কাঠের পিরিতি
------রিয়েল আবদুল্লাহ
তোমার মধ্যেই আমার সবকিছু ডুবিয়ে রেখে---
বাহির থেকে খুঁজছি কেবল---
যেমন ছাতা বগলে রেখে বউ পেটায় বোকা মরদ।
তোমার মধ্যেই আমার সবটুকু ডুবিয়ে রেখে---
ভুলে গেছি সাক্ষাত অস্ত্বিত্ব---
যেমন ডুবন্ত মানুষ একমুঠো মাটি পাবে
প্রত্যাশায় ভুলে যায় দমের কথা।
তোমার মধ্যেই আমার আশা ভরসা লুকিয়ে রেখে ---
ক্রমাগত খুঁজছি হৃদয়ের আলপথ---
অথচ জানি জোয়ারের জলে নিশ্চিহ্ন হয়ে যায় আলপথ।
তোমার মধ্যেই খুঁজি আমার ভালোবাসার অস্ত্বিত্ব---
খুঁজি তুমুল নৈর্ব্যক্তিক সন্ধ্যা---
অথচ সন্ধ্যা ও রাতের নথিপত্রে বিশ্বাস নিতান্তই শুন্য
---অন্ধকারেই বিলীন হয়ে যায় কাঠের পিরিতি।
Come to say about poetry - Poetry Should be life of a people. The man who read the poem he can not murder.
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
কাঠের পিরিতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ ...
-
আমায় ক্ষমা কর পিতা তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার আজও জানেনা মূল্যবোধ ।। সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়...
-
গান ----- ও সুতিয়া নদীরে - তোর কুলে বান্ধিলাম ঘর তুই আমারে রাখিস বুকে করিসনারে পর। জন্মের পরেই নানী আমার তোর জল দিয়া আদর কইরা দিছে আমায় গোছল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন