এখন অনেক রাত। বাহিরে পাখিদের কোন সাড়া শব্দও নেই। ঝরঝরে ফর্সা আকাশ। অগনিত তারাদের সম্ভার। ওরা মিটিমিটি করে জ্বলছে একটানা। পুর্বাকাশে স্তনের মত একখানা ঝুলন্ত বেলুয়াড়ি চাঁদ। একা একা বসে আছি জানালার গ্রিলের পাশে। ক্বচিৎ গরমে ওষ্ঠাগতপ্রাণ। তবুও নিতান্ত নিরস মনের বেহায়া কান্না থামাবার প্রয়াসে মিছে সান্ত্বনা পাবার আশায় এই বসে থাকা। কেন জানি, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি,কেন একা বয়ে বেড়াও গানটি গাইতে ইচ্ছে করছে খুব। গাওয়ার চেষ্টা করছি কিন্তু বেসুরো হয়ে যাচ্ছে। বেদনা আরোও আরোও চাপ দিচ্ছে বুকে। একেবারেই সইতে পারছি না। প্রবল বেদনা। বাস্তবিক নয় শুধু অনুভবের। এত এত পরিমান শুন্যতা অনুভব করছি যে, মনে হচ্ছে সেই শুন্যতার আকাশে আমি এক উড়ন্ত ধুলিকনা কিংবা তুলো মেঘ। উড়ছি,উড়ে উড়ে যাচ্ছি ক্রমাগত দূর হতে আরোও দূরে। কথা বলতে পারছি না। গানটাও গাইতে পারছি না। অদৃশ্য কে যেনো আমার গলাটা চেপে ধরছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন এমন হচ্ছে? ভাবছি ঠিক তখনই একটি তারা খসে পড়লো মনে হলো। এ আমার জীবনে একবারই দেখা। তারা খসার ব্যাপারে অনেক শুনেছি,আজ কাকতালীয় দেখা হয়ে গেলো। প্রচন্ড অযথা ভয় জাগছে। বুকটা ধড়ফড় করছে। অসম্ভব রকম হার্টবিট বেড়ে গেছে। কেন এমন হচ্ছে জানি না। শুনেছি প্রেমে পড়লে মানুষের হার্টবিট থাকে আঙুলের ডগায়। সামান্য বেড়ে গেলেও মৃত্যু অনিবার্য। বুকটা চেপে ধরে কিছুক্ষণ লম্বা শ্বাস নিচ্ছি। যদি একটু শান্তি পাই, সে প্রত্যাশায়। চোখদুটো বুঁজে আছি। স্বপ্ন দেখার জন্য নয়, স্মৃতিপট জাগ্রতকরণ। তোমার মুখের অবয়ব ভেসে ওঠলো। স্মিত হাসি। অফুরান সুন্দর। এই নীল চাঁদোয়া মোড়ানো ন্যারোটিভ আকাশের শামিয়ানা তলে এই অন্যমন বসে থাকা যেনো পুরোটাই স্বার্থক।
Come to say about poetry - Poetry Should be life of a people. The man who read the poem he can not murder.
সোমবার, ১২ এপ্রিল, ২০২১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ ...
-
আমায় ক্ষমা কর পিতা তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার আজও জানেনা মূল্যবোধ ।। সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়...
-
গান ----- ও সুতিয়া নদীরে - তোর কুলে বান্ধিলাম ঘর তুই আমারে রাখিস বুকে করিসনারে পর। জন্মের পরেই নানী আমার তোর জল দিয়া আদর কইরা দিছে আমায় গোছল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন