শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

শীতের পাখিরা

শীতের পাখিরা
রিয়েল আবদুল্লাহ
প্রচন্ডশীতে জুবুথুবু পাখিরা মেলে সোনালি ডানা
থাক না শীত, আকাশের নীলে উড়তে নেই মানা।

রঙধরে অবসন্ন বিকেল,রঙধরে ডালিমের দানায়,
প্রজাপতি খেলতে খেলতে বাঁক পেরোনো ভুলে যায়।

পাখিদের ঠোঁটে ক্ষীণ-লীন প্রজাপতির প্রাণ,
দূর্বার নগরায়ণ কেড়ে নেয় শীত-পাখিদের গান।

পাখিরা উড়লেই আকাশে উড়ে প্রেমের শামিয়ানা,
এসো পাখিদের সাথে উড়ি,ঘুরি,নেই কোন মানা।

1 টি মন্তব্য: