দূর্বোধ্য শব্দের ফসিল
রিয়েল আবদুল্লাহ
তুমিও একদিন পাখির মতো দূর্বোধ্য শব্দ শিখবে, নদীর কুলকুলধ্বনিতে মিশে নেবে শেষ অন্তধ্যান,
বিপন্ন শব্দগুলো ভেসে যাবে একাকী কেঁদে নদীস্রোতে
পালকের মতো উড়ে আসবে সুদূর হতে শঙ্খনাদ।
নীল গাঙচিল চখর নোখে ছোঁ মেরে নিয়ে যাবে প্রেম,
সমগ্র আশা একদিন ব্যাহত হবে-- পতিত ফসিল,
গজিয়ে ওঠে যদি নিপুণ চারাগাছ কালের সন্তাপে,
জেগে ওঠলে করাত কলে কাঠ চেরাইয়ের বাসনা,
শুনবো হয়তো আমৃত্যু ক্ষরিত দ্রোহের সংলাপ।
তুমি ও আমি নভোচারী শুধু ভেবে দেখো নিভৃতে বসে,
অদৃশ্য যানে এসেছিলাম পৃথিবীর আলো হাওয়ায়, নৈঋতে ফের মেঘ পাখায় ভর করে চলে যেতে হবে
ফের অদৃশ্য নভোযানে। দুদিনের দ্রোহময় জীবন।
এসো হে দূর্বোধ্য শব্দের ফসিল নিয়ে অস্থায়ী আবাসে,
যাচাই করে দেখি আছি কোন আবাসে নাকি পরবাসে?
একদিন ভাঙবোই অনিয়ম
রিয়েল আবদুল্লাহ
ও মশায়,এই তো বেশ ভালো আছি,
শহরে বেড়েছে বেজায় মশা-মাছি,
যেথা খুশি সেথা জোর মারছি হাঁচি!
কিসের আইন? নেই কোন বাছাবাছি।
দিন আনি দিন খাই দিন চলে যায়,
বেতন শেষ হয় আধা মাসি খরচায়
বাড়ীভাড়া ছেলেপুলে বাজার সদায়
থাকে না কিছুই হাতে শুধুই হায় হায়।
চারিদিকে হাপিত্যেশ, কান্না-কলরোল
খুন-ধর্ষণ,সন্ত্রাসে সারাপাড়া উতরোল
বিচারের বাণী এসে দেয়ালে খায় দোল
সদা থাকি সংশয়ে সব যেন প্রতিকূল।
এইভাবে উন্মাদ প্রাণহীন বেঁচে আছি ;
সমস্ত প্রতিকূলে, তুমি আমি কাছাকাছি;
একদিন ভাঙবোই অনিয়ম হাছাহাছি,
ইশ্বরের কাছে আমি দিনরাত তাই যাঁচি।
Come to say about poetry - Poetry Should be life of a people. The man who read the poem he can not murder.
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
দুটি কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ ...
-
আমায় ক্ষমা কর পিতা তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার আজও জানেনা মূল্যবোধ ।। সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়...
-
গান ----- ও সুতিয়া নদীরে - তোর কুলে বান্ধিলাম ঘর তুই আমারে রাখিস বুকে করিসনারে পর। জন্মের পরেই নানী আমার তোর জল দিয়া আদর কইরা দিছে আমায় গোছল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন