রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

দুটি কবিতা

১. হারানো দিনের লিপি ----------------রিয়েল আবদুল্লাহ আল মামুন

ছিন্ন পাতায় লিখি হারিয়ে যাওয়া দিনের লিপি বুকে নির্জর বসন্ত-যাপিত জীবন ফিরে পায় গান।

রাতের কংক্রিট বুক চিড়ে বেঁজে উঠে স্বপ্নের বাঁশী নিরন্তর সংলাপে মেতে উঠে মানবিক বিকেল সময়ের পিঠে দ্রোহ কিংবা দাহের অভিষেক।

সবুজ জমিনের খোঁজে তুমি ও আমি। বিদগ্ধ প্রেম কী আর বাঁধা মানে ? আঁধারের আদালতে দন্ডিত আসামি আমি ; আলোর সাথে সন্ধি হয় না কতকাল।

যদি বলি তোমাকেই ফিরিয়ে দিতে হবে আমার আলোক উঠোন। তুমি কি দেবে ? দেবে না জানি দুঃখ নদীতে তুমিও একা আমিও একা,তবে আমি ডুবন্ত আর তুমি ভাসমান ভেলা।

আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় যেন আমি এক মৃত মানুষ এই আমাকে দেখ-যেন জনম জনম বিপন্ন হয়ে চলেছি-যেন অতিদ্রুত বিলুপ্ত হয়ে যাবো ভুত ভবিষ্যতের নিরন্তর কলায়-তেরে কেটে তাক ঘেনর।

২. .দ্রোহের বাড়ী

-------------------
এই দ্রোহের বাড়িতে বিষাক্ত মদের পেয়ালা
তাতেই রাখি চুম্বন আমাকে আদর দিয়ে
কেউ পালিয়ে যাবে তা হবে না।

যদিও আমি নির্বিঘ্ন-জানি না বোধের সমীকরণ পলাতক জীবনের পাঠশালায় নগন্য এক আয়োজন করে চলি পূর্ণ পাঠচক্র।

সময়ের রথযাত্রায় আমিও পথযাত্রী কবিতার এই কূড়েঘরে জন্মনেবে রেড ভার্মিলিয়ন তারপর মধ্যরাতে আত্মাহুতি দেবে এই মরীচিকার পৃথিবীতে।

আগুনপথে আপ্লুত সন্ধ্যার মেঘমালা তোমাকে উড়তে দেবো না ঝরতে দেবো না এইখানে এই নির্জনে ঘাসফুলের বিছানায় তোমাকে নিয়ে শুয়ে শুয়ে দেখবো আকাশ।

-----------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন