আজকাল গাছগুলোকে আর বসে থাকলে চলে না
এগিয়ে যেতে হয়-কারও সাহায্য ছাড়াই।
নইলে অকালে মারা পড়তে হয় নতুবা
মাথা উঁচু করে দাড়াবার সাহসটুকুও একদিন
আপনা থেকেই খর্ব হয়ে যায়।
এই যেমন এই সুন্দর প্রকৃতির পরিবেশক নিরিহ দূর্বাঘাস
একদিন পায়ে পৃষ্ট হতে হতে আত্মাহুতি দিয়ে যায়
অথচ প্রমাণিত-এই ঘাসই জীবন রক্ষাকারী মহৌষধ
এই ঘাসই জীবনানন্দদাশের কবিতার উপাদান।
ঘাস যেন প্রাণের সাথে প্রাণের একাত্ম মিশে যাওয়া
প্রিয়ার সাথে পিঠে পিঠ মিলিয়ে বসে আকাশ দেখা
কিংবা একটি গাছ কিভাবে সব গাছ ছাড়িয়ে যায়
তার গল্প বলা। অন্তত এর চাইতে মহৎ আর কোন কবিতা
আমি দেখি না।
মহীরুহ ছায়ায় জন্মানো আলো বঞ্চিত গাছগুলোকে
বড় হতে হবে-বাঁচতে হবে-তাই নূব্জ হয়ে থাকলে চলে না
সন্নিকটে মরণ জেনে হলেও তাকে উচু হতে হয়
মহীরূহছায়াঘন পরিবেশ ছেড়ে আলোর দ্যাশে ছড়িয়ে
বিকশিত করে দিতে হয় পাতা ও পাঁপড়িগুলোকে।
বিশ্বাস করুন গাছেরও প্রাণ আছে
স্যার জগদীশ চন্দ্র বসু জানাবার পর থেকে আজ পর্যন্ত ক্ষুদ্র
কোন গাছ বিদ্রোহ করে নি-লক্ষী সামন্ত পতিভক্ত নারীর মতো
ঘরের চৌকাঠ মাড়িয়ে বাইরে যায়নি-কেবল মুখ বুঝে সহ্য করেছে
বৃহদাকার গাছগুলোর অত্যাচার-তাদের ছায়ায় জলাঞ্জলি দিয়েছে
নিজের বেঁচে থাকার আশা ভরসা সব।
অথচ এই মহীরুহগুলো যদি একবার ক্ষুদ্রকায় এই গাছগুলোকে একটা সুযোগ দিত
কিংবা পথ দেখিয়ে দিত এই ছায়া পরিধি থেকে বের হয়ে
কিভাবে পাখনা মেলতে হয়
মুক্ত বাতাসে মুক্ত রোদালোয় কিভাবে ক্লোরফিল উৎপাদন করে
বেঁচে থাকতে হয়
তা কখনও কেউ করে নি।
কেবল বড় বৃক্ষগুলোর স্তুতি গেয়ে গেছে জনম ভর
গেয়ে গেয়ে নিজের ভরাট রাবীন্দ্রিক গলাকে করেছে তৈলাক্ত।
মহীরুহ গুলো কখনও আদর করে ডেকে বলে না
তোমরা এগিয়ে যাও -আমরা আছি তোমাদের পথদিশারী।
তাই তাদের হাঁটতে হবে একটু যদি অন্যায় হয়-তবুও
তাদের জানতে হবে হাঁটতে এসে লেগে থাকা পায়ের কাঁদা ধূয়ে ফেললে
রাতের আধাঁর ছিড়ে বেরিয়ে আসা সূর্যের মতো
নিজের দুখানি সোনার পা-ই উঁকি মারে।
নিজেকে বিকশিত করতে নিজেকেই পদক্ষেপ নিতে হয়
কেউ কাউকে বড়ো করে না-তাই ছোট ছোট গাছগুলোকে
হাঁটা বাবার মতো হাঁটতে হবে প্রচুর ।
গন্ডি ছেড়ে এগিয়ে যেতে হবে-যেখানে বিভেদের প্রাচীর নেই
সব ভেঙ্গে গেছে বাণের জলে ভেসে হয়ে গেছে একাকার।
বিকশিত হতে চাই মুক্ত হাওয়ার ঘ্রাণ নেয়া
মুক্ত আকাশে উড়া শঙ্খচিলের মতো-
তেমনি কূঁড়িগুলোকে বড় হতে চাই মুক্ত পরিচ্ছন্ন সোনালি রোদ।
বিষয়টা এমন -একমূঠো সোনারোদ আমায় দাও আমি স্নান করে স্নিগ্ধ হবো-----.
ليست هناك تعليقات:
إرسال تعليق