ঈদের পরে ঘর ছেড়ে
মানুষ আবার আসছে
ফাঁকা শহর ঢাকা শহর
আনন্দে তাই ভাসছে।
শহরটা ভাই এতিম ছিল
ঈদের কটাদিন
খুব সহজ দারুন শাদা
যেন বর্ণহীন।
কোটি মানুষ না হলে কি
ঢাকা শহর থাকে
ঢাকা শহর ঢাকা লাগে
যখন মানুষ থাকে।
জীবিকার ঝাঁপি এবার
লক্ষ মানুষ খুলবে
ঢাকা শহর পাবে প্রাণ
আনন্দে ফের দুলবে।
ليست هناك تعليقات:
إرسال تعليق