Come to say about poetry - Poetry Should be life of a people. The man who read the poem he can not murder.
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
অতৃপ্তি আমার থেকেই যায়
অতৃপ্তি আমার থেকেই যায়
যখন আত্মার ভেতর থেকে এখনও ভেসে আসে
শ্বাপদের শব্দ
শকুন কিংবা হায়েনার মর্মভেদী চিৎকার
স্টেনগান-গ্রেনেডের শব্দের মতন
পেট্রোল বোমার শব্দ
এসে আমার অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে যায় বারবার
তখন এই প্রশ্নটি আমার খুব মনে জাগে
আমার মুক্তিযোদ্ধা বাবা কি এর জন্য সেদিন হাতে
নিয়েছিলেন অস্ত্র
যখন চারিদিকে পক্ষ-বিপক্ষ শক্তির স্বাধীনতা নিয়ে
চলে তুমূল উন্মাদনা
পাঠ্য বইয়ের পৃষ্টাজুড়ে মুক্তিযুদ্ধ নিয়ে চলে
রাজনৈতিক নোংড়া খেলা
পটপরিবর্তনের সাথে পাল্টে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস
নিজের মত করে লেখা হয়
প্রকৃত ইতিহাস বিপন্ন হয়ে যায় নিজস্বার্থের কাছে
তখন আমার মনে এই প্রশ্নটি জাগে বারবার
হে মুজিব হে জাতীয় চার নেতা তোমরা কি এই
চেয়েছিলে
যখন বারবার সংবিধান ষড়যন্ত্রের কবলে পড়ে এই
মাটি-এই দেশ
আর্জেস গ্রেনেড -দশট্রাক অস্ত্র-সিরিজ বোমা রমনার বটমুলের বিচার নিয়েচলে ছিনিমিনি খেলা
সূদীর্ঘ বিয়াল্লিশ বছর চলে যায় যুদ্ধাপরাধিদের বিচার
হতে
তখন আমার মনে এই প্রশ্নটি জাগে
হে আমার শহীদ ভাইয়েরা সম্ভ্রম হারানো
বোনেরা ছেলেহারা মায়েরা তোমরা কি এই
চেয়েছিলে
আমার অতৃপ্তি থেকেই যায়
বারবার তোমাকে বলতে ইচ্ছে করে হে
মুক্তিযুদ্ধ
আমরা যে আজ বড়ো নিষ্পেষিত-বন্দী আছি
দ্রোহের কারাগারে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ ...
-
আমায় ক্ষমা কর পিতা তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার আজও জানেনা মূল্যবোধ ।। সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়...
-
গান ----- ও সুতিয়া নদীরে - তোর কুলে বান্ধিলাম ঘর তুই আমারে রাখিস বুকে করিসনারে পর। জন্মের পরেই নানী আমার তোর জল দিয়া আদর কইরা দিছে আমায় গোছল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন