একসময় যুদ্ধ যুদ্ধ খেলতাম
আমাদের সহ পাঠি বন্ধুরা স্কুল ফাঁকি দিয়ে
পাশের খাল পাড়ের ছোট বনে
আমাদের অস্ত্র ছিলো গাছের বাঁকা ডাল
সে কি গুলাগুলি হতো
ঠে ঠে ঠে ঠাস ঠাস ঠুস ঠুস।
আমাদের সহ পাঠি বন্ধুরা স্কুল ফাঁকি দিয়ে
পাশের খাল পাড়ের ছোট বনে
আমাদের অস্ত্র ছিলো গাছের বাঁকা ডাল
সে কি গুলাগুলি হতো
ঠে ঠে ঠে ঠাস ঠাস ঠুস ঠুস।
যখন আরেকটু বড় হলাম
সময় পেরিয়ে যেতে যেতে শুনতে পেলাম
ঢাকায় গুলি হচ্ছে
যুদ্ধের মতন কিছু একটা
সে সময় বাজারের সমস্ত খবরের কাগজে
ভেসে এসেছিলো ডা. মিলনের মৃত্যুখবর।
সময় পেরিয়ে যেতে যেতে শুনতে পেলাম
ঢাকায় গুলি হচ্ছে
যুদ্ধের মতন কিছু একটা
সে সময় বাজারের সমস্ত খবরের কাগজে
ভেসে এসেছিলো ডা. মিলনের মৃত্যুখবর।
সেই যে শুরু-এদেশ থেকে যুদ্ধ আর যায়নি
৫২,৬৯,৭১,৭৫,৮০-৯০ সংখ্যাগুলোর সাথে যোগ হয়েছে
৯১ ৯৬ ক্রমানুসারে দুই হাজার পাঁচ আট প্রভৃতি
তারপর তো সবাই জানি-দেখছি
এসব আমাদের ঘরের খবর-মানুষদের মরে যাবার খবর
সময়ে সব ঠিক হয়ে যাবে।
৫২,৬৯,৭১,৭৫,৮০-৯০ সংখ্যাগুলোর সাথে যোগ হয়েছে
৯১ ৯৬ ক্রমানুসারে দুই হাজার পাঁচ আট প্রভৃতি
তারপর তো সবাই জানি-দেখছি
এসব আমাদের ঘরের খবর-মানুষদের মরে যাবার খবর
সময়ে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু আমাদের যে যুদ্ধ মেধায় মননে প্রেমে ভালোবাসায়
সে কি থামবে কোনদিন?
সে কি থামবে কোনদিন?
ঘাত প্রতিঘাত সংঘাত কি কোনদিন থামবে? থামবে না।
আধুনিক প্রেমিক-প্রেমিকার বেশিরভাগই আজ নীতিভ্রষ্ট অতি উৎসাহী।
প্রেমিক-প্রেমিকাদের সহজিয়া সুরে ভালোবাসি শব্দটা বলার সাহস নেই।
একে অপরের চোখে চোখ রেখে একদৃষ্টে তাকিয়ে বলতে পারে না ভালোবাসি।
সব যেন কেমন ঐশ্বরিক পাল্টে যাচ্ছে।
কেউ যদি শুনে ফেলে এই ভয়ে
কিংবা অবিশ্বাসের আগুনে পুড়ে গলা ছেড়ে গান গায় না
কেই যদি রুদ্ধ কন্ঠ চেপে ধরে -এই ভয়ে ও বিশ্বাসে তারা উন্মাদ হয়
নিজের বোধ বিশ্বাসটুকুর জলাঞ্জলি দ্যায় ভাদ্রের জলহীন পুকুরে।
নিজের বোধ বিশ্বাসটুকুর জলাঞ্জলি দ্যায় ভাদ্রের জলহীন পুকুরে।
এই আবীরহীন যুদ্ধে শামিল থেকেছি বহুকাল-থাকতে হবে এও জেনেছি
কিন্ত এই বিচ্ছিন্নতার যুদ্ধ থামবে কবে কে জানে
কিন্ত এই বিচ্ছিন্নতার যুদ্ধ থামবে কবে কে জানে
আমাদের এই জল কবিতার সংসার যুদ্ধে যুদ্ধেই গ্যালো-
কেবল ভাত রেঁধে ছালুন দিয়ে খাওয়া হলো না।
কেবল ভাত রেঁধে ছালুন দিয়ে খাওয়া হলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন