হৃদয় ও সমুদ্র যেনো জমজ
"""'"""""""""""""""""""""""""""রিয়েল আবদুল্লাহ
হৃদয় একটা সমুদ্রের মতো
কোন আদেশ শুনেনা,বারন মানেনা
ভালোবাসা তার কাছে যেনো অর্থহীন,
সে কেবল ভাঙে,ভাঙ্গতে জানে,
সে ভালবাসাগ্রাহী, চরম প্রতিবাদী ।
কেউ কেউ সমূদ্রকে ভালোবেসে
নিজেকে করে সমর্পন।
নতজানু হয়ে ভালোবাসা ভিক্ষা চায়।
সে হৃদয়ের ক্লান্তি ভুলায়,
অথচ ভালোবাসা চাইতে গেলে
সে উন্মাদ অশ্বের মতো
তোলপাড় করে তোলে সব।
সমূদ্রকে যেমন আটকে রাখা যায় না,
শিকল পরানো যায় না
তেমনি হৃদয়কেও নয়
ছেড়ে দিতে হয় খোলা আকাশের বিশালতায়
হৃদয় ও সমুদ্র যেনো শুধুই জমজ।
ফুলের মাঝে বাস
রিয়েল আবদুল্লাহ
ফুলের বনে ফুল ফুটেছে,গাইছে পাখি গান,
গানের সুরে ছন্দে তালে উঠছে নেচে প্রাণ।
ভ্রমর এসে বলছে ডেকে উড়তে কি ভাই পারো?
এই যে দেখো উড়তে পারি ফুল ফোটাতে আরও।
শুনে খোকা বলল হেসে, নীল আকাশে উড়ি,
মনের পাখা মেলে দিয়ে--বিশ্ব ভূবন ঘুরি।
হাতের মুঠোয় বিশ্ব আমার খুব লুকিয়ে থাকে,
এক নিমিষেই দেখতে পারি সারা বিশ্বটাকে।
তুমি আমার
- রিয়েল আবদুল্লাহ
তুমি আমার,
ছেলেবেলার
কুয়াশা ভোরের
সেই ঝরা বকুল,
তুমি আমার,
লুকিয়ে দেখা
ইরানি দিদির
লম্বা কালো চুল।
তুমি আমার,
তোতলানো মুখ
হাজার রঙ্গে
রঙ্গিন সব ভুল,
তুমি আমার,
নীলা-রুহীর
পিছু নেয়া
তাঁদের কানের দুল।
তুমি আমার,
ভর দুপুরে
দীঘির জলে
দেয়া দারুণ ঝাঁপ,
তুমি আমার,
তোমার বাবার
সামনে চাওয়া
কান ধরে মাঁপ,
তুমি আমার,
তোমার ভাইয়ের
লাঠির আঘাত,
তোমার মায়ের শাপ।
তুমি আমার,
তোমার বোনের
লুকিয়ে দেয়া
কফি এক কাপ।
তুমি আমার,
ইলু-বিলুর
সঙ্গে করা
বিরাট মল্ল যুদ্ধ,
তুমি আমার,
উতাল-উদাস
করে তোলা
সকল পাড়া শুদ্ধ,
তুমি আমার,
পরান বাবুর
চিঠি দেখে
হওয়া ভীষন ক্রুদ্ধ,
তুমি আমার,
বাবার শক্ত
হাতে হওয়া
সপ্ত-দিবস রুদ্ধ।
তুমি আমার,
সকল কিছুর
পরে হওয়া
ভীষন ভালো ছাত্র,
তুমি আমার,
তোমার প্রেমে
শাসনে পাওয়া
সুনন্দ মন মাত্র,
তুমি আমার,
পাড়া গাঁয়ের
সকল মেয়ের
আশার এক পাত্র,
তুমি আমার,
সোনা মায়ের
নন্দ দুলাল
সোনার ছেলে মাত্র।
এই পৃথিবীর সব বাগানে ফুলের করি চাষ,
সারা বিশ্বের সকল ফুলে আমার হলো বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন