الثلاثاء، 3 نوفمبر 2020

নারী জাতির গান



পুরোজাতি ধর্ষিত হয় রাজনীতির শোষণে
সেখানে কার কি আসে একটা নারী ধর্ষণে।

একটা নারী ধর্ষণ হলে ভাঙে যে তার ঘর
সমাজ ও সংসার থেকে হয়ে যায় সে পর
জোড়া আর লাগে নাতো
দুই চোখের বর্ষণে।

নারী জাতি নরম জাতি সবাই তারে মারে
চড় লাথি উষ্ট্রা গুতা যে যেভাবে পারে
মুখ বুঝে সবই সয়ে
যায় গো নারী শ্মশানে

জাগো নারী জেগে ওঠো আর কত মুখ বুজা
দেয়ালে পিঠ ঠেকেছে দাঁড়াও হয়ে সোজা
পুরুষেরে দাও না পিষে
           হাতের তালুর কর্ষণে।

নারী ধর্ষণ খুব স্বাভাবিক দুর্বল রাস্ট্র ভিত
দেশটা ভরা ফাদার টাদার মোল্লা পুরহিত
সবার মুখই বন্ধ থাকে 
                     নারী ধর্ষণ প্রসঙ্গে।




ليست هناك تعليقات:

إرسال تعليق