الجمعة، 30 سبتمبر 2016

পল্লীগান

----------রিয়েল আবদুল্লাহ
মুনিয়া পাখি
বন কুড়াইয়া পাইয়াছিলাম
এক মুনিয়া পাখি
সে এখন উড়তে পারে
উইড়া যাইবো নিমিষে ছাইড়া
সাধের বাসা জানি

প্রাণেশ্বরে বাইন্ধা বাসা
না পুরাইয়া মনের আশা
পলাইয়া যাও
পলাইয়া যাওরে কোথায়
মাথা ঠুইক্যা কান্দে হায়রে
সকল আশার বানী। 

অন্তরেতে বিরাজ করে
সুখে দুঃখে জীবন ভরে
ক্ষণে আসে যায় ওসে
আর না ফিরে ঘরে।

আশার বাসা ভাইঙ্গা দিয়া
মুনিয়া পাখি যায় উড়িয়া
ফিইরা না তাকায়
পাখি একবার চাওরে ফিইরা
কাইন্দা কুইট্যা মরে হায়রে
আমার হিয়াখানি।

ليست هناك تعليقات:

إرسال تعليق