*******************
আলোক ধারার এই যে প্রভাত
নয় সে আমার-এ অন্ধকারে ভরা
কেউ বাড়িয়ে দাও ত্রাণের হাত
ক্ষমার নহর শুকিয়ে দারুন খরা।
জনম সুখের ফাগুন প্রাণে তবু
ক্ষতচিহ্ন বুকে করছি ধারন
মঙ্গল আলোক দাও হে তুমি প্রভু
করুনা দাও-বন্ধ কর বারণ।
অশ্রু আমার ধুইয়ে দিয়ে যাক
তোমার বিজ্ঞ চরণ ধুলি
অন্ধকারে দিয়ো তবে হাঁক
আমায় তুমি যেয়ো নাকো ভুলি।
অন্ধকারের অন্ধপথে বন্দী
তোমার পায়েই সবি জলাঞ্জলি
চাই না আমি আঁধার সাথে সন্ধি
তোমার তরে আমার অঞ্জলি।
আলোক ধারার এই যে প্রভাত
নয় সে আমার-এ অন্ধকারে ভরা
কেউ বাড়িয়ে দাও ত্রাণের হাত
ক্ষমার নহর শুকিয়ে দারুন খরা।
জনম সুখের ফাগুন প্রাণে তবু
ক্ষতচিহ্ন বুকে করছি ধারন
মঙ্গল আলোক দাও হে তুমি প্রভু
করুনা দাও-বন্ধ কর বারণ।
অশ্রু আমার ধুইয়ে দিয়ে যাক
তোমার বিজ্ঞ চরণ ধুলি
অন্ধকারে দিয়ো তবে হাঁক
আমায় তুমি যেয়ো নাকো ভুলি।
অন্ধকারের অন্ধপথে বন্দী
তোমার পায়েই সবি জলাঞ্জলি
চাই না আমি আঁধার সাথে সন্ধি
তোমার তরে আমার অঞ্জলি।
ليست هناك تعليقات:
إرسال تعليق