Come to say about poetry - Poetry Should be life of a people. The man who read the poem he can not murder.
الأحد، 11 سبتمبر 2016
তোমাকে ভালবাসি বলেই হয়তো
তোমাকে ভালবাসি বলেই হয়তো
আমার দ্রুপদী সন্ধ্যাগুলো বিসর্জন দিয়ে
তোমার কাছে ছুটে আসি
তারপরও যখন তোমার হাসিগুলো উবে যায়
কর্পূরের মতন
ইচ্ছে করে তখন
তোমার রাঙ্গা ঠোঁটে লম্বা করে চুমো খাই
তাতে যদি তুমি কষ্ট পেয়ে হলেও হাসো
হাসতে হাসতে লুটিয়ে পড়ো
আর তোমার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে
শ্রাবনজল।
ও কাজল চোখের জল যে বেদনা নিরোধক
বুকের কষ্টগুলো ধূয়ে দিয়ে যায়।
বল কিসের এত অভিমান অকারণ
আমি যে বুঝিনা তো তার ব্যাকরণ
তোমাকে ভালবাসি বলেই হয়তো
ব্যাকরণ ঘেঁটে হতে যাই না বৈয়াকরন
অসম্ভব সুন্দর সকালে খঁজে খুঁজে আনি
শাদা প্রেম নিরেট -অনিন্দ্য -পেলব- চিত্রল।
আচ্ছা তুমি কেন এতো কষ্ট দাও
অনেক অপারগতার মাঝে এই তো আছি বেশ
তোমার কোলেই মাথা রেখেই মরে যেতে চাই
বিশ্বাস করো তোমার ভালোবাসা এখন
বড়ো বেশী প্রয়োজন।
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
-
শহীদ কাদরী-প্রচন্ড দ্রোহী একজন মানুষ। বাংলা সাহিত্য অঙ্গনের জ্বলজ্বলে এক নক্ষত্র। জন্ম -আগস্ট ১৪, ১৯৪২ ঢাকা -মৃত্যু-আগস্ট ২৮, ২০১৬ ...
-
আমায় ক্ষমা কর পিতা তোমার রক্তে লালে লাল আঙ্গুল আমার আজও জানেনা মূল্যবোধ ।। সেই বেয়নেট টিগারের মিথ্যার মতো শত মিথ্যায় মাথাচাড়া দিয়ে দাড়িয়...
-
গান ----- ও সুতিয়া নদীরে - তোর কুলে বান্ধিলাম ঘর তুই আমারে রাখিস বুকে করিসনারে পর। জন্মের পরেই নানী আমার তোর জল দিয়া আদর কইরা দিছে আমায় গোছল...
ليست هناك تعليقات:
إرسال تعليق