পথ
রিয়েল আবদুল্লাহ
বৃথাই দাড়াই পথের মোড়ে পথ কি মোড়ে বসে
কথা কয় কফি খায় চায়ের স্টলে আড্ডা দেয়
ভীষণ ভারী ভূত ভাবনা মাথায় উপর চেপে
কাউকে বলে দাঁড়িয়ে আছি দেখে যাও এসে?
বুকের মাঝে বছর ক্ষত জলের দাগ স্পষ্ট
নিষ্ক্রিয় পথ বিছিয়ে দেয় আসা যাওয়ার গল্প
রোদে পুড়ে বৃষ্টি ভিজে হাজার বছর সঙ্গী
কেউ বুঝে না পথের ব্যথা পথের করুন কষ্ট।
পথ দাঁড়ায় পথের মোড়ে আসবে নাকি কেউ?
অপেক্ষায় রয় বরণমাল্য হাতের ভাঁজে নিয়ে
নিঃস্বার্থ পথ পথিক খোঁজে সকাল থেকে সন্ধ্যা
পথিক খোঁজে পথের বুকে সাত সমূদ্র ঢেউ।
পদতলে পথ রয়ে যায় কেউতো নেয় না বুকে
শত আঘাত সয়ে সয়ে পথ হয়ে যায় পিষ্ট
পথের জ্বালা পথই বুঝে কী আগুনে পুড়ছে!
পথের মানুষ পথ মাড়িয়ে থাকছে জনম সুখে।
*
দেয়াল হয়ে ভাঙ্গছি
রিয়েল আবদুল্লাহ
দেয়ালে জন্মায় পরাশ্রয়ী গাছ
যত্ন না নিলে এক সময় দেয়াল ধ্বসে পড়ে।
নিরীহ গাছ ঝাঁপটে পিষে বড় হয় বটবৃক্ষ।
একদিন দখল করে নেয়
যতদূর তাঁর বাহু যায় ঠিক ততদূর।
তেমনি একদিন কেউ দখল করেছিলো
হৃদয়ের মেঠোপথ। তারপর -
বিস্তার করেছিল সমগ্র হৃদয় জুড়ে।
এখন আর তাঁর অস্ত্বিত্ব নেই
হৃদয় ছিঁড়ে পালিয়ে গেছে অচিনপুর।
আর আমি
দেয়াল হয়ে ভেঙে পড়ছি ক্রমাগত।
*
Rain falls
♣Real abdullah
Rain down at noon in the yard
Rain continuous falling on the roof
Dancing like a butterfly in the heart
Rain smiles with green leaf, proof.
Come and wet on heavy rain
Feel pulse keeping fingers on the vain.
Rain brings dream so sleep on rainy day
Under the roof To hear sound of ocean bay.
Sings harmonious like a charming bird
Rain falls as an arrow on the earth
To cold environment day to night
Rain flies In the sky and it gives rain birth.
*
তাঁহারা
তাঁহারা ধর্মেগ্রন্থ পড়ে সময় কাটাবে
আমরা কষ্ট করে পরিশ্রম করে যাবো।
তাঁহারা ধর্মের নামে লেবাস ধরে থাকবে
আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলবো।
তাঁহারা দীন প্রচার করবে বুকে পা রেখে,
আমরা পৃথিবীর জঞ্জাল সরাবো দু'হাতে।
তাঁহারা ধর্মীয় সমাবেশ করে বক্তৃতা দেবে
আমরা সে সমাবেশে মঞ্চ তৈরি করে দেবো।
তাঁহারা একটা করে আইন বর্তিকা বানাবে
আমরা তাঁর প্যাচগোচের বলি হবো
তাঁহারা ধর্মগ্রন্থই পড়বে কর্মে আসবে না
আমরা তাঁদের হতাশার বাণী শুনতে যাবো।
তাঁহারা পরজগত নগদে বিক্রয় দেবে
আমরা তা নগদ কড়িতে কিনে নেবো।
তাঁহারা ইশ্বরকে ভয়ের বস্তু বানিয়ে রাখবে
আমরা ইশ্বরের ভয়ে ভীত একুনে হয়ে রবো।
তাঁহারা আমাদের অর্জিত অর্থে আয়েশ করবে
আমরা খেটে খেটে ওঁডের হাড্ডিসার দাস হবো।
তাঁহারা ধর্মগ্রন্থের অর্থকে অনর্থক বিকৃতি দেবে
আমরাও সেটাই পড়ে পড়ে অন্ধ হয়ে যাবো।
তাঁহার ধর্মগ্রন্থের আলো কে প্রজ্জ্বলিত রাখবে
আমরা যুগযুগ তাঁর নিচে অন্ধকারে ডুবে রবো।
তাঁহারা বলবে ধর্মগ্রন্থ এক আলোক অভিধান
আমরা তা মাথায় নিয়ে বয়ে বেড়াবো নিরন্তর।
*
চোখে অঝোর বৃষ্টি নামে
শ্রাবণের ঢেউ বুকের ভাঁজে ভাঁজে
দুঃখের বাঁশি আপন সুরে বাজে
মন বসে না ঘরের কোন কাজে।
শুন্য বুকের মরুভূমি
দেখবো বলে
রোজ ডিঙিয়ে সমূদ্রে হই স্থির
কপালে জমে ঘামের ফোটা
ওষ্ঠখানি ফেটে যে চৌচির।
সুখের হাসি হয় না হাসা মরি ভীষণ লাজে।
চাইনি আমি ভালোবাসা
বুকে আমার
প্রেমের একটা খরস্রোতা নদী
সারা আষাঢ়-শ্রাবণ জুড়ে
বইতো বুকে উতাল নিরবধি
সেই নদীতে ইচ্ছে করে সাতার দিলে নাযে।
কি এমন মেয়ে গো তুমি
দেখলে না তো চেয়ে
তুমি এমনি এমনই নিঠুর মেয়ে
সে নদীতে ইচ্ছে করে
একটুও দিলে না সাঁতার।
*
অরণ্যের পথে চলে যাই
১। রিয়েল আবদুল্লাহ
অরণ্যের পথে চলো হারিয়ে যাই
আমাদের পথগুলো আর পথ নেই
সুপথে-কুপথ এসে বেঁধেছে বাসা
পরিচিত পথে আর থাকা যাবে.না।
পথের দু'পাশে দূর্বার তারুণ্য নেই
অচেনা কোন ফুল আর ফোটে না
পথের ছাতিম সব দ্রোহে রক্তাক্ত
ঝিঁঝিঁর সুরে পরিবর্তনের হাওয়া।
অঘ্রাণে বিলুপ্ত তাজা আমনের ঘ্রাণ
ঢেঁকির শব্দও উধাও-মেকি সময়।
পথগুলো সব বেঁকে অন্য পথের
উঠোনে উৎপথে নিয়েছে আশ্রয়।
গ্রামীণ জনপদে ছায়ার সুগন্ধ লীন
কেবলই ইট-পাথুরে প্রেম ওড়ে
হাওয়ায় হাওয়ায় কারখানার ধোয়া
বাতাসে সীসা-দেহস্তলে সুরম্য ক্ষত
এতো ফুরাবার নয়,কর্কট ক্রান্তিতে
জীবনের দেহঘড়ি স্তিমিত হয়ে যায়।
হায়,নিশ্বাস থেমে আসে মুহুর্মুহু।
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হবে
নিবু এ প্রদীপ জীবনে-সঙ্গত প্রয়োজন।
যদি না দিতে পারো নিঃশ্বাসের নিশ্চয়তা
না দিতে পারো গেজেট--হে রাজন্য
তবে বলো, তোমার এই জনপদ ছেড়ে
এমনিতেই অন্ধকারে অরণ্যের পথে চলে যাই।
২।
যদিও অরণ্যেও পড়েছে তীক্ষ্ণ নখের থাবা
একদিন এইসব দূর্ভেদ্য অরণ্যের গহীণে
হারিয়ে যেতেন বিভূতিভূষণ
ছেঁকে তুলে আনতেন অনিমেষ কায়া
অথবা একমুঠো সবুজপত্রে একমুঠো মায়া।
এখন অরণ্য আছে যা মৃতকায়
অরণ্য আছে বৃক্ষ নেই কেবল লতাপাতা
অরণ্যকে অরণ্যানী মনেই হয় না
নতজানু হয়ে অরণ্যের গহীনে তাকালে
অরণ্যের নাড়ীভুঁড়ি কলিজা গুর্দা সব দেখা যায়।
অরণ্য এখন কেবলই লোভনীয় দূর্লভ কিছু
ভূমিপুত্রদের নেক নজরে থাকা সোনার খনি
অরণ্য এখন রাহুগ্রস্ত মৃত কবিতার মতো
দখল দৌরাত্বে নিঃস্ব রিক্ত কেবলই হাহাকার।
৩।
আরণ্যক জীবন
রিয়েল আবদুল্লাহ
নাগরিক জীবনে ইতি টেনে যদি সম্ভব হয়
চলে যাবো অরণ্যের কোলে- পাতার মর্মরে।
কিছুটা আদিম জীবনের ফ্লেভার পেলে মন্দ কী
সীসাভর্তি নাগরিক জীবন মানেই ফুসফুস ক্ষয়।
অরণ্যের হাওয়ায় বসে ভাঙবো মনের যতো ক্রোধ
অরণ্যের দুঃখ ভুলতে হবে কবিতায় প্রতিশোধ
কবিতার ভেতরে নিমগ্ন হতে চাই অরন্যের ছায়ায়
আর কত ঘিঞ্জিপনা, সীসাপান, জাগাও বোধ।
অরণ্য আমার, তোমার দরোজা খুলে দাও।
অনুপ্রবেশ ঘটুক তোমার-আমার ভেতর,
প্রতিটি পাতার অক্ষরে আছে সজীবতার ঘ্রাণ,
হে অরণ্য, আমায় তোমার শরীরের ভেতরে নাও।
৪।
ফিরে চাই অরণ্য
নাগরিক জীবনের বাইরে আর কিবা আছে চাওয়া
মুহুর্মুহু ভেঙে যায় সামগ্রিক স্বপ্ন -কাঁচের পৃথিবী
ঘিরে মায়ার এ সংসারে একটুখানি সুখের হাওয়া
যদি গায়ে এসে চুম্বন দিয়ে বলে তুই কি কিছু নিবি?
বলি,আছে একটুখানি রিল্যাক্স অল্প খাওয়া দাওয়া
অরণ্যের ভেতর একটু এদিক - ওদিক ঘোরাফেরা
অরণ্যের ভেতরে খুঁজে দেখা সুবিমল শান্তির ঢেড়া
অরণ্য যদি দেয় শীতল ছায়া সেতো পরম পাওয়া।
কোথায় অরণ্যের সেই শতবর্ষী মায়াবী বৃক্ষগুলো
কোথাও নেই,রেইনট্রির অন্ধকারে ডুবে গেছে সব
সে তাল তমাল জারুল তেতুল বটবৃক্ষ শুধু স্মৃতি
রাখালি মেঠোপথে সুরে উড়ে যাওয়া মুঠোমুঠো ধূলো।
নিরাক তোলপাড় করা সান্ধ্য ঝিঁঝিঁর ঝিমধরা ডাক
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার সে অরণ্যের হাঁক।
*
নারী আছে বলেই
রিয়েল আবদুল্লাহ
মায়ের পেটে ঝিয়ের জন্ম সে আবার মা,
লালন পালন করে সদাই - স্বীকার কর না।
যতই তুমি আঘাত করো যতই দাও ব্যথা,
মুখ বুঝে সব সয়ে যায় বলে নাতো কথা।
যতই ভালোবাসুক সে তারেই তুমি নাশো,
তারই বুকের দুগ্ধ খেয়ে ফনা তুলে হাসো।
আজব এক জীব তুমি তোমায় চেনা দায়,
নারীর প্রতি সম্মান দেখেই রূপ চেনা যায়।
নারীর মুক্তি চেয়ে চেয়ে ভাঙছো নিজ গলা,
নিজের তরে খুঁজো ফের কালো কিবা ধলা।
নারীর থেকে সন্তান নিয়েই করো গর্ববোধ,
বাঁচাও বংশ করোনাতো কোন ঋণের শোধ।
দশটি হাতের শক্তি নারীর দেখতে যদি চাও,
চুপটি করে নিজের ঘরে মায়ের কাছে যাও।
পুরুষ সদাই নারীর সেবায় উজ্জীবিত হয়,
পুরুষ-নারী সমানে সমান বড়ো কিছু নয়।
নারী আছে বলেই ঘরে শান্তির বাতাস বয়,
বেঁচে থাকার প্রেরণা আসে সর্বে সর্বময়।
*
নাগরিক জীবনে ইতি টেনে যদি সম্ভব হয়
চলে যাবো অরণ্যের কোলে পাতার মর্মরে
কিছুটা আদিম জীবনের ফ্লেভার পেলে মন্দ কী
সীসাভর্তি নাগরিক জীবন মানেই ফুসফুস ক্ষয়।
অরণ্যের হাওয়ায় বসে পড়বো ইমতিয়াজ মাহমুদ
দেখি আধুনিক কবিকে বনে কেমন মানায়?
কবিতার ভেতরে নিমগ্ন হতে চাই অরন্যের ছায়ায়
আর কত ঘিঞ্জিপনা, সীসাপান, জাগাও বোধ।
অরণ্য আমার তোমার দরোজা খুলে দাও
অনুপ্রবেশ ঘটুক আমার তোমার ভেতর
প্রতিটি পাতার অক্ষরে সজীবতার ঘ্রাণ চাই
হে অরণ্য, আমায় তোমার শরীরের ভেতরে নাও।
*
গান---
/
আমি না হয় অকুল গাঙে
ভাসিয়ে দিলাম নাও
সুজন মাঝি ভাঙা এ নাও
পাড়ে নিয়ে যাও।
কোন পথে যাবো মাঝি
নাইরে পথের দিশা
গহীন গাঙে নাও ভাসিয়ে
হইলাম রে বেদিশা
মাঝি আমায় তরা করে
সঠিক পথ দেখাও।
গহীন গাঙে প্রবল ঢেউয়ে
দুলে আমার তরী
পালো ছেঁড়া বৈঠাও ভাঙা
আমি কি যে করি
আমার তরী ডুবার আগে
পারে নিয়ে যাও
পেয়াজ কাব্য
/
তোমাদের পেঁয়াজ তোমরা খাও
বারবার সংকটে ফেলে কি সুখ পাও?
সুবে বাংলা কখনো কারোও শাসন মানেনি। হয়নি পদানত। একদিন না একদিন মাথাচাড়া দিয়ে জেগে ওঠেছে। ভেঙ্গেছে শোষণের দেয়াল। মুগল আমল নেই। জমিদার প্রথাও বিলুপ্ত। লেজ গুটিয়ে পালিয়েছে পাকিস্তানী কুকুর। তবে কিসের এই গুপ্ত শোষণ। দাম দিয়েই তো পেয়াজ আনি। ভিক্ষা আনি নাতো। শরীরে কোভিড হলে এন্টিবডি তৈরি হয়। বন্ধু রাষ্ট্রকে সংকটে ফেললে সে নিজেই প্রতিরক্ষা পথ খুঁজে পায়। তুমি একা বন্ধু নও। শাসন করে বন্ধুত্ব টেকানো যায় না। সম্মানের প্রতিদান দিতে হয়। পারলে প্রকৃত বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও।
বারবার সংকটে ফেলে কি সুখ পাও?
তোমাদের পেঁয়াজ তোমরা খাও
অন্ধ বধির বচন
♣রিয়েল আবদুল্লাহ
অন্ধ বধির হতে কখনও কেউ চায় না।
তবুও অন্ধের মতো থাকা এই সংসারে ঘটমান অনেককিছু দেখেও না দেখা। অমোঘ সত্য _শুনেও না শোনা। কিছু না বলা। কাঁচা গ্রেণেড ফোটার শব্দ যেন _কর্ণভূষণ। যা প্রাপ্য তা কেউ কেড়ে নিচ্ছে দেখে_নিশ্চুপ থাকা। মুখের ভাত কেউ কেড়ে খেয়ে নিচ্ছে_তবুও নিশ্চুপ থাকা। চোখের সামনে দিনে নিদানে মরছে মনুষ্যত্ব। কেউ কারোও নয়। সুযোগ পেলেই সর্পের মতো ছোবল দিতে দ্বিধা বোধ করে না। আপন -পর বিধির বিধানে শত্রু। তাহলে বন্ধু কারা?কোথায় আবাস? অস্তিত্ব সংকট_পায়ের তলায় মাটি নেই, তবুও মুখে রা নেই। নিস্তব্দ সন্ধ্যার মতো দুঃখের দূর্গে বসবাস। কণ্ঠ কারা চেপে ধরলো। যে মুক্ত কণ্ঠের জন্য একটা নয় মাসের যুদ্ধ এনেছিল এই বঙ্গদেশের আমূল পরিবর্তন, সে উচ্চকিত কণ্ঠ কি পেয়েছি? দামালের দৌরাত্ম্য আর যুগান্তর ধর্মসংলাপে বর্জিত যত মুক্তচিন্তা। শুধু একমুখী সঙ্গীত। সব দেখি_দেখছি_শুনছি তারপরও কিছুই শুনছি না দেখছি না। অদেখার আর না শুনার সমূদ্রেই ভাসছে আমাদের সলিলতরী। বুকে আছে দহনজ্বালা আছে ক্ষোভের ক্ষরণ। চেপে রাখি_প্রকাশ পায়না। জানি,এ পরানও জানে। সব দেখেও অদ্যাবধি আমরা অন্ধ। সব শুনেও জাগতিক বধির।
অথচ অন্ধ বধির হতে কখনও কেউ চায় না
*
আমি ভালো থাকতে চাই
------রিয়েল আবদুল্লাহ
শুনে রাখো, আমি ভালো নেই,
সমস্তদিনের আগুন খেলা পেরিয়ে
বড্ড ক্লান্ত
জমজ দুঃখ
অপসৃত হলো না আজও।
নিশিকাল পেরুলে
যদি কান্তিদির ঘাটে বসি
দক্ষিণা ফুরফুরে বাতাসে প্রাণ জুড়িয়ে যায়
অথচ মনের আকাশে যে কালমেঘ
সরে না
জমাট বেঁধে অন্ধকার হয়ে থাকে
এই-এই বুঝি নেমে আসে।
মেঘগুলো যেন দুঃখ নিয়ে ওড়ে
দুঃখ ঘোড়ায় চড়ে ছুটে চলে নিশিদিন।
সে ছুটে কেবলই ছুটে
কেউ জানে না সে থামবে কখন।
অফুরান দ্রুতিতে বেড়ে চলে
বুকের ভেতরে দুঃখ নদীর জল-
বিপদসীমা পেরোয়
অত্যাসন্ন প্লাবন-ভেসে যাবে সব -
আমিও ভেসে যেতে পারি
নির্বাক কষ্টের দহনে পোড়া ছাই হয়ে
আমিও মিশে যেতে পারি দহনজলে।
শুনো আমি ভাল নেই
বুকের মধ্যিখানে চাপ-মধ্যবিত্তের বেদনা
যেমন কেউ বুঝে না
আমার দুঃখও কেউ বুঝে না
মধ্যবিত্তের চাপা ক্ষোভে পুড়ে যায় বিশ্বসংসার
সমপরিমাণ ক্ষোভে তুমিও পুড়ে যেতে পারো
কাছে এসো না -ক্ষণিকের ভালবাসা যদি জাগে
তোমার বুকের ভেতর --চেপে রেখো
যতই রাখবে -শান্তি পাবে
দায় সারার প্রয়োজন নেই
শুনো আমি ভালো নেই
নাভিশ্বাস চারিদিকে স্বর্গে-মর্তে-পাতালে
উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে সবখানে
মধ্যপ্রাচ্য থেকে ঘরের দরোজায়
দ্রোহময় এ সংসারে কোথাও নেই প্রশান্তি
অশান্তির আগুনে দাঊদাঊ জ্বলছে সবকিছু
সে অশান্তির ঝাঁপটায় ছিন্নভিন্ন আমি
হৃদয়ের মাংশ খসে গেছে
প্রতিরক্ষা দেয়াল ভেঙে চুরমার হয়ে গেছে
অবশিষ্ট নেই কিছু
বিভৎস এ বিশ্বসংসারে বিপর্যয় শুধু বিপর্যয়।
শুনো আমি ভাল নেই
আমার কবিতার পঙক্তিগুলোতে হতাশা
অক্ষরগুলোতে বিষন্ন ব্যামো
কলমের ডগা ফেটে রক্ত ঝরে
রুদ্ধ কণ্ঠে বেদনার্ত ব্যাহত উচ্চারণ
কাকবন্ধ্যা এই সময়ে আর গাইতে পারি না
সবুজ পাতার আড়ে নেই কোন কোকিল
কুহু কুহু ডাকে ফোটে না মহুয়া
মাতাল চাঁদ মেঘের আড়ালে লুকানো
আমার বুঝি আর কোন গতি নেই।
জেনে রাখো আমার মন ভাল নেই
মনের আকাশে উড়ন্ত মেঘ
ক্রমাগত ঘনীভূত হয়ে আসে
বৃষ্টি আসবে আসবে করে আর আসেনা
মাঝে মাঝে প্রচণ্ড রোদে পুড়ে যায়
ঘাস সবুজ লতাপাতা আর বুকের ভেতরবাড়ি।
চারিদিক হুতাশুন জ্বলে নাগিনীর উল্লাস
লকলকে জিবে তাঁর ঘূর্ণী আবর্ত
এই বুঝি প্রাণ কেড়ে নেয়।
শুনো,আমি ভালো নেই
টর্ণেডো হাওয়ায় ভেঙে যায় তাসের ঘর
স্বপ্ন দেখার স্বাদ হয়ে যায় ধূলিসাৎ
আশা ভরসার দ্বিপ নিভে যায়
আমি ভাসতে থাকি ক্রমাগত ভাসতে থাকি
পথশিশুর মতন নগরে রাজপথে
মাথা উঁচু করে রাখা দ্বীপ হতে দ্বীপান্তরে।
অথবা যাত্রী ছাউনি
কিংবা ওভারব্রিজের পাটাতন চুমে
পড়ে থাকি দ্বিধাহীন আঁতুর রাতের কোলে
ঘুম যাই -তবুও আসে না চিরঘুম।
শুনো,আমি ভাল নেই
কিসে ভাল লাগবে আমি নিজেই জানি না
কেউ যদি একটুখানি ছুঁয়ে বলতো
এই নাও -ভালোবাসার মহৌষধ
কেউ যদি মাথায় আঙুল চেলে বিলি কাটতো
অথবা কেউ যদি
সারারাত বুকে মাথা রেখে ঘুম যেতো
আমায় শেখাত সুখ রাতের পাঠ
তবে সত্যিই উন্মাদ হয়ে যেতাম।
ভালোবাসার সায়রে ডুবে আত্মাহুতি দিতাম
ভাল না থাকতে থাকতে আমি ধ্রুবক
ভাল থাকাটাই বুঝি না
শুনো,আমি ভাল থাকতে চাই
ভাল থাকাটা আমার জন্য খুব জরুরী।
*
কাওয়ালি
/
মা আমেনা হৃদয় কোনা কেয়া বাত কেয়া বাত
আরবে তাহার কোলে জন্ম নিল নবী মোহাম্মদ।
বেহেশতেরই নন্দন হলো মা আমিনার কোল
নবীর শানে আকাশ বাতাস হলোরে মশগুল
প্রজাপতি মেলল ডানা গাইল পাখি গান
মরুর বুকে ফুল ফুটিল ফিরে পেল প্রাণ
সেই নবিজির চরণ ছঁুতে জাগে বড় সাধ।
চোখ বুঝিলে দেখিতে পাই রওজা নবীজির
শুয়ে নবী বলছেন ডেকে থাকো ধীরস্থির
ঘরের মাঝে আছে তোমার স্নেহের বাবা -মা
কাছেই থাকো তাঁদের ছেড়ে দূরে যেওনা
♣দহনের বিস্ফার♣
♦রিয়েল আবদুল্লাহ
আগুনের কাছে বসে আঁচ পোহানো সহজ
ওম নিয়ে নিজেকে ফিনফিনে রাখা যায় বেশ
একবার আগুনে হাত দিলেই বুঝা যায়
কী ভীষণ যন্ত্রণা আগুনের হৃদয়ের ভেতর
কী ভীষণ শখ তাঁর পোড়ানোর বাসনায়!
আগুন পুড়িয়ে খাঁক করে দেয় সমস্ত
শহর,নগর,বন্দর,গ্রাম, বন-বনাঞ্চল সব
সামগ্রিক ভয়াবহতা দৃশ্যমান-
অক্ষির প্রশান্তিতেই ঘটে
সমস্ত পুড়ে গেলেও এক সময় গড়ে তোলা যায়।
মনের বনে যে আগুন লাগে, তাঁর দহন কে নেভাতে পারে?
ক্ষোভের খেদেই হোক কিংবা অস্বেদেই হোক,
কারোও মন পুড়েনি তা ভাবা প্রসঙ্গতই বাতুলতা
যাঁর মন পুড়েনি কারণ বিনাকারণে
তাঁকে মানুষই মনে হয় না অন্তত আমার।
প্রেম ভালোবাসার চেয়ে যাপিত জীবন দহনে
নিয়ত পুড়ে মন। মনের অলিন্দে উনুন জ্বলে।
ধিকিধিকি-দাউদাউ, যাই বলি না কেন,
মনের খোঁড়লে আছে যে ঘুন পোকার কুড়ো, তাঁতে লেগে থাকা চাপা আগুনে দহন নিভৃত করাই বড় দায়।
আগুনের ক্ষরণে ক্ষরিত হতে বেশ দ্বন্দ্ব আমার। জনমের দুঃখ খুলে দেয় দহনের গহন্দ্বার। পুড়তে জানলেই বেরিয়ে আসে আর্ত চিৎকার। যে জ্বলেনি সে বুঝবে না দহনের কি বিস্ফার। ভেতরে বাহিরে কেবলই আগুনের আঁচ। হাঁত থেকে খসে ভাঙ্গে চাকচিক্যময় কাঁচ।
★
আমার বাড়ির কাছেই এক চিলতে একটা নদী
মনোহরা রূপ তাঁর, শুকনো তেতুলের মতো বাঁকা,
দু'পাশে ঘন বিথীকা বাতাসে কাশবন উঠে দোলে
বুকের কাছে আলগা দুপুর, মার্বেল মার্বেল চোখ,
প্রলম্বিত দৃষ্টিতে রেখে যায় নিত্যই সতেজ সন্ধ্যা।
কিছু মায়াবী কষ্ট কিছু প্রেমে মধুস্পর্শে ঘিরে রয়
আলো আধারির মত বেলকনি ধরে।
তোমার পাড়ায় সন্ধ্যা শ্রাবণ
কামুক ভীষণ ছড়ায় প্লাবন
উদাস বিকেল ঘাসের ডগায়
শিশির জমে ফোটা ফোটায়।
হেলান রোদে চমকে ওঠে
শিশির ভেজা ফুলটি ফুটে
ঘ্রাণের নদী অমুখ ছোটে
দুরের বীণার সুর শুনছি।
পাতার পায়ে সন্ধ্যা নামে
নদীর পাশে একটু থামে
রাতের নিকাশ বয়ে আনে
প্যাকেট করা ঝিঁঝিঁর খামে।
জোনাক জ্বলে রাতের কোলে
শাখায় শাখায় পাখির বোলে
ভোরের দরজা যায় যে খোলে
অবাক শিউলি দুদুল দোলে
আকাশের গন্তব্য
রিয়েল আবদুল্লাহ
আকাশ গেছে অনিচ্ছার পথে
তাঁকে ডাকলেও মাথা তোলে না
সেই যে গেছে- আর ফেরে না।
নতজানু আকাশ উঁকি দিয়ে
কি যেন দেখতে চায়
হয়তোবা অন্য আকাশ।
আকাশের নিবন্ধে তীব্র হাহাকার
প্রচণ্ড বিস্ফোরণ বেদনা নিয়ে
আকাশ রয়ে যায় চির নির্বিকার।
Destination of the sky
R.abdullah
The sky has gone it's unknown way
It doesn't raise his head even if he is called
This sky which is gone never comes back
Kneel down sky gives peek
And what does he wants to see
Maybe looks for another sky.
There is dangerous pain in the heart of sky.
There is greatest explosion in the heart of sky.
But The sky remains unmoved forever.
It stays still.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন