জাগো,জেগে ওঠো
#রিয়েল_আবদুল্লাহ
তুমি ঘুমিয়ে গেলে, নি:শব্দ এই পৃথিবীতে অন্ধকার নেমে আসে। আকাশের চাঁদ মেঘে ঢেকে যায়। নদীর স্রোত, জলভাঙার শব্দ, থেমে যায়। ফুলগুলো গন্ধ হারিয়ে নিস্তেজ বিমর্ষ হয়ে রয়।
তুমি ঘুমিয়ে গেলে দেহ দেউরিতে পোষে রাখা তেত্রিশ হাজার ভোল্ট ফুরিয়ে যায়। বুকের পাঁজরে এক কোটি উইপোকা কুটকুট কাটতে থাকে। ভালোবাসার সমস্ত পান্ডুলিপি বিনষ্ট হয়ে যায়। কোনমতে বাঁচানো যায় না সাধের স্বপ্ন। তোমার নিস্তব্ধতায় চোখ অন্ধ হয়ে যায়। কিছুই দেখতে পাই না। চারিদিকে অন্ধকার শুধুই অন্ধকার নেমে আসে।
কেন ঘুমাও?আর মগজের যতো যন্ত্রণা বাড়িয়ে দাও। আমি ঘুমালে কি ঘুমানো যায় না? একটু মিষ্টি স্পর্শ,একটু আলতো আদর,একটু উষ্ণতা, অথবা একটু ওম দিলেই তো আমার চারিপাশের সমস্ত অন্ধকার কেটে যায়।
তোমার নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠো হে প্রিয়। নৈঃশব্দ্যের ভুলভাল খেলায় আমাকে জড়িয়ো না আর। জেনে রাখো, ভালোবাসা থেকে জন্ম নেয়া প্রেম পদ্ম হয়ে ফোটে। জাগো,বলো, ভালোবাসি, ভীষণ ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন