তোমার সব সৌন্দর্যই যদি আমার হয়
তবে কেনো ঢেকে রাখো - খুলে দাও
দ্যুতি ছড়িয়ে পড়ুক দ্বিক-বিদিক।
কাঁচের পৃথিবীতে মাত্রতো কটাদিন
মানুষ আর কদিন বাঁচে
উনচল্লিশ বসন্ত ফুরিয়ে গেল দেখতে দেখতেই
যেতে যেতে একদিন হয়ে যাবো
প্রৌঢ় থেকে বুড়ো।
চাই না মনের তারুণ্য কমে যাক
তুমি আছো বলেই নিজেকে তরুণ ভাবি
জানি,ভালোবাসা মরে না কোনদিন
প্রেম যেন দিগন্ত জোড়া ফসলি মাঠ
তোমার প্রেমে খুনি হতে দ্বিধা কিসের
ভালোবাসার জন্য দেখে যেতে চাই
আরও কিছু বসন্ত।
নেট বিপর্যয়
#রিয়েল_আবদুল্লাহ
তোমার সাথে কথা বলতে গেলেই নেট চলে যায়
কথা কেটে অর্ধেক হয়ে যায়,- রয়ে যায়
কথাই শেষ হয় না,
গুরুত্বপূর্ণ কথাগুলো হারিয়ে যায় কালের গহ্বরে।
বেনিয়া নেট চালক মাল্টি প্রতিষ্ঠানগুলো সব চুষে নিচ্ছে
আমাদের রক্তঘামের পয়সার মূল্য পাচ্ছিনা
অগণিত মিথ্যে বলে যাচ্ছে হাওয়া বিক্রয় করে,
একবিংশ শতাব্দীতে হাওয়া বিক্রিতেও স্বচ্ছতা নেই
ফোর জি"র নাম করে দিচ্ছে অর্ধ ফোর জি থ্রি জি
গায়েব হয়ে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে
কেউ কিচ্ছুটি বলছে না--
মাননীয় আইটি মন্ত্রীর বয়েস হয়েছে
এখন আর প্রেম করেন না
প্রেমিকার সাথে হার্টলি কথা বলেন না
ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে প্যাপার দেখেন না
বই পড়েন -পিডিএফ ই বুক দেখাই হয় না তার
সময় কই?সভা সেমিনার বক্তৃতায় নগদ নেট দিয়ে দেন
জনগণ তা পেয়ে খুশিতে ডগমগ হয়ে ব্যাগভর্তি বাড়ি নিয়ে যায়
বউ বাচ্চাকে বিলাতে গিয়ে দেখেন নেট হাঁটে---
ব্যাগ কাটে,আবার পালায়ও
পাশের বাড়ির ভাবির ব্লাউজের চিপায় বসে ওম নেয়।
যা পকেট কাটা যায় তা জনগণের
তাঁরা কোন চ্যাটের বাল হে মূর্খ পণ্ডিত কবি
সেইটা নিয়ে কথা বলো?
তুমি কি জানো না
বেনিয়ার গডফাদারাই একদিন সত্যিকারের দেশ প্রেমিক উপাধি পায়
দেশকে তারা এতই ভালোবাসে যে দেশের সামান্য ক্ষতি তাঁদের সহ্য হয় না
তাঁরা দামী গাড়ি চড়ে, ফ্ল্যাগ ওড়ায়,দেশের খায়, দেশের পরে,দেশের ঘুমায়---
আবার সুযোগ পাইলে দেশরে হেইডাও মারে।
দেশের পতাকার সাইজ পালটে দেয় কুশিক্ষিত
ধানখেতে ব্রিজ গড়ে
উন্নতমানের বালিশ পর্দা কেনে
পুকুর খণনের প্রশিক্ষণ নিতে বিদেশ যায়
নারিকেল গাছের মূল্য ধরে কোটি টাকা।
পদ্মাসেতুর খরচ রাশিয়ার চাইতে বেশী হলেও
তার ভেতরে শুধু পদ্মসেতুই আছে শতভাগ সলিড।
নৈতিকতার উন্নয়ন হচ্ছে কই
অথচ যা খুব দরকার তাঁর খবর নেয় না
তিলে তিলে মরে যাচ্ছি--পঁচে - গলে মিশে যাচ্ছি
কর্পোরেশনের দিনে-কদিনে বন্ধ হয়ে যাওয়া নর্দমায়।
আসলে তোমার সাথে প্রেমের মূল্য কেউ বুঝে না।
মন্ত্রী সাহেব কবিপ্রেম বুঝুক আর না বুঝুক
যদি অর্থ লুন্ঠনকারী বেনিয়ারা বুঝতো
তবে আজ রাতে শান্তিমতো কথা হতো কিছুক্ষণ
তোমাকে ঘুমিয়ে পড়তে হতো না
অসময় উৎপাত ফোন রিসিভ করে বলতে হতো না
এখন ঘুমিয়ে পড়ো সোনা--কাল সকালে কথা হবে।
ভালো থেকো ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন