পাড়ায় পাড়ায় লেগে গেছে দূর্ণামেরই ধুম
কি পীড়িতে মজেছিরে নাইরে চোখে ঘুম।
পীরিত করে বুকে আমার তুষের আগুন জ্বলে
আমি নাকি প্রেমের পাগল পাড়ার লোকে বলে
ভাগ্যে বুঝি চলছে আমার দূর্ণামের মৌসুম।
পীরিত করে তোমার সনে হইল একি জ্বালা
দুঃখ আমার চিরসাথী যেন গলার মালা
মামুন বলে পীড়িত হলে চক্ষে রয়না ঘুম।
তোমার খোলাচুলে দোলা দিলে দক্ষিণা বাতাস
এক নিমিষেই যায় উড়ে যায় মনের দীর্ঘশ্বাস।
বর্যা যখন চুল ভেজাতে নামে বিজলি হাতে
ভেজা চুলের গন্ধ তখন ছড়িয়ে পড়ে তাতে
সেই গন্ধেই আমার মনের ভীতি দূরেই করে বাস।
উদাস হাওয়া উড়ায় ও চুল হৃদয়ে দেয় দোলা
খোপা কেন করে রাখো থাকনা ও চুল খোলা
সেই এলোচুলে হাত বুলিয়ে হোক না সর্বনাশ।
ليست هناك تعليقات:
إرسال تعليق