الأحد، 11 سبتمبر 2016

এই দ্রুপদী সড়ক ধরে

এই ত এই দ্রুপদী সড়ক ধরে কতবার এসে চলে গেছি কত ফুল পায়ে দলে হেঁটে গেছি সীমান্তের ওপাড়ে যেখানে বেদনা ও আর্তনাদের পাশাপাশি বসবাস দুপাশে কাশফুলের অফুরান শাদার আগুনে ঝলসে খেয়েছি কুমারী কৃষ্ণচূড়ার কূড়ি। একবারও মনে হয়নি পায়ের তলায় নিরুপায় দূর্বাঘাসের উপর শিশির কনায় ঝলমলে আলো মুক্তো নয় সে কেবল ক্ষণিকা - রাতে যে জন্ম নেয় আর ভোরের আলোয় হারিয়ে যায় শুন্যের ভেতর। নিজেকে পোড়াতে পোড়াতে ভুলে গেছি পোড়ানোর ইতিহাস। আমি এখন রোবটিক দেহজ সাম্পানে কড়া রোদে নাচি ঘুঙ্গুর খসে পড়ুক-আমার কিছু যায় আসে না পা ফেটে রক্ত পড়ুক - তাতেও কিছু আসে যায় না। মনের ভেতরে শান্ত নদীতে যে তোলপাড় তুমি তুলে গেছো বিশ্বাস কর তার চাইতে সে ব্যথা বেশি কিছুই নয়। অবিরাম ছুটছি বলে হয়তোবা বুঝি না হিমালয় থেকে গঙ্গা গন্তব্যের গাণিতিক মাপ ঝোঁক বৃত্তের ভেতর বাইরের বৃত্তান্ত খুঁজি না বুঝিনা বলে জ্যামিতি। তবে অংকন ভাল জানি বলেই হয়তো কারও মনে ক্ষণিকের তরে আঁকতে পেরেছিলাম ফসলি জমিন-ধানখেত-মাটির ঘর-পুকুরঘাট যা এখনও বেঁচে আছে মানসপটের মুখ্যকবিতার পটভূমি হয়ে।

ليست هناك تعليقات:

إرسال تعليق