الأربعاء، 17 يوليو 2019

আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

সেদিন যদি সত্যিই জন্ম হতো আমার
যদি আমি বাবার কাধে চড়তে পারতাম
হয়তো আমিও যেতাম রেসকোর্স ময়দান
তোমার দিক নির্দেশনাটুকু শুনতে।

হয়তো দেখতে পেতাম সেই উদ্যত আঙুল
শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে
যে আঙুল তোলে বলেছিলে —
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

আর তাতেই মুক্তি পাগল সমস্ত বাঙালি
মুক্তির নেশায় জীবন বাজি রেখে
ঝাঁপিয়ে পড়েছিলো আগুন সমূদ্রে
আমিও হয়তো তাদের সাথে যুদ্ধে যেতাম
আমার জননীর উদ্ধার অভিযানে
নিজেকে করতাম সমর্পণ।

পিতা আমার সে আশা পুরণ হয়নি
কিশোরী মাতার অনাগত গর্বের অপেক্ষা
শেষে যেদিন আমি নেমে এলাম ধরনীতে
বুঝতে শেখে জানতে পারি — তুমি নেই।

অথচ পিতা তোমার যে আদর্শ লিখে গেছো
বাংলার এই মাটি— বাতাস—বৃক্ষরাজির গাঁয়
বিমুগ্ধ পাঠক আমি সেই সব নিয়ত পড়ি
আর শ্রদ্ধায় অবনত হই
বজ্রকণ্ঠে আমিও নিনাদ তুলি জয়বাংলা।

আহা মাতৃভূমি আমার
তোমার কোলে শুয়ে আছে আমারই পিতা
তোমাকে চুম্বন দিলে মনে হয়
আমি যেন পিতার কপালেই চুম্বন দিলাম।

তোমাকে কানে কানে বলে রাখি
আমার জাতির সেই পিতাটির নাম—
                   বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। 

ليست هناك تعليقات:

إرسال تعليق