সরকারি চাকুরী জীবি
বিশাল একটি নাম
বেতন বাড়ার আগেই বাড়ে
বিদ্যুৎ গ্যাসের দাম।
গ্যাস দিয়ে গাড়ি চলে
ঘরের রান্নায় খড়ি
মাস গেলে পকেট ফাঁকা
যেন গলায় দড়ি।
গাধার সামনে কলা ঝুলে
পায় না খেতে গাধা
তাও আবার নেয় যে কেড়ে
উপরস্থ দাদা।
হাড় খাটুনি শ্রমের মূল্য
দেয় না ভাই কেউ
বুকের মধ্যে কষ্ট কেবল
চোখে জলের ঢেউ।
ভাগ্য এমন দুখের আগুন
চারিদিকে জ্বলে
সুখের স্বপ্ন স্বপ্নই থাকে
আশার বরই জলে।
ليست هناك تعليقات:
إرسال تعليق