শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

লেখা-৬

 কুয়াশা ঘেরা রাত্রিতে সবই ঠিকঠাক ছিলো

হয়তো দু একটা প্যাঁচা ডেকে ডেকে হচ্ছিল দিশেহারা 

একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঘুমিয়েছিলো তাহারা

অথচ ভোর সকালটা আর দেখা হলো না

ঘাতকের বুলেট সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিলো

নিয়ম ভেঙে অবরুদ্ধ কারাগার কক্ষ হলো রক্তাক্ত 

ওঁরা বুকের রক্তে স্বদেশের যত আছে কালিমা ধূয়ে দিলো

জাতীয় চার নেতা যারা একাত্তরে একটা দিন

ঘুমুতে পারেনি দেশের জন্য সব ত্যাগ করেছিলো

তাঁরা ইতিহাস হয়ে গেলো-

সমস্ত সমালোচনার উর্ধ্বে ওঠে গেল এক নিমিষে। 

হায় বুলেট তিরিশ লক্ষ শহীদের রক্তেও হয়নি তোমার

একে একে সব নিলে -অবশেষে চার নেতাকেও

অন্ধকারে ডুবিয়ে গেলে আমার প্রিয় স্বদেশ ভূমি।


ঢেউ ভাঙা চুলের ভাঁজ

#রিয়েল_আবদুল্লাহ 

তোমার চুলের ভাঁজ খুলে দিতেই

ঢেউ ভেঙে নেমে আসে একরাশ মুগ্ধতা 

আর আমি ভেসে যাই।

ঢেউ খেলানো চুলের প্রপাতে ডুবে যায় তরী।


কবেকার তুমুল মেঘ চমকিত বিদ্যুতে

বিদীর্ণ হৃদয় অস্থির হয়

অনুপম কাব্য লেখে

অনুভবে অনুভূতিতে পাঠ করে নিই তোমায়। 


তুমি হাসতে থাকো

আর তুমি হাসলেই ঝর্ণা নেমে আসে

আর সে ঝর্ণা জলে স্নান করে 

বন হরিণ মায়ায় আমি হই প্রোত-পবিত্র।


তুমি হাসো তোমার চুলগুলো হাসে

সূর্য মেঘের আড়ালে মেঘ অন্য কোথাও 

হারিয়ে যায়

আর আমি হারিয়ে যাই 

তোমার সুগন্ধি চুলের গাঢ় অন্ধকারে। 


প্রিয় কবিতাগুলো হারিয়ে যায়

আঙুলের চাপে মুছে যায় কবিতার শরীর

প্রিয় স্বপ্নগুলো মুছে যায়

ফিরে আসে না সে কখনোই আর।

প্রিয় কবিতার দেহের ভাঁজে জমানো বুকের ফুলদানিতে রেখেছি একটি নাম বাংলাদেশ

এ আমার প্রিয় মা -আমার পৃথিবী,আমার স্বদেশ।


সমস্ত মায়া-মমতা,এই দেহের রক্ত,সে তারই জন্য

এই আমার মাতৃভূমি বাংলাদেশ,তাকে পেয়ে ধন্য।


যতদূর যাই মায়ের মতো ভুলতে পারিনা তারে,

মনে পড়ে,গভীর ভাবেই মনে পড়ে,বারেবারে।


এখানে শুয়ে আছে তিরিশ লক্ষ শহিদের প্রাণ

কান পাতলেই আমি শুনতে পাই তাঁদের গান।


এখানে পড়ে আছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম,

তাঁদের পবিত্র আঁচলের বাতাসে নিই আমি দম।


এখানে শেখ মুজিবের কবর রক্তাক্ত এক ইতিহাস 

সেই কবরের মাটি আমার শক্তি,নয়তো দীর্ঘশ্বাস।


হাজারো আওলিয়া পীরের পায়ের ধুলো মাখা

আমার এই বাংলাদেশের মানচিত্রখানি আঁকা।


যা ভাবি,আর যা করি,সবই এই দেশের তরে

তবু কিছুই হয়নি দেয়া,যা দিয়েছে সে জনমভরে।


আমরা পেয়েছি স্বাধীনতা আনন্দ তাই সীমাহীন 

আমরা কি জানি,তা পাওয়ার চেয়ে রক্ষাই কঠিন?

স্বাধীনতার চৌকাঠে আজ ধরেছে ভীষণ ঘুন

ঘুন সরাতে শক্ত হাতে দিতে হবে সেথায় নুন।

ঐ পতাকা উড়ে না ভীষণ বেদনায় সিক্ত চোখ

শকুনের লোলুপ দৃষ্টি পড়েছে মেঘাচ্ছন্ন তাই মুখ।

স্বাধীনতার মাসে পরাজিত শক্তির সাথে সমঝোতা 

হলে সহীফফদবিদেহি আত্মা





বুকের ফুলদানিতে রেখেছি একটি নাম বাংলাদেশ

এ আমার প্রিয় মা -আমার পৃথিবী,আমার স্বদেশ।


সমস্ত মায়া-মমতা,এই দেহের রক্ত,সে তারই জন্য

এই আমার মাতৃভূমি বাংলাদেশ,তাকে পেয়ে ধন্য।


যতদূর যাই মায়ের মতো ভুলতে পারিনা তারে,

মনে পড়ে,গভীর ভাবেই মনে পড়ে,বারেবারে।


এখানে শুয়ে আছে তিরিশ লক্ষ শহিদের প্রাণ

কান পাতলেই আমি শুনতে পাই তাঁদের গান।


এখানে পড়ে আছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম,

তাঁদের পবিত্র আঁচলের বাতাসে নিই আমি দম।


এখানে শেখ মুজিবের কবর রক্তাক্ত এক ইতিহাস 

সেই কবরের মাটি আমার শক্তি,নয়তো দীর্ঘশ্বাস।


হাজারো আওলিয়া পীরের পায়ের ধুলো মাখা

আমার এই বাংলাদেশের মানচিত্রখানি আঁকা।


যা ভাবি,আর যা করি,সবই এই দেশের তরে

তবু কিছুই হয়নি দেয়া,যা দিয়েছে সে জনমভরে।


আমরা পেয়েছি স্বাধীনতা আনন্দ তাই সীমাহীন 

আমরা কি জানি,তা পাওয়ার চেয়ে রক্ষাই কঠিন?

স্বাধীনতার চৌকাঠে আজ ধরেছে ভীষণ ঘুন

ঘুন সরাতে শক্ত হাতে দিতে হবে সেথায় নুন।

ঐ পতাকা উড়ে না ভীষণ বেদনায় সিক্ত চোখ

শকুনের লোলুপ দৃষ্টি পড়েছে মেঘাচ্ছন্ন তাই মুখ।

স্বাধীনতার মাসে পরাজিত শক্তির সাথে সমঝোতা 

হলে সহীফফদবিদেহি আত্মা


হিম কুয়াশায় 

#রিয়েল_আবদুল্লাহ 

খোলা কুয়াশা ভেজা মাঠে দাঁড়ালে

বরফের জল টুপটাপ ঝরে পড়ে মাথার চুলে

হিম হাওয়া ভেঙে উড়ে যায় সফেদ পাখি

কাকের সংখ্যালঘু লোকালয়ে আসে না আর

প্রজাপতি উড়ে না সবুজ ঘাসের ডগায়।


বিকেলে রোদে গরম হয়ে যাওয়া শরীরে 

শীতের ছোবল-আগুন চাই একটু আগুন

হাত দুটো গরম হলে তোমার গাল দুটো ধরবো

ফিনফিনে নরোম গালে আঁকবো ট্যাটু

আমার নাম জ্বলজ্বল করবে পরম মমতায়

লজ্জ্বায় ঠান্ডায় তুমি দু'হাতে গাল চেপে ধরবে

আমি হিম ঠান্ডায় উষ্ণতা নিতে লুকোব

চারু হাতের মুঠো করে শাল তলে তোমার বুকে ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন