শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

লেখা--১৭

 টুনটুনি প্রেম

-------রিয়েল আবদুল্লাহ 

উড়তে উড়তে টুনটুনি ঘাসফড়িং হয়ে গেলে

আটকে রাখব তাঁরে ফেরোমেন ফাঁদে

আর যেনো না যেতে পারে সে অসভ্য কাননে।


ছোট দুটি ডানা যদি খুলে দেয় দারাজ

কালোমেঘের মতো ছাঁপিয়ে এনে সন্ধ্যা

অন্ধকার বিবরে হারিয়ে যায় 

                     আমি বসে রবো ধীবর ধ্যানী। 


আঙুরের খেতে বসে যদি সে আঙুর খায়,

পাতার আড়ে বাসা বেঁধে দিনভর টুইট করে,

অথবা ভালোবাসার পত্র লেখে মেসেঞ্জারে,

উত্তর পাঠিয়ে দেবো হাওয়ার ঠিকানায়।


ইউটিউবে,নেটফ্লিক্সে, ফেসবুকে,লাইভে বসে,

এই আমাকে খুঁজতে যদি ঘোষণা দেয় এওয়ার্ড,

কি আর করা যাবে,অনিকেত এ আগুনটাকে

বুক পকেটে পুরে,হৃদয়ের সাথে বেঁধে 

নিরবে পাঠ করে যাবো বৈদ্যুতিক মন। 


এ তো অতি অল্প, অনধিকার চর্চা,

তাঁর খুশি কি অখুশি,তাতে কিইবা আসে যায়!

অসুখ
--------রিয়েল আবদুল্লাহ 
প্রেমে আছে কী এমন মায়া!
ভেতরে শুধুই শুন্যতার বিরাজ
মনের উপর পড়ে, না পাওয়ার ছায়া।

হারাবার বেদনা--অপারগতার তীরধনুক
বিদ্ধ করে, করে এফোঁড়ওফোঁড় 
কেন "ভালবাসি" কথাখানি,বলেছিলে কানে,
সেই থেকেই আমার ভীষণ অসুখ।

হারিয়ে যাচ্ছো, মনে হলে, 
মনে হয় সরে যাচ্ছে আকাশ।
সব নক্ষত্র ঘুরতে থাকে প্রবল গতিতে
কৃষ্ণ গহ্বরের দিকে ধাবমান,
খাবি খেতে খেতে
হারিয়ে যাবার কত কী যে আয়োজন।

এ অসুখ সারাবার কী আছে, বলো
এ যে কর্কটের চেয়েও মহাগ্রাসী
একজন চিরতরে নিয়ে যায়
অন্যজন বাঁচিয়ে রেখে,পুড়ে,আনন্দ পায়।


তোমার হাসি
//রিয়েল আবদুল্লাহ 
ওই আকাশে যত নীল 
সে তোমার হাসির অন্ধকার থেকে 
চুরি করা এক চিলতে মায়া। 

ধুসর ঘাসের মত নরোম প্রসন্ন হৃদয় 
যে হাসির শব্দে নেচে ওঠে 
বিষ্ময়ে তোলে অনুরণন।

ঝলকানিতে চোখে ধাঁধাঁ লাগে 
চোখ বুজে থাকা কেবলি অনুভবে
এতো হাসি নয়--হৃদয়ের বিস্ফারণ। 

অনন্য সে হাসিই একদিন
হবে মৃত্যুর কারণ
গাঙচিল এসে ছোঁ মেরে নিয়ে যাবে হৃদয়।

ভালোবাসার বানান
//রিয়েল আবদুল্লাহ 
কার সাথে এত কথা? কি কথা?
প্রসন্নময়ী তুমি যদি ভুলে যাও 
ভালোবাসার বানান
কে তোমায় শেখাতে পারে অ আ ক খ?

সেই কবে ইস্কুলে পাঠ নিয়েছি
ভুলে গেছি উচ্চারণ
আমি নিজেই জানি না 
ব্যাকরণ কি তোমায় শেখাবো আর?

ভুলভাল যতোসব তাঁর চেয়ে যদি 
গতানুগতিক শেখানো বুলি
ভুলে গিয়ে থাকো,সেই-ই ভালো।

নতুন ভাষায় কথা বলো কি এমন ক্ষতি?
নতুন ভাষায় ভালোবাসা কারে কয়? জেনে নাও।
ভুল করেও ভালোবাসার বানান শুদ্ধ লিখো না আর।





বিড়াল ছানা পণ করেছে ধরবে ইঁদুর ছানা
ইঁদুর ছানা একলা ধরতে মা করেছে মানা।
নেংটিছানা কুটুস কাটুস কাটছে যখন খড়
বিড়াল ছানা বলল গিয়ে ধর ধর ধর।
ইঁদুর ছানা ছুটে গিয়ে আনলো ইঁদুর আরোও
বিড়াল ছানায় আটকে দাও যতখানি পারো।
ইঁদুর ছানা বিড়াল ছানায় আটকে ফেলে ঘিরে
পারলে সবে খেয়েই ফেলে বিড়াল ছানায় ছিঁড়ে
বিড়াল ছানা ক্ষেপে ছাড়ে বাঘের মত হুংকার
ইঁদুর ছানারা ভয়ের চোটে পালিয়ে পায় পার।
বিড়াল ছানা বুক ফুলিয়ে ডাকে আয় নেংটি
আজকে দেখিস ভেঙ্গেই দেব সব নেংটির ঠ্যাংটি।
বেড়াল ছানা ঘাপটি বসে ইঁদুর ছানারা কই
আমি এখন বাঘ হয়েছি আর তো বেড়াল নই।


হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কি আর করবে?
এসে বেলকনিতে দাঁড়িও
যদি মেঘমুক্ত আকাশ হয়, দেখবে,
অসংখ্য তাঁরা পিটপিট মিটমিট করছে
শহুরে এলইডি আলোয় চোখের রেটিনা তো
অন্য কোন আলো দেখে না

একটু এক দৃষ্টিতে চেয়ে দেখো-
দেখতে পাবে অসংখ্য অবয়ব।
ভালোবাসার তারা কোনটা খুঁজে দেখো
যদি খুঁজে না পাও--মন খারাপ করো না
আমার মুখ স্মরণ করো
দেখবি তারা হয়ে জ্বলছি--অন্য তারাদের ভীড়ে।

ভাবতে পারো আমি মরে গেছি
মরে গিয়ে তারা হয়ে জ্বলছি 
আর তোমাকে মিথ্যে কথা বলছি
মিথ্যে বলা প্রেমিকের স্বভাব
যদি না থাকে,তবে কী প্রেম বিশুদ্ধ হয়?

কিছু মিথ্যে প্রেমে গভীরতা আনে
কিছু মিথ্যে গড়ে সত্য প্রেমের প্রাসাদ
মিথ্যে না হলে চোখবন্ধ কীভাবে দেখি
তোমার হৃদয়-এ যে আমার কাছে সত্যোচ্চারণ।

প্রেমিকাকে
------রিয়েল আবদুল্লাহ 
প্রেমিকার কাছে যতো পারো নগ্ন হও
সে তোমায় ভালোবাসুক কিংবা নাইবা বাসুক
প্রেমিকার কাছে গোপন থাকার কিছু নেই।

তাঁর অধরে বুকে চুম্বন খাও
তাঁর চোখে চোখ রেখে জল ঝরাও
সে চোখ নামিয়ে নিক -তুমি নামাবে না একটুও।

তাঁর অনুভূতিতে আগুন ধরিয়ে দাও
তাঁর ভেতরে গড়িয়ে নামুক ঝর্ণাধারা 
যদি ধরাতে না পারো তুমি সুপুরুষ নও--
তোমার জন্য প্রেম নয়।

প্রেমিকার মনে কি আছে তা জানা জরুরী নয়
তোমার জানার প্রয়োজনও নেই
প্রেমিকা অবিশ্বাসের ঘোরে থাক,ক্ষতি নেই,
বাড়িয়ে দাও তোমার বিশ্বস্ত দু'হাত।
জগতে সকল প্রেমিকাই রহস্যময়, 
জগতে সকল প্রেমিকাই প্রেমকালীন সংকটে
দোলাচলে দোলে,দুলনার মতো
প্রেমের কাছে নতজানু হয় বিশ্বস্ত হতে জানে না।

তাই বলে প্রেমিক তুমি ভয় পেয়ো না
প্রেমিকাকে কষে বুকে চেপে ধরো
নরোম স্তনের আদরে হৃদয়কে হৃদয় চিনতে দাও

শুধু গভীরে যেয়ো না কিছুটা বকেয়া রেখে দিয়ো
বাকীটা জনম ভালোবেসে যাবার জন্য
রাসায়নিকমূক্ত পুষ্টিকর সবজি চাষের জন্য
কিছুটা চুষে কিছুটা হুসে খেলে সারাজীবন খাওয়া চলে
বেশি গরম ভাতে--তালু পুড়ে যেতে পারে।

একদিন সে আপন হলে 
তাকে যেভাবে খুশি সেভাবেই করো-
ঘরে-বাইরে, জলে-জঙ্গলে,রুমে-বাথরুমে,বারান্দায়, কার্ণিষে,দরোজার চিপায় যখন খুশি করো---
যেমন উলটে পালটে রুটি সেঁকা হয়।


অফিসটা করা যেতো
-----------রিয়েল আবদুল্লাহ 
আহা,প্রেমিকা, তোমায় সামনে বসিয়ে যদি 
অফিসটা করা যেতো,
সারাদিনের শত ক্লান্তি পরিশ্রম ঘাম
সব যদি ক্ষণিকে তোমার আঁচলে মোছে
যদি ফের অফিসের কাজ শুরু করা যেতো।
তাহলে কখনোই ছুটির প্রয়োজন হতো না
আর পি আর এল যাবার প্রয়োজন হতো না
অবসরে যাওয়া লাগতো না।
শেষদিন পর্যন্ত অফিসেই কাটিয়ে দিতাম।

আহা অফিস, এ মধ্যবিত্তের জীবনের গুরুত্বপূর্ণ সময়
কাটিয়ে দেয়া তোমার কারণে--
মাথাকুটে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়া,
তোমাকে পাবার লড়াই,
অতঃপর কঠিন নিয়মে,চাপে,লোডে-ওভারলোডে,
কখনো আদরে,অত্যাচারে,অতিষ্ঠ 
তবু তোমার ভালোবাসায় সিক্ত ত্রিশ বছর সংসার।

সুমিত্রা,অফিস বুঝেনা ভালোবাসাবাসি
অফিস বুঝেনা যৌবনের তারুণ্য 
অফিস বুঝে কাজ আর কাজ
ভালোবাসা অক্ষত রেখে কাজ কিভাবে করা
অফিসটা যদি ভালোবাসাময় হতো!
আহা,প্রেমিকা, তোমায় সামনে বসিয়ে যদি 
অফিসটা করা যেতো-----।

তোমার কাছে সব খোলা থাক
ভেতরে আমি থাকি,বাহিরে দরোজার চাবি
তোমার কাছেই থাক।
যখন খুশি খুলো, নিজের ইচ্ছেমত,
সাদা লাল নীল যা কিছু রঙ,সাজিয়ে নিয়ো,
আদর করে,প্রিয় বলে ডাক দিয়ো ।

ভেতরে আমার হয়ে যাক,পুড়ে খাক,
পুড়তে দিয়ো,পোড়ার মাঝেও সুখ আছে
সে সুখের নদীটাই না হয় যাক,বয়ে যাক।

ভাসিয়ো তাতে পালতোলা নাও
তুমিই মাঝি,যাও,বৈঠা বেয়ে যাও
বৈঠার আঘাতে জলের বুকে তোল ঢেউ
ভালোবাসায় কত যে সুখ,না জানুক কেউ।


বুকের ভেতরে অকারণ রক্তপাত
এক প্রগাঢ় শুন্যতা
কে যেন চুরি করে নিয়ে গেছে হৃদয়।

ও দূরের গাঙচিল! উড়বো আমি
ডানা মেলে আকাশ সীমানায় 
আমাকে নিয়ে যাও পাখায় বেঁধে
মরে যাচ্ছি --
ধুঁকে ধুঁকে অনিঃশেষ বেদনায়।

সমূদ্রে ফেলে দাও
দেখি বুকের দহন কমে কি না
বন্ধ হয় কিনা বুকের রক্তপাত।


ফাগুনের দিন
--রিয়েল আবদুল্লাহ 
রোদ নেমে এলে শিমুলের ডালে
শালিক পাখি নেচে ওঠে সচকিত।

অদূরে পলাশ-কৃষ্ণচূড়া মুখোমুখি
কি জানি মল্লযুদ্ধই লাগে কিনা
বাঁশি নিয়ে অপেক্ষায় রেফারি কোকিল।

হলদে শাড়ি, ভালোবাসার গোলাপ,
সবই ফাগুনের মুখপত্র,
ফিনফিনে হাওয়ায় মিষ্টি সুরে গান গায়।


তাঁরই কারণে
--রিয়েল আবদুল্লাহ 
যে মেয়েটি রোজ রাতে ঘুম পাড়ানোর গান শুনায়,
আর রোজ ভোরে অভিবাদন জানিয়ে ঘুম ভাঙ্গায়,
শুভ কামনা করে যে জিজ্ঞাসে, ভাল আছি কিনা?
রাতে ঘুম হয়েছে কি না?
তাঁর জন্য একটু ভাবনা তো আমারও হয়।

সে বড় স্বার্থপর -ঘুমের সমস্ত আয়োজন 
প্রতিদিন পন্ড করে দেয় ভালোবাসায়--
                        আর সে নিশ্চিন্তে আরামে ঘুম যায়।
আর সক্কালে দোয়েলের মতো শিস দিয়ে 
ঘুম ভাঙিয়ে বলে,
ভালোবাসি,ভীষণ ভালোবাসি।

কী এমন বিমুগ্ধতা তাঁর মাঝে?তাঁহার মাঝে?
জানিনা, আমি অবলীলায় শিশুটির মতন
জেগে উঠি সুবোধ বালক
আরাধ্য দেবী যেনো চুমো দিয়ে গেলো কপালে
হাত বুলিয়ে আদর দিয়ে গেলো।
সে অদৃশ্য স্পর্শ নিয়ে সারাটাদিন
জীবনের মাঠে স্রেফ খেলাধুলা করে যাই।

স্মরণ-বিস্মরণ যাবতীয় বর্ণাঢ্য সংসারায়নে
সে যেন পাকা খিলাড়ী -হৃদয় হরণে
এক দক্ষ জহুরি -এত দূরে তা মনেই হয় না
যেনো সে পাশেই আছে -একান্ত কাছেই আছে।

তাঁর চোখ ঠোঁট ছুঁয়ে দিয়ে 
আমি বাঙময় সিঁথিপথ ধরে হেঁটে চলি
কী যে বিষ্ময়,রহস্যময়, পথ ফুরোয় না
আবেশে দুলে পথের কানাড়ি সুরের মুর্ছনায়
হায়,সে মেয়েটি কি বুঝে আমিও বেচইন 
তাঁরই কারণে ঘটে গেছে আমার চির সর্বনাশ। 



কিছু একটা বলো--সেই কতক্ষণ পাশাপাশি দুজনের  বিরামহীন পথ চলা--কারো মুখে কোন রা' নেই। একটা কিছু বলো। 
গণগনে সূর্যটা অভিমানে আগুন ছড়িয়ে উন্মাদ পুড়িয়ে দেবে হয়তো সব। এসো দাঁড়াই তবে তমালের ছায়ায়।  তুমি কিছু বলো। অথবা কপালে ভাঁজ ফেলে,হয় বলো ভালোবাসি; না হয় বলো, উফ! কী যে অসহ্য তুমি!
আমি কিছুক্ষণ একলাই ঘুরে আসি। আর তুমি একা থেকে অনুভব করো আমাকে। 

ঘেমে তুমি হয়েছো একাকার--নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘামের শিশির । যাই তবে, যাবার আগে সেফটিক টিস্যুতে মুছে দিয়ে যাই।

যদি জল তেষ্টা পায়,একলা যদি ভালো না লাগে তোমার, ভয় হয় ? আমাকে হৃদয় দিয়ে ডেকো। হাঁপাতে হাঁপাতে ছুটে এলে তোমার কাছে বুকে টেনে নিয়ো -আর কিছু একটা বলো। যে কথা শুনার জন্য কাটিয়ে দিতে পারি হাজার জনম। 

তাঁরই কারণে
--রিয়েল আবদুল্লাহ 
যে মেয়েটি রোজ রাতে ঘুম পাড়ানোর গান শুনায়,
আর রোজ ভোরে অভিবাদন জানিয়ে ঘুম ভাঙ্গায়,
শুভ কামনা করে যে জিজ্ঞাসে, ভাল আছি কিনা?
রাতে ঘুম হয়েছে কি না?
তাঁর জন্য একটু ভাবনা তো আমারও হয়।

সে বড় স্বার্থপর -ঘুমের সমস্ত আয়োজন 
প্রতিদিন পন্ড করে দেয় ভালোবাসায়--
                        আর সে নিশ্চিন্তে আরামে ঘুম যায়।
আর সক্কালে দোয়েলের মতো শিস দিয়ে 
ঘুম ভাঙিয়ে বলে,
ভালোবাসি,ভীষণ ভালোবাসি।

কী এমন বিমুগ্ধতা তাঁর মাঝে?তাঁহার মাঝে?
জানিনা, আমি অবলীলায় শিশুটির মতন
জেগে উঠি সুবোধ বালক
আরাধ্য দেবী যেনো চুমো দিয়ে গেলো কপালে
হাত বুলিয়ে আদর দিয়ে গেলো।
সে অদৃশ্য স্পর্শ নিয়ে সারাটাদিন
জীবনের মাঠে স্রেফ খেলাধুলা করে যাই।

স্মরণ-বিস্মরণ যাবতীয় বর্ণাঢ্য সংসারায়নে
সে যেন পাকা খিলাড়ী -হৃদয় হরণে
এক দক্ষ জহুরি -এত দূরে তা মনেই হয় না
যেনো সে পাশেই আছে -একান্ত কাছেই আছে।

তাঁর চোখ ঠোঁট ছুঁয়ে দিয়ে 
আমি বাঙময় সিঁথিপথ ধরে হেঁটে চলি
কী যে বিষ্ময়,রহস্যময়, পথ ফুরোয় না
আবেশে দুলে পথের কানাড়ি সুরের মুর্ছনায়
হায়,সে মেয়েটি কি বুঝে আমিও বেচইন 
তাঁরই কারণে ঘটে গেছে আমার চির সর্বনাশ। 





কাঁকনে বাজে কার ভোরের গীতি
রিনিকিঝিনি ঝিনি সুরের আবৃত্তি। 

পলাশ শিমুল ফোটে ফাগুনের কালে
পাতাগুলো ঝরে যায় বেদনা শুকালে
অনুরাগে দোলা দেয় অতীতের স্মৃতি।

ভানু উদয়ে আলো হৃদয়ের পাড়ে
খুব ছোঁয়া দিয়ে যায় কিযে অভিসারে 
উথলিয়া উঠে সুরে ভৈরবী প্রীতি। 


আমি জানি তুমি এক প্রচন্ড বিমূর্ত পাখি । 
ছোঁইতে গেলেই বিমগ্ন প্রেমে খুব ডুবে থাকি।
তোমার সাথে উড়তে চাহি এই তো যত সাধ। 
গভীর প্রেমে আমি আরোও বেশি উন্মাদ।
সব মাথা পেতে নেয়া যতো পোড়া দায়। 
কি বুঝ,কি না বুঝো, তাতে কি আসে যায়?
মানুষ এমনি করেই প্রেমে পড়ে, ভালোবাসে,
দুঃখকে দুরত্বে রেখে আরো কাছে আসে।
ভালো লাগে নিষ্পাপ-সফেদ তুলতুলে হাসি। 
একটি বাঁক ধরা ঠোঁট --কী যে ভালোবাসি। 
নিঃসংকোচ দ্বিধাহীন উড়ে এসো প্রাণপাখি।
চূড়াশাখে বসে আনন্দে করো ডাকাডাকি। 
শুনতে চাই,শুনতে পাই যেন দহনের গান
তোমার ডানার ঝাঁপটায় নেচে উঠুক পরান। 

তোমার মলিন মুখখানি দেখতে পারি না
বলেই হয়তো আমারও মন খারাপ থাকে
আকাশের মতো মনে এতো মেঘ জমে।
বেদনার বৃষ্টি ঝরে গুড়্গুড় করে ডাকে

সুবর্ণ বিকেল খুইয়ে নদীর নামতা ভুলি
নদীরও খুব মন খারাপ-শুষ্ক সে যৌবনহীন
বুক থেকে এলো বা উড়ে
পানি বন্টন চুক্তি হবে সেই আশায়
নদীও বাঁধে বুক-জলের হিস্যা পায় না তৃষার্ত
কারবালা,কারবালা --ছাতিম ফেটে যায়।
তোমাকে অনেকটা নদীর মতো লাগে- 
ক্লান্ত নদীর স্থির জলে চোখ রেখে 
তোমার মুখখানি দেখি --জল কেঁপে ওঠে
আর তুমি হারিয়ে যাও গহীনে।
@
নদীও নিশ্চুপ তুমিও কথা বলো না
কোথা যেন একটা চাপা বেদনা 
নদী ও তোমার মাঝে ভীষণ একটা মিল

বারবার কেন মরনের কথা বলো
আমার কিগো ব্যথা লাগেনা, বলো
সুখ যদি পাও - পায়েই তবে দলো।

সঁপে দিয়ে মন-মনের আত্মা কেড়ে
বাঁধভেঙ্গে কেন যেতে চাও ছেঁড়ে
বলো তো আমিই যাই দূরে,চিরতরে। 

তুমিই বেঁচে থাকো আমার আয়ু নিয়ে
পৃথিবী ভরিয়ে দাও ভালোবাসা দিয়ে
পূর্ণ হোক শূন্য আকাশ তোমায় পেয়ে।

জানো না মেয়ে,তুমি কতটা বিষ্ময় লুকিয়ে রাখো 
সে বিষ্ময় যদি আসে সাম্প্রতিক খবর হয়ে,
        খবরের কাগজে,
                 কিংবা সোশ্যাল মিডিয়ায়,
দেখো তোলপাড় হয়ে যাবে সব।

ভাইরাল না হোক 
অন্তত দাগ কাটবেই কাটবে কারও হৃদয়ে।

এই যেমন আঁচড় কেটেছো,
গভীর ক্ষত করেছো বুকের ভেতর।

এই নাও হৃদয়ের নথিপত্র,
                  পোস্টমর্টেম করে দেখো,
নিতান্ত বিক্ষত হয়েছে কতটা,ড্রেসিং চলে কিনা?

মেয়ে তুমি, জান কী, কি করে আমি রই?
বিরহে তোমার যতো ইর্ষা আমার কোথায় থই?

তুমিতো উড়ন্ত এক ফিনিক্স পাখি
উড়ে যাবে যাও--উড়তে উড়তে ডানার ঝাঁপটায় সব
ভেঙেচুড়ে একাকার করে দিয়ে যাও।

আমার স্লোগান মুখর দিনগুলো তছনছ করে
হাসো, আর বাজাও ভালোবাসার টিউন।

এত যে বিষ্ময়,হতাহত হলে হৃদয়,
                             ফিরায়ে কি দেবে কও?
জানি,ভালোবাসতেই জানো শুধু, অতটা সাহসী নও।

কত বিষ্ময় রাখবে ধরে,সব বিষ্ময় রাখবো বুকে
রহস্য আছে বলেই প্রেম এতো সুন্দর        প্রোত-পবিত্র,পূর্ণ,
রহস্য না থাকলে, নারীও হয় না অনিরুদ্ধ
বিষ্ময় রহস্যেই নারী চিরদূর্জয়,
তাঁরে পুরুষ যাই-ই বলুক-- ভালোবাসে।

তোমার বিষ্ময় করে তোল আরোও রহস্যময়
বিষ্ময়ের অগ্নিপথ পাড়ি দিয়ে হতে পারো জয়ীতা।

তোমার বিষ্ময়ের অতলে যেনো ডুবে মরি
আর ডুব দিয়ে ভেসে উঠি স্বর্গের সরোবরে।



সামনের মাসে বৃন্দাবন যামু
--------রিয়েল আবদুল্লাহ 
ভালোবাইসা কেউ একজন মরার চিন্তা করে
আর তুমি ফিকফিক কইরা হাইসা দেও
এইজন্যই হজ্ঞলতেই তোমারে তারছিঁড়া কয়
তা যদি অইতো খুশিই অইতাম
আমি তো জানি তোমার একটাও নাই
দু একটা যাও ও আছিলো তাও গেছে।

বৃন্দাবনে সামনের মাসে বেড়াইতে যাবো
ইচ্ছা থাকলে যাইতে পারো --জমবো খুব
নদীপাড়ে বটবৃক্ষের মেলাই মেলা
বাঁশি বাজামু --তুমি রাধা অইবা? 
মনে লইলে যাইতে পারো-আমরা হাটমু
তিন ক্রোশ পথ- পাও ফুইল্যা গেলে চিন্তা নাই
কান্দে লইয়া যামু- এই তোমার ওজন বাড়ছে কী?
অহন থিক্যাই ঘাস গোস খাও।

শুনো রাই,বাড়ি থাইক্যা আসার সময়
শশা ছিইল্যা কাইট্যা লবন দিয়া আইন্যো
জঙলে তোমার কোলে মাথা রাইখ্যা শুয়া শুয়া শশা খামু।
সখি যাতনা কাহারে কয়
----রিয়েল আবদুল্লাহ 
অপেক্ষাটা মাঝে মধ্যে ভালোই লাগে
চাওয়ার মধ্যে যে একটা ইর্ষণীয় সুখ আছে
তা ক'জন বুঝতে পারে।
অপেক্ষা বুঝিয়ে দিয়ে যায় শুন্যতার কদর।

সোনালী তুমি বুঝবে না--এতো খুবই সামান্য
যদি অপেক্ষাটা জনম জনম দীর্ঘতর হতো
কী হতো আমার! আমি নির্ঘাত মরে যেতাম।

যদিও মুখে বলি,অনন্তকালের অপেক্ষা র'বে
তোমাকে পাওয়ার অপেক্ষা--সে বলছি হয়তো,
অনেক অনেক সহজে,অথচ না পাওয়ার মাঝে 
যে কী দুঃসহ দাহন, তা কী করে বুঝাই? 
যে অপেক্ষায় আছে শুধু সেই-ই বুঝে।
সখি যাতনা কাহারে কয়?সে কতটা মধুময়।

অপেক্ষা যদি আপেল হতো --
ঝরে পড়বে প্রত্যাশায় বসে থাকা যেতো- 
একদিন সে ঝরবেই। 
অপেক্ষা তো আপেল নয়-
কোন কোন অপেক্ষায় জীবন কেটে যায়, ভালোবাসার দেখা মেলে না। 
সোনালী একবার এসে দেখে যাও 
আমি কত সুখে আছি--সে তো আর আসে না।
 
অপেক্ষার উত্তেজনার প্রহরগুলো 
একাকার হয়ে নদীর ঢেউয়ের মতো 
ভেঙে ভেঙে আছড়ে পড়ে বুকের উপর। 
অপেক্ষা একটা সুখ--একটা আশা,
যা নিয়ে মানুষ বাঁচে 
বেঁচে থাকে মৃত বৃক্ষের দাঁড়িয়ে থাকার মতো। 

যদি এই করোনায়
--রিয়েল আবদুল্লাহ 
যদি এই করোনা কালীন অশনি সময়ে
অকারণ আক্রান্ত হয়ে মরে যাই
আমাকে তোমরা ক্ষমা করো
যদি আমার উপর কারও কোন রাগ,
কোন অভিমান থেকে থাকে
আমাকে তোমরা ক্ষমা করো।

শুধু প্রিয়তমা আমাকে ক্ষমা করো না
কিছুই করা হয়নি তোমার জন্য
দেয়া হয়নি তোমায় একটি সিক্ত চুম্বন
আমাকে শুধু তুমি ক্ষমা করো না।

আর আমি যদি মরেই যাই
আমার প্রিয়তমা সোনালীকে দেখো
বিশ্বাস করো
তাকে আজোও দেখাতে পারিনি আকাশ
তাকে নিয়ে একসাথে বসে দেখা হয়নি চাঁদ
চাঁদ দেখলেই তাতে ভেসে ওঠে তাঁর মুখ।

তোমাদের প্রতি রইলো আমার এই অসিয়ত
যদি সে কাঁদে, তার চোখের জল মোছো না
তাঁর চোখের জলে নদী হয়ে গেলে
আমাকে ভাসিয়ে দিয়ো সে নদীর জলে।




লেখা -১৬

 এপিটাফে বলে দেবো

রিয়েল আবদুল্লাহ 


নিঃশব্দে খুন হয়ে গেলে হৃদয়

আঁতুড় ঘরে আর ফিরে আসে না

উড়ে যায়,অনলে পুড়ে যায়---

যাবতীয় গ্ল্যামার।


খুনের রঙে লাল হতে দ্বিধা নেই

তোমার সিঁথিপথে মরেছি তো কবেই

নতুন আর কি -

ফিরে আসবো না হয়তো।


অনিবার্য ধ্বংস রথে একদিন

আমিও তসবিহ হাতে পাড়ি দেবো পথ

ছুঁড়ে ফেলে প্রতিবাদের স্লোগান

যাযাবর হবো --অন্য পৃথিবীর বুকে।


সবুজ ঘাসের আড়ালে ধ্যাননিমগ্ন

এপিটাফে বলে দেবো

প্রেমিককে কেউ দুঃখ দিয়ো না

অভিমানী প্রেমিক ঘোর ঘুমাতে খুব ভালোবাসে।

মাইলের পর মাইল হাসে উদ্দাম সবুজ । ঘণ অরণ্য যেন আরব্য রজনীর ভয়ংকরতম রহস্যঘেরা বনানী।  একাকী গা ছম ছম, হেঁটে চলি সাবলীল বিরহে


নিজের ছায়াকেও বিশ্বাস হয়না। বিছুটি পা জড়িয়ে গেলে তাঁকে বিষ বিছা ভেবে করি আউক চিৎকার। বনের গহীনে মিশে যায় সে বিভৎস আর্তনাদের শব্দ


মনে কয়,কেউ একজন আছে, পাতার আড়াল থেকে ডাকছে আমায়। একেবারে নিয়ে যাবে তাঁর গহীনে'র ভেতরে। কুয়োর গভীর অন্ধকারে আমি হাঁতড়ে ফিরব ফিরে আসার পথ।


পথ কি আর খুঁজে পাওয়া যায় এই অরণ্যের গোলক ধাঁধায়? কই আছো সিনবাদ আমি হারিয়ে যাচ্ছি বিকারগ্রস্ত এই সবুজ পৃথিবীতে। 




আমাদের অনুমিত দুপুর কেটে যায়

বেদনায় --যত দ্রোহের পঙক্তি মেলে 

অভিধানে লেখা নেই মায়ার শব্দাবলী

সেখানে গেঁথে দিই জীবন কলা।


আর হয়তো রুদ্দুরে বসে

নেয়া হবে না ললিত চুম্বন

ঘাসের আঙিনায় হাঁটা হবে না

কেটে যাবে একাকী একেবারে একাকী

পুরোটা জনম।


২।

বাজার দর

মাসোয়ারা যা পাই সীমাবদ্ধ

উঠতি যৌবন যুবতি বাজারে

বড়ই বেমানান


বাজার দরের সাথে সংগতি নেই

একটা সময় ছিলো

মাসোয়ারা পেতাম তিনের একভাগ

অথচ মাস শেষ বউয়ের লক্ষী হাতে

গুঁজে দেয়া যেতো ভালোবাসার খুঁটিনাটি

আর এখন

বউ স্মৃতি হাঁতড়ে ফেরে

কই গেলো তাঁর রঙিলা দিন

ভালোবাসার ঘাটতি কি কোথাও

অথচ আমি জানি এতদিনে তাঁর প্রতি 

ভালোবাসা বেড়েছে পরিমাপহীন।


৩।

কতদূর


কতদূর পথ যেতে হবে কে জানে

ভালোবাসলে বুঝা যায় বেদনা আসলে কি?

এই পথে শুধুই আগুন~দহন।


সীমাহীন অব্যক্ত যন্ত্রনায় জ্বলতে জ্বলতে

সলতে শেষ~ কালো ধোঁয়া যেন~

পাঁক খেয়ে খেয়ে উড়ে যায় শুন্যে।


পথ শেষ কবে হবে 

মেলেনা তাঁর নোটিফিকেশন

ফিরতি মেইলে আসে না 

ভুলে যাবার খবর~জানতে বড় মন চায়

-শে ভুলে গিয়েছে কিনা?


শেষ বিকেলে ফের

একটু যদি দেখা হতো তার সনে

একটু চোখে চোখ রেখে

যদি একমুঠো বাদাম চিবানো যেতো

সে আশা গুড়েবালি~হয় না।


নষ্ট বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

ঘাটে বাঁধা তরী নিয়ে মাঝি

বাড়ির পথ চলে~সেও বিদায় নেয়

বুক পুড়ে যায় গহীনে কোথাও নাড়া পোড়ে

খনখনে আগুনের আঁচ লেগে

সময়ও পুড়ে যায়~আহা সময় আরেকটু থাকো

কেন তাঁর যাবার সুযোগ করে দাও?

এত নিষ্ঠুর কেন তুমি~আর কত?

সীমাহীন প্রশ্ন সমূদ্রে দাঁড়িয়ে কঠিন শূন্যতায়

জড়িয়ে রাখি নিজেকে। 


অন্তর্জালে ভেসে আসা ইনোসেন্ট অবয়ব

এটুকুই মনে হওয়া কত কাছে আছে শে

ইচ্ছে হলেই দেখে নেয়া যায় প্রিয়মুখ

ইচ্ছে হলেই স্ক্রিনশর্ট দিয়ে রাখা যায় ভঙ্গিমা

ইচ্ছে হলেই ঠোঁটের কাছে যাওয়া যায়

ইচ্ছে হলেই চোখে চোখ রাখা যায়

ইচ্ছে হলেই মনের চিঠি পাঠানো যায় মেসেঞ্জারে

এইসব সবই হলো হাওয়া সময়ের গান 


অথচ ইচ্ছে করলেই ছোঁয়া যায় না

ইচ্ছে করলেই পাশে বসা যায় না

আধুনিক প্রেম যেন অকৃত্তিম মেকির মিশ্রণ 

একটু সবুজ ঘাসে বসা হয় না

একটু আকাশ আর দেখা হয় না

বাতাসে এলোচুল ভাঁজ করে দেয়া যায় না


কাছে থেকেও দূরত্ব যেন শত-হাজার বছর।




রিয়েল আবদুল্লাহ 


একটু মিষ্টি হাসি দিয়ো


কথা না বলো একটু মিষ্টি হাসি দিয়ো

একটু না দেখার ভান করেই পাশ ঘেঁষে যেয়ো

তাতেই চলবে-একটু গায়ের গন্ধ পাবো 

অথবা একটু চুলের গন্ধ।


তুমি যখন হেলে দুলে হেঁটে যাবে 

চোখ তাঁতিয়ে দেখে নেবো 

তাতেই আমি পেয়ে যাবো 

                      সারাদিনের এনার্জিপ্যাক।


যাচ্ছো যাও -ঘাঢ় ঘুরিয়ে বারেক দেখো

বেঁচে থাকার একটু রসদ যদি থাকে

তোমার হাসির মাঝেই আছে

মিষ্টি করে হেসে দিয়ে চলে যেয়ো।


দুঃখের মাঝেও সারাটাদিন কাটবে ভালো 

এক জনমের সাধ মেটে না তোমায় ভালোবেসে

আমার ভালোবাসাটুকু মন থেকে নিয়ো

কথা না হয় নাই-ই বলো একটু মিষ্টি হাসি দিয়ো।


সহজিয়া প্রেম


পৃথিবীর অন্তর্জালে জড়িয়ে ডুবোডুবো প্রেম । শিশিরের গায়ে কাঁচা সিঁদুরে রঙ সূর্য আগুনের মাধুরি ঢাললে ভোরের দৈনিক কাগজের পৃষ্ঠা জুড়ে আসে আত্মহননের খবর। ফাঁস হয়ে যায় আদিম বাউলের গোপন প্রণয়। 


বুকের গহীন থেকে অগ্নিগিরি উগরে দ্যায় সমস্ত চাপা কষ্ট।  আর তুমি বলে যাও ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। জ্যোৎস্নার অকুল বৃষ্টি খুঁজতে নেমে আমি হারিয়ে যাই মায়ার বনে।


জ্যোৎস্নার প্রপাতে মেঘের কুসুমে কুসুমিত বন -হাওয়ার পাখায় ইষ্ট-মিষ্ট গন্ধ। প্রকাশ্য জেগে ওঠে চাপা বৈরাগ্য প্রেম। বেজে ওঠে রাতের আঁধারে ভবঘুরে পাখিদের সানাই। সে সুরের সুরা পান করে আমি তৃষ্ণা মেটাই। 


জ্যোৎস্নার মায়া ভেঙে উড়ে যায় দূরে কোথাও তোমার ছায়া। বনহরিণীর দঙল ছায়ার পিছু ছুটে ক্লান্ত,জলঘাটে জলে চুমুক দ্যায়। গাছের ছায়ায় দুপুর হয়ে সব দুঃখ-বেদনা ভুলে সহজিয়া ঘুম যায়। কত প্রশান্তি তার-আমিও তাঁর মতো যদি এ যাবৎকালের যাবতীয় বেদনা ভুলতে পারতাম। তবে ঘুমোতে পারতাম কিছুক্ষণ তোমাকে ভুলে।



রিয়েল আবদুল্লাহ 









লেখা--১৫

 ধানকাব্য

রিয়েল আবদুল্লাহ 


ভাত খাওয়া হলেই কেবল ধানের গল্প শেষ হয়

পাখিদের ভাত খাওয়ার কোন চিন্তা নেই

সম্পর্কের সুতোয় বাঁধা থাকে চাতালের ধান

বীজ তৈরি,বীজবপন,বীজতলা,জমি প্রস্তুত---

ধান রোপা, জলসেচ,সার দেয়া,ধান পাকা---- ধানকাটা,বাড়ি আনা,ধান মাড়াই, ধান শুকানো----

ধান ভাঙানো,চাল-ভাত 

আবার বীজ সংরক্ষন থেকে বীজতলা ---

সবেই যেন একটি চক্র

                  -অনাদিকাল থেকে শুধুই অদৃশ্য ঘুরছে। 


আমাদের অনুভবে ধানের কথা লেখা নেই

আছে ভাতের কথা --একমুঠো ভাতে উদর পুর্তি।


ভাতের মাড় খায় সারমেয়,অনেকে ফেলে দেয়;

এই মাড় আবার তৃতীয় বিশ্বের ধনী লোকেরা খায়

যাঁদের ঘর নেই, বাড়ী নেই, মিল-ইন্ডাস্ট্রি বলে কিছু নেই,

যাঁদের গরীব হবার আশংকা নেই

জন্ম নিয়েই যাঁদের পেটে ক্ষুধার অগ্নি-জ্বলে।


ধানের ভেতরে স্বপ্ন যেমন দুঃখও তেমন ফসল বুনে

ধানের ভেতর থেকে জেগে ওঠে শোষকের কামুক জিব

শোষিতের হাতে সিদ্ধ ধানের ভাঁপ উড়ে উড়ে যায়

সে ভাঁপে ধান কারবারি ফুলে ফেঁপে ওঠে

ধান এলে জেগে ওঠে পৃথিবী 

এলে গেলে দুটোতেই বাণিজ্যিক দ্বৈরথ ছুটে চলে উল্কা বেগে,

ক্লাস চেপে শক্ত হাত ইঞ্জিন চালক ধরে রাখে স্টিয়ারিং,

এভাবেই শেষ হয় একমুঠো ধানের গল্প।


আমি দৃশ্যত বৃক্ষ

রিয়েল আবদুল্লাহ


কী নিবিঢ় মায়ায় গাঁথা এই সংসার

কাঁচের স্ক্রীনে মুখ দেখি প্রতিদিন

চোখে বায়ুবীয় ছায়া

সংসারের কাছে দাঁড়িয়ে 

আমি মনুমেন্ট।


রোবটের মতো নামে পবিত্র হাওয়া

বয়ে নিয়ে আসে সুগন্ধি বীজ

আপনা আপনি প্রোথিত হয়

নিমগ্ন গভীর ধ্যানে,অতঃপর,

মাটি ফুঁড়ে জেগে ওঠে কল্পিত তরু

পাখনা মেলে ছড়িয়ে দেয় ওম।


নির্মল ছায়ার পরিমিতি, 

জানি না

আমি দৃশ্যত বৃক্ষ, 

সংকটে, 

সংশয়ে,

পরিত্রাণের মিশ্র অঙ্ক

জটিল পার্টিগণিত

সমাধান না মিলুক সহজে

পুরুত্ব ফুঁড়ে গলে গলে পড়ে 

ভালোবাসার অশ্রুকণা। 



একদিন চলে যাবে

রিয়েল আবদুল্লাহ 

জানি একদিন চলে যাবে

সবুজ ঘাসের বৃত্তসীমায় লেখা অক্ষর মুছে দিয়ে

আনন্দ যাত্রায় -দূর অভিমুখে।


চলে যাবে কৃষ্ণগহ্বর পেরিয়ে আরোও দূরে 

যেখানে যেতে পারে না কেউ

আজনমে শুধু পৌঁছুতে পারে কান্নার ঢেউ।


এও জানি একদিন মৌনমুখর বেদনা আমার

ভর করে আগুনের পালক ডানায়

পৌঁছে যাবে তোমার সমূদ্র সীমানায়।


চোখের নোনাজলে ভাসবে ভালোবাসার নাও

যদি পারো তাঁর নোঙরের অনুমতি দিয়ো।

আমি পাহাড়ায় রবো- 

কেমন আছো, কিভাবে আছো,কিভাবে খাচ্ছো, 

কি রঙ শাড়ি পড়ছো,ঠোঁট রাঙিয়েছো কি না,

পায়ে আলতা -নুপুর পরেছো কিনা,মেদ বেড়েছে কি না,কেমন যাচ্ছে তোমার দিন?দেখবো।


বেদনার টাওয়ারে দাঁড়িয়ে আগুন চোখে 

একটানা চেয়ে চেয়ে অন্ধ হয়ে যেতে হয় যদি

তাতে মিলবে আমার স্বর্গসুখ।


মিলনের সুখ পেতে অদৃশ্যকেও আপন করে নেয় মানুষ,

ইশ্বরের কারণে বিসর্জন দেয় নিজের জীবন

আমার অপেক্ষা তো সামান্য কবিতা জীবনের কাছে।


জোছনার মায়াসুধা

---রিয়েল আবদুল্লাহ 

এ রাত আরোও তীব্রতর মধুময় হতে পারতো 

যদি একসাথে বসে দেখা যেতো ঐ দূর আকাশের চাঁদ। 

জোছনার মায়াসুধা পান করে 

যদি কেটে যেতো কিছুটা আলোক সময়।


এ গভীর রাতে অচিন সুরে যদি শুনাতে আমারে গান,

যে সুর শুনে মরা নদীর বুকে আসতো জলের বান।

দখিনা অস্থির হাওয়া কত যে বলতো কথা

আহা,আবীরে মেখে রঙিন হয়ে উঠতো যে পরাণ।


এমন জোছনায় একেলা রেখে হায়

কি করে নিবিঢ়ে ঘুমাও

দহনে পোড়া বুকে ভেসে চলে বিরহ বেদনা নাও

তুমি তো আছো তবে একেলা কেন এইক্ষণে

পরিতাপে এই খণ্ডিত হৃদয় জ্বলে ওঠে দাউদাউ। 


প্রেমিকা কথন

রিয়েল আবদুল্লাহ 

প্রেমিকা চায়,আমার বুকে অসঙখ্য ছিদ্র বাড়ুক,

বুকে প্রেমের বান নামলে

বসে মাছ ধরবে শে - রঙিলা উজান পুঁটির ঝাঁক। 


আর বাটা সর্ষের তেলে ভেজে ভেজে 

গরম ভাতের সাথে, খাবে,

আর আমার অসঙখ্য ছিদ্রিত,লোমহীন,

নেতিয়ে পড়া বুক~বালিশ করে ঘুমাবে।


                    গরম এলে তার ঘুম হয় না

ফ্যানের বাতাসে সর্দি লাগে

                      এসি তে কি হয় জানি না

শে আমার কাছে থাকে না

আচ্ছা,গরমে কাপড়-চোপর গায়ে থাকে তো!!!


                     বলি, ছিদ্র করো, আর যাই ই করো,

উঁকিঝুঁকি দিয়ে দেখে নিয়ো বাহিরে রোদেলা আকাশ।


ফাগুনের কাব্য

----রিয়েল আবদুল্লাহ 

এই নাও ফাগুনের ফুল

ভেঙেচুড়ে যাক যতো আছে ভুল।

যত আছে অভিমান অনন্ত কাল ধরে

ফুলের আঘ্রাণে সব যাক দূরে উড়ে।


এই নাও ফাগুনের ফুল

এসো দেখি নতুন পাতার দোল।

বাতাসের আছে হোলিখেলা যতো

ভুলে যাক সে বিদায় হিমের ক্ষতো


ভালোবাসায় রাঙিয়ে দিক সবকিছু

ভাঙাপ্রেম,বিরহ-ব্যথা না নিক পিছু

আপন মনের বনে লাগুক আগুন

রক্তরঙে রাঙিয়ে ভুবন আসুক ফাগুন।


এই নাও ফাগুনের ফুল

প্রেমে দহনে হয়ে গেলে ভুল

খোঁপায় গুঁজে দিয়ো কৃষ্ণচূড়া

তারপরে অভিসারে উড়াধুরা

গেয়ে উঠো প্রনয়ের কৃষ্ণকলি 

আজ না হয় জাগুক পাড়া জাগুক শহরতলী। 





লেখা-১৪

 হৃদয় ও সমুদ্র যেনো জমজ

"""'"""""""""""""""""""""""""""রিয়েল আবদুল্লাহ 

হৃদয় একটা সমুদ্রের মতো

কোন আদেশ শুনেনা,বারন মানেনা 

ভালোবাসা তার কাছে যেনো অর্থহীন, 

সে কেবল ভাঙে,ভাঙ্গতে জানে,

সে ভালবাসাগ্রাহী, চরম প্রতিবাদী ।


কেউ কেউ সমূদ্রকে ভালোবেসে 

নিজেকে করে সমর্পন।

নতজানু হয়ে ভালোবাসা ভিক্ষা চায়। 

সে হৃদয়ের ক্লান্তি ভুলায়,

অথচ ভালোবাসা চাইতে গেলে 

সে উন্মাদ অশ্বের মতো

তোলপাড় করে তোলে সব।


সমূদ্রকে যেমন আটকে রাখা  যায় না,

শিকল পরানো যায় না

তেমনি হৃদয়কেও নয়

ছেড়ে দিতে হয় খোলা আকাশের বিশালতায় 

হৃদয় ও সমুদ্র যেনো শুধুই জমজ।



ফুলের মাঝে বাস

রিয়েল আবদুল্লাহ


ফুলের বনে ফুল ফুটেছে,গাইছে পাখি গান,

গানের সুরে ছন্দে তালে উঠছে নেচে প্রাণ।


ভ্রমর এসে বলছে ডেকে উড়তে কি ভাই পারো?

এই যে দেখো উড়তে পারি ফুল ফোটাতে আরও।


শুনে খোকা বলল হেসে, নীল আকাশে উড়ি,

মনের পাখা মেলে দিয়ে--বিশ্ব ভূবন ঘুরি।


হাতের মুঠোয় বিশ্ব আমার খুব লুকিয়ে থাকে,

এক নিমিষেই দেখতে পারি সারা বিশ্বটাকে।


তুমি আমার

- রিয়েল আবদুল্লাহ


তুমি আমার,

              ছেলেবেলার

কুয়াশা ভোরের

সেই ঝরা বকুল,


তুমি আমার,

            লুকিয়ে দেখা

ইরানি দিদির

লম্বা কালো চুল।


তুমি আমার,

             তোতলানো মুখ

হাজার রঙ্গে

রঙ্গিন সব ভুল,


তুমি আমার,

            নীলা-রুহীর

পিছু নেয়া

তাঁদের কানের দুল।


তুমি আমার,

             ভর দুপুরে

দীঘির জলে

দেয়া দারুণ ঝাঁপ,


তুমি আমার,

             তোমার বাবার

সামনে চাওয়া

কান ধরে মাঁপ,


তুমি আমার,

             তোমার ভাইয়ের

লাঠির আঘাত,

তোমার মায়ের শাপ।


তুমি আমার,

            তোমার বোনের

লুকিয়ে দেয়া

কফি এক কাপ।


তুমি আমার,

            ইলু-বিলুর

সঙ্গে করা

বিরাট মল্ল যুদ্ধ,


তুমি আমার,

            উতাল-উদাস 

করে তোলা 

সকল পাড়া শুদ্ধ,


তুমি আমার,

            পরান বাবুর

চিঠি দেখে

হওয়া ভীষন ক্রুদ্ধ,


তুমি আমার,

             বাবার শক্ত

হাতে হওয়া

সপ্ত-দিবস রুদ্ধ।


তুমি আমার,

             সকল কিছুর

পরে হওয়া

ভীষন ভালো ছাত্র,


তুমি আমার,

             তোমার প্রেমে

শাসনে পাওয়া

সুনন্দ মন মাত্র,


তুমি আমার,

              পাড়া গাঁয়ের 

সকল মেয়ের

আশার এক পাত্র,


তুমি আমার,

               সোনা মায়ের

নন্দ দুলাল

সোনার ছেলে মাত্র।

প


এই পৃথিবীর সব বাগানে ফুলের করি চাষ,

সারা বিশ্বের সকল ফুলে আমার হলো বাস।






লেখা-১৩

 ♦

কাছে এসো না,

সাবধান, 

ভাঙাকাঁচে কেটে যাবে পা।

যদি পারো ফিরে যাও, 

নক্ষত্রালোকে

প্রণয়ে আর কতো আবদ্ধ রবে-

মায়াডোরে বেঁধোনা আর,

এ বেলা ও বেলা কত যে বিষন্ন সমাচার--

টেবিলে পড়ে আছে বই,

ছেঁড়া খাতা,

ভূ-গোলক,

ভাঙা জ্যামেতিবক্স,

জানালার বাহিরে বিবর্ণ মন,

ঝাঁপসা দৃষ্টি, 

কাঁচের দুপুর-

উড়াণ পাখির ডানায় জটিল পার্টিগণিত,

আর কতো কষবে তুমি

যদি না পাও নাগাল, পাখি হও

ফিরে যাও নক্ষত্রালোকে 

সুখে সুখে কেটে যাক তোমার সুনন্দ বেলা।


 ♦

লাল রঙ সহ্য হয় না মোটেও

হৃদপিণ্ডের ভেতরে শোণিত সমূদ্রে 

ভয়ঙ্কর ঢেউগুলো আছড়ে পড়ে

পাড় ভাঙে 

শুষে নেয় পৃথিবীর সমস্ত সবুজ 


♦


কাউকে আমি না করতে পারি না

তুমি যদি আগুনে ঝাঁপ দিতে বলো

ঝাঁপ দেবো,তাতে পুড়বে তুমিই।

যেদিন তুমি ভালোবাসি বললে,

আমি না করতে পারিনি,

এখন সবচে বেশি কষ্ট হচ্ছে তোমারই।


তোমার চোখে সুখের মুক্তোজল,

আমি ছূঁতে পারিনি ---।

হায় ভালোবাসা কীযে বেদনা বিদূর,

কাছে থেকেও পৃথিবীটা যেন কতদূর! 






লেখা--১২

 ধানের পাতায় বর্ণাঢ্য রঙ নেমে এলে

তেঁতে উঠতো কলমের ফলা

প্রাঞ্চল সবুজ বিড়িশিরির পথ,

ছড়াতে কবিতার রেনূ , বুনতে বীজ,

হাতের মুঠোতে নিতে মাটির দলা।


বুকের আলমিরায় নাচে উলঙ্গ তামাশা

এখনও ভুলে যাইনি যুগল কফির চুমুক

বেনসন হেজেস --গ্রাফিটির অন্ত আড্ডা,

মুঠোয় ভাঁজ করা কবিতার একটা কাগজ

পড়তে,পড়ে শুনাতে,ভরে যেতো বুক।


একদিন শপথের মুষ্ঠি গুটিয়ে 

জুবুথুবু পাখির মতন একা একেবারে একা

আবডালে লুকিয়ে এখনো কি লিখছো

পরিযায়ী কাব্য? কবিতা পড়তে আসবো 

কবিতার দেশে, একদিন হবে হয়তো দেখা




রয়ে যাবে বালিপাড়া রোড

রিয়েল আবদুল্লাহ 

একদিন চলে যাবো -চলে যেতে হয় আমাদের

আশে পাশে এতদিন যারা সরব ছিলো

আড্ডার বন্ধু ছিল,সালামের সম্মানিত কিংবা 

একান্ত স্নেহের ছিলো 

অনেকেই বার্ধক্যে -অকালে চলে যাচ্ছে

বা চলে গেছেন।

আমরা তাঁদের ধরে রাখতে পারিনি

উন্নয়নের অগ্নিঘোড়ার মতো বাড়েনি আয়ুর সূচক

কমতে কমতে জিরো লেভেল পার হয়ে

মাইনাসে জমে বরফ হয়ে যাচ্ছে ক্রমশ।


যাঁরা চলে গেছে তাঁরা আর ফিরবে না

অর্ধচন্দ্রকার বালিপাড়া রোড আছে আগের মতোই

শুধু পরিবেশটা তাঁর খালি খালি লাগে

প্রিয় পরিচিত মুখগুলো ঘুরেই আর দেখিনা

প্রতিদিন সময় অসময়ে মাইকের আওয়াজ হয়ে

আসে বিদায়ের খবর

কবে জানি আমিও চলে যাই

প্রিয় ধন পূত্র কন্যা বধূ প্রেমিকা মা বাবা সব ছেড়ে

কারোও কারোও চোখের জল হয়ে।

একদিন হয়তোবা চলে যাবো

রয়ে যাবে বালিপাড়া রোড-প্রিয় গীটার,প্রিয় সংসার।




চলে যেতে চাও যাও-কোন বাঁধা দেব না

সব ব্যথা বুকে নিয়ে আমিও রইবো না।


তোমার ভালোবাসা যেটুকুই পেয়েছি

সেটুকুই আমার ছিল মনে করে নিয়েছি

মনের কথা মনেই রবে গো

 কাউকে কিছু আমি বলবো না।


তোমার মধুহাসি ভালোবেসে আমি

জেনেছি পৃথিবীতে সবচেয়ে দামী

বুকের ভেতর পাথর ব্যথা আর আমি বইবো না।


চোখ মেলে দেখে যা এই বুকের খাঁচা,

ভাঙা কটি হাড়--মাংশহীন, রক্তহীন

তৃতীয় বিশ্বের প্রাণী--কোনমতে বাঁচা। 


যত যাচনা সে যোজন যোজন দূরে

অন্ধকারই ঢাকা থাকে আকাশ,বারোমাস

ঘটা করেই তাতে হুতোম পেঁচা উড়ে।


শীতের পাখিরা

রিয়েল আবদুল্লাহ 

প্রচন্ডশীতে জুবুথুবু পাখিরা মেলে সোনালি ডানা

থাক না শীত, আকাশের নীলে উড়তে নেই মানা।


রঙধরে অবসন্ন বিকেল,রঙধরে ডালিমের গায়, 

প্রজাপতি খেলতে খেলতে বাঁক পার ভুলে যায়।


পাখিদের ঠোঁটে ক্ষীণ-লীন প্রজাপতির প্রাণ,

দূর্বার নগরায়ণ কেড়ে নেয় শীত-পাখিদের গান।


পাখিরা উড়লেই আকাশে উড়ে প্রেমের শামিয়ানা, 

এসো পাখিদের সাথে উড়ি,ঘুরি,নেই কোন মানা।




আজ আমি ডাকবো নাগো ভিজবো কুয়াশায় 

তাতেই যদি ঠান্ডা লেগে প্রাণ চলে যায়।


কুয়াশার শিশিরের জল

জমলে আমার ভুরুর ডগায় 

মুখটি তোমার দেখবো চেয়ে

সেই জলের স্বচ্ছ আয়নায়  

ভোরের ঐ সূর্যটা যে আলতো 

তোমায় চুমু দিয়ে যায়।


নরোম নরোম রোদের পরশ

লাগলে তোমার দুটি গালে

দক্ষিণ বাতাস লাগলে এসে

তোমার কালো চুলের পালে

বিবসনা পায়ে যে প্রেম

লুটিয়ে পড়ে হায়।


১
কতটা ভালোবাসতে হবে, জানা নেই
জানি শুধু একটা খাঁখাঁ করা বুক
কারোও জন্য ইর্ষনীয় অপেক্ষায় 
থেকে থেকে পুড়ে ছাই হয়ে যায়।

জানি,শুকনো পাতার মর্মর যেদিন
শেষ হয়ে আসবে,
কবিতার পঙক্তি থেকে হবে 
অফুরান বেদনার মুণ্ডপাত
অকুল বৃষ্টির জলে হবে বিশুদ্ধ স্নান।
এক বুকে এত -অস্থিরতা-এত অভিমান
কারোও জন্য পুড়ে পুড়ে বিষ নীল 
সাকুল্যে শুধুমাত্র ভালোবাসাই
রাতের প্রহরীর মতো 
বিনিদ্র জীবনের সাথী হয়ে রয়।

হায় ভালোবাসা! কেন এত এত পোড়ে?
হায় ভালোবাসা! কেন রাখে, যোজন যোজন দূরে?
হায় ভালোবাসা! কেন এত এত পোড়ে?

২

ফুল হয়ে ফুটতে ফুটতে 
রুক্ষ এ পৃথিবীর বাগানে 
অনিন্দ্য সুন্দর বিলিয়ে
নিঃস্ব আমি একা, নিঃশব্দ।

উড়ে যায় দূরে
মাতাল শঙ্খচিল
বলেছি তাঁকে উড়ে যাও
যত আছে বেদনা, সব নিয়ে।

আগুনে বেদনার ভাগ
কেউ নিতে আসে না
হাত পুড়ে যাবে ভেবে
বিদ্যুৎ খেলে যায়
হাত সরিয়ে নেয় সকলেই।
প্রজাপতি মনে তবুও 
বেদনার ফুল -
সফেদ রঙে রঙিন 
প্রচ্ছদে নাম নেয় ধুতুরা। 


৩

এই যে এত বিভ্রম-------সে তোমার জন্য
এই যে এত অভিমান----সে তোমার জন্য
এই যে এত অনুযোগ----সে তোমার জন্য
এই যে এত বেদনা, বিষন্নতা,
সে তোমার জন্য
হায় হতচ্ছাড়া প্রেম 
কী লাবন্য স্নিগ্ধ সুধা তোমার গায়

৪.
গাঙ্গে তোমার অথই আগুন নামে
মন বিছানো বুনো পথে ঘুমের প্রস্তুতি
উদোম গায়ে গাঙ্গে নামি কোমর প্রমান জল
যাক না ভিজে অঙ্গ তাতে, কি ক্ষতি কই ক্ষতি?

সারস পাখির ঠোঁটের আগায় সন্ধ্যা নামে
রাত স্লোগানে গল্পে বসে জুজুবুড়ি
খুব জড়িয়ে ধরতে তোমায় ইচ্ছে করে
ঝিঁঝিঁ পোকা খোয়াব দেখে বাজায় তুড়ি।

কি হবে কী আজকে রাতেই আদিম খেলা
দূরে ঐ চাঁদ হাসছে দেখো ফোকলা দাঁতে
হাত দুটি নাও শক্ত করে ধরে রাখো 
আহা তিমির যাকনা ডুবে জ্যোস্নাজলে পূর্ণিমাতে।

তোমার গাঙের উতাল ঢেউয়ে কাটবো সাঁতার
যাক না ভিজে অঙ্গ তাতে, কি ক্ষতি কি ক্ষতি?
রাজি থাকো,নাও টেনে নাও বাহুর ভেতর
ভয় করিনা ডুবে মরার আসুক যতই দূর্গতি।

চোখ মেলে দেখে যা এই বুকের খাঁচা,
ভাঙা কটি হাড়--মাংশহীন, রক্তহীন
তৃতীয় বিশ্বের প্রাণী--কোনমতে বাঁচা। 

যত যাচনা সে যোজন যোজন দূরে
অন্ধকারই ঢাকা থাকে আকাশ,বারোমাস
ঘটা করেই তাতে হুতোম পেঁচা উড়ে।

আলোর দেখা নেই--যৌবনেও খড়া
খেলাচ্ছলে ধরাজ্ঞান করেছি সরা
আড় চোখে অনেকেই তাকিয়ে দেখে
আমি মরা রে তোর পিরিতেই মরা।



রয়ে যাবে বালিপাড়া রোড
রিয়েল আবদুল্লাহ 
একদিন চলে যাবো -চলে যেতে হয় আমাদের
আশে পাশে এতদিন যারা সরব ছিলো
আড্ডার বন্ধু ছিল,সালামের সম্মানিত কিংবা 
একান্ত স্নেহের ছিলো 
অনেকেই বার্ধক্যে -অকালে চলে যাচ্ছে
বা চলে গেছেন।
আমরা তাঁদের ধরে রাখতে পারিনি
উন্নয়নের অগ্নিঘোড়ার মতো বাড়েনি আয়ুর সূচক
কমতে কমতে জিরো লেভেল পার হয়ে
মাইনাসে জমে বরফ হয়ে যাচ্ছে ক্রমশ।

যাঁরা চলে গেছে তাঁরা আর ফিরবে না
অর্ধচন্দ্রকার বালিপাড়া রোড আছে আগের মতোই
শুধু পরিবেশটা তাঁর খালি খালি লাগে
প্রিয় পরিচিত মুখগুলো ঘুরেই আর দেখিনা
প্রতিদিন সময় অসময়ে মাইকের আওয়াজ হয়ে
আসে বিদায়ের খবর
কবে জানি আমিও চলে যাই
প্রিয় ধন পূত্র কন্যা বধূ প্রেমিকা মা বাবা সব ছেড়ে
কারোও কারোও চোখের জল হয়ে।
একদিন হয়তোবা চলে যাবো
রয়ে যাবে বালিপাড়া রোড-প্রিয় গীটার,প্রিয় সংসার।


আলোর দেখা নেই--যৌবনেও খড়া

খেলাচ্ছলে ধরাজ্ঞান করেছি সরা

আড় চোখে অনেকেই তাকিয়ে দেখে

আমি মরা রে তোর পিরিতেই মরা।




লেখা --১১

 অনামিকা কি এত কথা, কাহার সাথে?

আজ রাত্রিরে কি মনে পড়ে না তোমার

কেউ একজন অপেক্ষা করে আছে

একটু কথা বলবে তোমার সনে

বারেবারে শুনছি ওয়াইটিং ওয়াইটিং 

কলটি এই মুহুর্তে ওয়াইটিং এ আছে

কত বার শুনবো শুনতে কি ভালো লাগে?



২।

আকাশে  ঐযে ঝুলে আছে বেলুয়াড়ি চাঁদ

ইচ্ছে ছিলো আজ তোমাকে চাঁদ দেখাবো

মাতাল হাওয়ার গুঞ্জন শুনাবো তোমায়

উড়ে যাওয়া বাদুড়ের ডানা ঝাপটানো শব্দে

ভীত তুমি নেতিয়ে পড়লে এই বুকে

বৈদ্যুতিক শকে মূর্ছা যাবো- 

তেত্রিশ হাজার ভোল্ট উষ্ণতা অনুভবে 

খুলে গেলে অনুভূতির অবিস্মরণীয় পাঠ  

যদি জ্ঞান ফিরে আসে 

তোমার স্তন দুটো মুখে পুরে সুখের বরফ জলে 

ভিজিয়ে নেবো পুরো শরীর

পূনঃ উত্তাপে পুড়ে ছাই হয়ে যাবার প্রত্যাশায়।


চোখ মেলে দেখবো তোমার অবসন্ন মুখ

রতিক্লান্ত শ্রান্ত যে মুখে ফুটে আছে অজস্র গোলাপ।



শুধুই মুগ্ধতা 

অথই মামুন// অথই আব্দুল্লাহ 

ঝরা হলুদ পাতার মতো রঙ ধরে তোমার তুলতুলে গাল। টোল পড়া মেঠো হাসির রঙ মিশেলে গড়ে দারুণ এক মায়া । এসো প্রেমে মাতোয়ারা হও সন্ধ্যার স্বভাবে । নিজেদের ফ্ল্যাটে ফিরে যাওয়া পাখিরা আশাহত নয়,তুমিও নও।


 টুনটুনি ঠোঁটে নাচে কাঁচ ভাঙা দুপুর,একগুচ্ছ স্বপ্নীল সম্ভাবনা, রমনী রঙিন গোধূলির মিষ্টি আভা,নাজুক কবিতার পাঠে ছড়িয়েছে অনেক আগেই দূরন্ত দিনের মেঠোসুর।

এখন নাও তবে অন্তবিহীন প্রেম,স্তন ঝোলা চাঁদের মুগ্ধতা,আর ঘন নিবিষ্ট কুয়াশার আদর।


অনেক ব্যস্ততার ভেতরেও স্মরণের সফেদ অনুসঙ্গ। চোখের কোণে জল নয়-শুধু মুগ্ধতা আর মুগ্ধতা।