الجمعة، 16 أبريل 2021

লেখ-২

 ও বিনোদিনী 

আমার এই খড়া বুকে এসো তুমি জলধারা দাও

ভেতরের কোমল পলি সরিয়ে হৃদয় যাও দেখে যাও।



বুকের আগুন জ্বলে দ্বিগুণ দুই  চোখেতে ঢল

তোমার মনেতে ফাগুন নামে মনে রঙিন ছল।

সেই মনেরই কুল কিনারা আমারে দেখাও


না না এই পঘে তুমি এসো না

যে পথে প্রেম বিছানো শিউলি ফুলের মতো

এই পথে অনেক আছে কাঁটা! 

পথের বুকে আছে অনেক অনেক ক্ষত।


এই পথে রয়েছে এমন কেউ

যে তোমাকে ছূঁতে চায় -প্রসন্ন চিত্তে

বলতে চায় ভালোবাসি।


সে পথে কি তুমি যাবে? যেতে চাও?

যেতে পারো অতঃপর পেতে পারো

এক বুক কান্না অথবা এক সমূদ্র ভালোবাসা।


পিরিতের বাতাস সই গো লাগলো আমার গায়

ঘরে থাকে না যে মন শুধুই তারে চায়।


তার রূপের নদীতে ভাসে প্রেমের ভাঙ্গা নাও

তার রূপেরই অনলে পুড়ে অঙ্গার সারা গাও

জল দিলে জ্বলে দ্বিগুণ আরো পুড়ে যায়।


ধরা পড়ে গেছি গো তার রূপেরই ফাঁদে

তার বিরহে ব্যাকুল এ মন কেন যে কাঁদে

মন পোড়া তো সে দেখেনা পালিয়ে বেড়ায়।


পাখি হয়ে উড়ে এসে উড়ে চলে যাও

কি কারণে বন্ধু তুমি প্রাণে ব্যথা দাও।


তোমার প্রেমে মন মজালাম

একুল ওকুল সব হারালাম

সাগর বুকে ভাসতে আছি বৈঠা ছাড়া নাও।


প্রেম করিয়া পাগল হইলাম

বন্ধু স্বজন সব ছাড়িলাম

কেউ আমারে নেয় না ঘরে শুনতেই কি পাও।


এখন আমি পাগল বেশে

ঘুড়ি আমি দেশ বিদেশে

পাগল হয়ে ঘুরতেই থাকি তাই তো তুমি চাও।


আমি মামুন ভালই ছিলাম

তোমার প্রেমে মনটা দিলাম

মনটা নিয়া পাগল কইরা কোথায় যে পালাও।


ও রাই রে রাই 

আর কতকাল আশায় আশায় থাকবি রাই বল

কৃষ্ণ গেছে মথুরাতে তুই ও সেথায় চল।


ও রাই রে 

মথুরাতে ফুল ফুটেছে ফুলে কৃষ্ণ অলি

কানে কানে গোপন কথা কারে যে যায় বলি

তোর পায়ে পড়ি রাই বল 

তোর মনের সাথে কেন রে তুই করিস এত ছল


ও রাই রে

যমুনার ঘাটে কত বইয়া যায় রে জল

কলসি কাঁখে জল ভরিতে নদীর ঘাটে চল

তোর পায়ে পড়ি রাই বল

কোন বেদনায় তোর দুই খানি আঁখি টলমল। 


ও রাই রে

প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ তোর বুকেরই মাঝে

উথাল পাতাল করিস রে তুই মন বসে না কাজে

তোর পায়ে পড়ি রাই শোন

তোর মন খুলে তুই মনের কথা কৃষ্ণরে বল






ليست هناك تعليقات:

إرسال تعليق