الجمعة، 16 أبريل 2021

লেখা-১

 তাঁহারা

রিয়েল আবদুল্লাহ 

তাঁরা ধর্মেগ্রন্থ পড়ে সময় কাটাবে,

আমরা কষ্ট করে পরিশ্রম করে যাবো।


তাঁরা ধর্মের নামে লেবাস ধরে থাকবে

আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলবো।


তাঁরা যাঁর যাঁর দীন প্রচার করবে বুকে পা রেখে,

আমরা পৃথিবীর জঞ্জাল সরাবো দু'হাতে।


তাঁরা ধর্মীয় সমাবেশ করে বক্তৃতা দেবে

আমরা সে সমাবেশে মঞ্চ তৈরি করে দেবো।


তাঁরা একটা করে ফতোয়া,আইন বর্তিকা বানাবে,

আমরা তাঁর মারপ্যাঁচ-গোচের বলি হবো।


তাঁরা ধর্মবাণীই শুনিয়ে যাবে,কর্মে আসবে না

আমরা সেইসব হতাশার বাণী শুনতে যাবো।


তাঁরা পরজগত বিক্রয়ের ঝুঁড়ি নিয়ে বসবে,

আমরা তা নগদ অর্থ-কড়িতে কিনে নেবো।


তাঁরা ঈশ্বরকে ভয়ের বস্তু বানিয়ে রাখবে,

আমরা ঈশ্বরের ভয়ে ভীত একুনে হয়ে রবো।


তাঁরা আমাদের অর্জিত অর্থে আয়েশ করবে

আমরা খেটে খেটে ওঁদের হাড্ডিসার দাস হবো।


তাঁরা ঈশ্বর অর্চনায় একের পর এক ধর্মালয় গড়বে

আমরা আত্ম-ভয়েই অর্থ যোগান দিয়ে যাবো।


তাঁরা ধর্মগ্রন্থের অর্থকে অনর্থক বিকৃতি দেবে,

আমরাও সেটাই পড়ে পড়ে অন্ধ হয়ে যাবো।


তাঁরা ধর্মগ্রন্থের আলো কে প্রজ্জ্বলিত রাখবে

আমরা যুগযুগ তাঁর নিচে অন্ধকারে ডুবে রবো।


তাঁরা বলবে ধর্মগ্রন্থ এক আলোক অভিধান

আমরা তা মাথায় নিয়ে বয়ে বেড়াবো নিরন্তর।


অথচ সৃষ্টিকর্তার বসবাস অন্তরের অন্তস্তলে  

অন্তর থেকে স্মরিলে ---তাঁর দেখা সহজেই মেলে।


কবিনামা

রিয়েল আবদুল্লাহ 


কবিকে ভালোবেসো না -কষ্ট পাবে

বিশ্বাসের খোড়লে লুকানো কালোসাপ

লিকলিক জিহ্বা,ভয়ংকর ফনা তোলে আছে।

ভালোবাসলেই ছোবল খাবে

বিষে ব্যথায় নীল হয়ে যাবে করোটি।

কবিকে ভালোবাসতে নেই -ঘরহীন দ্বীপান্তরী সে

একদিন দেখবে পাখির মতো 

উড়ে গেছে অন্য কোথাও।

কবি অনেকটা নীলার মতো, সহ্য হয় না।

কবি,কবিতার চাইতে অন্যকিছু বেশি ভালোবাসে না।

কবিকে ভালোবেসো না

আগুনে দহনে ছাই হয়ে যাবে ভেতর -বাহির। 


Love is good

---------------- Real Abdullah

I was waiting for you on the bank of the river.

The torrent was dancing like butterflies there.

I dreamed of sleeping on green grass

And you were flying in the sky.

When i was awake

I wanted to find you soon.

Perhaps you were angry with me.

And you lost  from my eyesight.

I could not find you there.

I found dew on dry leaves there.

Where your legs touched

I brought some fallen leaves from there.

And put it on my chest.

I felt the best inside.

And I felt that there was your love there.


কিভাবে প্রেম বড় হবে?

★

প্রেম কিভাবে হবে? 

যদি ভালোবাসি বলে

ভেতর থেকে দরোজা বন্ধ করে রাখো,

আমাকে ঢুকতে না দাও

দরোজা গলে তোমার ভেতরে?

কিভাবে ভ্রনের বিকাশ হবে?

যদি শুক্রাণু নির্বিঘ্নে দৌড়োতে না পারে

খোলা মাঠের উদোম হাওয়ায়?

ছুঁতে না পারে ডিম্বাণু 

নিষিক্ত না হতে পারে?

কিভাবে প্রেম বড়ো হয়ে ফুল হয়ে ফুটবে?



এই যে তোকে ভালোবাসি --বলতে চেয়েও বলতে পারি না। অফুরন্ত ভালোবাসা তোর জন্য এই বুকে-অনুভব করি তবু বলা হয় না। তুই যতোটা সহজে বলে ফেলিস, ভালোবাসি।

তোর কথা ভাবতেই,আঙুল চলে যায় মেসেঞ্জারের দিকে। উঁকি দিয়েছিস কি না আজ? দেখি। বারবার দেখি। তোর যতো ইতিউতি খুঁনসুটি খুঁটনি ঘুঙুরের মতো বাজে হাওয়ার পোস্ট অফিসে। 

তোর আহবানের অপেক্ষায় থাকি। তুই কি জানিস,দিন কাটে না--রাত কাটে না,তোর কথাই মনে পড়ে। তোর বদলে যাওয়া সুর যেন মোহন বাঁশি। কানের কাছে বাজে -বাজতেই থাকে। আমি শুনতে থাকি-- শুনতেই থাকি।

মিশে যাওয়া
★
ধীরে খুব ধীরে মিশে যাওয়া
একেবারে গহীন থেকে গহীনে
এ-ই ধরুন না প্রচন্ড শীতে 
যেভাবে শীতকাঁথায় লেপ্টে থাকা হয়।
যেভাবে ঠোঁটের সাথে ঠোঁট মিশে থাকে
উরুর সাথে উরু
অথবা
অন্তর্বাস 
অথবা জুতোর সাথে পা
সেভাবে ফ্যাবিকল আঠার মতো 
একেবারেই মিশে যাওয়া অন্তরে অন্তরে।


ليست هناك تعليقات:

إرسال تعليق