগেটিভ মানে, ডাক্তার তো কইল আমার শরীরের সব কোভিড মইরা গেছে। মানুষ মারা গেলে শরীরের করোনাও মারা যায়। কারণ তার শরীরে প্লাজমা মরে যায়। এন্টিবডি থাকে না। আর করোনার বেঁচে থাকতে হলে এন্টিবডি জরুরী। মৃতদের শরীরে করোনা তিন চার ঘন্টা থাকে।
আনোয়ার বুঝতে পারে না রহিমুদ্দির কথার রহস্য। একটু এগোতেই মুচিদের বাড়ি। সে বাড়ি পেরিয়ে পূর্বে কিছুদূর এগুলেই মৃধাবাড়ি মসজিদ। সেখানে এসেই রহিমুদ্দি বিদায় নেয়। বাড়ি আইছো যখন কাইল দেখা অইব। আমি নামাজটা পড়ি। তাইলে তুমি আগাও।
বিদায় নিয়ে আনোয়ার এগুতে থাকে সামনের দিকে। কয়েক কদম যেতেই রাস্তার উত্তর পাশের কলাবন থেকে হুড়মুড়িয়ে বের হয়ে আসে মঈনুদ্দি। কেমন যেন উশকু খুশকু চুল। চেহারায় নির্জনতার ছাপ । বিষণ্ণতা যেন ঘিরে ধরেছে তাকে। মনে হচ্ছে সদ্য আইসোলেশন থেকে বেরিয়ে এসেছে। লম্বা লম্বা দাড়ি রাখায় তাকে চিনতে বেশ বেগ পেতে হচ্ছিল আনোয়ারের। প্রথমে মঈনুদ্দিনই কথা বলে,আনোয়ার, কখন আইলা? গলার স্বর বুঝতে বাকী থাকে না আনোয়ারের । ভাঁজখাই গলা নয়,মিহি মসৃণ স্বর। মঈনুদ্দিন তোমার এই অবস্থা কেয়া?জিজ্ঞাসা করে আনোয়ার।
মঈনুদ্দিন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে চাকুরী করে। করোনাকালীন লকডাউনে বাড়িতেই আছে আনোয়ার।
আর অবস্থা, ঘরবন্দি আছি,ভার্সিটি বন্ধ। তোমাদের কি খবর? আমরা ঘর-বাইরে আছি। সীমিত আকারে অফিস খোলা,কি আর করবো বলো,বলে আনোয়ার। আনোয়ারের কথায় কোথায় যেন একটা ভয়? মৃত্যু ভয়ের মতো নিদারুন কিছু। কথাগুলো বলছে কিন্তু স্বরটা কেঁপে কেঁপে ওঠছে। অদূরেই বাজার সন্ধ্যে হলেও লোকসমাগম মন্দ নয়। দূরে চা স্টলগুলো থেকে চায়ের কাপে চামচের শব্দ শুনা যাচ্ছে।
-হ্যাঁ, আনোয়ার আর যাবো না,তোমাকে দেখেই বাড়ি থেকে আসলাম। আনোয়ার একটু হকচকিয়ে যায়। সে অন্ধকারে কেমনে দেখলো? তা আবার বাড়ি থেকে। উফ! প্রশ্নটা মনে ঘুরপাক খেতে থাকে আনোয়ারের। মাইন উদ্দিন রাস্তার দক্ষিণ পাশে অন্ধকারে কলাখেতের দিকে নেমে যায়।ঐদিকে কই যাও? জিজ্ঞাস করে আনোয়ার। মাইন উদ্দিন উত্তর দেয়,একটু নদীর পাড় যাবো।
এমনিতেই ভীতু পাবলিক আনোয়ার। মঈনুদ্দিনের অস্বাভাবিক কাণ্ডে একটু ভয় পেয়ে যায়। দ্রুত হাঁটে বাজারের দিকে। রাসেলের স্টলে পরিচিত অনেকেই বসে টিভিতে সংবাদ দেখছে। আনোয়ারও বসে। ঐ রাসেল এককাপ চা দিস,গরম পানি দিয়া ধূইয়া দিস,ডাক ছাড়ে আনোয়ার। আইচ্ছা মামু-জবাব দেয় রাসেল।
সংবাদ মানে টিভির স্ক্রলে নানা দেশের মানুষের কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা দেখাচ্ছে। সাথে প্রচার হচ্ছে করোনা বিষয়ক টক শো। আজকের আলোচক দেশের বড় দুই রাজনৈতিক দলের দুই কর্মী । সে যে কী চীৎকার -কথা বলার সময় একজন আরেকজনের উপরে ক্ষেপে যায়। ওঁরা যে জনগণের সম্মুখে আছে তা তাঁদের কে বুঝাবে। টক শো তে গিয়েও ভুলে যায় যে সদাচরণ করা উচিত। চা স্টলের অনেকেই এই আলোচকদের উপরে বিরক্ত। কেউ কেউ চ্যানেল পাল্টানোর পক্ষে আবার কেউ বিপক্ষে এই নিয়ে চা স্টলে তর্কাতর্কি। এক পর্যায়ে তুমুলঝগড়া -আনু ও অন্যান্য কয়েকজন মিলে থামায়। এমন সময় সংবাদ পাঠের এক পর্যায়ে মঈনুদ্দিনের ছবি ভেসে ওঠে। খবর পাঠক খবরে বলছে,করোনায় আক্রান্ত হয়ে আজ তিনদিন ধরে হাসপাতালেব বেডে শুয়ে আছে, এদেশের বিশিষ্ট গল্পকার ও কলামিস্ট মঈনুদ্দিনন। এই সময়ে উনার পাশে নেই তার পরিবারের সদস্য কেউ,লেখা ভক্তবৃন্দ,প্রকাশক কেউ। শুনে আনোয়ারের মাথা চক্কর দিয়ে ওঠে। সুঠাম স্বাস্থ্য সুস্থ্য দেহ নিয়েও তার মাথা গুলিয়ে ওঠে। সে কিছুই বুঝে ওঠতে পারে না, মঈনুদ্দিন যদি তিনদিন ধরে হাসপাতালেই থাকে তবে কলাখেতে গেল কে?
বিড়বিড় করে কথা বলতে না বলতেই পাশ থেকে আরেক বলে ওঠে,আহা রে করোনা,রহিমুদ্দিও গেলো এলাকায় গজব শুরু হইয়া গেছে। এইবার আনোয়ারের মুখ খোলে,কি কও,ছালের বাপ,রহিমুদ্দি গেলো মানে? কী?
ও তাইলে জানো না?রহিমুদ্দি তো গত সপ্তাহে করোনায় মারা গেছে। বিশ্বাস করে না আনোয়ার। কি কইতাছো ছালের বাপ,এই মাত্র আধা ঘন্টা আগে রহিমুদ্দির সাথে কথা অইলো,আমারে ভালমন্দ জিগাইলো নামাজ পড়তে মৃধা গো মসজিদে নামাজ পড়তে গেল,বলে আনোয়ার। আর মাইনুদ্দিন আমারে দেইখ্যা কথা বলতে আসে,এই তো হামেদের বাপের কলাখেতে ঢুকে পড়ে, আমারে কইয়া গেল সে নাকি গাঙপাড়ে যাবে।
বিষয়টি গুলেমেলে ঠেকে আনোয়ারের কাছে। ছালের বাপ বলে,শুনো আনোয়ার,চাকুরী করো, দূরে থাকো,এলাকাতে আস খুব কম।এলাকার বাউ বুঝবা না। এলাকায় তাইরে নাইরে অনেক সমস্যাই হইতাছে। ভালর চাইতে মন্দই বেশি। তাইনেরা সন্ধ্যার পরে থাইক্যাই উৎপাত শুরু কইরা দেয়। তুমি ভাল মানুষ তাই হয়তো ভালো ব্যবহার করেছে তোমার সাথে।
অল্পতেই ছাইড়া দিছে। যাউকগ্যা চা টা খাইয়া লও দুইজনে যাইতে যাইতে কথা কই হেগো নিয়া।
আনোয়ারের পা কাঁপতে থাকে। অন্তরের ভেতরে ফুসফুস ওঠানামা করতে থাকে। দম বড় হয়ে যায়। ভয় লাগে প্রচণ্ড ভয়। তবুও নিজেকে শক্ত রাখতে চেষ্টা করে সে,যাতে কেউ না বুঝে। ও ছালের বাপ,যাইবা না?হ যামু,দাঁড়াও,উত্তর দেয় ছালের বাপ কালাম মিয়া। আনোয়ার দেখতে পায় মূহুর্তেই বাজার খালি। রাসেল চায়ের কাপ মাজতেছে। গমগমে বাজারকে মনে হচ্ছে শ্মশানঘাট। শ্মশানঘাটের কথা মনে হতেই আনোয়ারের মনে পড়ে স্মশান ঘাট তো অদূরেই। আনোয়ারের পা দুটো ঘন হয়ে আসে।টিপটিপ বৃষ্টি হচ্ছে। কালাম মিয়া,ছাতা নিয়ে এসে বলে,ও মিয়া, চল যাই।
দূজনে হাঁটতে থাকে। আর এলাকার যত সমস্যা আছে সব বলতে থাকে কালাম মিয়া। বিশেষ করে তাইনে গো কথা। মুখে আনা নিষেধ, ইঙ্গিতে বলতে হয় তাঁদের নাম। কালাম মিয়া অনবরত বলে চলেছে। দূজনে হাঁটতে হাঁটতে বাড়ির উঠানে চলে এলে কালাম মিয়া আনোয়ারের হাতে ছাতা ধরিয়ে দিয়ে বলে,যাও একটু রাস্তাই তো,বৃষ্টি কম,যাইতে পারুম। ছাতা নিবা না?জিজ্ঞাসা করে আনোয়ার। না কাইল নিমুনে।
আনোয়ার ঘাঢ় ঘুরিয়ে দ্বিতীয় বার আর কালাম মিয়াকে দেখতে পায় না। ভাবে চলে গেছে হয়তো। ঘরের দরজায় টোকা দেয়,আনোয়ার। দরজা খোলে আনোয়ারের বউ। কি গো, বৃষ্টি বাদলের দিন ছাতা নিয়া বাইর অইবা না? আনোয়ার বলে,এই যে ধরো ছাতা। ছাতা পাইলা কই?জিজ্ঞাসা করে আনোয়ারের বউ। কেন, ছালের বাপ কালাম মিয়ার। সেইই তো আউজ্ঞাইয়া দিয়া গেল বাড়ি পর্যন্ত,বলে আনোয়ার।
হায় হায় কি বলো,তোমার কি মাথা খারাপ হইছে?বলে আনোয়ারের বউ। কেন কী হয়েছে? জিজ্ঞাসা করে আনোয়ার। ছালের বাপ কালাম মিয়া তো পাঁচ ছয়দিন আগে সৌদিআরব চইল্যা গেছে, বলে আনোয়ারের বউ। কী কও,সত্য নাকি? বলেই আনোয়ার মাথাঘুরে অজ্ঞান হয়ে যায়।
জ্ঞান ফিরে এলে সব ঘটনা খুলে বলে। সকলে ভাবতে থাকে সম্ভবত আনোয়ারকে ভূতেই ধরেছে। মসজিদের ইমাম সাহেব দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে যায়। আর বলে যায়,এবারের মত বিপদ কেটে গেছে। সে যেন সাবধানে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন