রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

নাগরিক কাব্য

নাগরিক আমি দিকভ্রান্ত বেভুলা পথিক। আগুনের ডানায় চড়ে ঘুরে বেড়াই রোদেলা শহর নিশ্চিহ্ন নগরের গহিনে আরও গহিনে যেখানে অশান্ত-হীন পরম্পরার বসতি ।

প্লাবনে প্লাবনে ভেসে যায় যুগান্তর সুললিত বসন্ত ফিরে আসে না আর। জারজ দূপুরে ঘুমহীন নাড়ীকাটা মাতৃজ প্রেম আদি-অন্ত চিন্ময় বৈকালে এসে হারায় অন্ধকারে অতঃপর নিপুণ নিঁখুত স্বপ্ন আমার গলে যায় জ্যোস্নার মধূমায়ায় ডুবে যায়।

যতটুকু পাওয়া না পাওয়া হিসেবের সংক্রান্তি যতটুকু প্রেম-প্রীতি বোধ অনুরাগ সিম্ফনী প্রবল আলোড়নে নাড়িয়ে দিয়ে যায় ভূত-ভবিষ্যৎ | তারপরও থেকে যায় কিছু কথা নাগরিক আমার নির্বাসনের ইতিবৃত্ত সর্ষেক্ষেতের আল ধরে হেঁটে আসা মমতা মায়ের আঁচল-আঁধারে নিব নিবু জোনাকি অর্ধেক হৃদয় জুড়ে স্বরবর্ণের স্বর্গরাজ্য

কি আছে হে নগর তোমার প্রাসাদ আড়ালে রুগ্ন ছায়া ছাড়া বর্ষায় ডুবে যাওয়া ঝিনুক সকাল জুতো হাতে হেঁটে চলা ঘর থেকে আপিস এই তোমার নাগরিক বিসর্গের খেলা। অথচ আমি প্রাণ পল্লবে মাতানো ক্ষুব্ধ দূপুর চিড়ে নেমে যাই যুবতী সুতিয়ার জলে কাংখিত বীর্যের ফসিলে সেটে দিই অনাবাদি প্রেম।

আমার মফস্বল সজীবতায় তোমার ছোঁয়া আমার নাভিশ্বাসের মূল কারণ । আমি ক্রীতদাস হতে চাই না তোমার-আমি মুক্ত নাগরিক হয়ে ডানা মেলে উড়তে চাই আকাশ দিগন্তের সীমানায়।

I want to live free in the air I want to live finally in your heart.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন