শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

লেখা--১৭

 টুনটুনি প্রেম

-------রিয়েল আবদুল্লাহ 

উড়তে উড়তে টুনটুনি ঘাসফড়িং হয়ে গেলে

আটকে রাখব তাঁরে ফেরোমেন ফাঁদে

আর যেনো না যেতে পারে সে অসভ্য কাননে।


ছোট দুটি ডানা যদি খুলে দেয় দারাজ

কালোমেঘের মতো ছাঁপিয়ে এনে সন্ধ্যা

অন্ধকার বিবরে হারিয়ে যায় 

                     আমি বসে রবো ধীবর ধ্যানী। 


আঙুরের খেতে বসে যদি সে আঙুর খায়,

পাতার আড়ে বাসা বেঁধে দিনভর টুইট করে,

অথবা ভালোবাসার পত্র লেখে মেসেঞ্জারে,

উত্তর পাঠিয়ে দেবো হাওয়ার ঠিকানায়।


ইউটিউবে,নেটফ্লিক্সে, ফেসবুকে,লাইভে বসে,

এই আমাকে খুঁজতে যদি ঘোষণা দেয় এওয়ার্ড,

কি আর করা যাবে,অনিকেত এ আগুনটাকে

বুক পকেটে পুরে,হৃদয়ের সাথে বেঁধে 

নিরবে পাঠ করে যাবো বৈদ্যুতিক মন। 


এ তো অতি অল্প, অনধিকার চর্চা,

তাঁর খুশি কি অখুশি,তাতে কিইবা আসে যায়!

অসুখ
--------রিয়েল আবদুল্লাহ 
প্রেমে আছে কী এমন মায়া!
ভেতরে শুধুই শুন্যতার বিরাজ
মনের উপর পড়ে, না পাওয়ার ছায়া।

হারাবার বেদনা--অপারগতার তীরধনুক
বিদ্ধ করে, করে এফোঁড়ওফোঁড় 
কেন "ভালবাসি" কথাখানি,বলেছিলে কানে,
সেই থেকেই আমার ভীষণ অসুখ।

হারিয়ে যাচ্ছো, মনে হলে, 
মনে হয় সরে যাচ্ছে আকাশ।
সব নক্ষত্র ঘুরতে থাকে প্রবল গতিতে
কৃষ্ণ গহ্বরের দিকে ধাবমান,
খাবি খেতে খেতে
হারিয়ে যাবার কত কী যে আয়োজন।

এ অসুখ সারাবার কী আছে, বলো
এ যে কর্কটের চেয়েও মহাগ্রাসী
একজন চিরতরে নিয়ে যায়
অন্যজন বাঁচিয়ে রেখে,পুড়ে,আনন্দ পায়।


তোমার হাসি
//রিয়েল আবদুল্লাহ 
ওই আকাশে যত নীল 
সে তোমার হাসির অন্ধকার থেকে 
চুরি করা এক চিলতে মায়া। 

ধুসর ঘাসের মত নরোম প্রসন্ন হৃদয় 
যে হাসির শব্দে নেচে ওঠে 
বিষ্ময়ে তোলে অনুরণন।

ঝলকানিতে চোখে ধাঁধাঁ লাগে 
চোখ বুজে থাকা কেবলি অনুভবে
এতো হাসি নয়--হৃদয়ের বিস্ফারণ। 

অনন্য সে হাসিই একদিন
হবে মৃত্যুর কারণ
গাঙচিল এসে ছোঁ মেরে নিয়ে যাবে হৃদয়।

ভালোবাসার বানান
//রিয়েল আবদুল্লাহ 
কার সাথে এত কথা? কি কথা?
প্রসন্নময়ী তুমি যদি ভুলে যাও 
ভালোবাসার বানান
কে তোমায় শেখাতে পারে অ আ ক খ?

সেই কবে ইস্কুলে পাঠ নিয়েছি
ভুলে গেছি উচ্চারণ
আমি নিজেই জানি না 
ব্যাকরণ কি তোমায় শেখাবো আর?

ভুলভাল যতোসব তাঁর চেয়ে যদি 
গতানুগতিক শেখানো বুলি
ভুলে গিয়ে থাকো,সেই-ই ভালো।

নতুন ভাষায় কথা বলো কি এমন ক্ষতি?
নতুন ভাষায় ভালোবাসা কারে কয়? জেনে নাও।
ভুল করেও ভালোবাসার বানান শুদ্ধ লিখো না আর।





বিড়াল ছানা পণ করেছে ধরবে ইঁদুর ছানা
ইঁদুর ছানা একলা ধরতে মা করেছে মানা।
নেংটিছানা কুটুস কাটুস কাটছে যখন খড়
বিড়াল ছানা বলল গিয়ে ধর ধর ধর।
ইঁদুর ছানা ছুটে গিয়ে আনলো ইঁদুর আরোও
বিড়াল ছানায় আটকে দাও যতখানি পারো।
ইঁদুর ছানা বিড়াল ছানায় আটকে ফেলে ঘিরে
পারলে সবে খেয়েই ফেলে বিড়াল ছানায় ছিঁড়ে
বিড়াল ছানা ক্ষেপে ছাড়ে বাঘের মত হুংকার
ইঁদুর ছানারা ভয়ের চোটে পালিয়ে পায় পার।
বিড়াল ছানা বুক ফুলিয়ে ডাকে আয় নেংটি
আজকে দেখিস ভেঙ্গেই দেব সব নেংটির ঠ্যাংটি।
বেড়াল ছানা ঘাপটি বসে ইঁদুর ছানারা কই
আমি এখন বাঘ হয়েছি আর তো বেড়াল নই।


হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কি আর করবে?
এসে বেলকনিতে দাঁড়িও
যদি মেঘমুক্ত আকাশ হয়, দেখবে,
অসংখ্য তাঁরা পিটপিট মিটমিট করছে
শহুরে এলইডি আলোয় চোখের রেটিনা তো
অন্য কোন আলো দেখে না

একটু এক দৃষ্টিতে চেয়ে দেখো-
দেখতে পাবে অসংখ্য অবয়ব।
ভালোবাসার তারা কোনটা খুঁজে দেখো
যদি খুঁজে না পাও--মন খারাপ করো না
আমার মুখ স্মরণ করো
দেখবি তারা হয়ে জ্বলছি--অন্য তারাদের ভীড়ে।

ভাবতে পারো আমি মরে গেছি
মরে গিয়ে তারা হয়ে জ্বলছি 
আর তোমাকে মিথ্যে কথা বলছি
মিথ্যে বলা প্রেমিকের স্বভাব
যদি না থাকে,তবে কী প্রেম বিশুদ্ধ হয়?

কিছু মিথ্যে প্রেমে গভীরতা আনে
কিছু মিথ্যে গড়ে সত্য প্রেমের প্রাসাদ
মিথ্যে না হলে চোখবন্ধ কীভাবে দেখি
তোমার হৃদয়-এ যে আমার কাছে সত্যোচ্চারণ।

প্রেমিকাকে
------রিয়েল আবদুল্লাহ 
প্রেমিকার কাছে যতো পারো নগ্ন হও
সে তোমায় ভালোবাসুক কিংবা নাইবা বাসুক
প্রেমিকার কাছে গোপন থাকার কিছু নেই।

তাঁর অধরে বুকে চুম্বন খাও
তাঁর চোখে চোখ রেখে জল ঝরাও
সে চোখ নামিয়ে নিক -তুমি নামাবে না একটুও।

তাঁর অনুভূতিতে আগুন ধরিয়ে দাও
তাঁর ভেতরে গড়িয়ে নামুক ঝর্ণাধারা 
যদি ধরাতে না পারো তুমি সুপুরুষ নও--
তোমার জন্য প্রেম নয়।

প্রেমিকার মনে কি আছে তা জানা জরুরী নয়
তোমার জানার প্রয়োজনও নেই
প্রেমিকা অবিশ্বাসের ঘোরে থাক,ক্ষতি নেই,
বাড়িয়ে দাও তোমার বিশ্বস্ত দু'হাত।
জগতে সকল প্রেমিকাই রহস্যময়, 
জগতে সকল প্রেমিকাই প্রেমকালীন সংকটে
দোলাচলে দোলে,দুলনার মতো
প্রেমের কাছে নতজানু হয় বিশ্বস্ত হতে জানে না।

তাই বলে প্রেমিক তুমি ভয় পেয়ো না
প্রেমিকাকে কষে বুকে চেপে ধরো
নরোম স্তনের আদরে হৃদয়কে হৃদয় চিনতে দাও

শুধু গভীরে যেয়ো না কিছুটা বকেয়া রেখে দিয়ো
বাকীটা জনম ভালোবেসে যাবার জন্য
রাসায়নিকমূক্ত পুষ্টিকর সবজি চাষের জন্য
কিছুটা চুষে কিছুটা হুসে খেলে সারাজীবন খাওয়া চলে
বেশি গরম ভাতে--তালু পুড়ে যেতে পারে।

একদিন সে আপন হলে 
তাকে যেভাবে খুশি সেভাবেই করো-
ঘরে-বাইরে, জলে-জঙ্গলে,রুমে-বাথরুমে,বারান্দায়, কার্ণিষে,দরোজার চিপায় যখন খুশি করো---
যেমন উলটে পালটে রুটি সেঁকা হয়।


অফিসটা করা যেতো
-----------রিয়েল আবদুল্লাহ 
আহা,প্রেমিকা, তোমায় সামনে বসিয়ে যদি 
অফিসটা করা যেতো,
সারাদিনের শত ক্লান্তি পরিশ্রম ঘাম
সব যদি ক্ষণিকে তোমার আঁচলে মোছে
যদি ফের অফিসের কাজ শুরু করা যেতো।
তাহলে কখনোই ছুটির প্রয়োজন হতো না
আর পি আর এল যাবার প্রয়োজন হতো না
অবসরে যাওয়া লাগতো না।
শেষদিন পর্যন্ত অফিসেই কাটিয়ে দিতাম।

আহা অফিস, এ মধ্যবিত্তের জীবনের গুরুত্বপূর্ণ সময়
কাটিয়ে দেয়া তোমার কারণে--
মাথাকুটে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়া,
তোমাকে পাবার লড়াই,
অতঃপর কঠিন নিয়মে,চাপে,লোডে-ওভারলোডে,
কখনো আদরে,অত্যাচারে,অতিষ্ঠ 
তবু তোমার ভালোবাসায় সিক্ত ত্রিশ বছর সংসার।

সুমিত্রা,অফিস বুঝেনা ভালোবাসাবাসি
অফিস বুঝেনা যৌবনের তারুণ্য 
অফিস বুঝে কাজ আর কাজ
ভালোবাসা অক্ষত রেখে কাজ কিভাবে করা
অফিসটা যদি ভালোবাসাময় হতো!
আহা,প্রেমিকা, তোমায় সামনে বসিয়ে যদি 
অফিসটা করা যেতো-----।

তোমার কাছে সব খোলা থাক
ভেতরে আমি থাকি,বাহিরে দরোজার চাবি
তোমার কাছেই থাক।
যখন খুশি খুলো, নিজের ইচ্ছেমত,
সাদা লাল নীল যা কিছু রঙ,সাজিয়ে নিয়ো,
আদর করে,প্রিয় বলে ডাক দিয়ো ।

ভেতরে আমার হয়ে যাক,পুড়ে খাক,
পুড়তে দিয়ো,পোড়ার মাঝেও সুখ আছে
সে সুখের নদীটাই না হয় যাক,বয়ে যাক।

ভাসিয়ো তাতে পালতোলা নাও
তুমিই মাঝি,যাও,বৈঠা বেয়ে যাও
বৈঠার আঘাতে জলের বুকে তোল ঢেউ
ভালোবাসায় কত যে সুখ,না জানুক কেউ।


বুকের ভেতরে অকারণ রক্তপাত
এক প্রগাঢ় শুন্যতা
কে যেন চুরি করে নিয়ে গেছে হৃদয়।

ও দূরের গাঙচিল! উড়বো আমি
ডানা মেলে আকাশ সীমানায় 
আমাকে নিয়ে যাও পাখায় বেঁধে
মরে যাচ্ছি --
ধুঁকে ধুঁকে অনিঃশেষ বেদনায়।

সমূদ্রে ফেলে দাও
দেখি বুকের দহন কমে কি না
বন্ধ হয় কিনা বুকের রক্তপাত।


ফাগুনের দিন
--রিয়েল আবদুল্লাহ 
রোদ নেমে এলে শিমুলের ডালে
শালিক পাখি নেচে ওঠে সচকিত।

অদূরে পলাশ-কৃষ্ণচূড়া মুখোমুখি
কি জানি মল্লযুদ্ধই লাগে কিনা
বাঁশি নিয়ে অপেক্ষায় রেফারি কোকিল।

হলদে শাড়ি, ভালোবাসার গোলাপ,
সবই ফাগুনের মুখপত্র,
ফিনফিনে হাওয়ায় মিষ্টি সুরে গান গায়।


তাঁরই কারণে
--রিয়েল আবদুল্লাহ 
যে মেয়েটি রোজ রাতে ঘুম পাড়ানোর গান শুনায়,
আর রোজ ভোরে অভিবাদন জানিয়ে ঘুম ভাঙ্গায়,
শুভ কামনা করে যে জিজ্ঞাসে, ভাল আছি কিনা?
রাতে ঘুম হয়েছে কি না?
তাঁর জন্য একটু ভাবনা তো আমারও হয়।

সে বড় স্বার্থপর -ঘুমের সমস্ত আয়োজন 
প্রতিদিন পন্ড করে দেয় ভালোবাসায়--
                        আর সে নিশ্চিন্তে আরামে ঘুম যায়।
আর সক্কালে দোয়েলের মতো শিস দিয়ে 
ঘুম ভাঙিয়ে বলে,
ভালোবাসি,ভীষণ ভালোবাসি।

কী এমন বিমুগ্ধতা তাঁর মাঝে?তাঁহার মাঝে?
জানিনা, আমি অবলীলায় শিশুটির মতন
জেগে উঠি সুবোধ বালক
আরাধ্য দেবী যেনো চুমো দিয়ে গেলো কপালে
হাত বুলিয়ে আদর দিয়ে গেলো।
সে অদৃশ্য স্পর্শ নিয়ে সারাটাদিন
জীবনের মাঠে স্রেফ খেলাধুলা করে যাই।

স্মরণ-বিস্মরণ যাবতীয় বর্ণাঢ্য সংসারায়নে
সে যেন পাকা খিলাড়ী -হৃদয় হরণে
এক দক্ষ জহুরি -এত দূরে তা মনেই হয় না
যেনো সে পাশেই আছে -একান্ত কাছেই আছে।

তাঁর চোখ ঠোঁট ছুঁয়ে দিয়ে 
আমি বাঙময় সিঁথিপথ ধরে হেঁটে চলি
কী যে বিষ্ময়,রহস্যময়, পথ ফুরোয় না
আবেশে দুলে পথের কানাড়ি সুরের মুর্ছনায়
হায়,সে মেয়েটি কি বুঝে আমিও বেচইন 
তাঁরই কারণে ঘটে গেছে আমার চির সর্বনাশ। 



কিছু একটা বলো--সেই কতক্ষণ পাশাপাশি দুজনের  বিরামহীন পথ চলা--কারো মুখে কোন রা' নেই। একটা কিছু বলো। 
গণগনে সূর্যটা অভিমানে আগুন ছড়িয়ে উন্মাদ পুড়িয়ে দেবে হয়তো সব। এসো দাঁড়াই তবে তমালের ছায়ায়।  তুমি কিছু বলো। অথবা কপালে ভাঁজ ফেলে,হয় বলো ভালোবাসি; না হয় বলো, উফ! কী যে অসহ্য তুমি!
আমি কিছুক্ষণ একলাই ঘুরে আসি। আর তুমি একা থেকে অনুভব করো আমাকে। 

ঘেমে তুমি হয়েছো একাকার--নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘামের শিশির । যাই তবে, যাবার আগে সেফটিক টিস্যুতে মুছে দিয়ে যাই।

যদি জল তেষ্টা পায়,একলা যদি ভালো না লাগে তোমার, ভয় হয় ? আমাকে হৃদয় দিয়ে ডেকো। হাঁপাতে হাঁপাতে ছুটে এলে তোমার কাছে বুকে টেনে নিয়ো -আর কিছু একটা বলো। যে কথা শুনার জন্য কাটিয়ে দিতে পারি হাজার জনম। 

তাঁরই কারণে
--রিয়েল আবদুল্লাহ 
যে মেয়েটি রোজ রাতে ঘুম পাড়ানোর গান শুনায়,
আর রোজ ভোরে অভিবাদন জানিয়ে ঘুম ভাঙ্গায়,
শুভ কামনা করে যে জিজ্ঞাসে, ভাল আছি কিনা?
রাতে ঘুম হয়েছে কি না?
তাঁর জন্য একটু ভাবনা তো আমারও হয়।

সে বড় স্বার্থপর -ঘুমের সমস্ত আয়োজন 
প্রতিদিন পন্ড করে দেয় ভালোবাসায়--
                        আর সে নিশ্চিন্তে আরামে ঘুম যায়।
আর সক্কালে দোয়েলের মতো শিস দিয়ে 
ঘুম ভাঙিয়ে বলে,
ভালোবাসি,ভীষণ ভালোবাসি।

কী এমন বিমুগ্ধতা তাঁর মাঝে?তাঁহার মাঝে?
জানিনা, আমি অবলীলায় শিশুটির মতন
জেগে উঠি সুবোধ বালক
আরাধ্য দেবী যেনো চুমো দিয়ে গেলো কপালে
হাত বুলিয়ে আদর দিয়ে গেলো।
সে অদৃশ্য স্পর্শ নিয়ে সারাটাদিন
জীবনের মাঠে স্রেফ খেলাধুলা করে যাই।

স্মরণ-বিস্মরণ যাবতীয় বর্ণাঢ্য সংসারায়নে
সে যেন পাকা খিলাড়ী -হৃদয় হরণে
এক দক্ষ জহুরি -এত দূরে তা মনেই হয় না
যেনো সে পাশেই আছে -একান্ত কাছেই আছে।

তাঁর চোখ ঠোঁট ছুঁয়ে দিয়ে 
আমি বাঙময় সিঁথিপথ ধরে হেঁটে চলি
কী যে বিষ্ময়,রহস্যময়, পথ ফুরোয় না
আবেশে দুলে পথের কানাড়ি সুরের মুর্ছনায়
হায়,সে মেয়েটি কি বুঝে আমিও বেচইন 
তাঁরই কারণে ঘটে গেছে আমার চির সর্বনাশ। 





কাঁকনে বাজে কার ভোরের গীতি
রিনিকিঝিনি ঝিনি সুরের আবৃত্তি। 

পলাশ শিমুল ফোটে ফাগুনের কালে
পাতাগুলো ঝরে যায় বেদনা শুকালে
অনুরাগে দোলা দেয় অতীতের স্মৃতি।

ভানু উদয়ে আলো হৃদয়ের পাড়ে
খুব ছোঁয়া দিয়ে যায় কিযে অভিসারে 
উথলিয়া উঠে সুরে ভৈরবী প্রীতি। 


আমি জানি তুমি এক প্রচন্ড বিমূর্ত পাখি । 
ছোঁইতে গেলেই বিমগ্ন প্রেমে খুব ডুবে থাকি।
তোমার সাথে উড়তে চাহি এই তো যত সাধ। 
গভীর প্রেমে আমি আরোও বেশি উন্মাদ।
সব মাথা পেতে নেয়া যতো পোড়া দায়। 
কি বুঝ,কি না বুঝো, তাতে কি আসে যায়?
মানুষ এমনি করেই প্রেমে পড়ে, ভালোবাসে,
দুঃখকে দুরত্বে রেখে আরো কাছে আসে।
ভালো লাগে নিষ্পাপ-সফেদ তুলতুলে হাসি। 
একটি বাঁক ধরা ঠোঁট --কী যে ভালোবাসি। 
নিঃসংকোচ দ্বিধাহীন উড়ে এসো প্রাণপাখি।
চূড়াশাখে বসে আনন্দে করো ডাকাডাকি। 
শুনতে চাই,শুনতে পাই যেন দহনের গান
তোমার ডানার ঝাঁপটায় নেচে উঠুক পরান। 

তোমার মলিন মুখখানি দেখতে পারি না
বলেই হয়তো আমারও মন খারাপ থাকে
আকাশের মতো মনে এতো মেঘ জমে।
বেদনার বৃষ্টি ঝরে গুড়্গুড় করে ডাকে

সুবর্ণ বিকেল খুইয়ে নদীর নামতা ভুলি
নদীরও খুব মন খারাপ-শুষ্ক সে যৌবনহীন
বুক থেকে এলো বা উড়ে
পানি বন্টন চুক্তি হবে সেই আশায়
নদীও বাঁধে বুক-জলের হিস্যা পায় না তৃষার্ত
কারবালা,কারবালা --ছাতিম ফেটে যায়।
তোমাকে অনেকটা নদীর মতো লাগে- 
ক্লান্ত নদীর স্থির জলে চোখ রেখে 
তোমার মুখখানি দেখি --জল কেঁপে ওঠে
আর তুমি হারিয়ে যাও গহীনে।
@
নদীও নিশ্চুপ তুমিও কথা বলো না
কোথা যেন একটা চাপা বেদনা 
নদী ও তোমার মাঝে ভীষণ একটা মিল

বারবার কেন মরনের কথা বলো
আমার কিগো ব্যথা লাগেনা, বলো
সুখ যদি পাও - পায়েই তবে দলো।

সঁপে দিয়ে মন-মনের আত্মা কেড়ে
বাঁধভেঙ্গে কেন যেতে চাও ছেঁড়ে
বলো তো আমিই যাই দূরে,চিরতরে। 

তুমিই বেঁচে থাকো আমার আয়ু নিয়ে
পৃথিবী ভরিয়ে দাও ভালোবাসা দিয়ে
পূর্ণ হোক শূন্য আকাশ তোমায় পেয়ে।

জানো না মেয়ে,তুমি কতটা বিষ্ময় লুকিয়ে রাখো 
সে বিষ্ময় যদি আসে সাম্প্রতিক খবর হয়ে,
        খবরের কাগজে,
                 কিংবা সোশ্যাল মিডিয়ায়,
দেখো তোলপাড় হয়ে যাবে সব।

ভাইরাল না হোক 
অন্তত দাগ কাটবেই কাটবে কারও হৃদয়ে।

এই যেমন আঁচড় কেটেছো,
গভীর ক্ষত করেছো বুকের ভেতর।

এই নাও হৃদয়ের নথিপত্র,
                  পোস্টমর্টেম করে দেখো,
নিতান্ত বিক্ষত হয়েছে কতটা,ড্রেসিং চলে কিনা?

মেয়ে তুমি, জান কী, কি করে আমি রই?
বিরহে তোমার যতো ইর্ষা আমার কোথায় থই?

তুমিতো উড়ন্ত এক ফিনিক্স পাখি
উড়ে যাবে যাও--উড়তে উড়তে ডানার ঝাঁপটায় সব
ভেঙেচুড়ে একাকার করে দিয়ে যাও।

আমার স্লোগান মুখর দিনগুলো তছনছ করে
হাসো, আর বাজাও ভালোবাসার টিউন।

এত যে বিষ্ময়,হতাহত হলে হৃদয়,
                             ফিরায়ে কি দেবে কও?
জানি,ভালোবাসতেই জানো শুধু, অতটা সাহসী নও।

কত বিষ্ময় রাখবে ধরে,সব বিষ্ময় রাখবো বুকে
রহস্য আছে বলেই প্রেম এতো সুন্দর        প্রোত-পবিত্র,পূর্ণ,
রহস্য না থাকলে, নারীও হয় না অনিরুদ্ধ
বিষ্ময় রহস্যেই নারী চিরদূর্জয়,
তাঁরে পুরুষ যাই-ই বলুক-- ভালোবাসে।

তোমার বিষ্ময় করে তোল আরোও রহস্যময়
বিষ্ময়ের অগ্নিপথ পাড়ি দিয়ে হতে পারো জয়ীতা।

তোমার বিষ্ময়ের অতলে যেনো ডুবে মরি
আর ডুব দিয়ে ভেসে উঠি স্বর্গের সরোবরে।



সামনের মাসে বৃন্দাবন যামু
--------রিয়েল আবদুল্লাহ 
ভালোবাইসা কেউ একজন মরার চিন্তা করে
আর তুমি ফিকফিক কইরা হাইসা দেও
এইজন্যই হজ্ঞলতেই তোমারে তারছিঁড়া কয়
তা যদি অইতো খুশিই অইতাম
আমি তো জানি তোমার একটাও নাই
দু একটা যাও ও আছিলো তাও গেছে।

বৃন্দাবনে সামনের মাসে বেড়াইতে যাবো
ইচ্ছা থাকলে যাইতে পারো --জমবো খুব
নদীপাড়ে বটবৃক্ষের মেলাই মেলা
বাঁশি বাজামু --তুমি রাধা অইবা? 
মনে লইলে যাইতে পারো-আমরা হাটমু
তিন ক্রোশ পথ- পাও ফুইল্যা গেলে চিন্তা নাই
কান্দে লইয়া যামু- এই তোমার ওজন বাড়ছে কী?
অহন থিক্যাই ঘাস গোস খাও।

শুনো রাই,বাড়ি থাইক্যা আসার সময়
শশা ছিইল্যা কাইট্যা লবন দিয়া আইন্যো
জঙলে তোমার কোলে মাথা রাইখ্যা শুয়া শুয়া শশা খামু।
সখি যাতনা কাহারে কয়
----রিয়েল আবদুল্লাহ 
অপেক্ষাটা মাঝে মধ্যে ভালোই লাগে
চাওয়ার মধ্যে যে একটা ইর্ষণীয় সুখ আছে
তা ক'জন বুঝতে পারে।
অপেক্ষা বুঝিয়ে দিয়ে যায় শুন্যতার কদর।

সোনালী তুমি বুঝবে না--এতো খুবই সামান্য
যদি অপেক্ষাটা জনম জনম দীর্ঘতর হতো
কী হতো আমার! আমি নির্ঘাত মরে যেতাম।

যদিও মুখে বলি,অনন্তকালের অপেক্ষা র'বে
তোমাকে পাওয়ার অপেক্ষা--সে বলছি হয়তো,
অনেক অনেক সহজে,অথচ না পাওয়ার মাঝে 
যে কী দুঃসহ দাহন, তা কী করে বুঝাই? 
যে অপেক্ষায় আছে শুধু সেই-ই বুঝে।
সখি যাতনা কাহারে কয়?সে কতটা মধুময়।

অপেক্ষা যদি আপেল হতো --
ঝরে পড়বে প্রত্যাশায় বসে থাকা যেতো- 
একদিন সে ঝরবেই। 
অপেক্ষা তো আপেল নয়-
কোন কোন অপেক্ষায় জীবন কেটে যায়, ভালোবাসার দেখা মেলে না। 
সোনালী একবার এসে দেখে যাও 
আমি কত সুখে আছি--সে তো আর আসে না।
 
অপেক্ষার উত্তেজনার প্রহরগুলো 
একাকার হয়ে নদীর ঢেউয়ের মতো 
ভেঙে ভেঙে আছড়ে পড়ে বুকের উপর। 
অপেক্ষা একটা সুখ--একটা আশা,
যা নিয়ে মানুষ বাঁচে 
বেঁচে থাকে মৃত বৃক্ষের দাঁড়িয়ে থাকার মতো। 

যদি এই করোনায়
--রিয়েল আবদুল্লাহ 
যদি এই করোনা কালীন অশনি সময়ে
অকারণ আক্রান্ত হয়ে মরে যাই
আমাকে তোমরা ক্ষমা করো
যদি আমার উপর কারও কোন রাগ,
কোন অভিমান থেকে থাকে
আমাকে তোমরা ক্ষমা করো।

শুধু প্রিয়তমা আমাকে ক্ষমা করো না
কিছুই করা হয়নি তোমার জন্য
দেয়া হয়নি তোমায় একটি সিক্ত চুম্বন
আমাকে শুধু তুমি ক্ষমা করো না।

আর আমি যদি মরেই যাই
আমার প্রিয়তমা সোনালীকে দেখো
বিশ্বাস করো
তাকে আজোও দেখাতে পারিনি আকাশ
তাকে নিয়ে একসাথে বসে দেখা হয়নি চাঁদ
চাঁদ দেখলেই তাতে ভেসে ওঠে তাঁর মুখ।

তোমাদের প্রতি রইলো আমার এই অসিয়ত
যদি সে কাঁদে, তার চোখের জল মোছো না
তাঁর চোখের জলে নদী হয়ে গেলে
আমাকে ভাসিয়ে দিয়ো সে নদীর জলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন